বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগরের ইফতার সামগ্রী বিতরন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বাদ আছর বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু ও সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এর যৌথ সহযোগিতায় এবং মহানগর নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী ও সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মশিউর রহমান ও সংগঠনের সোনাডাঙ্গা থানার আহবায়ক কমান্ডার কাজী আলি আজম এর যৌথ উদ্যেগে খুলনা নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়ক, মজিদ স্বরণী, আমতলা মোড়, ব্যাংক কলোনী এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন সার্জেন্ট (অবঃ ) মোকলেছুর রহমান, সার্জেন্ট (অবঃ ) ওহেদুজ্জামান, সার্জেন্ট (অবঃ ) শহিদুল ইসলাম, নওশাদ হোসেন, আবুল হোসেন, শিপ্রা দাস, অনিমেষ রায়, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন সরদার, আব্দুর রহমান, হুমায়ন কবির, মোঃ রাজু, মোঃ ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আল মামুন, শামসুল হক, লিভানা পারভীন, মোঃ রেজাউল করিম, ইঞ্জি শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, শেখ মোঃ শাহিন, আঃ সালাম, মোঃ রফিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন,মোঃ টিপু, মোঃ আবু জাফর, মোঃ ইব্রাহীম, লাবনী আক্তার, মোঃ করিম, জয়নাল হোসেন, শারমীন সুলতানা, জাহিদুর ইসলাম, মোঃ ইসতেহাক হোসেন, মোঃ নার্ছিম, মোছাঃ রোজিনা, শ্যামলি বিশ্বাস, প্রবীর বালা, আরমান হোসেন, মোঃ বাবু, পলাশ, আল মাসুদ শেখ, আজিজুল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ সোহেল, মোঃ কাজল, মোঃ সিয়াম, মোঃ ইলিয়াস হোসেন, মিসেস লাবনী আক্তার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় খুলনা মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের গ্রেফতারের মাধ্যমে আবারো প্রমাণিত হলো সরকার চরম জুলুমবাজ উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নিশিরাতের ভোটের সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল এসে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর।
বুধবার (৬ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে। ইশরাক হোসেন একজন প্রতিবাদী বলিষ্ঠ তরুণ নেতা, তার সাহসী ভূমিকায় সরকার ভীত, তাই তিনি আওয়ামী প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হয়েছেন। বিএনপি নেতৃবৃন্দ ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
তমালিকা ফ্যাশান টেইলার্স দোকানে অগ্নিকান্ডে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি
খবর বিজ্ঞপ্তি
গতকাল রাত আনুমানিক ২ঘটিকার সময় খুলনা বিপনী কেন্দ্রে ২য় তলায় তমালিকা ফ্যাশান টেইলার্স দোকানে অগ্নিকান্ডে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন দেখতে পেয়ে মার্কেটের নৈশ্য প্রহরি মোঃ সামাদ ফায়ার বিগ্রেডরে খবর দেয় ফায়ার বিগ্রেড দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানের মালিক খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচির ছোট ভাই তৌহিদুল ইসলাম তপু জানান, দোকানের সমস্থকিছু পুড়ে ছাই হয়ে গেছে যার মধ্যে রয়েছে সেলাই মেশিন,সুইং মেশিন ৪টা ,ফ্যান ৫টা,কাউন্টার ২টা,আয়রণ ৫টা ,ডেকারেশন সিলিং,ওয়াল,কাপড় ৩৫০ সেট। এই মর্মে খুলনা সদর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে ডাইরি নম্বর ৩২৮।
খুলনা প্রেসক্লাবের কেরাম (একক) প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২’ এর বুধবারের খেলায় আলমগীর হান্নান ও মোঃ হেলাল মোল্লা নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন। গতকাল ০৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় শেখ জাহিদুল ইসলাম বনাম এম এ হাসান এবং দুপুর ১ টায় মোঃ রফিক আলী বনাম রফিউল ইসলাম টুটুল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কেডিএ’র নিয়ম মেনে আবাসন ব্যবসা করতে চাই-নর্থ খুলনা রিহ্যাবস’র নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নিয়ম মেনেই আবাসন ব্যবসা করার কথা জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন নর্থ খুলনা রিহ্যাবস এর নেতৃবৃন্দ। বুধবার দুপুর ১২ টায় সংগঠনের কার্যালয়ে কেডিএ ও আবাসন ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বিষয়ক অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা আরও বলেন, কেডিএ যেসব নিয়ম বেধে দেয় সেই অনুযায়ী আমরা ব্যবসা করার চেষ্টা করি। কেডিএ এর পূর্বের চেয়ারম্যান ২০ ফিট করে রাস্তা করার কথা বলেছিলেন। সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি। বর্তমান চেয়ারম্যান ২৫ ফিট করে রাস্তা করতে বলেছেন। সামনের দিন থেকে আমরা সেই অনুযায়ী করবো। এসময় নেতৃবৃন্দ পূর্বে যেসব প্লট ২৫ ফিটের কম রাস্তা করে বিক্রয় করা হয়েছে সেগুলোকে নতুন নিয়মের আওতায় না রাখার অনুরোধ জানান। সেই সাথে খুলনার উন্নয়ন নিয়ে কেডিএ এর চেয়ারম্যান খুলনাবাসীর জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ খুলনা রিহ্যাবস এর সভাপতি শেখ আবেদ আলী, সাধারন সম্পাদক এস এম মফিজুল ইসলাম, আনিসুর রহমান বিশ্বাস, আজগর বিশ্বাস তারা, মো: বিল্লাল হোসেন, তানভীর আহম্মেদ গালিব, শেখ ইখতিয়ার হোসেন, মো: নজরুল ইসলাম, মো: আব্দুল বারী, মো:নাজমুল ইসলাম, শেখ আসলাম উদ্দিন, মঞ্জু শেখ, মো: কারুজ্জামান, এস এম আশফাকুর রহমান, মো: ওহিদুল ইসলাম প্রমুখ।
খুলনায় ইজিবাইক চালক রাব্বি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারি এলাকার কিশোর ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলার ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। আদালতের পর্যাবেক্ষণে বিচারক উল্লেখ করেন আসামিদের বয়স কম হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লবনচরা বোখারীপাড়ার আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত. মীর মোহাম্মাদ আলীর ছেলে মো. বাবু হোসেন ওরফে বাবু (২১), দক্ষিণ লবনচরা মদিনাবাদ এলাকার নাসির মোল্লার ভাড়াটিয়া মো. জাফর ইকবাল সেলিমের ছেলে মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মাথাভাঙ্গা মোহম্মাদীয়া জামে মসজিদ রোডের ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৯) ও দারোগার লিজ এলাকার ডা. মরিয়মের বাড়ির পাশের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আবু রায়হান (১৯)। রায় ঘোষণারকালে আসামি রায়হান পলাতক এবং বাকী ৩ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার অপর আসামি লবণচরা ছোটবান্দার ইসলাম পাড়ার মো. হাই মাতুব্বারের ছেলে মো. সোহেল (২০) কে বেকসুন খালাস দেয়া হয়েছে। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মুরাদ হোসেন গাজী নথীর বরাত দিয়ে জানান, নিহত মেহেদী হাসান রাব্বি নগরীর গল্লামারী পুলিশ বক্সের পিছনে ওমেদ আলীর বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুর রহিম ব্যাপারীর বড় ছেলে। সে একজন ফল বিক্রেতা। রাব্বি তার বাবার ব্যবসা দেখাশুনা করত। মাঝেমধ্যে ভাড়ায় ইজিবাইক চালাত। ২০১৮ সালের ১০ আগস্ট সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হলে রাব্বিকে বাবা রাগারাগি করে। এ সময়ে উত্তরে সে জানায় আজকের পর থেকে আর কোন দিন ইজিবাইক চালাবেনা। বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়িতে থাকে রাব্বি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজিবাইক নিয়ে সাচিবুনিয়া কৈয়া বাজারের দিকে যাত্রীসহ রওনা হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। তার খোঁজ কোথাও না পেয়ে খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজ মেলে পরেরদিন সকালে, কিন্তু জীবিত নয় মৃত. অবস্থায়। পরেরদিন সকাল সাড়ে ১০টার দিকে রাব্বির বাবা স্থানীয়দের মুখে জানতে পারেন লবনচরা থানাধীন খোলাবাড়িয়া মৌজায় এসএসআর স্কুল কুয়েত মসজিদের পাশে এক যুবকের লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে রহিম ব্যাপারী তার সন্তানের লাশ শনাক্ত করে। পরে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করেন যার নং-১১। মামলাটি বেশ আলোচিত হলে পুলিশ নড়েচড়ে বসে। সোর্সের মারফতে ১৩ আগস্ট পুলিশ ছোটবান্দা খাঁন বাহাদুর সড়কের হাওলাদার রাইচ মিলের ভেতর থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে। পরে ওই এলাকা থেকে হত্যা মামলা সন্দিগ্ধ আসামি হিসেবে মো. সোহেল, মো. বাবু হেসেন, মো. জাহিদুল ইসলাম নয়ন, মো. ফয়সাল ও মো. আবু রায়হানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে হত্যাকাণ্ডে সম্পৃক্ত আছে বলে স্বীকার করে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা রাব্বির গাড়ি ভাড়া করে। নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইয়ে জন্য গাড়ি থেকে নামানো হয় রাব্বিকে। বাধা দিলে ফয়সাল হাওলাদার তার পরিহিত প্যান্টের বেল্ট খুলে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বিকে। ২০১৯ সালের ৩১ জানুয়ারি লবনচরা থানার এসআই নাসির উদ্দিন মোল্লা ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।
