Home আঞ্চলিক অনুমতি ছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপির ইফতার মাহফিল আয়োজন করা যাবে...

অনুমতি ছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপির ইফতার মাহফিল আয়োজন করা যাবে না

10

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মহানগরীর অন্তর্গত সকল
থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃবৃন্দকে মহানগরী শাখার অনুমতি ছাড়া কোন
ধরনের ইফতার মাহফিল আয়োজন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানান। দলীয়
শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ
উল্লেখ করেছেন।
বিবৃতিদাতারা হলেন, আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল
আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী মো.
রাশেদ, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ইসা,
যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ
আলী, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু,
যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম
আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,
যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম
আহ্বায়ক শেখ সাদী, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।

খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক কমিটির প্রথম প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর থানার সাংগঠনিক কমিটির প্রথম প্রস্তুতি
সভা বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বৈকালীস্থ দলীয় কার্যালয়ে সাংগঠনিক
কমিটির আহ্বায়ক কাজী মো. রাশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক
কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক চৌধুরী হাসানুর
রশিদ মিরাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, আবুল কালাম
জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি, আরিফ
ইমতিয়াজ খান তুহিন, জহর মীর, হাসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী
বাবু, হাবীবুর রহমান বিশ^াস, আনজীরা খাতুন, কাজী আব্দুল লতিফ, কোরাইশী
কালু, মশিউর রহমান প্রমূখ।
সভায় আগামী ৯এপ্রিল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত
সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত’র ও খুলনা মহানগর বিএনপির ১নং
সদস্য রকিবুল ইসলাম বকুলের উপস্থিতিতে বৈকালী মোড়ে খালিশপুর থানার তথ্য
সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনকে সামনে রেখে-বিভিন্ন কর্মপন্থা ও
সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।