Home আঞ্চলিক ভৈরব সেতুর জমি অধিগ্রহণ’র আড়ালে চলছে সরকারি টাকা আত্মসাৎ

ভৈরব সেতুর জমি অধিগ্রহণ’র আড়ালে চলছে সরকারি টাকা আত্মসাৎ

44

 

আসাদ, দিঘলিয়াঃ
খুলনার দিঘলিয়া উপজেলার নগর ঘাটে নির্মানাধীন ভৈরব সেতু জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে অবৈধভাবে রাতের অন্ধকারে নির্মিত ভবন গুলোর মালিকেরা এক শ্রেনীর অসাধু কর্মকর্তার সহযোগিতায় গোপনে টাকা উঠিয়ে নেওয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে।

অবৈধভাবে নির্মিত এ ভবন গুলো নিয়ে ২০২০ সালের নভেম্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্হির চিত্র সহ একটি তালিকা তৈরি করে এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে আগে থেকে একটি ভিডিও ক্লিপ তৈরি করা ছিল। তারা তখন সুধি সমাজকে আস্বস্ত করে বলেছিল যে, এসব অবৈধভাবে নির্মিত ভবন মালিকেরা কোন ক্ষতিপূরণ পাবে না। জেলা প্রশাসকের এল এ শাখায় খরর নিয়ে জানা যায়, আগামী সপ্তাহ হতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা তাঁদের ক্ষতিপূরন পাবে। যার মধ্যে এসব অবৈধভাবে ভবন নির্মানকারী মলিকও রয়েছে।

সরকারি টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে এলাকার গন্যমান্য অনেকে আবার রাতারাতি ছাগলের ফার্ম, গরুর ফার্ম, মুরগির ফার্ম এর মালিক বনে জান। খবর নিয়ে জানা যায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মিন্টু ও একটি ছাগলের ফার্মের মালিক এবং এটা প্রমান করার জন্য তিনি একটি নতুন ঘর তৈরি করেছেন এবং জেলা প্রানি সম্পদ অফিস হতে সারর্টিফিকেট নিয়েছেন। আবার যাদের জমি আছে কিন্তু ঘর করার টাকা নেই, একটি সিন্ডিকেট চক্র জমির মালিকের সাথে চুক্তি করে নিন্মমানের কাঁচা-পাকা ঘর করে দিচ্ছেন, কেউ কেউ ৪/৫ তলা বাড়িও করছে।

এবিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, যখন এসব অবৈধ ভবন গুলো নির্মিত হয়, তখন স্থির চিত্র সহ একটি তালিকা আমি জেলা প্রশাসকের নিকট প্রেরন করি কিন্তু আমাদের কাছে তখন জমি অধিগ্রহণের কোন কাগজপত্র না থাকায় আইনগতভাবে স্থাপনা নির্মাণে বাধা দিতে পারি নাই। তবে মৌখিক ভাবে প্রস্তাবিত ব্রিজ নির্মান এলাকায় ভবন নির্মান না করার জন্য বলি। অবৈধভাবে নির্মিত এসব ভবন খুবই নিন্ম মানের উপকরণ দিয়ে তৈরি, শুধুমাত্র সরকারি টাকা আত্মসাৎ করাই তাদের উদ্দেশ্য।

এবিষয়ে কথা বলার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছাঃ শাহনাজ পারভীন এর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য খুলনার দিঘলিয়া উপজেলার নগর ঘাটে নির্মানাধীন ভৈরব সেতু জমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে থমকে আছে। ২০২০ সালের নভেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হলে ওয়াহিদ কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান ২ বছরের মধ্যে কাজ শেষ করার জন্য সরকারের সংশ্লিষ্ট ডিপার্ট্মেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়। প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে কিন্তু কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। সরকারি আমলাতান্ত্রিক জটিলতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে ধীরগতিতে।