পাইকগাছায় র্যাবের অভিযানে নারীকে ধর্ষণে যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানা এক নারীকে বিদেশে নেয়ার প্রলোভনে ধর্ষণ করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৫ এপ্রিল বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলার নলিয়ারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন পাইকগাছা উপজেলার নোয়াই গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে খোকন গাজী (৩৬)।
র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ জানান, বিদেশ পাঠানোর কথা বলে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন খোকন গাজী। চলতি বছরের জানুয়ারিতে পাসপোর্ট তৈরির কথা বলে বসুরাবাদ গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ভয়ভীতি দেখিয়ে ও বিয়ে করার আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই নারী অভিযোগে দিলে তদন্ত শুরু করে র্যাব। গ্রেপ্তারের পর খোকন গাজীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে র্যাবের সহযোগিতায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৫ এপ্রিল বিকেল ৫টার দিকে গোপন তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামের অশিস মল্লিকের ছেলে মো. বুলবুল মল্লিক (৩২)।
র্যাব-৬ জানায়, ৫ এপ্রিল বিকেল ৫টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা কওে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ঝিনাইদহ টু যশোরগামী সড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে সন্ধেহজনক একটি পিকআপে তল্লাশি করে ৪৫৭ বোতল ফেন্সিডিল, ও নগদ-২৮১০ টাকাসহ বুলবুল মল্লিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
দাকোপ উপজেলা আ.লীগের সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির মরহুম পিতাকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার বেলা ১১ টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহসভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সরোজিত কুমার রায়, জয়ন্তী রানী সরদার, শেখ আবদুল কাদের, শেখ শফিকুল ইসলাম আক্কেল, সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, মিহির মন্ডল, মানষ মুকুল রায়, অধ্যাপক দুলাল রায়, অধ্যাপক নারায়ন রায়, এবিএম রুহুল আমিন, শেখ রফিকুল ইসলাম, সঞ্জিব মন্ডল, তুষার কান্তি রায়, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, মাসুম আলী ফকির, মনিরুল ইসলাম শিকদার, রবার্ট জীবন্ত নাথ, সুশংকর বাছাড়, অসীম রায়, স্বপন কুমার সরকার, চম্পা রানী রায়, প্রদীপ সরকার, সত্যেন্দ্রনাথ রায়, ক্ষিতিশ চন্দ্র রায়, কণিকা বৈরাগী, দেবেন্দ্রনাথ মিস্ত্রি দেবু, তপন কুমার রায়, নিহার মন্ডল, সরোজিত রায় কুঞ্জু, মৃনাল কান্তি মল্লিক, জুলফিক্কার গাজী জুলু, ডাঃ মোশারেফ হোসেন, অরবিন্দু সরদার, নিত্যুরঞ্জন কবিরাজ, অপরাজিতা মন্ডল অপু, অধ্যাপক সুপদ রায়, লিপিকা বৈরাগী, শেখ গোলাম হোসেন, কমলেশ গোলদার, গোবিন্দ বিশ্বাস, জিএম এহতেশাম রেজা, রতন মন্ডল, লিটন সরদার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভূমিদাতা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ শেখ আবুল হোসেনের মরহুম পিতা শেখ আরশাদ আলীকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
দৌলতপুর ও আড়ংঘাটা থানা বিএনপির সাংগঠনিক কমিটির প্রথম প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর ও আড়ংঘাটা থানার সাংগঠনিক কমিটির প্রথম প্রস্তুতি সভা বুধবার (৬ এপ্রিল) বেলা ২ টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সাংগঠনিক কমিটির আহ্বায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক কমিটির সদস্য রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম প্রমূখ।
সভায় আগামী ৯ই এপ্রিল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত’র উপস্থিতিতে দৌলতপুর থানার ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনকে সামনে রেখে-বিভিন্ন কর্মপন্থা ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জনদূর্ভোগ লাঘবে সেখ জুয়েলে এমপি’র ডিও অনুযায়ী খুলনা সিটি বাইপাস সড়ক সংস্কার করছে কেডিএ
অভিজিৎ পাল
বর্ষায় জনদূর্ভোগ কমাতে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর নির্দেশনায় খুলনা সিটি বাইপাস সড়কে সংস্কার করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। খুলনা সিটি কর্পোরেশন এর কাছ থেকে ছারপত্র নিয়ে প্রাথমিক ভাবে সোনাডাঙ্গা মডেল থানার পাশ থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত ৭৮০ মিটার রাস্তা মেরামত করছে তারা। এবং রাস্তা সংস্কারের উদ্দেশ্যে প্রকল্প নিয়ে একনেকেও পাঠিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যান এস এম মিরাজুল ইসলাম বলেন, ২০২১ সালে খুলনা সিটি বাইপাস সড়কের ২১৬০ মিঃ এর ময়ূর ব্রীজ এর পর থেকে জয় বাংলা মোড় পর্যন্ত ১৩৮০ মিঃ রাস্তা সংস্কার করেছে এলজিআরডি। কিন্তু সিটি কর্পোরেশন অনিচ্ছা প্রকাশ করায় ময়ূর ব্রীজের আগের থেকে সোনাডাঙ্গা মডেল থানা পর্যন্ত ৭৮০ মিঃ সংস্কার হচ্ছিল না। তারই ধারাবাহিকতায় আসন্ন বর্ষা মৌসুমে ঐ এলাকার জনগনের ভোগান্তি লাঘবের আশায় আমরা নিজেরাই রাস্তাটি সংস্কার করছি। এছাড়াও রাস্তার উন্নয়নের জন্য বড় প্রকল্প গ্রহন করে ঢাকায় পাঠিয়েছেনও তারা বলেন তিনি।
এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ছারপত্র নিয়ে নিয়েছে। আমরা ঐ রাস্তায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প গ্রহন করেছি।
খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, খুলনা সিটি বাইপাস সড়ককে কেন্দ্র করে শহরের বাইরে একটি উপশহর গড়ে উঠছে। সেখানে প্রচুর মানুষ ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বসবাস করছেন। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আমি নিজে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)কে রাস্তা সংস্কারের উদ্দেশ্যে ডিও দিয়েছি। সেই ডিও অনুযায়ী খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নিজেই রাস্তা সংস্কারের কাজ করছে।
২০১৩ সালে খুলনা সিটি বাইপাস সড়ক নির্মান করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কেডিএ)। যদিও রাস্তাটি নির্মানের এক বছরের মাথায় তা ব্যবহারের অনুপোযোগী হয়ে যায়। কিন্তু দীর্ঘ আট-নয় বছরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েন সিটি বাইপাস সড়ককে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বসবাসকারি মানুষেরা। নগরীতে প্রবেশ ও বেরনোর পথ হওয়ায় দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের ঐ রাস্তায় ভোগান্তিতে পড়তে হতো। সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে বের হওয়া পরিবহন গুলোও ক্ষতির সম্মুখীন হতেন এই রাস্তায় চলাচলের জন্য।
কিন্তু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ দাবী করে ২০১৫ সালে রাস্তাটি নির্মানের পর ২১৬০ মিঃ রাস্তার ১৩৮০ মিঃ অর্থাৎ ময়ূর ব্রীজের পর থেকে জয় বাংলার মোড় পর্যন্ত রাস্তা এলজিআরডির কাছে হস্তান্তর করা হয়। আর ময়ূর ব্রীজের আগ থেকে সোনাডাঙ্গা মডেল থানা পর্যন্ত ৭৮০ মিঃ রাস্তা খুলনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ২০১৭ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হবার পর রাস্তায় নিম্ম মান সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাস্তার দায়িত্ব নিতে অস্বীকার করে। এমত অবস্থায় ২০২১ সালের শেষ থেকে ২০২২ সালের জানুয়ারী মাস পর্যন্ত ময়ূর ব্রীজের পর থেকে জয় বাংলার মোড় পর্যন্ত ১৩৮০ মিঃ রাস্তা সংস্কার কর এলজিআরডি। আর ময়ূর ব্রীজের আগ থেকে সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড পর্যন্ত ৭৮০ মিঃ বেহাল অবস্থায় পড়ে থাকে। জনদূর্ভোগ কমাতে স্থানীয়রা ব্যাক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করে ২০২১ সালের অক্টোবর মাসে। তারপর আবার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ায় খুলনা -০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ৭৮০ মিঃ রাস্তা সংস্কার করার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে ডিও দেন।
সংসদ সদস্যের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসি। ঐ এলাকার বাসিন্দা রাজু খাঁ বলেন, আমি আরাফাত নগরের ভিতরে থাকি। রাস্তার বেহাল অবস্থার কারনে আমাদের বাসায় যেতে ও বাসা থেকে বের হতে অনেক পথ ঘুরে শহরে প্রবেশ করতে হতো। অসুস্থ্য রোগী বা বয়স্ক মানুষ এলাকা থেকে বের হতে পারতেন না। ওখানার অপর একজন ব্যবসায়ী কামরুল এন্টারপ্রাইজের মালিক মোঃ কামরুজ্জামান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ছিল আমাদের রাস্তার বেহাল দশার কারনে। এখন সংসদ সদস্যের নির্দেশনায় সংস্কার কাজ হওয়ায় আমরা ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখব। রাস্তা থেকে নিয়মিত যাতায়াতকারী কলেজ ছাত্র মঈন বলেন, প্রতিদিন কলেজে যেতে আমাদের ভোগান্তিতে পড়তে হতো। বর্ষা মৌসুমে রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে যেত। এখন সংস্কার শেষ হলে সামনে বর্ষা মৌসুমে আমাদের ভোগান্তি কমবে।
