Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

91

কালীগঞ্জে বেপরোয়া অসাধু কলা ব্যবসায়ী সিন্ডিকেট
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
পবিত্র রমজানে তেল চিনিসহ যাবতীয় খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির পর এবার পাকা কলার বাজার অস্থির। প্রথম রোজা থেকেই দফায় দফায় বাড়তে শুরু করেছে পাকা কলার দাম। যা এখন আগের থেকে কয়েকগুন বেশি দামে বিক্রি হচ্ছে। ৪/৫ দিন আগে বাজারে যে কলার দাম প্রতি হালি ১৬ টাকা ছিল তা এখন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দাম হাকিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে নিম্ন আয়ের মানুষেরা এখন কলার ধারে কাছেও ভিড়তে পারছেন না। বিক্রেতারা সাফ জানাচ্ছেন, কমে কিনতে পারছেন না তাই বেশি দামে বিক্রি করছেন। তবে কলাচাষীরা বলছেন,পবিত্র রমজানে কলার বাড়তি চাহিদা থাকে এবছরও তাই। তবে তারা যে দামে পাইকারদের কাছে প্রতি কাঁধি কলা বিক্রি করছেন পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকগুন বেশি দাম হাকিয়ে নিচ্ছেন। অর্থাৎ পাইকারী ব্যবসায়ীরা মধ্যসত্বভোগী হিসেবে লাভের বেশির ভাগ ঘরে তুলছেন। কৃষকদের দাবি, বাজার মনিটরিং না থাকায় এমনটি হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য, উৎপাদন কম হলে কোন জিনিসের দাম বাড়তেই পারে। কিন্ত মাত্র ২/৩ দিনের ব্যবধানে কয়েকগুন বেশি দাম হওয়ার কথা নয়। রমজান মাসকে পূঁজি করে এক শ্রেনীর অসাধু কলা ব্যাবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেপরোয়া হয়ে উঠেছে। ক্রেতাদের দাবী, তেল ও চিনির মত কলার বাজারও এখন নিয়ন্ত্রনহীন।

সরেজমিনে কালীগঞ্জ শহরের পাকা কলার বাজারে গেলে দেখা যায়, এক হালি শবরী কলা ৩৫/ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে বিক্রি হত ১০/১২ টাকায়। সাগর কলা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা হালি। আর ছোট সাইজের ৮ থেকে ১০ টাকা হালির চাপা শবরি কলা এখন বিক্রি হচ্ছে ২৫/৩০ টাকায়।
কলা কিনতে আসা হাবিবুর রহমান নামের এক ক্রেতা জানান, ৩/৪ দিন আগেও এক হালি বড় কলা ১৮/২০ টাকায় কিনতাম। কিন্তু এখন সেই কলাই ৪৫/৫০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি জানান, পবিত্র রমজানে তো দুধ কলা ছাড়া সেহরি খাওয়া চলেই না। বর্তমানে দাম বৃদ্ধিতে কলা ব্যাবসায়ীদের সিন্ডিকেটকে দায়ি করছেন ক্রেতারা।

কলার খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, কমে কেনা যাচ্ছে না। তাই দাম বেশি। গ্রাম থেকে কলা কিনে পাকিয়ে বিক্রি করতে পারলে কমে বিক্রি করা যায়। কিন্ত কলার হাট থেকে কিনলে তাদের কেনা দাম কম হচ্ছে। সে ক্ষেত্রে বেশ কমে বিক্রি করা সম্ভব হচ্ছে। কিন্ত সেটাও এক জটিল কাজ।
কলার খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রমজানের আগে যে কলা ২/৩ শত টাকা কাঁধি বিক্রি হতো। সেই কলা পাইকারদের নিকট থেকে কিনতে হচ্ছে কয়েকগুন বেশি দামে। তবে খুচরা ব্যবসায়ী ও উৎপাদনকারী কৃষকদের লাভ কম হচ্ছে। লাভের বেশির ভাগ ভোগ করছে আড়ত ও অসাধু পাইকারী ব্যবসায়ীরা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, রমজানে সাধারন মানুষের জন্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে মনিটরিং চলছে। বাজারে পাকা কলা বেশি দামে বিক্রি হচ্ছে শুনেছেন। প্রশাসন শীঘ্রই ব্যবস্থা নিবে। অসাধু মধ্যসত্বভোগীরা রেহায় পাবেনা।

শেখ সোহেলের উদ্যোগে নগরীর বয়রায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘ রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে মঙ্গলবার নগরীর বয়রা বাজারের ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবীদ উল্লাহ আবীদ, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চালু, নগর যুবলীগ নেতা শওকত হোসেন, ইয়াসিন আরাফাত স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুল ইসলাম প্রিন্স, নগর ছাত্রলীগ নেতা শেখ সাকিব সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু ও সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ^াষ প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কাটাখালী গোলচত্তর মোড়ে পিচঢালা রাস্তায় ইটের সলিং নির্মাণ: বাড়ছে সড়ক র্দুঘটনা
পি কে অলোক,ফকিরহাট।
খুলনা-মোংলা, বাগেরহাট-খুলনা ও গোপালগঞ্জ-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ কাটাখালী বাসস্ট্যান্ড গোলচত্তর মোড়ের উপর পিচঢালা রাস্তায় ইটের সলিং নির্মাণ করায় তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ফলে প্রতিনিয়তই এখানে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। আর দুর্ঘটনা ঘটার কারনে স্থানীয় জনগনের মধ্যে দুর্ঘটনা আতংক বিরাজ করছে। অতিদ্রুত মোড়টিতে ইটের সলিং সরিয়ে মেরামত বা পূনঃ সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংখা রয়েছে।

জানা গেছে, দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন কাটাখালী বাসস্ট্যান্ড একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড় হিসাবে এর সুপরিচিতি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ মোড় হিসাবে এই মোড়ের যে শোচনীয় অবস্থা তা নিজে চোখে না দেখলে অনুধাবন করা যাবে না। এই মোড়ের উপর দিয়ে দেশের দ্বীতিয় বৃহত্তর মোংলা বন্দরে যাওয়া-আসার একমাত্র রাস্তা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেই রাস্তার প্রবেশ দ্বারের এই শোচনীয় অবস্থায় স্থানীয় জনগন হতবাক হয়েছেন। মোংলা বন্দরের সকল আমদানি-রপ্তানি জাতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে মোড়ের উপর দিয়ে। সেই হিসাবে এই মোড়ের গুরুত্ব অপরাসিম। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ মোড় হওয়া সত্তেও মোড়ের তিন পার্শ্বে পিচ ঢালা রাস্তায় ইটের সলিং নির্মাণ করা হয়েছে প্রায় ৬মাস আগে। কিন্তু এখনো পর্যন্ত ইটের সলিং উঠিয়ে কার্পেটিং করা হয়নি। আর না করার কারনে সকাল দুপুর সন্ধ্যা ও গভীর রাতে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের সড়ক দুর্ঘনা।

