Home জাতীয় শেষ হল সপ্তদশ সংসদ অধিবেশন, নয়টি বিল পাস

শেষ হল সপ্তদশ সংসদ অধিবেশন, নয়টি বিল পাস

12

ঢাকা অফিস।।
আট কার্যদিবস চলার পর শেষ হল সংসদের সপ্তদশ অধিবেশন। বুধবার (৬ এপ্রিল) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন। গত ২৮ মার্চ এই অধিবেশন শুরু হয়।

এর আগে সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপন হয় এই অধিবেশনে।

এই অধিবেশনে আইনপ্রণেতারা প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন। যার মধ্যে ১৭টির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭টি। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির।

অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।

মহামারীকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা এই অধিবেশনে সংবাদকর্মীরা সংসদ ভবনে ঢুকতে পেরেছেন। তবে প্রতি ৪৮ ঘণ্টা পরা পর তাদের করোনাভাইরাস পরীক্ষা করতে হয়েছে। এর আগে মহামারীর মধ্যে পুরো অধিবেশন জুড়ে সংবাদ কর্মীরা সংসদ ভবনে ঢুকতে পারেনি।

সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদেরও করোনাভাইরাস পরীক্ষা করিয়ে সংসদে ঢুকতে হয়েছে।