রামপালে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য আলমগীর গুরুতর আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় সাবেক ইউপি সদস্য ও মৎস্যঘের ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। এ সময় ঠেকাতে গিয়ে কওসার হোসেন (৪৫) নামের এক পথচারী আহত হন। গুরুতর আহত আলমগীর কে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত অনুমান ৯ টায় পেড়িখালী বাজার থেকে কাজ শেষে সিংগড়বুনিয়া পুটিমারী গ্রামে আলমগীর তার নিজ বাড়ীতে ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা পূর্বে থেকে পুটিমারী ব্রীজের নিচেয় ওৎ পেতে ছিল। আলমগীর ব্রীজের নিচেয় নামমাত্রই সন্ত্রাসীরা ধারালো দা, চাপাতি ও রড নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে আহত করে। চিহ্নিত সন্ত্রাসীরা তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও দুই হাত ভেঙ্গে দিয়ে মৃত ভেবে পুটিমারী খালে ফেলে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় সাথে থাকা ফোনসেট ও বিপুল পরিমাণ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে তার স্ত্রী শিক্ষিকা ইসমত আরাসহ এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুমেক হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে তার সাথে থাকা তার ভাগনে শাহাজালাল জানান সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মীমকে ফুলেক শুভেচ্ছা জ্ঞাপন
আলমগীর হোসেন, কেশবপুর
বুধবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের উদ্যোগে মেডিক্যাল পরীক্ষায় দেশসেরা সুমাইয়া মোসলেম মীমকে ফুলেল শুভেচ্ছ জ্ঞাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন , ডাক্তার আহসানুল মিজান রুমী, ডাক্তার জাহিদুর রহমান, অনুপ কুমার, জিসান, মীমের মা কেশবপুরের পাঁজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাডসিষ্ট খাদিজা খাতুন ও তার পিতা প্রভাষক মোসলেম উদ্দিন প্রমুখ। মীম তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন যে, তিনি মানব সেবার এ পেশার মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের সার্বিক সেবা নিশ্চিতে ভুমিকা রাখবেন। তিনি আরো বলেন,লক্ষ্য এবং অধ্যাবসায় ঠিক থাকলে বিজয় অর্জন সম্ভব । তিনি পিতা মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফকিরহাটে বৃদ্ধার গলায় রশি দিয়ে আত্মহত্যা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে আনজিরা বেগম নামের (৬৩) একজন বয়স্ক নারী গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ীর পাশে একটি লেবু গাছের ডালের সাথে গলাই রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের সাহেব আলী শেখের স্ত্রী। স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে উক্ত মহিলার সাথে তার স্বামী সাহেব আলীর পারিবারিক কলাহ নিয়ে বিরোধ লেগেই থাকতো। এর আগেও তিনি ১৮টি ঘুমের টেবলেট খেয়ে আত্নহত্যার চেষ্টা চালায়। তিনি মই এর সাহায্যে গাছে উঠেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মৃতের কন্যা সেলিনা বেগম ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
দূর্নীতির বিরুদ্ধে কাটাখালী হাইওয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষনা
ফকিরহাট প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানে দূর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা দিয়েছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী। বুধবার মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে থানায় আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত একান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহাসড়কে যেন কেউ কোন ধরনের অনৈতিক সুবিধা ভোগ করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, মাসিক চাঁদা আদায় করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি হাইওয়ে থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ করেন। এ সময় থানায় কর্মরত বিভিন্ন উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও পুলিশ সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে দুটিরাস্তা হেরিংবোন বন্ড করণে উন্মুক্ত লটারীর-ড্র
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২০২২অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মূলঘর ও পিলজংগ ইউনিয়নের পৃথক পৃথক দুটি রাস্তার হেরিং বোন বন্ড এর জন্য উন্মুক্ত লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে এই লটারী-ড্র অনুষ্ঠিত হয়। ড্র-পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন কর্মকর্তা ও ঠিকাদার গনেরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন মূলঘর ইউনিয়নের ২নং ওয়ার্ড কাকডাঙ্গা গ্রামের সজলের বাড়ি থেকে সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখি রাস্তা এবং পিলজংগ ইউনিয়নের ২নং বৈলতলী ওয়ার্ডের তেলিপুকুর পাকা রাস্তা হতে আবজাল ঢালীর দোকান পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড করণের জন্য এই লটারীর-ড্র অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে আইনশৃঙ্খলা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা
মোঃ তাহের আলী, নড়াইল
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে আইনশৃঙ্খলা স্থিতিশীল অবস্তা বজায় রাখার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মতামত পরামর্শের ভিত্তিতে অপরাধ নিয়ন্ত্রন উন্নতর করতে ৯নং শাহাবাদ ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে এ আইনশৃঙ্খলা বিষয়ক এসভার আয়োজন করা হয়। বুধবার ৬ এপ্রিল দুপুরে শাহাবাদ বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী পুরুষ নির্বিশেষে এলাকাবাসির অংশ গ্রহনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এছাড়াও স্পেশাল ব্রান্স নড়াইল জেলা ইউনিট প্রধান মীর শরিফুল ইসলাম, সদর থানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন এসময় উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আইনশৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে তাদের নানা পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দাঙ্গা মারামারি না করে সকলকে ভালো থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানাচ্ছি অন্যতায় পুলিশ কঠোর হতে বাধ্য হবে।
শেখ সোহেলের উদ্যোগে নগরীর নিউ মার্কেট এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘ রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে বুধবার নগরীর নিউ মার্কেট মোড়ে বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াষ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, ইব্রাহিম হোসেন তপু, নগর ছাত্রলীগ নেতা শেখ সাকিব, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ, বি এল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস হোসেন অনি, যুবলীগ নেতা জিহাদুর রহমান জিহাদ, সাগর মজুমদার, একরামুল হক, প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারো দেশসেরা হয়েছে। ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ এর দুটি ক্যাটাগরিতে প্রথম ও তৃতীয় হওয়ার সাফল্য দেখিয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ক্যাটাগরিতে কমিউনিটি ক্লিনিক সার্ভিসেস ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম হয়েছে। দেশের মধ্যে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কাজের মূল্যায়নে পুরস্কার দেয়া হয়। অন্যদিকে হাসপাতালে স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে দেশে তৃতীয় স্থানে রয়েছে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানেও সারা দেশে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কার পায়। সরকারি হাসপাতালটি টানা চতুর্থবারের মতো পুরস্কার পেয়েছে। এর আগে এ ক্যাটাগরিতে দুইবার দ্বিতীয় ও দুইবার তৃতীয় অবস্থানে ছিলো। গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পুরস্কার নেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন। দুটি পুরস্কারের জন্য ক্রেস্ট ও সনদ দেয়া হয়। সোমবার নিজ কার্যালয়ে আলমগীর হোসেন বলেন, এ পুরস্কার অর্জনের পেছনে কাজ করেছে সম্মিলিত প্রয়াস। কমিউনিটি হেলথ সার্ভিসের ক্ষেত্রে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার এবং সুপারভাইজারদের ভূমিকা রয়েছে। আবার হাসপাতালে স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে হাসপাতালে বিভিন্ন সেকশনের কাজকে মূল্যায়ন করা হয়।