স্থানীয় পরিবহন কাউন্টারম্যান ফারুক হোসেন, শামীম হোসেন ও রাজু আহম্মেদ সহ একাধিক ব্যক্তিরা জানান, মহা-সড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের তিন মোড়ের উপর গত প্রায় ৬ মাস আগে কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়। সেই সময়ে উক্ত স্থানে প্রতিনিয়ত সড়ক র্দুঘটনা ঘটেই চলছিল। যা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হলে সড়ক বিভাগ কার্পেটিং উঠিয়ে সেখানে চলাচলের জন্য ইটের সলিং নির্মাণ করেন। সেই থেকে এখনো পর্যন্ত তিন রাস্তার মোড়ে ইটের সলিং নির্মাণ করা রয়েছে। আর ইটের সলিং নির্মাণ করার কারনে প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এছাড়াও খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড হতে শ্যামবাগাত ও শ্যামবাগাত মেট্রোবিক্স (ইটভাটা) পর্যন্ত ভেঙ্গে যাওয়া প্রায় ৫/৬টি স্থানে ইটের সলিং নির্মাণ করে যানবাহন চলাচলের সুব্যবস্থা গ্রহন করা হয়েছে। যা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

যানবাহন চালক আরিফ শেখ, মশিউর রহমান ও হাসান আলী সহ একাধিক ব্যক্তিরা বলেন, পিচ ঢালা রাস্তার মাঝপথে হঠাৎ ইটের সলিং নির্মাণ করায় যানবাহন চালকরা পড়েছেন মহাবিপাকে। কারণ যানবাহন চালাতে চালাতে হঠাৎ ইটের সলিংয়ের উপর গাড়ীর চাকা উঠে গেলে ইষ্টাডিং ধরে রাখা যায় না। তখন যানবাহন চালকদেরকে র্দুঘটনার কবলে পড়তে হয়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলাচলের সময় চালকরা সকলেই চাই ভাল জায়গা দিয়ে যেতে, আর তখন ঘটে যায় র্দুঘটনা। এর্দুঘটনা থেকে পরিত্রন পেতে হলে দ্রুত ইটের সলিং উঠিয়ে কার্পেটিং করে দেওয়ার জন্য তাঁরা সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদন করেছি। ঐ আবেদনে কাটাখালী গোলচত্তরটি পূনঃ সংস্কার করার জন্য অনুরোধ করেছি। তারা অচিরেই মেরামত করবেন বলেও তিনি আসাবাদী। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা খুব অল্প সময়ে নষ্ট হয়ে যাওয়া স্থানটুকু সুন্দরভাবে কাজ করে দিব। এছাড়া মোংলার দিকে যেতে অনেক স্থানে রোড নষ্ট হয়েছে, সে গুলিও ৪/৫দিনের মধ্যে মেরামত করে দিবেন বলেও তিনি জানান।

নড়াইলে মাদক মামলায় দু-জনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদক মামলায় দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। (৫ এপ্রিল) মঙ্গলবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদ্বয় হলো নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দার এর ছেলে মিলন পোদ্দার ও পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান। এছাড়াও তাদের উভয় কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ১৯ মার্চ লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদ পান যে নড়াইল-ঢাকা গামী ঈগল পরিবহনের চেয়ার কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫১৪) যাত্রী বাহী বাসে ফেনসিডিল বহন করা হচ্ছে খবর পেয়ে পুলিশ কালনা ঘাট এলাকায় বট গাছের সামনে বাসটি দেখতে পায়, পরে বাসের চালক মিলন পোদ্দারের সীটের নিচে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এসময় বাসের হেল্পার পালিয়ে যায়। এরপর গাড়ি তল্লাশি করে ট্যাংকির উপর চেসিস এর সাথে বাধা দুটি কালো রঙের ব্যাগের একটি থেকে ৫৪ বোতল এবং অপর ব্যাগ থেকে ৬৪ বোতল এবং পৃথক ১ বোতল সহ মোট ১২৯ বোতল ফেন্সিডিল সহ আসামী মিলন পোদ্দার কে আটক করেন। পরে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া জব্দকৃত ফেনসিডিল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেন আদালত।

দিঘলিয়ায় রাস্তা সংষ্কারে অনিয়ম, দুর্নীতির অভিযোগ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটিতে নিন্মমানের ইট, খোয়া ও বালু দিয়ে রাস্তা সংষ্কারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বরাবর কয়েক দফা মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়,দিঘলিয়ার পথের বাজার মোড় থেকে সেনহাটি ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা পাকা করনের কাজ পায় এমওইকে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১.৮১৮ কিঃমিঃ রাস্তা সংষ্কার ব্যয় ধরা হয়েছে ৫৯,৯৪,৪৯৩.০০ টাকা।

এলাকাবাসীর ভাষ্য মতে, উক্ত রাস্তার কাজ শীতের মাঝামাঝি সময় শুরু হলেও যথাযথ অগ্রগতি দেখা যায়নি। রাস্তা সংষ্কারে নিন্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে এবং কোথাও কোথাও ধুলোবালি ফেলে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন, রাস্তাটি চওড়ায় ৮.৩ ফুট হওয়ার কথা থাকলেও পুরো রাস্তায় মাপ ঠিক নেই। এছাড়াও রাস্তাটির ৬৪৬ মিঃ, ৮৩৭ মিঃ ও ৯৭৫ মিটারে পুকুর থাকায় এবং ১৬০০-১৮১০ মিটার পর্যন্ত বাজার এলাকায় মাটি দেওয়ার কথা থাকলেও তা সঠিক ভাবে করা হয়নি। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বারবার অনুরোধ করা হলেও এখনো রাস্তায় রোলার দিয়ে রাস্তা সমান করা হয়নি।যে কারনে বিগত ৩ মাস যাবৎ ব্যস্ততম রাস্তাটি পুরোপুরি ব্যবহার অনুপোযোগি হয়ে আছে বিধায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে।এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বেশ কয়েকবার অবগত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের উক্ত কাজের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে এ বিষয়ে যানতে চাইলে, তিনি যানান সব কাজ ঠিকঠাক ভাবেই হচ্ছে এবং রাস্তা সংষ্কারে কোন অনিয়ম করা হচ্ছেনা।

সরেজমিনে,দেখা গেছে বিগত ৩ মাসে রাস্তার হ্যাজিং পুরোপুরি শেষ হলেও জায়গায় জায়গায় পুরোনো ইট ব্যবহার হয়েছে ও পুরো রাস্তায় এখনো খোয়া বিছানো শেষ হয়নি,এবং যে খোয়া ব্যবহার হয়েছে তা মানহীন।পথের বাজার থেকে সেনহাটি ইউপি(২নং ষ্টার জুট মিল গেট)রাস্তার সংষ্কার ২০২১-২২ অর্থ বৎসরের মধ্যে শেষ করার কথা থাকলেও আদৌ তা হবে কিনা জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

যশোরের কেশবপুর কুটির শিল্পে গ্রাম খ্যাত আলতাপোল
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার কুটির শিল্পের গ্রাম খ্যাত আলতাপোল। এ গ্রামের প্রায় ২ হাজার নারী ও পুরুষ কুটির শিল্পের সাথে জড়িত থেকে সংসার চালিয়ে আসছেন। এসব পরিবারে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিষ্ঠা করা হয়েছে জীবিকায়ন শিল্প পল্লী। এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা ঘুরে দাঁড়াবেন এমনটি আশা করছেন।

সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর আওতায় যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামকে কারুশিল্প পল্লী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামে কাঠ দিয়ে তৈরি হয় মোমদানি, ফুলদানি, কলস, বাটি, পাউডার কেস, বয়াম, ডিম সেট, আপেল সেট, হারিকেন, পেন্সিল ফুলদানি, চরকা, খুনতি, হামাম, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে, ব্যাংক, সিঁদুর বাক্স, ধামাপাতি, কয়েরদানি, টিফিন বক্স ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী। তৈরি এ কুটির শিল্প এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। এ গ্রামের বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে প্রায় ৪শত কারখানা। এ সমস্ত কারখানায় । অর্থাভাবে থাকা গ্রামের অধিকাংশ মানুষের সংসারে কুটির শিল্পের মাধ্যমে এসেছে স্বচ্ছলতা। আর এ দিয়ে তাদের জীবনযাপন চলে।

কেশবপুরের আলতাপোল গ্রামে কাঠজাত পণ্যের গুণগত মানোন্নয়ন ও বাজার প্রসারের লক্ষে এক পণ্য এক পল্লী ভিত্তিক ‘বিআরডিবির জীবিকায়ন শিল্প পল্লী’ গড়ে উঠেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শিল্প পল্লী’ উদ্বোধন করেন ১ এপ্রিল।
এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন।

জানা যায় কেশবপুরের আলতাপোল গ্রামেরই কয়েকজন বেকার যুবক নিজেদের বুদ্ধিমত্তায় প্রথমে একটি কুটির শিল্পের কারখানা স্থাপন করে। শুরু হয় আলতাপোল গ্রামে কুটির শিল্পের যাত্রা। বর্তমানে এ গ্রামের প্রায় ৪শত কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক সারাদিন কাজে ব্যস্ত থাকে। প্রতিমাসে শ্রমিকদের আয় হয় প্রায় ছয় হাজার থেকে ১৬ হাজার টাকা। কাঠ সরবরাহের কাজে জড়িত শতাধিক মানুষ। এরা সবাই এখন অর্থনৈতিক সচ্ছলতায় ফিরে পেয়েছেন স্বাবলম্বীতা।

সরজমিনে দেখা যায়, প্রথমে কাঠ ক্রয় করে সমিলের সাহায্যে লগ তৈরি করা হয়। এরপর এই লগগুলো কুটির শিল্পের বিভিন্ন কারখানায় মেশিনের সাহায্যে বিভিন্ন উপকরণ তৈরি করছেন শ্রমিকরা। এখানকার তৈরি কাঠের উপকরণগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিয়ত সরবরাহ করা হয়। সরোজমিন গিয়ে কথা হয় আলতাপোলের কুটির শিল্পর মালিক ওয়েদ বিশ্বাস এ সাথে ।

তিনি বলেন, আমাদের এখানে পেন্সিলদানি, ফুলদানি, চরকা, খুনতি, হামাম, বয়েম, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে, ব্যাংক, ধামাপাতি, কয়েরদানি, টিফিন বক্সসহ প্রায় শতাধিক রকমের উপকরণ তৈরি করা হয়। ১৭ জন শ্রমিক প্রতিদিন এ কারখানায় কাজ করেন। কুটির শিল্পর মালিক রবিউল ইসলাম বলেন এখনকার তৈরী ফুলদানি, চরকা, খুনতি, হামাম, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে চাহিদা বেশি । ৭ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করে। কাজের মুজুরী হিসেবে পারিশ্রমিক পেয়ে থাকেন শ্রমিকেরা। পারুল বেগম , ডালিম হোসেন বলেন কাজ হিসাবে একজন শ্রমিক প্রতিদিন ২৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত মজুরি পান।

শ্রমিক আলতাপোলের পরিমল দাস, মাসুদ সরদার, আমজেদ সরদার সহ অনেক শ্রমিক গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন। কুটির শিল্প মালিক মোশারফ হোসেন দুলু জানান উৎপাদিত পণ্যগুলো বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে ফেনী, রংপুর, কুমিল্লা ময়মনসিংহ, কুষ্টিয়া, বাগেরহাট এলাকায় বেশি সরবরাহ করা হয়। কুটির শিল্প উৎপাদন করে জীবিকা নির্বাহ করে কয়েক হাজার শ্রমিক।

এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র বলেন বিআরডিবি জীকিকায়ন শিল্প পল্লীর আওতায় তাদের সমস্যাসমূহ চিহিৃত করে প্রয়্জেনীয় প্রযুক্তি , প্রশিক্ষণ ও মূলধন সহায়তাসহ বিভিন্ন প্রমোশনাল সহায়তা প্রদানপূবক তাদের জীবিকায়নকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণে গুরত্বপূণ ভূমিকা পালন করবে।

বাগেরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বাগেরহাট জেলা পর্যায়ের উদ্ধোধণী খেলায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল জয়লাভ করেছে। বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৯ টায় উদ্ধোধনী খেলায় তারা বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যায়লকে ৬ উইকেটে পরাজিত করে। খেলার পর্থমার্ধে সরকারী উচ্চ বিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দ্বিতীয়াধে  বাগেরহাট কলেজিয়েট স্কুল ৩৩ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয়। সকালে প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খোন্দকার আছিফ উদ্দিন রাখী । অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায়ের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এই খেলার সমন্বয় কারী মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ । খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান  ও আতাহান হোসেন রনি। এবারের টুর্ণামেন্টে জেলার ৪টি বিদ্যালয়ের ক্রিকেট দল অংশ নিচ্ছে। এখেলা আগামী ১৬ এপ্রিল শনিবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

মোংলা বন্দরে বিদেশী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলার বাণিজ্যিক জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় অবস্থানরত বিদেশী জাহাজের ধাক্কায় বাংলার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকারেজে (নোঙ্গর) থাকা বাংলার জাহাজের উপর আঁচড়ে পড়ে ৭ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজটি।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী শ্রমিক-কর্মচারীরা জানান, বিদেশ থেকে আমদানীকৃত পাথর নিয়ে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকেরেজে বাংলাদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ফাতেমা জাহান এবং ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল ৭ নম্বর এ্যাংকোরেজে অবস্থান করছে। জাহাজ দুইটি থেকে পণ্য খালাস কাজ চলছিলো। কিন্তু মঙ্গলবার দুপুরের জোয়ারে সময়ে গ্রেট রয়েল জাহাজের এ্যাংকোরেজ উঠে গিয়ে ফাতেমা জাহানের উপর আঁচড়ে পড়ে। এতে বাংলার জাহাজের সামনের অংশে দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরবর্তীতে বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিদেশী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল জোয়ারের সময় ঘুরে যেতে লাগলে এ্যাংকোরেজ উঠে গেলে কাছাকাছি থাকা বাংলাদেশী জাহাজ এম,ভি ফাতেমা জাহানের উপর পড়ে ঘর্ষণ হয়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত বিদেশী জাহাজটিকে সরিয়ে নিয়েছে।

