খবর বিজ্ঞপ্তি।।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে দিশেহারা কৃষক আত্মহত্যার কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের গ্রেফতার এবং বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা কৃষকদল এর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোল্লা কবির হোসেন এর সভাপতিত্বে ও মোঃ আবু সাঈদ শেখ এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখ সরোয়ার হোসেন, শামসুল বারি পান্না, শেখ আব্দুল কাদের, বিএম আইউব আহমেদ, মিরাজুল ইসলাম মিরাজ, জাহিদুর রহমান মিন্টু, সোহাগ সিকদার, সজীব তালুকদার, মনিরুজ্জামান রিঙ্কু, বাপ্পি খান, আনসার শেখ, মোঃ কামাল হোসেন, রফিক শেখ, সত্তার হাওলাদার, নজরুল ইসলাম, ইমরান, বোরহান আকুঞ্জি, ওহেদুজ্জামান, ডাক্তার প্রণব রায় প্রমুখ।











