আলমগীর হোসেন আরো বলেন- যে ক্যাটাগরিতে তারা তৃতীয় হয়েছেন, সে ক্ষেত্রে ভবিষ্যতে আরো ভালো করে সেরা হওয়া এবং যেটিতে প্রথম হয়েছেন, সে ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখাটাই ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে বলা যায়, এ পুরস্কার কেশবপুরবাসীর জন্য গৌরবের।
জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
“সবাই মিলে খেলা করি মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় ও আন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।
র্যা লীতে বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকসহ ক্রীড়া সংগঠক সফরুল হক, এ কে এম বায়েজীদুল ইসলাম ,তালুকদার আজমল কবির লিটন, আব্দুর রহমানসহ খেলায়াড়বৃন্দ অংশ নেয়।
পরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এ দিবসের তাৎপর্য তুলে ধরেন ক্রীড়া কর্মকর্তারা।
পবিত্র মাহে- রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায় কোটচাঁদপুরবাসী
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহ কোটচাঁদপুরে গেল দুই বছর করোনায় দৈনন্দিন জীবন ছন্দপতনে পড়ে। কর্ম হারিয়ে বেকার হয়ে যায় অনেক মানুষ। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে মানুষের চেষ্টা এখন ঘুরে দাড়ানো। কিন্তু বার বারই নিত্যপণ্য মূল্যের উর্ধ্বগতি যেন থামিয়ে দিচ্ছে তাদের ঘুরে দাঁড়ানোর সে চেষ্টাকে। এসে গেছে মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান। রমজানে বেড়েছে সকল ধরনের নিত্যপণ্যের দাম।এই মূল্য বৃদ্ধি মানুষের দুর্ভোগের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে। বাজারে গিয়ে টাকার সাথে সামঞ্জস্য না হওয়াই নির্ধারিত পরিমাণের থেকে কম পণ্য কিনে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।
রমজানের আগের দিন প্রথম বাজারে পৌর শহরের টবাজার,মাছবাজার,কলেজ স্ট্যান্ড, মেইন বাসস্ট্যান্ড,বলুহর বাসস্ট্যান্ড সহ বাজারের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় শষা,বেগুন,ধনেপাতা, লেবু, মরিচের দাম কেজিতে বেড়েছে গড়ে ৩৫ টাকা।তবে স্বাভাবিক রয়েছে ছোলার দাম,কমেছে পেয়াজের দাম।অন্যদিকে রমজানকে ঘিরে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৩০থেকে ৫০টাকা।
পবিত্র রমজানকে ঘিরে,কেজিতে ২৫ টাকা বেড়ে শষা বিক্রি হচ্ছে ৭০ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা,ধনেপাতা ৪০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে ১শ’ থেকে ১শ’ ৫০ টাকা,লেবুর দাম হালিতে ২৫ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ টাকা।বর্তমানে পেয়াজের দাম কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা দরে।
ছোলার দাম স্থিতীশীল রয়েছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে।এদিকে তেলাপিয়া,শিং,রুই,ইলিশ সহ সব মাছের দাম কেজিতে বেড়েছে গড়ে ১০ টাকা থেকে ১শ’ টাকা।শহরের টবাজারে পণ্য কিনতে আসা মোঃ আব্দুল হালিম জানান,রমজান শুরু হয়েছে কিন্তু বাজার দাম কমেনি বরং বেড়েছে,সব মালের দাম আগুন আমরা চলবো কি করে।
সরেজমিনে যেয়ে দেখা যায়,বেগুন কেজি দরে বিক্রি হচ্ছে ৮০ টাকা,মরিচ ৬০,শষা ৭০,লেবু হালি ৪৫ টাকা,ধনেপাতা ১৫০ টাকা কেজি,পেপে ২৫ টাকা,টমেটো ২৫ টাকা,লাউ পিচ ৩০ টাকা,মিষ্টিকুমড়া ৩০ টাকা,পটল ৭০ টাকা কেজি,এভাবে সব জিনিসের দাম বেড়েছে,পবিত্র মাসে দাম কমানো উচিৎ,অথচ বাজারে দাম বেড়েই যাচ্ছে।
এভাবে তো চলতে পারে না।পণ্য মূল্যের কাছে হার মেনে যাচ্ছি। নিত্যপণ্য কিনতে আসা অনেকে জানান,বাজারে যে উর্ধ্বগতি এটা নিয়ন্ত্রনে প্রশাসনের নজদারি প্রয়োজন।এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা প্রতি বছরই এমন সুযোগ কাজে লাগায়। তাদের কাঠোর ভাবে দমন করা প্রয়োজন। অন্যথায় এক সময় হয়তো পুরোপুরি ভাবেই আমরা তাদের কাছে জিম্মি হয়ে যাবো।
পবিত্র মাহে রমজানকে ঘিরে কোন অসাধু ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়াতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।
বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও লাখ টাকা জরিমানা
বেনাপোল প্রতিনিধি।।
বিনা লাইসেন্স, অনিয়ম-অব্যস্থাপনা, জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি, ভূয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বুধবার (০৬ এপ্রিল) সকালে বেনাপোল পৌরসভার স্টেশন রোডে অবস্থিত সুরক্ষা নামক একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন) অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই। শার্শা উপজেলার নির্বাহী অফিসার এর নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ডাক্তার মোঃ ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, অনুমোদনহীন সুরক্ষা নামক ডায়াগনস্টিক সেন্টার অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করে দেওয়া ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে সিলগালা খুলে দেওয়া হবে বলে তিনি জানান।
প্রভাবশালীদের দখলে জনগুরুত্বপূর্ণ খাল রাস্তা ফসলি জমি
টি.এম.মনির হোসেন, মোরেলগঞ্জ ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বহু জনগুরুত্বপূর্ণ সরকারি খাল ও রাস্তা দখল করে ঘের ব্যবসা করছেন স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী ব্যাক্তিরা। খালে বাঁধ দিয়ে তারা ছেড়েছেন মাছ। রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছে ঘেরের ভেরি হিসেবে। আবার যে যার সুবিধা মত রাস্তা কেটে তৈরী করেছেন পানি নিস্কাশনের পথ। উপজেলার জিউধরা, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নে প্রভাবশালীদের এমন দখলদারিত্বের কারনে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। রাস্তায় চলছেনা দ্রুতযান। মাঠে ফলছেনা একাধিক ধান ফসল। জমির মালিক ও কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন ঘের ব্যবসায়ীদের কাছে।
জানা গেছে, বহরবুনিয়া উইউনয়নে ৩০ থেকে ৩৫টি সরকারি খাল রয়েছে। যার সবগুলোই প্রায় একযুগ ধরে বেদখল হয়ে আছে। প্রতিটি খালে কমপক্ষে ৮-১০টি স্থানে বাঁধ দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালী ঘের ব্যবসায়ীরা এসব খাল দখল করে তাদের ঘেরের সাথে মিলিয়ে মাছ চাষ করছেন। এ এলাকায় লবন পানির মাছ চাষে সাফল্য পাওয়ায় বহিরাগত অনেক ব্যাক্তিও নানাভাবে প্রভাব খাটিয়ে এখানে ঘের ব্যবসা করছেন। ফলে জমির মালিকরা ইচ্ছে করলেই একাধিক ধান ফসল ফলাতে পারছেন না। ঘের ব্যবসায়ীদের কারনে অনেক জমি অনাবাদি রাখতে হয়। আবার অনেকে ইচ্ছে করলেও লবন সহিষ্ণু (হিরা-২ জাতের) উচ্চ ফলনশীল বোরো ধান চাষ করতে পারছেন না।
একই অবস্থা জিউধরা ইউনিয়নেও। এ ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল দখল করে ব্যাক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন ঘের ব্যবসায়ীরা। খালগুলো সরকারি হওয়া সত্ত্বেও এর নিয়ন্ত্রণ জবরদখলকারিদের হাতে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় স্থানীয় ও বহিরাগত অনেক নেতা এখানে দাপটের সাথে ঘের ব্যবসা করছেন। জমির মালিকানা না থাকলেও তারা নানা কৌশলে শতশত একর জমির ঘেরের মালিক। কোন কোন ইউনিয়নের চেয়ারম্যানও অবৈধ এসব ঘের ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বহরবুনিয়া ইউনিয়নে জবরদখলকারি ঘের ব্যবসায়ীরা ঘেরের ভেরি হিসেবে ব্যবহার করে অনেক কাচা রাস্তা ধ্বংস করে দিয়েছেন। জিউধরা ইউনিয়নে ইটসোলিং ও ঢালাই রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে ঘেরের কারনে। দাপুটে এসব ঘের মালিকরা রাস্তা কেটে পাইপ ও কাঠের বক্স বসিয়ে ঘেরে পানি ওঠানামা করাচ্ছেন। বহরবুনিয়া ইউনিয়নে এক ইঞ্চি পিচ ঢালাই রাস্তা নেই। নেই একটি পরিপূর্ণ পাকা রাস্তাও। বর্ষা মৌসুমে এ ইউনিয়নে নৌকা ছাড়া যাতায়তের কোন পথ থাকেনা।
উপজেলা পরিষদের আইন-শৃংখলা বিষয়ক সভায় বেদখল হওয়া এসব খাল ও ঘেরের ভেরি হিসেবে ব্যবহৃত রাস্তাগুলো রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি।
এ বিষয়ে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জিউধরা ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল স্থানীয় ঘের ব্যবসায়ীরা বাধ দিয়ে বন্ধ করে দিয়েছেন। বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন তালুকদার বলেন, এ ইউনিয়নে ৩০-৩৫টি খাল রয়েছে। যার সবগুলোই ঘের ব্যবসায়ীরা অসংখ্য বাধ দিয়ে তাদের সুবিধামত ব্যবহার করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বেসরকারিভাবে বন্ধ করে দেওয়া খালগুলোর তথ্য সংগ্রহ চলছে। শীঘ্রই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ঘেরের ভেরি হিসেবে যাতে আর কোন রাস্তা ব্যবহৃত না হয় সে জন্যও পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।
শেখ হাসিনা দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুগান্তকারী সব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন: মেয়র