বাগেরহাটে র‌্যাবের হাতে চোরচক্রের প্রধান মতি গ্রেফতার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে চোরচক্রের প্রধান মো. হিরন ডাকুয়া ওরফে মতিকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতারের পর সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মতি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের  রশিদ ডাকুয়ার ছেলে।

র‌্যাব- ৬ জানায়, গত ১৫ জানুয়ারী ফকিরহাট উপজেলার খাজুরা গ্রাম থেকে রাতে আধারে এক কৃষকে ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি যায়। এঘটনার পর র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এই গরু চুরির মূলহোতা বাগেরহাটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিকে সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতার করা হয়। মতি দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। মতির নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব । গ্রেফতারকৃত মতিকে মঙ্গলবার সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাটের নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে হালিম সরদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন খালের চর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা জেলে হালিম সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬টায় মাছ ধরতে গিয়ে নিখোজ হন হালিম সরদার। জেলে হালিম সরদার মোড়েলগঞ্জের বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।

জেলে হালিম সরদারের শ্বশুর উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোহাম্মদ শেখ বলেন, আমার বাড়ী থেকে জামাতা হালিম সরদার মঙ্গলবার সকাল ৬টার দিকে চরগড়া জাল নিয়ে কাছে পানগুছি নদীর চরে মাছ ধরতে যান। কয়েক ঘন্টা হয়ে গেলেও বাড়ীতে খেতে না আসায় নদীর চরে গিয়ে তাকে না পেয়ে তল¬াসি শুরু করা হয়। সকাল ৯ টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

জেলে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার জানান, আমার ভাই শ^শুর বাড়ী থেকে চরগড়া জাল নিয়ে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা। পুলিশকে বলেছি ভাইয়ের মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়না তদন্ত করতে।

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জেলে হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়না তদন্ত করতে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২ শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২’  ৫ এপ্রিল মঙ্গলবার সকালে ক্লাবের মেম্বার লাউঞ্জে শুরু হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য মোঃ আলমগীর হান্নান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), আহমদ মুসা রঞ্জু, এস এম আমিনুল ইসলাম,  নূর ইসলাম রকি, আসাফুর রহমান কাজল, মোঃ নাজমুল হাসান, অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলায় এস এম ফরিদ রানা ২-১ সেটে মোঃ নাজমুল হাসানকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় আল মাহমুদ প্রিন্স নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় নূর ইসলাম রকিকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সদস্য মোঃ আলমগীর হান্নান। ০৬ এপ্রিল বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় সুমন আহমেদ বনাম আলমগীর হান্নান  এবং দুপুর ১ টায় এস এম নজরুল ইসলাম বনাম মোঃ হেলাল মোল্লা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দাতা সংস্থা জাইকার সিফোরসি-২ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের সভা

খবর বিজ্ঞপ্তি

জাপান ভিত্তিক দাতা সংস্থা জাইকার সিফোরসি-২ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এক সভা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আব্দুল খালেক। প্রকল্পের আওতায় আগামী ৩ বছরের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাজেট ম্যানেজমেন্ট ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

সভায় সিটি মেয়র বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। কেসিসি’র এই প্রচেষ্টার সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আমাদের প্রচেষ্টা’কে আরো ত্বরান্বিত করবে। তিনি জাইকা প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে সংস্থাটি আমাদের দেশের উন্নয়নের সাথে সবসময় সম্পৃক্ত হয়ে আছে। সিটি মেয়র খুলনা মহানগরীর উন্নয়নেও সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিফোরসি-২ প্রকল্প বাস্তবায়ন শেষে খুলনার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আগত প্রতিনিধি দল আশ্বস্ত করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চীফ এ্যাডভাইজার নাওকো এনজাই, সিটি গভর্ন্যান্স স্পেশালিষ্ট মনি মালা রায়, পাবলিক একাউন্টিং স্পেশালিষ্ট এম এ কুদ্দুস, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ডা. মোঃ রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, আইটি ম্যানেজার  শেখ হাসান হাসিবুল হক সহ বিভাগ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।

দুই বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভ্রমন ভিসায় ভারতে যাচ্ছে বাংলাদেশী যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি

করোনার ভাইরাসের কারনে দু বছর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ভ্রমন ভিসায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হয়েছে।  ভ্রমন ভিসা চালু হওয়ায় বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারনে ২০২০ সালের ১৩ মার্চ বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে য়ায়।  পরে করোনার সংক্রমন একটু কমলে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা নেয়া যাত্রীরা দু দেশের মধ্যে যাতায়াতের অনুমতি পাই। পরবর্তিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন অফিস ভ্রমন  ভিসা চালু করলেও সে সব ভিসায় বিমানে যাওয়ার অনুমতি থাকায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বন্ধ ছিল ভ্রমন ভিসা নেয়া যাত্রী চলাচল। গত ১৩ মার্চ বাংলাদেশ  সরকারের সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন ২ এর যুগ্ন সচিব মোঃ শাহরিয়াজ (পিএএ) স্বাক্ষরিত পত্রে জানানো হয় (পত্র সংখ্যা-৫৮.০০.০০০০.০৪১.২১.০০৩.১২.৪২) যে,ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আগমনের জন্য শর্ত সাপেক্ষে ভিসা প্রদানে নির্দেশ ক্রমে এ বিভাগের সম্মতি জানানো হলো। বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত দেয়ার পর ভারত সরকার ও একই ভাবে ভারতে ভ্রমনে বাংলাদেশীদের জন্য ভ্রমন ভিসা চালু করেন এবং ৩ মার্চ থেকে সড়ক পথে ভ্রমন ভিসা ইসু করছেন। ২০২২ সালে নতুন ভ্রমন ভিসা পাওয়া ৭/৮ জন বাংলাদেশী যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ভ্রমনে গেছেন। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ বলেন, ভারতীয় হাইকমিশন ৩ মার্চ থেকে নতুন ভ্রমন ভিসা চালু করেছেন। ২০২২ সালে দেয়া নতুন নতুন ভিসায় কয়েকজন যাত্রী ভারতে গেছেন। তবে পাসপোর্টে আগে নেয়া থাকা পুরাতন ভিসায় কোন যাত্রী ভারতে যেতে পারছেন না। ২০২২ সালে নেয়া ভ্রমন ভিসার যাত্রীরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ভ্রমন করতে পারবেন।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে: এ্যাড: সুজিত

রূপসা প্রতিনিধি

খুলনা জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী বিধায় এ দল যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই উন্নয়ন অব্যাহত রেখেছে। বিরোধী গোষ্ঠী বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিশে^র বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে আগামী সংসদ নির্বাচনে দলমতের উর্দ্ধে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ্যাড: সুজিত অধিকারী গতকাল ০৪ এপ্রিল রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ৪ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক রমা অধিকারী, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বক্তৃতা করেন পরিমল বিশ্বাস, অমিয় রঞ্জন বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, আশেুতোষ বিশ্বাস, ছাত্রলীগ নেতা খায়রুল বাসার, হীরন শিকদার, তাপস বিশ্বাস, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, নীল মনি বিশ্বাস, অনাদী রায়, জয়ন্ত বসু, রাজীব বিশ্বাস, মনমথ বিশ্বাস, প্রনয় অধিকারী, সুমঙ্গল, হিরুবসু, বাপ্পি বিশ্বাস প্রমুখ।

কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও অফিসার ইনর্চাজ মইন উদ্দিন এর নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মান্নান  থানা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের  পাশপাতিলা গ্রামের মৃত মানিক দাসের বসত বাড়ীর সামনে থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী  ১/ শংকর দাস (৩৫) ২/ লিটন দাস (ওরফে) বেচা দাস(২০) ৩/ বাবু দাস(৩৫)। আটককৃত তিনজনের বাড়ি এলাঙ্গী ইউনিয়নের পাশপাতিলা ও বলাবাড়িয়া গ্রামে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য  ২০,০০০ হাজার  টাকা। এব্যাপারে সেকেন্ড অফিসার আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানা শাখার সদস্য সচিব কাজী সালমান মেহেদীর দাদী আমেনা বেগম (৯৮) ৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক সকাল ৮ঃ৩০টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমার নামাজে জানাজা বাদ জোহর বায়তুল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব কাজী সালমান মেহেদীর দাদী আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

রামপালে মৎস্যঘের রক্ষায় আদালতে মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে মৎস্যঘের ব্যবসায়ী তার ভোগদখলীয় ঘের রক্ষায় আদালতে মামলা দায়ের করেছেন। গত ২৮ মার্চ বাগেরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মো. এনায়েত হাওলাদারের পক্ষে মামলাটি করেন মাসুম হাওলাদার। বাগেরহাটের বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার নং ৪৫৬/২০২২ ইং। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, রামপাল উপজেলার জেএল ১৫৫ নং চকবেতকাটা মৌজার এসএ খতিয়ান ৪৫ এর ১৪০৩, ১৪০৪, ১৪০৫, ১৪১৩, ১৪০০ দাগের ১৯.৬১ একর জমির মধ্যে খরিদকৃত ৪.২৮ একরের মধ্যে ১.৫০ একর নালিশী জমি। যার ১৪০৩ দাগের মধ্যে ১.৫০ একর জমি। যা প্রতিপক্ষ কবির ও সোহেলগংরা দখল নিতে চান। বিজ্ঞ আদালতের আদেশে রামপাল থানা পলিশ তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করে। ভুক্তভোগী শান্তিপূর্নভাবে মৎসঘের ভাগদখলের আর্জি জানিয়েছেন

পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি দখল: দাকোপে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে জয়নগর বাজারসহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি দখল করে একের পর এক স্থাপনা নির্মান করছেন স্থানীয় চিহ্নিত প্রভাবশালী দখলদাররা। ওয়াপদা বেড়িবাঁধ নির্মানের সময়ে অবকাঠামো পুনর্বাসনে ক্ষতিপূরণ পাওয়ার পরও পুনরায় এ দখল প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন অবৈধ ওই দখলদাররা।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিনে উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ^ ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-১ (সিইআইপি-১) আওতায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মান কাজ শেষ হয়েছে। বাঁধ নির্মানের সময়ে অবৈধ দখলদাররা অবকাঠামো পুনর্বাসনে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করে স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সরকারি নির্দেশ উপেক্ষা করে পূনরায় ওয়াপদা বাঁধের পাশে (পজেশন) দখল করে নতুন দোকান ঘরসহ বিভিন্ন অবকাঠামো নির্মানে মেতে উঠেছে ওই দখলদাররা। আর দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মানে রাম রাজত্ব চলে আসলেও নিরব রয়েছেন পাউবোর কর্মকর্তারা। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের দাবি স্থাপনা নির্মানের সময় অভিযোগ দেয়া হলেও শুধুমাত্র নোটিশ দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। দখলদাররা সেই নোটিশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নেওয়া হয় না কখনো। মাঝে মধ্যে আবার এই পজেশন বিক্রি করে দখলদাররা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এছাড়া ৩১ নম্বর পোল্ডারেও একই অবস্থা বিরাজমান।

জয়নগর এলাকার ইয়াদুল ইসলাম জানান, অনেক আগে থেকে ওয়াপদা বেড়িবাঁধের পাশে পাউবোর সরকারি সম্পত্তি অবৈধ দখলে ছিলো। কিন্তু নতুন ওয়াপদা বেড়িবাঁধ নির্মানের সময়ে পাশে যতো দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বা দখলদার ছিলো তাদের প্রত্যেকে আর কখনো ওই জায়গা দখল করবে না মর্মে ষ্ট্যাম্পে অঙ্গিকার নামা দিয়ে জেলা প্রশাসকের জমি অধিগ্রহন শাখা থেকে ক্ষতিপূরন বাবদ মোটা অংকের টাকা উত্তোলন করেছে। কিন্তু জয়নগর বাজার এলাকায় বেড়িবাঁধ নির্মান কাজ শেষ হওয়ার পর পূনরায় আবার রহমত শেখ, শাহাজুদ্দিন সানা বাঁধের শ্লোব কেটে জোর পূর্বক দখল করে দোকান ঘর নির্মান করছে। কালিনগর বাজার এলাকায়ও একই অবস্থা বিরাজমান। এবিষয়ে নিয়ে আগে একবার পাউবোর কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। পরে আবার অভিযোগ দিলে কাজ বন্ধের নোটিশ দিয়েই দায় এড়িয়ে গেছে কর্মকর্তারা।

রহমত শেখ বলেন, আগে বাঁধের পশ্চিম পাশে ঘর ছিলো। সেখানকার ক্ষতি পূরন বাবদ তিনি টাকা তুলেছেন। এখন বাঁধের পূর্ব পাশে জায়গার মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াদার শ্লোবে দোকান ঘর নির্মান করেছেন বলে জানান।

শাহাজুদ্দিন সানা জানান, তাঁর পাশে একজন দোকান ঘর নির্মান করেছেন বিধায় তিনিও নির্মান করেছেন। তবে ঘর নির্মান করতে তিনি কারো অনুমতি নেননি বলে জানান।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, জয়নগরের লোকজন ভালো না হলে আমরা কি করবো। ওখানে যেয়ে আমরা মারামারি করবো। ঘর ভেঙে দিলেও তো আবার বাঁধবে। তাছাড়া আমাদের তো আরো কাজ কাম আছে। ওখানে যেয়ে বসে থাকার মত আমাদের লোকজন নেই। তারপরও ওখানে যেয়ে দেখে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

কুয়েট ছাত্রের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় এর অকাল মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী অন্তু রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পিতা মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশি¬ষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত সোমবার ০৪ মার্চ সকালে উক্ত শিক্ষার্থী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ শোনার পরই ভিসি মহোদয়ের নির্দেশনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল হাসিব,সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অন্তু রায়কে দেখতে ছুটে যান এবং শোক-সন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন।

পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে কমিটি করায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় কুমখালী বিবি মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ে দাতা সদস্য বাদ রেখে কমিটি করায়  প্রধান শিক্ষিকা র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তকে নির্দেশ দেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে রির্পোট প্রতিবেদন জমা দিয়েছেন।

