Home আঞ্চলিক ফুলতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কেটে নেয়ার অভিযোগ

ফুলতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কেটে নেয়ার অভিযোগ

10

স্টাফ রিপোর্টার।।
ফুলতলায় বিবাদমান সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকাকালিন জমির গাছপালা কেটে নেয়ার অভিযোগ উঠেছে মামলার বিবাদীর বিরুদ্ধে। এমনকি বিবাদী জোরপুর্বক ওই জমিতে প্রাচীর নির্মানের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। মামলার বাদী এধরনের অপচেষ্টার বিরুদ্ধে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার।
সুত্রে জানাগেছে, ফুলতলার আলকা মৌজার এস এ খতিয়ান ১০২৩, এস এ দাগ ৬৯৫ জমির পরিমাণ ৬৫ শতক যার মধ্যে ০৭.৫০ জমির মালিক মোঃ আযুব আলী খাঁন। বাকি জমির মালিক মোঃ মিজানুর রহমান। ওই জমি নিয়ে খুলনা জেলা দ্বিতীয় যুগ্ম জজ আদালতের দেয়ানী মামলা চলমান আছে। মামলা নং ৩১/১০। চলমান মামলার বিবাদী আইয়ুব আলী কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে গত সোমবার জমির উপর থাকা আম, মেহগনি, সুপারী ও নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রচীর নির্মানের অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে বাদী বাধা দিলে আইয়ুব আলী বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবনাশের হুমকি প্রদান করে।
বাদী মিজানুর রহমান জানান, মামলা চলমান থাকা অবস্থায় আইয়ুব আলী অবৈধ ভাবে জমির গাছ কেটেছে খবর পেয়ে বাধা দিলে আইয়ুব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ও জীবন নাশের হুমকি দিয়েছে। মামলার ধার্য্য তারিখে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতকে অবহিত করবেন। এদিকে আইয়ুব আলীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।