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুগান্তকারী সব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। তাঁর সরাসরি নির্দেশনায় বয়ষ্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, শিক্ষা উপবৃত্তি প্রদানসহ দরিদ্র মানুষের জন্য নানা ধরণের আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। ফলে প্রন্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটছে।
সিটি মেয়র বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষানবিস অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যাবসা পরিচালনার জন্য ৪৫০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৫ লক্ষ টাকা এবং ৫৩০ জন শিক্ষানবীসের প্রত্যেককে ৪ হাজার ৫শত টাকা করে ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় খুলনা মহানগরীতে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনার সরকার যে সকল গণমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বিগত কোন সরকার তার কিছুই করেনি। করোনা মহামারীকালে সরকারের খাদ্য সহায়তা ও বর্তমানে টিসিবি’র মাধ্যমে নায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রয়ের বিষয় তুলে ধরে তিনি বলেন, এ সকল কার্যক্রমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। তিনি সত্যিকার জনকল্যাণমুখী এ সকল কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র চীফ প্লানিং অফিসার ও প্রকল্পের ফোকাল পারসন আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রূপসায় বাল্য বিবাহ, মাদক সেবন প্রতিরোধ বিষয়ক সভা
রূপসা প্রতিনিধি ।।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওর্য়াক প্রোগ্রাম উপলক্ষে স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি, অপহরন, নারী নির্যাতন, মাদক সেবন প্রতিরোধ বিষয়ে সচেতনতা এক সভা রূপসা মহিলা কলেজ মিলনায়তনে ৬ এপ্রিল বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. আতাহার আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। প্রভাষক আসাদুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক মেমা. অহিদুজ্জামান, শিপ্রারাণী নন্দী, ফারহানা শারমিন, অমিত কুমার ঘোষ, আসাদুজ্জামান মিনা, আ. হান্নান, সারমিন সুলতানা, শাহারাজ শাহিন, এস আই দিপক দাস, লিপি বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমূখ। এসম য় প্রধান অতিথির বক্তৃতায় থানা অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন বলেন, বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি, এব্যাধি থেকে সকলকে সচেতন হতে হবে। পূর্ণবয়স না হলে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হবো না। সভায় প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, মাদক শরীরের জন্য ও দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর। মাদক থেকে আমরা দূরে থাকবো এবং সকলেই সচেতনতার সাথে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তথ্যপ্রযুক্তির যুগে অবশ্যই আমরা নিরাপদ ভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করব। যেকোনো তাই আমরা লাইক, কমেন্টস ও শেয়ার করব না। দেখে শুনে বুঝে করব যাতে নিজের সমাজের এবং দেশের ক্ষতি না হয়।
রাজাপুরে সাবেক সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে একে একে ৫ টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ভুক্তোভোগী সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, স্থানীয় আশ্রাব আলীর কাছ থেকে ঘর ও জমিসহ ৫ শতাংশ এবং সাড়ে ৩৫ শতাংশ জমি দেলেয়ার হোসেন দুলালের কাছ থেকে ক্রয় করে ২ কক্ষের পাকা ভবন নির্মান করে ২০ বছর ধরে বসবাস করে ভোগ দখল আছেন। দাতা গং আসমত আলীর ছেলে আশ্রাব আলী, কাওসার ও বেলায়েত এবং তার ৫ মেয়েদের মধ্যে জমির বন্টন নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বেলায়েত তার জমিজমা বুঝিয়া পাওয়ার জন্য স্থানীয় ভাবে শালিস বৈঠকে বসলে আশ্রাব তা বর্জন করে। যেতেহু মনির হোসেন আশ্রাবের কাছ থেকে জমি ক্রয় করেছে এ কারনে জমি বন্টনের জন্য তার ও তার স্ত্রীর নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে বেলায়েত হোসেন। পরবর্তীতে বেলায়েত হোসেনের ভাই কাওসার হোসেন বাদি হয়ে আদালতে বাটোয়ারা মামলা করেন। ওই মামলা চলমান তবে ওই মামলায় মনির হোসেনকে বাদি ও বিবাদি করা হয়নি। এদিকে চাকরির সুবাদে মনির দেশের বাহিরে থাকার সুযোগে আশ্রাবের ভগ্নিপতি মালেক বাদি হয়ে মনির হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে একটি ৭ ধারা মামলা করেন এবং আশ্রাব আলী ও তার ভাই বেলায়েত হোসেন ২টি নন জিআর মামলা করেন। চাকুরি থেকে অবসরে এসে তার ৫ শতাংশ জমিতে ৪ কক্ষের ভবন নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ বেলায়েত হোসেন বাদি হয়ে মনির হোসেনের নামে গত ২৬ মার্চ ভবন নির্মান কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা মামলা করলেও তদন্তে সত্যতা না পাওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ২৮ মার্চ খারিজ করে দেয়। ওই মামলা খারিজ হওয়ার পরে আবারও প্রতিপক্ষ বেলায়েত হোসেন নির্মান কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা চেয়ে মনির হোসেনর স্ত্রীর নামে ২৮ মার্চ দেওয়ানি আদালতে মামলা করে। কিন্তু ওই জমি মনির হোসেনের স্ত্রীর নামে হলেও মনির হোসেনের নামের জমির ঘরের কাজ পুলিশ গিয়ে বন্ধ করে দেয়। সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন আরও অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে একে একে ৫ টি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে এবং ভবন নির্মান কাজ বন্ধ করে রাখায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং চোর-ডাকাত ও বর্ষার আতঙ্কে পরিবার নিয়ে রাত কাটাচ্ছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন জানান, পারিবারিক বিরোধ ও মনের অমিলে দ্বন্দ্ব চলছে। তার পৈত্রিক সম্পত্তি ওয়রিশরা তাকে বিভিন্ন স্থান থেকে টুকরো টুকরো দিচ্ছে চক্রান্ত করছে। মনির হোসেন পেছনে তাদের ইন্দন দিচ্ছে এবং জমি বেশি দখলে রেখেছে। তার জমি বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা করা হয়েছে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ নিয়ে কয়েক বার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। বর্তমানে আদালতে মামলার কারনে জমির উপরে নিষেধাজ্ঞা জারি করায় কাজ বন্ধ করা হয়েছে এবং উভয় পক্ষকে স্থিতিঅবস্থায় থাকতে বলা হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।
ইকোট্যুরিজম ব্যবস্থাপনায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি।।
সুন্দরবনে ইকোট্যুরিজমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দিকের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে বহুমুখী গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইউএসএইড এর সহায়তায় বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স (বিইসিএ) এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৬ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টায় উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও বিইসিএ’র পক্ষে চিফ অব পার্টি ক্রিস শিক এমওইউতে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এর আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, সুন্দরবনের প্রতিবেশ ও পরিবেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই ইকোট্যুরিজম ব্যবস্থাপনায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ স্বাক্ষরের ফলে একাডেমিক ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে।