অভিযোগ  ও তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়, কুমখালী বিবি মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ে দাতা সদস্য নিয়ে বিতর্ক উঠে। এ নিয়ে ২০১৫ সালে  ৪ জুন দাতা সদস্য নির্ধারনের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে চিত্তরঞ্জন সানা মামলা করে। বিজ্ঞ আদালত চিত্ত রঞ্জন সানাকে আমৃত্য দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার এবং তার মৃত্যুর পর তার ওয়ারেশ এই পদ মর্যাদা ভোগ করার আদেশ দেন। চিত্ত রজ্ঞন সানার মৃত্যুর পর ওয়ারেশ থাকেন কৌস্তব সানা। কিন্তু প্রধান শিক্ষিকা কবিতা বালা আদালতের আদেশ উপেক্ষা করে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তুতি নেয়। এ সময় চিত্ত রজ্ঞনের ওয়ারেশ কৌস্তব সানা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে। প্রধান শিক্ষিকা কবিতা বালা আদালতের আদেশের উপেক্ষা করে দাতা সদস্য বাদেই গত ১৭ মার্চ সভাপতি পদে নিজের পছন্দের দিলিপ কুমার সানাকে নির্বাচন করে যশোর বোর্ডে কাগজ জমাদেন। ওই দিনই কৌস্তভ  সানা কমিটি বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করে। আবেদনটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনকে নির্দেশ দেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  গত ২২ মার্চ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে  তদন্ত কাজ সম্পন্ন করেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ জয়নাল আবদীন তার প্রতিবেদন উল্লেখ করেছেন আদালতের আদেশ অমান্য করে দাতা সদস্যকে অবহিত না করে বা ভোটার তালিকায় দাতা সদস্যের নাম অন্তর্ভুক্ত না করে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ অবৈধ।

এ বিষয় প্রধান শিক্ষিকা কবিতা বালা বলেন, আমি নিয়মানুযায়ী ম্যনেজিং কমিটি করে যশোহর বোর্ডে জমাদিয়েছি। বোর্ড যে রায় দিবে সেটি আমি মেনে নিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি নিয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়েছিলাম। তার তদন্ত রির্পোটটি যশোহর বোর্ড পাঠানো হয়েছে। যশোহর বোর্ড কর্তৃপক্ষ এটি রায় দিবেন কমিট বৈধ কি অবৈধ বা  কে দাতা সদস্য হবেন।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক ও যৌথ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে দলের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় গত ৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ হতে ঘোষিত আগামী ২১ মে’২২ ইং শনিবার খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয় ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার , প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ।  এছাড়াও বিকাল সাড়ে ৫ টায় আগামী ২১শে মে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারি গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ এনামুল হাসান সাঈদ, নগর সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন মল্লিক প্রমুখ।

নগরীর কদম তলার ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ডকে মারধরের অীভযোগ

খবর বিজ্ঞপ্তি

নগরীর কদমতলায়  ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ডকে তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ২টা ৩০ মিনিটে নগরীর কদমতলা মোড়ে এই ঘটনা সংঘঠিত হয়। ভুক্তভোগী ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ট ও মেসার্স মদিনা ভান্ডার এর মালিক মোঃ বেলায়েত হোসেন বকুল বলেন, আমার দোকানের সামনে মটরসাইকেল রাখা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মালিক সমিতির সভাপতি আব্দুর রব, মোতালেব সহ ১৫ থেকে ২০ জন আমার দোকানে এসে আমাকে মারধর করেন। এই সময় বাজারের অন্যান্য সিনিয়র ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে এবং উত্তেজিত সভাপতি ও তার অনুসারীদের শান্ত করে সরিয়ে দিন। এ সময় তিনি ত্রিপল নাইনেও কল করে অভিযোগ করেন। তার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ইফতারের পরে ভুক্তভোগীকে থানায় যাওয়ার কথা বলেছেন। এ বিষয়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব সাহেব বলেন, যারা জ্ঞানঞ্জাম করেছে তারা আমার লোক না, বাজারের লোক। ঐ ছেলে বাজারের লোকদের গালি গালাজ করেছে। এ সময় আমিও ঘটনাস্থলে চেঁটামেচি দেখে যায়। আমি দোকানের ভিতরও প্রবেশ করিনি। তারপরও এ বিষয়টি আমরা বাজারের সমিতিতে আলোচনা করে সমাধান করব।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফোন রিসিভ করে বলেন, ওখানে সমস্যা হয়েছিল সেটা ব্যবসায়ীরা নিজেরা নিজেরা বসে সমাধানের চেষ্টা করছে।

কমলালেবুর ট্রাকে কোটি টাকার ভারতীয় থ্রিপিস-গহনা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানিকৃত ভারতীয় কমলালেবুর গাড়ি থেকে উদ্ধার হলো কোটি টাকা মূল্যের থ্রিপিস ও ইমিটেশনের গহনা। ভারতীয় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ভোমরা কাস্টমস বিভাগ সোমবার এই চোরাচালান পণ্য আটক করে।

কাস্টমস বিভাগ জানিয়েছে, মেসার্স রফি এন্টারপ্রাইজের মাধ্যমে ওই গাড়িটি ভারতীয় কমলালেবু নিয়ে সোমবার বিকালে ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। এই গাড়িতে অবৈধ চোরাচালান পণ্য রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এতে তল্লাশি চালানো হয়।

ভোমরা কাস্টমস সুপার আবুল কালাম আজাদ বলেন, এই গাড়িতে পাওয়া ১ হাজার ২৯টি কার্টনের মধ্যে ৯১টিতে ছিল মূল্যবান ভারতীয় থ্রিপিস ও ইমিটেশন গহনা।

তিনি জানান, থ্রিপিসের সংখ্যা ১ হাজার ৫৩টি। এর মূল্য ৫৫ লাখ টাকা। এছাড়া ইমিটেশন গহনার মূল্য নির্ধারণ এখনো শেষ হয়নি। তবে এর আনুমানিক মূল্য হবে ৪৫ লাখ টাকা।

তিনি আরও জানান, ফল এবং অন্যান্য অবৈধ পণ্যসহ ভারতীয় গাড়িটি এখন কাস্টমসের গোডাউন এলাকায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষককে যুবলীগ নেতার হুমকি, অডিও ভাইরাল

যশোর  অফিস

যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলামকে ফোনে হুমকি দিয়েছেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ মার্চ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। হুমকি দেওয়ার ঘটনায় ৬ মিনিট ৮ সেকেন্ডের একটি অডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে তার কথোপকথন বিকৃত (এডিট) করা হয়েছে দাবি করে অভিযুক্ত মাজহারুল ইসলাম মাজহার বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করতে ডিও লেটার দিয়েছেন ১০ মাস আগে। প্রধান শিক্ষক এমপি সাহেবের সেই ডিও মানছেন না। কমিটি অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করেননি। উল্টো দশ মাস ধরে হয়রানি করছেন। তাকে বারবার অনুরোধ করলে তিনি বলেন এমপি সাহেব ডিও দেওয়ার কে? প্রধান শিক্ষকের এমন অবমাননার প্রতিবাদ করেছি। কোনো খারাপ আচরণ কিংবা হুমকি দিইনি।

