Home আঞ্চলিক এলজিইডির উন্নয়নের সুফল পাচ্ছে মহেশপুরবাসী

এলজিইডির উন্নয়নের সুফল পাচ্ছে মহেশপুরবাসী

21

 

শামীম খান জনী মহেশপুর,ঝিনাইদহ।।

সড়ক,গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণ, ব্রীজ, সেতু-কালভার্ট, ভূমিহীনদের আবাসনসহ সার্বিক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং নানামুখী উন্নয়নে এলজিইডি মহেশপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের কার্যক্রম চলছে সমান তালে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় সুবিধা পাচ্ছে উপজেলাবাসীর। এক সময়কার পিছিয়ে পড়া জনগোষ্ঠি উন্নয়নের ছোঁয়ায় শহরে বসবাসের মতোই সুফল পেতে শুরু করেছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)-হতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মহেশপুর-বাঘাডাঙ্গা সড়ক। যার দৈর্ঘ্য ১২ কিলোমিটার এবং প্রস্থ ১৮ ফিট। সড়কটি বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজার থেকে নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা সীমান্ত পর্যন্ত গিয়েছে। সড়ক নির্মানের ফলে দীর্ঘদিনের ভোগান্তী লাঘব হয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের। সীমান্তবর্তী এলাকার আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে কমেছে সময় ও ভাড়া। নতুন প্রশস্ত সড়কে সীমান্তের বিজিবির ক্যাম্প সমূহের সকল সরঞ্জামবাহী যানবাহন চলাচলে সুবিধা হয়েছে। পৌর এলকার ৩ কি.মি. বাইপাস সড়কের কাজ চলমান রয়েছে। আলামপুর ১নং ব্রীজ ঘাট সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ চলছে। জলবদ্ধতা নিরশনে যাদবপুর কুলতলা খাল খননের কাজ ও গোয়ালহুদা খালের বাধ নির্মান সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছে এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ধারাবাহিক উন্নয়নে বাড়ছে স্বস্তি, আর কমেছে জনভোগান্তি। তাই উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান তারা।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, মহেশপুর উপজেলার বিশাল জনগোষ্ঠি একসময় উন্নয়নবিত ছিল। চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ায় স্মরণাতীত কালের সুফল পাচ্ছেন এলাকাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চলের পরামর্শ মতো উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে সদর এলাকা সমস্ত জায়গা উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে গ্রামে বসবাস করেও মহেশপুরের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছেন।

এছাড়াও জাতির পিতার স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল। ম্যুরালের উচ্চতা ১৪ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১০ ফুট ৬ ইঞ্চি। ম্যুরাল নির্মাণে ব্যায় হয়েছে সাড়ে ৬লক্ষ টাকা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল স্তরের মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রর্দশন করবেন এই প্রত্যাশায় নির্মিত। এমন কাজের মহতি উদ্যোগে শামিল হওয়ায় প্রশংসার জোঁয়ারে ভাসছেন মহেশপুর উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ। বুয়েট থেকে লেখাপড়া শেষ করা শাহরিয়ার আকাশ এই ম্যুরাল নির্মাণের মাধ্যমে জানান দিয়েছেন তার মত হাজারো যুবকের হৃদয়ে লেখা শেখ মুজিবের নাম।

মহেশপুর উপজেলা প্রকৌশলী জনাব সৈয়দ শাহরিয়ার আকাশ জানান, সর্বস্তরের জনগণ এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রমের সুফল ভোগ করছেন। এছাড়া আগামীতে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।