এই এমওইউর লক্ষ্য- বাংলাদেশের অন্যান্য সংরক্ষিত অঞ্চলের সাথে সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চলের পর্যটন প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি, জীববৈচিত্র্যপূর্ণ এলাকার জন্য পর্যটন শাসন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা উন্নত করা, উন্নতভাবে পরিচালিত এবং আরও অন্তর্ভুক্ত পর্যটনের ফলে বনের ওপর নির্ভলশীল জনগোষ্ঠির পরিবেশগত, অর্থনৈতিক এবং মৌলিক মানব সেবা (যেমন: জীবিকা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য) সুবিধা বৃদ্ধি, পর্যটন-সম্পর্কিত বিনিয়োগ, গবেষণা এবং বাজার সংযোগ বৃদ্ধি করা।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, সমন্বয়কারী প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম, যুক্তরাষ্ট্রের মাইলস পার্টনারশীপের ভাইস-প্রেসিডেন্ট (রিসার্চ এন্ড ইনসাইট) ক্রিস এডামস্, সলিমার ইন্টারন্যাশনালের কনজারভেশন এন্ড কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালক ক্লোই কিং উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বৃহত্তর সুন্দরবনের ইকোট্যুরিজম এবং সংরক্ষণ পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালা সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, সুন্দরবন বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ। সুন্দরবনের প্রাকৃতির সৌন্দর্য দেখে আমরা যেমন মুগ্ধ হই, তেমনি সুন্দরবন আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সুতরাং শুধুমাত্র পর্যটন শিল্প রক্ষায় নয়, আমাদের নিজেদেরকে রক্ষার জন্যও সুন্দরবন নিয়ে ভাবতে হবে। সুন্দরবনের পর্যটন উন্নয়ন পরিকল্পনার সাথে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় জনগোষ্ঠীর লোকায়ত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য ইকোট্যুরিজম উন্নয়নের সম্পদ হতে পারে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসএইড’র প্রাইভেট এন্টারপ্রাইজ অফিসার ক্রিস মেজারভি, যুক্তরাষ্ট্রের মাইলস পার্টনারশীপের ভাইস-প্রেসিডেন্ট (রিসার্চ এন্ড ইনসাইট) ক্রিস এডামস্, খুলনা রেঞ্জের ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন আহমেদ ও ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের প্রেসিডেন্ট মো. মঈনুল ইসলাম। ‘গ্রেটার সুন্দরবনস্ ইকোট্যুরিজম অ্যান্ড কনজারভেশন অ্যালায়েন্স’ শীর্ষক কী-নোট উপস্থাপন করেন ইউএসএইড’র বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স’র চিফ অব পার্টি এবং সলিমার ইন্টারন্যাশনাল এর সিইও ক্রিস শীক। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএইড’র বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স’র ডেপুটি চিফ অব পার্টি এবং জার্নি প্লাস এর সিইও তৌফিক রহমান।
কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং সলিমার ইন্টারন্যাশনালের কনজারভেশন এন্ড কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালক ক্লোই কিং। কর্মশালায় সরকারি-বেসরকারি ৬টি সংস্থার সাথে বিভিন্ন ক্ষেত্রে ইউএসএইড’র বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স (বিইসিএ) এর এমওইউ স্বাক্ষরিত হয়। এমওইউ স্বাক্ষরকালে স্ব স্ব সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সুন্দরবন সংশ্লিষ্ট নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সুন্দরবনের ইকোট্যুরিজম উন্নয়নে বিভিন্নমুখী পরিকল্পনা, পরামর্শ ও উদ্যোগের বিষয় জানিয়ে এ বিষয়ে ওয়েবসাইট, অ্যাপসহ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সুন্দরবন সন্নিহিত এবং বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠির মধ্যে সচেতনতা তৈরি, আর্থ-সামাজিক ক্ষেত্রে পরিবর্তন সাধন, নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগ সুবিধা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
দাকোপের বাজুয়ার কচা-চুনকুড়ি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।
খুলনার দাকোপের বাজুয়ার কচা-চুনকুড়ি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের দু’পাশে প্রায় হাজারো লোকের বসবাস। তাদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের একটি নড়বড়ে সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীর। এলাকাবাসী বহুদিন ধরে সরকারি খরচে একটি ব্রিজ নির্মাণের জন্য জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয়রা কয়েক মাস পর পর নিজ খরচে সাঁকোটি নির্মাণ করে আসছে। প্রায় ২০০-২৫০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকোটি যেন গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে স্থানীয়রা জানান, এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে স্বাধীনতার পর থেকে ওই খাল পেরিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীরা যাতায়াত করে আসছে। এ ছাড়া বিভিন্ন মাঠের ফসল নিয়ে কৃষকরা এ সাঁকো পার হন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। সাঁকোটির পাশে রয়েছে চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ, এতিমখানা ও মসজিদ। ছোট ছোট কোমলমতি শিশুরা এ নড়বড়ে সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতাল কিংবা ডাক্তারের নিকট আনা-নেয়ায় দারুণ বিপাকে পড়তে হয় তাদের। গ্রামের মলিনা নামের ৫৮ বছর বয়সের এক বৃদ্ধা চার পার হওয়ার সময় জানান, তাদের ভোগান্তি কেউই দেখতে আসেন না। দুঃখ ভরা মনে বলেন, এই ভোগান্তি কবে শেষ হবে জানিনা। কতোবার কতো লোক এসে মাপে কোন কাজ হয় না বাবা। শুধু মাপামাপিই সার ব্রিজ তো হয় না। দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী তপন ও লিলিমা বলে, এত বড় সাঁকো পার হতে ভয় করে। একটা ব্রিজ হলে দৌড়ে স্কুলে যেতে পারতাম। স্থানীয় ইউপি সদস্য বাবলু গাজী জানান, দীর্ঘ বছর ধরে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে চলাচল করছেন। এতে গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই। এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় জানান, বাঁশের সাঁকোর স্থানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দাকোপ উপজেলা প্রকৌশলী জানান, সাঁকো সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালায় র্যাব অভিযানে জাল টাকাসহ আটক-১
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় র্যাবের বিশেষ অভিযানে জাল টাকাসহ এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র আতাউর রহমান (৪৯)।
স্থানীয় সূত্রে জানাযায়, আতাউর দীর্ঘ্য দিন ধারে তার নিজ একলাকায় জালটাকার রমরমা ব্যাণিজ্য চালিয়ে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ এপ্রিল) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)-৬ এর একটি দল পঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ তাকে হাতে নাতে আটক করে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জালটাকার নোটসহ আটককৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালায় নিরাপদ পানি সঙ্কটে হাজার হাজার পরিবার
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালা উপজেলার কয়েকটি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কয়েক হাজার মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্য-সঙ্কটে ভুগছেন। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দুঃসহ জীবন কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার খলিষখালী ইউনিয়নের ৩২ গ্রামের ৬২০০ পরিবার, জালালপুরের ১৩ গ্রামের পাঁচ হাজার ৪০০ পরিবার ও নগরঘাটা ইউনিয়নের ২১ গ্রামের চার হাজার ২০০ পরিবার মিলে তিন ইউনিয়নের ৬৬ গ্রামের ১৫ হাজার ৮০০ পরিবার এখনো নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। অনেকেই পুষ্টি-হীনতার পাশাপাশি ডায়রিয়া, আমাশয়, গ্যাস্ট্রিক, আলসার, চুলকানি, পাঁচড়া, উচ্চ রক্তচাপ, হাপানীসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে এলাকাবাসীকে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি সংস্থা উত্তরণ। তালা উপজেলার জালালপুর, খলিষখালী ও নগরঘাটা ইউনিয়নের বেশির ভাগ মানুষ অগভীর নলকূপের পানি ব্যবহার করেন। নলকূপগুলোর বেশির ভাগই আর্সেনিক ও আয়রনযুক্ত। এই তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ ব্যবহার করছেন আর্সেনিক ও আয়রনযুক্ত পানি। গ্রামের বেশির ভাগ নলকূপের গোড়া এখনো পাকা নয়। এসব গ্রামের বেশির ভাগ পরিবার স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করেন না। একটি শৌচাগার তিন-চারটি পরিবার ব্যবহার করে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এখনো অনেকেই সচেতন নন। উত্তরণের ওয়াই ওয়াশ (নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ) প্রকল্পের সমন্বয়কারী হাসিনা পারভীন জানান, তালা উপজেলার তিনটি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কয়েক হাজার মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্য সঙ্কটে ভুগছেন। এ জন্য তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ জন্য এলাকাবাসীকে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি ২০২১ সালের জানুয়ারি মাস থেকে কাজ করছে উত্তরণ। নগরঘাটার পালপাড়া এলাকার তানজিলা বেগম, পারুল বিবি, ছায়রা খাতুন, ভৈরবনগরের অরুণা মণ্ডল, শিউলি মুন্ডা, খলিষখালীর বয়ারডাঙ্গা গ্রামের তাসলিমা বেগম, ফাহিমা বেগম, বাগডাঙ্গা গ্রামের ময়না গোলদার,অসীমা মণ্ডল, স্বপন মণ্ডল, জালালপুরের কানাইদিয়া গ্রামের শ্যামল অধিকারী, জবেদা বেগম, অর্চনা দেবনাথ, আটুলিয়ার আয়শা বেগমসহ অনেকেই জানান, তাদের এলাকায় বৃষ্টির সময় ৫-৬ মাস জলাবদ্ধতা থাকে এবং লবণাক্ততার কারণে খাবার পানির কোনও ব্যবস্থা নেই। প্রায় ২-৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক কলস খাবার পানি আনতে হয়। আবার এক ড্রাম পানি ২৫ থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হয়। বর্ষা মৌসুমে ভিটে-বাড়িতে পানি জমে থাকায় শৌচাগার ব্যবহারের মতো অবস্থা থাকে না। আর লবণাক্ত পানি ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, চুলকানি, পাঁচড়া, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন এসব এলাকার মানুষ। এ ছাড়া আর্সেনিকের কারণে এলাকায় অনেকের মৃত্যুও হয়েছে। এ ব্যাপারে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, এলাকায় খাবার পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবের পাশাপাশি আর্সেনিকের সমস্যা প্রকট। ভয়াবহ আর্সেনিকে আক্রান্ত হয়ে অত্র এলাকার কৃষ্ণকাটী গ্রামের একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান জানান, উপজেলার কয়েকটি এলাকায় লেয়ার না পাওয়ায় ডিপ-টিউবওয়েল বসানো সম্ভব হয়ে উঠছে না। বিশেষ করে জালালপুর ও খলিষখালী ইউনিয়নে এ সমস্যা বেশি প্রকট। কিন্তু ২০০ ফুটের বেশি গভীরে কিছু টিউবওয়েল বসলেও তাতে প্রায় ৯৫ ভাগ আর্সেনিক ও আয়রনের সমস্যা থেকে যাচ্ছে। তবে নগরঘাটা এলাকার অবস্থা অপেক্ষাকৃত ভালো। নিরাপদ পানি ও শৌচাগারের ব্যবস্থা আগের চেয়ে বেশ উন্নত হয়েছে বলে জানান তিনি।