এদিকে গত ২৪ মার্চ দুপুরে তাদের মধ্যকার কথোপকথনের ভাইরাল অডিওর একাংশে শোনা যায়, মাজহারুল ইসলাম মাজহার ওই প্রধান শিক্ষককে বলছেন, ‘শুনেন স্যার আমি কারো সঙ্গে কথা বলতে পারব না। ২৪ ঘণ্টার মধ্যে কার সঙ্গে কথা বলবেন না কি বলবেন, আপনি জানেন। আপনার কোন মা-বাপৃ আছে তাদের সঙ্গে কথা বলেন। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি যদি আবেদন না করেন, তা হলে আপনি যদি যশোর থাকতে পারেন, তারপর আমি চুরি পরে এই যশোরে ঘুরে বেড়াব (গণমাধ্যমে অপ্রকাশযোগ্য অকথ্য ভাষায় গালিগালাজ) … হত্যার হুমকি। আমি আপনার সঙ্গে দুই বছর ভালো ব্যবহার করেছি। তোমার কিডা ঠেকাই আমি দেখবানে। তোর এত বড় সাহস তুই কাজী নাবিল আহমেদের ডিও লেটারে মামলা করেছিস। তোর কিডা আছে। তুই আজকের পর থেকে নীলগঞ্জে কীভাবে থাকিস দেখবানে। তোর লোকজন পুলিশ-র‌্যাব নিয়ে থাকিস। আমি আসছি।’

জানা যায়, অডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে প্রধান শিক্ষক রবিউল ইসলাম মোবাইল ফোন বন্ধ রেখে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৩১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরিতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম অভিযোগ করেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগ নেতা মাজহার ও তার সহযোগীরা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলাটি চলমান রয়েছে। গত ২৪ মার্চ দুপুর ২টার দিকে মাজহার তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে প্রধান শিক্ষককে কল দিয়ে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে গালাগালসহ জীবননাশের হুমকি দেন। ওই জিডির মাধ্যমে নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার রাতে যুবলীগ নেতা মাজহারুল ইসলামের বিরুদ্ধে প্রধান শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোনে হুমকির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সোমবার রাত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই কথোপকথনের অডিও। একজন শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ায় সব শ্রেণি-পেশার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

খুলনায় শহীদুল হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার শহীদুল হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আরও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। রায় ঘোষণার পর আসামি তালেবকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, শহীদুল জোড়াগেট এলাকার মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম আটজনের নাম উল্লেখ করে এবং আজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চিকিৎসকদের সম্পর্কে বাজে ধারণা বদলে দিতে চান দেশসেরা মীম

স্টাফ রিপোর্টার

মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মীম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ২৯২ দশমিক ৫।

মীমের বাবা খুলনার ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন সরদার। মা কেশবপুর উপজেলার পাঁজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট খাদিজা খাতুন।

খুলনার ডুমুরিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। দুটি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন।

গ্রামের মেয়ে দেশের সেরা হওয়ায় অভিনন্দনের বন্যায় ভাসছে পুরো পরিবার।

ফলাফল ঘোষণার পর বাবা-মাসহ মীম তার কোচিং সেন্টার ডিএমসি স্কলার মেডিকেলে হাজির হন। সেখানে মীমের সহপাঠী ও কোচিংয়ের শিক্ষকসহ অন্যরা তাদের অভিনন্দন জানান।

সুমাইয়া মোসলেম মীম বলেন, ‘এত বেশি প্রত্যাশা ছিলো না। তারপরও দেশসেরা হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার বাবা-মা। বিশেষ করে প্রতিদিন কেশবপুরে যাওয়া-আসা করা মায়ের জন্য ছিলো খুবই কষ্টের। আমার জন্য এই কষ্ট তিনি হাসিমুখে মেনে নিয়েছেন। ফলাফল পেয়ে তাদের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

মীম বলেন, ‘ছোটবেলায় চিকিৎসক হওয়ার কোনো ইচ্ছা আমার ছিলো না। শুধু আম্মুর ইচ্ছার জন্যই মেডিকেলের পড়াশোনা করেছি। এখানে ভর্তির সুযোগ পেয়েছি এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা।’

আগামী দিনের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মীম বলেন, ‘বুঝে পড়াশোনা করতে হবে। সবাই ভাবে মুখস্থ করতে হবে। কিন্তু না, যা পড়ছো সেই বিষয়টা পরিষ্কার বুঝতে হবে। মুখস্ত করলে পরদিন ভুলে যেতে পারো। কিন্তু বুঝে পড়লে সেটা কাটিয়ে ওঠা যায়। কোচিংয়ের অনেক পরীক্ষায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারতাম না। তারপরও বুঝে পড়ার কারণে ফলাফল ভালো হতো।’

ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে মীম বলেন, ‘সবার আগে ভালো মানুষ হতে চাই। এরপর একজন ভালো চিকিৎসক হতে চাই। আমাদের সমাজের মানুষের একটা খারাপ ধারণা রয়েছে, চিকিৎসক মানেই কসাই। এই ধারণা থেকে মানুষকে ফিরিয়ে আনতে চাই।’

মীমের মা বলেন, ‘আমার জীবনে একটাই চাওয়া ছিলো আমার মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে। সেই চাওয়া এখন পূরণ হতে চলেছে। ভাবতে পারিনি এতো ভালো ফলাফল করবে।’

মীমের বাবা মোসলেম উদ্দিন সরদার বলেন, ‘গ্রাম থেকে লেখাপড়া করে এতো ভালো করবে এটা ভাবতেই পারিনি। অনেক আনন্দ লাগছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মীমের মা সারাদিন চাকরি করে প্রায় সাররাত ওর পাশে জেগে বসে থাকতো। এতোদিনের কষ্টের শেষে ওদের আনন্দেই আমার বুক ভরে যাচ্ছে ‘

মাদকসেবী ভগ্নিপতি কেড়ে নিলেন ২ বছরের শিশুর জীবন

যশোর অফিস

শ্বশুরের কাছে টাকা চেয়েছিলেন মাদকাসক্ত মীর আবু বক্কর ফরিদ। না পেয়ে দুই বছরের শিশুশ্যালক রেহানকে অপহরণ করে ঢাকা থেকে যশোরে আনেন। পরে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ফরিদকে (২২) আটক করেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন জানান, নির্যাতনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘাতক ফরিদ যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে। নিহত শিশু রেহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে। তবে ওমর বাবুর্চি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল খড়িয়াবাড়ী এলাকায় থাকেন। সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়।

যশোর কোতয়ালি থানার এসআই আল মামুন বলেন, গত সোমবার শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরের কাছে টাকা চান মাদকাসক্ত ফরিদ। না দেয়ায় রেহানকে নিয়ে পালিয়ে চলে আসেন। এরপর তাকে দফায় দফায় নির্যাতন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়। এ সময় লোকজন পুলিশের কাছে ৯৯৯ নম্বরে মোবাইল ফোনে বিষয়টি জানায়। পুলিশ হাসপাতালে পৌঁছে মাদকাসক্ত  মীর আবু বকর ফরিদকে আটক করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে এনে বলা হয়েছিল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে ভর্তি করে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্য আবু বক্করের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৫৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টায় দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে একই দিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডান দিকে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, এতে তিনি মারা গেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষে কর্মস্থলে ফিরছিলেন আবু বক্কর। হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

