Home আন্তর্জাতিক এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

1

আন্তর্জাতিক ডেস্ক।।

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, অভিযানে ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আলী আল সালেম বিমানঘাঁটিকে গুরুত্বপূর্ণ আকাশপথে পরিবহনকেন্দ্র এবং পশ্চিম এশিয়ায় প্রবেশকারী মার্কিন বাহিনীর অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করা হয়।

বলা হয়, ‘ইরানের প্রতিরক্ষায় আমরা কোনো শক্তির কাছে মাথা নত করি না। যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত, বিধ্বংসী এবং ভৌগোলিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে। ’

এর আগে মঙ্গলবার বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থায় হামলার কথা জানায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনের অনুপ্রবেশের জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি। হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এসব পাল্টা হামলার ঘটনা ঘটল। এদিকে, ইরানে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।