খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ২ নং পোল্ডারের বেতনা নদী খননকৃত মাটি বিক্রিতে হিড়িক পড়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করেও বন্ধ হয়নি কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় প্রভাবশালী মহল বেতনা নদী খননের মাটি ডাম্পার প্রতি ৮০০ শত টাকা হারে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অন্যাত্রে অবাধে বিক্রি করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এর আগেও গত ০৩ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের প্রভাবশালী শফিকুল ইসলাম এবং একই উপজেলার মিলবাজার এলাকার আলতাফ হোসেন বাবুর নেতৃত্বে টেন্ডার ছাড়াই বেতনা নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠে। তবে অভিযোগের সত্যতা প্রভাবশালী শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট বেতনা নদী খননের দায়িত্বশীল কর্তা এস,ও জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বেতনা নদী খনন মাটি বিক্রির খবরটি ইতি মধ্যে পত্রিকায় প্রকাশিত হওয়ায় ৩ দিন মাটি বিক্রি বন্ধ ছিল। হটাৎ অজ্ঞাত কারনে আবারও ০৭/০৪/২০২২ তারিখ সকাল থেকে মাটি বিক্রির মহৎসবে মেতেছেন প্রভাবশালী শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন বাবু। কিছুতেই থামানো যাচ্ছে না টেন্ডার ছাড়াই অবাধে মাটি বিক্রি কার্যক্রম। স্থানীয়রা প্রশ্ন রাখেন এ শক্তির উৎস কোথায়? তারা আরও বলেন, সরিষার মধ্যে ভুত থাকলে ঝাড়াবে কে। এ যেন সরকারি খননকৃত মাটির হরিলুট দেখার কেউ নেই। তারা আরও বলেন, অবৈধভাবে মাটি বিক্রির কারনে রাজস্ব হারাচ্ছে সরকার। বেতনা নদীর খননকৃত মাটি যদি সরকারীভাবে টেন্ডার অথবা নিলামে তুলে দেওয়া যায় তা হলে সরকারের কোষাগারে অনেক রাজস্ব জমা হতো। সাম্প্রতিক বিষয়টি দু-দফায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর ২ নং পোল্ডারের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। সরেজমিনে যেয়ে দেখা যায়, বিনারপোতা ব্রীজ সংলগ্ন বেতনা নদীর খননকৃত মাটি ভ্যেকুর মাধ্যমে নিষিদ্ধ ডাম্পারে তুলে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আবাদের হাটখোলা থেকে ভাড়ায় আসা বেতনা নদী খননকৃত মাটি বহনকারী ডাম্পার চালক মামুন ও ডাম্পার চালক সেলিম জানান, তারা সকাল থেকেই ডাম্পারে মাটি নিয়ে যাচ্ছে তবে কোথায় নিয়ে যাচ্ছে, কে মাটি কিনছে সে বিষয়ে তারা বলেন আমরা ওনাদের নাম জানিনা বলে কৌশলে এড়িয়ে যান। পাউবো সুত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর পক্ষ থেকে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে বেতনা নদী খননের কাজ শুরু হয়। এ কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর উপ সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান।সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপর রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অবৈধ পন্থায় অন্যাত্রে অবাধে বিক্রি করছে। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে ডাম্পারে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, কিছু মাটি দিচ্ছি মন্দিরের ভরাট কাজে এবং বাকি মাটি দিচ্ছি অন্য জায়গায়। আমি বাবুর মাধ্যমে মাটি নিচ্ছি, আপনি সে দিন আমার নামে নিউজ করেছেন আপনি বাবুর সাথে কথা বলেন। শুধু আমি বিক্রি করছি না, স্থানীয় মহিলা মেম্বর, বাবু সহ অনেকে মাটি বিক্রি করছে। এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর এসও জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ পন্থায় বেতনা নদী খনন মাটি প্রভাবশালী মহল টেন্ডার ছাড়াই অবৈধ পন্থায় বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার কিছু করার নেই, আমি ইতি মধ্যে তাদের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছি। তা ছাড়া আমি আমার স্যারকে অবহিত করেছি পাশাপাশি জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবহিত করেছি ওনারা দেখবেন। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদের সাথে বেতনা নদীর খননকৃত মাটি অবাধে বিক্রির ব্যাপারে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বেতনা নদী খননের বেশ কিছু অংশের মাটি কিছু ব্যক্তি বিক্রি করছে আমরা শুনেছি, তবে আমরা যখন পুলিশের ফোর্স নিয়ে ঘটনা স্থলে যাই তখন মাটি বিক্রেতারা পালিয়ে যায়। প্রতিবেদক বলেন আপনাদের চোখ ফাকি দিয়ে কিভাবে অবাধে প্রভাবশালী মহল মাটি বিক্রি করছে? তা ছাড়া বেতনা নদী খনন দায়িত্বে পাউবোর পক্ষে আপনাদের যে সকল এসও ও কার্যসহকারীরা আছে তারা থাকা সত্ত্বেও অবাধে মাটি নিয়ে যায় কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের দায়িত্ব নদী খনন। তিনি আরও বলেন, আমি ডিসি স্যারের সাথে কথা বলেছি নদী খনন মাটি খুব দ্রুত নিলামে দেওয়ার জন্য যাতে সরকারি রাজকোষে অর্থ জমা হয়। তিনি আরও বলেন যারা মাটি বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খননকৃত মাটি অবাধে বিক্রির ব্যাপারটি নিয়ে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহন না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











