শতাধিক একর জমির ধান বিনষ্ট: আলিপুরে মিনিকেট ধানের চাষ করে প্রতারিত কৃষকরা
কে এম রেজাউল করিম
সদর উপজেলার আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মিনিকেট ধানের চাষ করে প্রতারিত হয়েছেন। যার ফলে শতাধিক একর জমির ধান বিনষ্ট হয়েছে, চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। কৃষক মনিরুল ও আব্দুস সবুর সহ প্রায় অর্ধ শতার্ধিক ক্ষতিগ্রস্থ কৃষক জানান, তারা আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডার্স, আলিপুর ঢালীপাড়ার মনজুর সহ কয়েকটি বীজের দোকান হতে রড মিনিকেট জাতের বীজ কিনে ধান চাষ করে। কিন্তু ধান গাছের শীষ আসার পরে দেখা যায় ধান গুলো বি-৮১ জাতের ধান। ভূয়া বীজ চাষ করার কারনে ধান পাকার আগ মূহুর্ত্বে ধানের শীষ গুলো শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা আরো জানান, এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার(উপ সহকারী কৃষি কর্মকর্তা)গন আমাদেরকে কোন প্রকার পরামর্শ দেয়না। সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তারা সারাদিন বিভিন্ন বীজ, সার ও কীটনাশকের দোকানে বসে গল্প গুজব আর চায়ের আড্ডায় মজগুল থাকে। কৃষকরা আরো জানান, সঠিক বাজার তদারকির অভাবে ডিলার ও বীজ ব্যবসায়ী দোকানদারদের সহযোগিতায় ভাল মোড়কে ভূয়া বীজ সরবরাহ করা হচ্ছে। যার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। লোন নিয়ে ও ধার-কর্য করে ভূয়া ধানের চাষ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের আশংঙ্খায় আছি। এব্যপারে বীজ সরবরাহকারী মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডাস এর স্বত্তাধিকারী মাসুম পারভেজ জানান, আমি তো বীজ বিক্রি করি প্যাকেটের ভেতরে কী আছে আমি তো জানিনা। কৃষকরা যা চেয়েছে আমি তাই দিয়েছি, এখানে আমার কী করার আছে? আলিপুরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত হায়দার ও ইমরুল কবির তাদের বিরুদ্ধে কৃষকদের করা অভিযোগ অস্বীকার করে বলেন, ৮১-২৮ জাতের ধানগুলো ঘের বা নীচু জমিতে ভাল হয়না এবং রড মিনিকেট ধান ভারতীয় বীজ। আমরা তাদেরকে(কৃষক) ৫৮, ৫০, ৬৭, ৬৩ ও ৮৮ জাতের ব্রী ধান চাষের পরামর্শ দিয়ে ছিলাম কিন্তু কৃষকরা তা শোনেনি। আর ধানের শীষ শুকানো হল ব্লাস্ট রোগ, এটা ছত্রাক নাশক স্প্রে করলে ভাল কাজ দেয়, কিন্তু কৃষকরা সময়মত ছত্রাক নাশক স্প্রে করেনি। তবে সচেতন মহলের প্রশ্ন শতশত বিঘা ধান নষ্টের দায় নিবে কে? ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্তনাদ শুনবে কে?
দেবহাটা থানায় নিয়মিত মামলার ৩ জন, আসামী গ্রেফতার
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে। থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৬/০৪/২০২২ তারিখ, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এএসআই(নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী ১. শওকত আলী(৪০), পিতা-শেখ শহিদ , ২. সেলিম হোসেন(২০), পিতা-শওকত আলী , ৩. মোসলিমিন(৩৫), পিতা-শেখ শহিদ , সর্বসাং- ছুনকা, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা –সাতক্ষীরা, বাংলাদেশকে গ্রেফতার করিয়া ইং-০৬/০৪/২০২২ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দাকোপে পৌর ভবনের পাশের সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
দাকোপ (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার দাকোপে চালনা পৌর ভবনের উত্তর পাশের সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন যাবৎ সংষ্কার না করায় মরণ ফাঁদে পরিনত হলেও যেন দেখার কেউ নেই। ছোট বড় খানা-খন্দকে ভরা সড়কটি বর্তমানে যানবাহন ও জনচলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, চালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৌর ভবনের পাশে পুকুর পাড়ে সড়কটির অবস্থান। সড়কটি দীর্ঘদিন যাবৎ সংষ্কার না করারয় জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতি মধ্যে সড়কটির কিছু অংশ ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। বাকি অংশ দিয়ে জনসাধারণ, ভ্যান মটর সাইকেল, বাই সাইকেল, ইজি বাইক ঝুঁকি নিয়ে চলচল করছে। তাছাড়া এই সড়কটি দিয়ে চালনা বাজারে যাওয়ার একটি সহজ পথ হওয়ায় এখানে তুলনা মুলক ভাবে জনসাধারণ একটু বেশি চলাচল করে থাকেন। সড়কটির উত্তর পাশে রয়েছে চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয়। দক্ষিন পাশে পুকুর ও চালনা পৌর ভবন। পূর্ব পাশে চালনার প্রধান বাজার ও পশ্চিমে রয়েছে চালনা সরকানি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। জনগুরুত্ব পূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছেন। দ্রুত সড়কটি সংষ্কারের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
স্থানীয় বাসিন্দা শংকর সাহা বলেন, এই সড়কটি দিয়ে চালনা বাজারে যাওয়ার একটি সহজ পথ হওয়ায় তুলনা মুলক ভাবে জনসাধারণ একটু বেশি চলাচল করে। কিন্তু সড়কটি বর্তমানে ভেঙে যাওয়ায় জনসাধারণের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। তিনি দ্রুত রাস্তাটি সংষ্কারের দাবী জানান।
চালনা পৌর এলাকার ভ্যান চালক লিটন জানান, বাজারে যাতাযাতের জন্য রাস্তাটি অতি সহজ পথ হওয়ায় সব সময়ে লোকজনের ভিড় লেগে থাকে। কিন্তু রাস্তাটির কিছু অংশ ভেঙে পুকুরে চলে গেছে। ফলে দুই দিক থেকে দুইটি ভ্যান আসলে অনেক অসুবিধায় পড়তে হয়। রাস্তাটি সংষ্কারের জন্য তিনি পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর সুধীন্দ্রনাথ বিশ^াস মাখন জানান, সড়কটি দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। এটি সংষ্কার করা একান্ত প্রয়োজন। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে।
এবিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস জানান, আসলে সড়কটির অবস্থা খুবই খারাপ। সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মান কাজ চলছে। ড্রেন নির্মান কাজ শেষ হলেই সড়কটি সংষ্কার কাজ শুরু করা হবে।
রূপসায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা
রূপসা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি উপলক্ষে রূপসা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা আজ সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,প্রচার সম্পাদক আঃ গফুর খান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর,শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি,নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বুলবুল,টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের বিনয় কৃষ্ণ হালদার,আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্যা,তাহিদুল ইসলাম মোল্যা প্রমূখ।
গাঁজা ও ইয়াবাসহ আ.লীগ নেতা আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবরে ইয়াছনবি (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ইয়াছনবি উপজেলার নাটুদহ ইউনিয়নের মৃত হামিদুল্লাহ তরফদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
নাটুদহ আটকবর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই কামরুল জানান, বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান পাচার হবে এমন খবর পেয়ে ফাড়ি পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রামের একটি পুকুরপাড়ে অবস্থান নেয়। এ সময় কয়েকজন মাদক কারবারি একত্রিত হলে তাদের ধাওয়া করে ইয়াছনবি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
বাকিরা পালিয়ে গেলেও আটককৃত ইয়াছনবির কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস বলেন, ইয়াছনবি আওয়ামী লীগের দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগ নেতা হিসাবে কাজ করত। গত ইউপি নির্বাচনে ইয়াছনবি দলীয় নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে ৩ জন প্রার্থীর মধ্যে তার নামও কেন্দ্রে গিয়েছিল।
খুলনায় বিদেশে নেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণ
স্টাফ রিপোর্টার
