Home স্বাস্থ্য খুব সহজেই দুধে ভেজাল পরীক্ষা করুন

খুব সহজেই দুধে ভেজাল পরীক্ষা করুন

4

মিলি রহমান।।

দুধ একটি আদর্শ খাবার। শুধু আদর্শ বললে ভুল হবে, সর্বগুণ সম্পন্ন একটি খাবার, যাকে বলা হয় সুপার ফুড। শিশুদের পাশাপাশি বয়স্কদের জন্যও দুধ একটি প্রয়োজনীয় খাবার। আর রমজানে তো সেহরিতে দুধ-ভাত ছাড়া অনেকের চলেই না। কিন্তু এই পুঁজিবাদ বিশ্বে দুধে ভেজাল একেবারে কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দুধ পরীক্ষা করে কেনার জন্য রয়েছে একটি ফর্মুলা।

গরুর দুধের কম্পজিশনে স্বাভাবিকভাবে পানি ৮৬ দশমিক ৫ শতাংশ, ল্যাকটোজ ৪ দশমিক ৮ শতাংশ, ফ্যাট ৪ দশমিক ৫ শতাংশ, প্রোটিন ৩ দশমিক ৫ শতাংশ এবং ভিটামিন ও খনিজ পদার্থ শূন্য দশমিক ৭ শতাংশ। কিন্তু ভেজাল দুধে এগুলো পরিমাণ মতো থাকে না।

ভেজাল হিসাবে দুধে মেশানো হয় ভয়ঙ্কর সব পদার্থ। যার মধ্যে চকের গুঁড়ো থেকে শুরু করে সাবানের গুঁড়ো, স্টার্চ, হাইড্রোজেন পারঅক্সাইড ইউরিয়া এবং অপরিষ্কার পানি। এইসব ক্ষতিকারক পদার্থ মানুষের শরীরে অনেক রোগ ডেকে আনে। বাড়ে ক্যানসারের মতো অসুখের আশঙ্কাও।

এখন কথা হলো- দুধে ভেজাল আছে কি-না জানবেন যেভাবে

একটি ঢালু জায়গায় ১ ফোঁটা দুধ ফেলে দেখুন, সেটি সোজা গড়িয়ে পড়লে, তা বিশুদ্ধ দুধ। আর যদি সোজা হয়ে না পড়ে তাহলে সেই দুধে অবশ্যই ভেজাল আছে।