ঢাকা অফিস।।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বুধবার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, কে চাঁদাবাজ এগুলো নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। ঠেলা ঠেলির দরকার কী? যেই চাঁদাবাজ তারেই ধরেন। সেই চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরায়ে দেন। আমাকেও ছাড়বেন না। চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ।
সংসদ অধিবেশনে তিনি বলেন, আজকে দ্রব্যের মূল্য দ্বিগুণ-তিনগুণ কেন হয়। এই চাঁদাবাজির কারণেই হয়। শিল্প সেক্টরের একজন মালিক অতি আক্ষেপ করে চাঁদাবাজি নিয়ে বলেছেন। যেটা গতকাল সংসদেও একজন সংসদ সদস্য বলেছেন। যে কারণে আমি আর সেটা বলতে চাচ্ছি না।
জামায়াত আমির বলেন, আমরা সরকারি দল-বিরোধী দল এখানে যারা বসে আছি- সবাই এটা ফিল করি। আমরা সবাই যেহেতু এটা ফিল করি তাহলে কেন চাঁদাবাজি বন্ধ করতে পারব না! আমরা পারব। শুধু একটি মজবুত সিদ্ধান্তের প্রয়োজন। সেই সিদ্ধান্তটা আমার দৃষ্টিতে এখনো নেওয়া হয়নি।
তিনি বলেন, ঐসিদ্ধান্ত নিলে যারা চাঁদাবাজ তাদের হাত এমনেতেই অকেজে হয়ে যাবে। আর ঐ হাত সামনের দিকে বাড়বে না। এই যন্ত্রণাগুলো থেকে জাতিকে মুক্তি দিতে হবে। এজন্য মূল দায়িত্ব সরকারের। যারা দেশ পরিচালনা করবেন জনগণের জীবন, সম্পদ এবং সম্মান এই তিন জিনিসের নিরাপত্তার দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব।











