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার এক নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন খোকন গাজী নামের এক প্রতারক। ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী নারী। এ ঘটনায় গত মঙ্গলবার বটিয়াঘাটা থানায় মামলা করেন তিনি। ধর্ষক খোকন গাজীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে খুলনার র্যাব-৬ এর সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, ধর্ষক খোকন গাজী ভিকটিমকে বিদেশে নেওয়ার কথা বলে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। ৫ জানুয়ারি ওই নারীকে বিদেশে পাঠানোর পাসপোর্ট তৈরির কাগজপত্র গোছানোর কথা বলে বটিয়াঘাটার বসুরাবাদ গ্রামের সমীর মন্ডলের বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও জানান, সেখানে নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী বর্তমানে ২ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানার পর থেকেই র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ধর্ষক খোকন গাজীকে পাইকগাছার নলিয়ারচক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
বটিয়াঘাটার থানার ওসি মো. শাহ আলম জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে খোকন গাজীকে কারাগারে পাঠানো হয়েছে।
২ শিক্ষার্থী অন্তু-মীম// ডুমুরিয়ায় একদিকে মাতম, অন্যদিকে উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার
হলের টাকা জোগাড় করতে না পেরে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সাইল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া। অন্যদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় দেশসেরা সুমাইয়া মোসলেম মীম প্রথম স্থান অধিকার করায় এলাকাজুড়ে চলছে উচ্ছ্বাস। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে খুলনার ডুমুরিয়ায় এমন দুটি ঘটনা এখন ‘টপ অপ দ্য নিউজে’ পরিণত হয়েছে। জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১)। মেধাবী এই শিক্ষার্থী দরিদ্র্যের সঙ্গে লড়ছিলেন। বিশ্ববিদ্যালয়ের হলে খাবারের টাকা বাকি পড়েছিল তার। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মাকে টাকা জোগাড় করে দিতে বলেন তিনি। কিন্তু টাকা আর জোগাড় হয়নি। গত রোববার দুপুরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। নিহতের সহপাঠীরা জানায়, নিম্মবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অভাব-অনটনে ছিলেন অন্তু। ২ বছরের হলের খাবারের প্রায় ১৮ হাজার টাকা বাকি পড়েছিল। এ নিয়ে সে মনে অনেক কষ্ট পেত। রোববার বাড়িতে এসে বাবা-মাকে টাকা দিতে বলেন অন্তু। দিনমজুর বাবা মাত্র তিন হাজার টাকা জোগাড় করেন। কিন্ত সোমবার সকালে টাকা নিয়ে বিশ্ববিদ্যলয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। ওই দিন দুপুরে অন্তু আত্মহত্যা করে। এমন হৃদয়বিদারক ঘটনায় অন্তুর পরিবার ও এলাকায় যেন মাতম বাইছে। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটা করে জানা গেল, মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মীম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ২৯২ দশমিক ৫। মীমের বাবা খুলনার ডুমুরিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন সরদার। এমন সফলতার আনন্দে মীমের পরিবারসহ এলাকার মানুষ উচ্ছ্বসিত।
বেনাপোল বন্দরে ১৫ কোটি টাকায় বসলো ৩৭৫ সিসি ক্যামেরা
বেনাপোল প্রতিনিধি।।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৩৭৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এরমধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ আরও সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। এতে আমদানিকারকদের মধ্যেও স্বস্তি ফিরেছে। তারা বলছেন, সিসি ক্যামেরার আওতায় আসায় বন্দর থেকে পণ্য চুরি কমবে। নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় এলেও, এতদিন বন্দরে তা ছিল না। যে কারণে পণ্য চোরাচালান, মাদক পাচার, দুর্বৃত্তায়ন কর্মকাণ্ডসহ নানা অপ্রীতিকর ঘটনা হরহামেশাই ঘটছে। এবার সিসি ক্যামেরা স্থাপনে নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জানা যায়, ১৯৭২ সালে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমদানি-রফতানি শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের স্থলপথের ৮০ শতাংশ বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি ও আট হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ছয় হাজার কোটি টাকা।
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, প্রায় প্রায় বন্দরে পণ্য চুরি, পণ্য চোরাচালান, বারবার অগ্নিকাণ্ড, মাদক পাচার, অপরাধ কর্মকাণ্ডসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এতে স্বাভাবিক বাণিজ্য ব্যাহত হয়। এছাড়া ঝুঁকির মধ্যে ছিল বন্দরের নিরাপত্তা। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসছিল। এবার সে অপেক্ষার অবসান হলো।
যশোরের মোটরপার্টস আমদানিকারক রেজোয়ান আহমদ বলেন, বন্দরে কোটি কোটি টাকার পণ্য রেখে চুরি ও নাশকতার শঙ্কায় থাকতে হতো। ব্যবসায়ীরা পণ্য চুরি বা আগুনে পুড়লে কোনও ক্ষতিপূরণ পান না। সিসি ক্যামেরার আওতায় বন্দরটি আসায় এখন আমাদের চিন্তা কমবে।
বেনাপোলের শ্যামলী পরিবহনের ম্যানেজার মো. বাবু বলেন, বেনাপোল বাস টার্মিনালে নামার সঙ্গে সঙ্গে দালালের খপ্পরে পড়তে হয় যাত্রীদের। এখন এ সমস্যা কমে আসবে। পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তা বাড়বে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, সিসি ক্যামেরা স্থাপনের কারণে বৈধপথে আমদানি পণ্যের সঙ্গে চোরাচালান ও মাদকপাচার কমে আসবে। এতে বাণিজ্যিক নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল বেনাপোল বন্দরে সিসি ক্যামেরা স্থাপন। কেননা, এর আগে একাধিকবার বন্দর থেকে পণ্য চুরি হয়েছে, আগুন লেগে মালামাল পুড়ে গেছে। এসব ঘটনার কোনও কিনারা হয়নি। এখন বন্দরটি সিসি ক্যামেরার আওতায় আসায় ব্যবসায়ীরা হয়রানি ও আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবেন।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ১৫ কোটি টাকা ব্যয়ে গত বছর সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হলেও করোনার কারণে শেষ করতে দেরি হয়। এখন বন্দরের আমদানি পণ্যের প্রবেশদ্বার, ট্রাক টার্মিনাল, বাইপাস সড়ক, ঢাকা-কলকাতা মহাসড়ক, প্যাসেঞ্জার টার্মিনাল, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ৩৭৫টি সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ পর্যায়ে। সিসি ক্যামেরায় বাণিজ্যিক কার্যক্রম ও যাত্রী যাতায়াতের তদারকি করা হবে। এতে নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে জানান তিনি।
একসঙ্গে ৩ পুত্র সন্তান জন্ম দিলেন রুজিনা
খুলনাঞ্চল রিপোর্ট।।
একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের গৃহবধূ রুজিনা খাতুন (২৮)। বুধবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিন পুত্র সন্তানের জন্ম দেন।
রুজিনা খাতুন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী এবং তিনি নিজেও ভিডিপির সদস্য।
গোলাম মোস্তফা রাঙ্গা জানান, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। স্ত্রীর হরমনজনিত সমস্যার কারণে পাঁচ বছর পর্যন্ত গর্ভধারণ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বিয়ের পাঁচ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দেন রুজিনা।
দ্বিতীয়বারের মত আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নিয়মিত কয়েকবার চেকআপ করে ২টি ছেলে সন্তানের কথা জানা গেলেও অন্যটির কথা সিজারের আগ পর্যন্ত জানা যায়নি। অবশেষে বুধবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা।
চিকিৎসক সোনালী রানী মুস্তফীর বলেন, বুধবার দুপুরে রুজিনার সিজার করেছি। হরমনজনিত কারণে প্রথম সন্তান হওয়ার আগেও আমি চিকিৎসা করেছি। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আগে এবং পরেও আমিই দেখতাম। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। বুধবার দুপুরে সিজারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা। তবে সন্তানদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খাল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নারায়ন চন্দ্র হালদার (৭৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।
নারায়ন চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান,নারায়ান চন্দ্র হালদার খালের একপাড় দিয়ে অন্যপাড়ে সাঁতরে যাচ্ছিলেন। তখন পানির স্রোতের কারনে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা বিকেলে তার লাশ উদ্ধার করে। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি কয়েকটি বই লিখেছেন।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, খাল থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।











































