বিনোদন ডেস্ক।।
অন্ধকার জগৎ ছেড়ে সানি লিওন এখন জায়গা করে নিয়েছেন বলিউডে। বিশেষ করে সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর তাই যেখানেই সানি লিওন, সেখানেই পরিস্থিতি উত্তাল। ব্যক্তিগত জীবনে প্রযোজক-উদ্যোক্তা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। সেই বিয়ের বয়স এখন ১১ বছর। গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী।
সেই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে একটি ভিডিও। সেই ভিডিতে তিনি তাদের বিয়ের পূর্ববর্তী ও বিবাহবার্ষিকী নিয়ে বেশ কিছু কথা বলেন। বিয়ের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের বিয়ের ১১ বছর পূর্ণ হয়েছে। একটা সময় ছিল যখন আমাদের টাকা ছিল না, বিয়েতে ৫০ জনের কম অতিথি ছিল, বিবাহোত্তর সংবর্ধনার জন্য অতিথিদের উপহার দেওয়া টাকায় হাত দিতে হয়েছিল।
তিনি আরও লেখেন, অনুষ্ঠানের মঞ্চ ফুল দিয়ে উল্টা-পাল্টাভাবে সাজানো ছিল। মাতাল মানুষরা সেদিন বাজে মন্তব্য করছিল। আমাদের বিয়ের কেককে বাজে বলেছিল। আমরা কী সময় পার করেছি এটি তা মনে করিয়ে দেয়। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ছাড়া তা সম্ভব ছিল না।’ স্বামী ড্যানিয়েল ওয়েবারকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের বিয়ের গল্পটা আমার দারুণ পছন্দ কারণ জীবনের পথ চলার অন্য ঘটনার মতো এটিও আমাদের মতো করেই ছিল। শুভ বিবাহবার্ষিকী বেবি!’ তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।








































