Home আঞ্চলিক একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে খুবির উপাচার্যের মতবিনিময়

একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে খুবির উপাচার্যের মতবিনিময়

17

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে আজ ০১ জানুয়ারি (রবিবার) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য বলেন, গত দেড় বছরের মধ্যে আমরা করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছি, যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। এই অর্জন সংহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, একাডেমিক ক্ষেত্রে গত বছরের সবচেয়ে বড় অর্জন আমরা ক্লাস-পরীক্ষা সময়মতো অনুষ্ঠানের পাশাপাশি ওবিই কারিকুলা সম্পন্ন করতে পেরেছি। গবেষণা এবং অন্যান্য একাডেমিক ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। সব ক্ষেত্রে কাজের গতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় গত এক বছরের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোর বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা, পরিবহন পুলের পরিচালক প্রফেসর প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ বিকাল ৩টায় একই স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখানে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সভায় বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, শাখা প্রধানদের পক্ষ থেকে সেন্ট্রাল স্টোর শাখার অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান, লিগ্যাল সেলের উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী। এসময় বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ বিভাগীয় প্রধানের
যোগদান, উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ বিভাগীয় প্রধান আজ ০১ জানুয়ারি (রবিবার) পূর্বাহ্নে যোগদান করেছেন। যোগদানের প্রাক্কালে রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত নিয়োগপত্র পেয়ে প্রথমে তারা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রায় এক যুগ পর ৪ বিভাগীয় প্রধানের যোগদানকে উপলক্ষ্য করে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী স্বতস্ফূর্তভাবে উপাচার্যের কার্যালয়ে যান এবং এই নিয়োগ প্রদানের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা বিভাগীয় প্রধানের পদগুলো পূরণের জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রথমে ৪ বিভাগীয় প্রধানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকেও উপাচার্যকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপাচার্য নবনিযুক্ত বিভাগীয় প্রধানদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন তাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। তবে কোনো কর্মকর্তা দায়িত্বশীলতার সাথে কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুললে কর্তৃপক্ষ তার মূল্যায়ন অবশ্যই করবে। এই নিয়োগ অনেক কিছুর দিকনির্দেশনা দেয়। বিশেষ করে কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে কাজে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ৪ বিভাগীয় প্রধানের নিয়োগ ও যোগদানকে উপলক্ষ্য করে বিপুল সংখ্যক কর্মকর্তার স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই নিয়োগ প্রত্যাশিত ছিলো এবং তা যথার্থ হয়েছে। তিনি উপাচার্যের গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস অত্যন্ত স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য তিনি উপাচার্যের দৃঢ় মনোভাব এবং ন্যায় দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

এসময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাবের নবনিযুক্ত পরিচালক শেখ মুজিবুর রহমান এবং অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, নবনিযুক্ত চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।