একাধিক পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠানোয় সুমাইয়াকে হত্যা

যশোর অফিস

যশোরের ঝিকরগাছার সুমাইয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার প্রেমিক আলামিন ওরফে বাপ্পী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক আছে এমন সন্দেহে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল জবানবন্দি গ্রহণ শেষ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার আলামিন ওরফে বাপ্পী ঝিকরগাছা উপজেলার কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিন গাজীর ছেলে।

এর আগে সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানা পুলিশ। এছাড়া পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তার চাচা জুয়েল হোসেনকে মনিরামপুর উপজেলার মুক্তারপুর থেকে গ্রেফতার করা হয়। জুয়েল হোসেন মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার। বাপ্পীর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালে শার্শা উপজেলার রেজাউল হকের মেয়ে সুমাইয়ার সঙ্গে তার প্রেম গড়ে ওঠে। এরপর ২০১৫ সালে বাপ্পী বিদেশ চলে যান। ২০১৮ সালের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন এবং জানতে পারেন তার প্রেমিকা সুমাইয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে সুমাইয়ার খালার কাছে গিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন বাপ্পী। এরপর সুমাইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখেন।

রূপণ কুমার আরও জানান, বছর খানেক আগে স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। ঘটনাটি জানাজানি হলে মাতব্বরদের মধ্যস্থতায় সুমাইয়াকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনমাস আগে ফের স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। যশোর শহরে এসে বাপ্পী ও সুমাইয়া বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক রয়েছে বলে বাপ্পীর সন্দেহ হয়। এ নিয়ে মনোমালিন্য হলে বাপ্পীর কাছ থেকে চলে যান সুমাইয়া। কিন্তু এরপর থেকে বাপ্পীর ফেসবুক আইডিতে ও মেসেঞ্জারে সুমাইয়া বিভিন্ন পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠাতে থাকেন। এ ঘটনায় সুমাইয়ার প্রতি বাপ্পীর প্রচণ্ড ক্ষোভ জন্মে।

যশোর পুলিশের মুখপাত্র জানান, সুমাইয়াকে হত্যার পরিকল্পনা করেন বাপ্পী। গত ২৩ মার্চ সুমাইয়াকে মোবাইল ফোন করে তার সঙ্গে শেষবার দেখা করার অনুরোধ জানান বাপ্পী। পরদিন বিকেল ৩টার দিকে সুমাইয়া বাপ্পীর সঙ্গে দেখা করলে তারা একটি মোটরসাইকেলে করে বেনাপোলে যান। সেখানকার এক মাদকব্যবসায়ীর কাছ থেকে এক বোতল ফেনসিডিল কিনে দুজনে সেবন করেন। এরপর তারা মোটরসাইকেলে ঝিকরগাছায় ফিরে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠের ফাঁকা স্থানে যান। সেখানে যাওয়ার পর লুকিয়ে রাখা একটি চাকু নিয়ে আচমকা সুমাইয়ার বুকে বসিয়ে দেন বাপ্পী। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয়। সুমাইয়া পরাস্ত হলে তার দুই হাতের রগ ও গলা কেটে হত্যা করেন বাপ্পী। হত্যার পর ওই রাতেই নিজ বাড়িতে ফিরে আসেন কিনি। রক্তমাখা পোশাক দেখে জিজ্ঞেস করলে মায়ের কাছে সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেন বাপ্পী। এ কথা শুনে তার মা ছেলের রক্তমাখা পোশাক আগুনে পুড়িয়ে ফেলেন।

তিনি আরও জানান, বাপ্পী মণিরামপুরের মুক্তারপুরে চাচা জুয়েলের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন বাপ্পী। চাচা তার কাছ থেকে সব কথা শুনে মোটরসাইকেলসহ তাকে হোমিওপ্যাথি চিকিৎসক এক বন্ধুর চেম্বারে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। এরপর সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে চলে যান বাপ্পী। তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সকাল সাড়ে ১০টার দিকে পালাতে সহায়তা করায় চাচা জুয়েলকে মনিরামপুরের মুক্তারপুর থেকে আটক করা হয়।

১মণ পেঁয়াজ-রসুন বিক্রি করেও কেনা যাচ্ছে না একটি তরমুজ!

খুলনাঞ্চল রিপোর্ট

পেঁয়াজ-রসুনের বাজারে ধ্বস নেমেছে। ঝিনাইদহের পাইকারি বাজারে একমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৫শ টাকায়। একমণ পেঁয়াজের সকল খরচ বাদ দিলে কোনো লাভই পাচ্ছেন না কৃষকরা। শুধু তাই নয়, ১ মণ পেঁয়াজ বা রসুন বিক্রির পর একটি তরমুজ কেনার টাকাও থাকছে না তাদের।

মসলা জাতীয় ফসল পেঁয়াজ-রসুনের উত্তোলন ও কেনা-বেচার ভরা মৌসুম চলছে। তবে চাষী সহ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কপালে ভাজ পড়েছে পেঁয়াজ-রসুনের দাম নিয়ে। প্রকারভেদে অবশ্য পেঁয়াজ ৫শ থেকে ৭শ টাকা মণ দরেও বিক্রি হচ্ছে।

তবে রসুন বিক্রি হচ্ছে আরোও কম দামে। ২শ থেকে ৩শ টাকা মণ আবার সর্বোচ্চ ৫শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো হাটে রসুনের কোন দামই পাচ্ছে না চাষী এবং ব্যবসায়ীরা। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা হিসাবে খ্যাত ঝিনাইদহের শৈলকুপার হাট-বাজারে এমন দৃশ্য দেখা গেছে ।

অন্যদিকে বাজারে উঠেছে মৌসুমী ফল তরমুজ। তবে আগাম জাতের এক একটা বড় সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ৫শ টাকা দরে। যেখানে এক মণ পেঁয়াজ বা রসুনের দাম ৫০০ সেখানে ১টি তরমুজ কেনা ওইসব চাষীদের পক্ষে অসম্ভব। কেননা পেঁয়াজ ক্ষেত থেকে বাজারে তোলার একটা খরচ আছে সে খরচটা মেটানোর পর কিছুই অবশিষ্ট থাকছে না বলে জানিয়েছেন কৃষকরা।

প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ঝিনাইদহে পেঁয়াজের ফলন এমনিতে কম হয়েছে। প্রতি মণ পেঁয়াজ গত মৌসুমে ১৪শ’ থেকে ১৫শ’ টাকা দরে বিক্রি হলেও এবার ৫শ’ থেকে ৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ১বিঘা জমি থেকে কৃষকেরা গত মৌসুমে কমপক্ষে ৭০ মণ করে পেঁয়াজ ঘরে তুললেও এবার বিঘা প্রতি ৫০থেকে করে পেঁয়াজ হয়েছে।

শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে পেঁয়াজের ছড়াছড়ি। পাইকপাড় গ্রামে গিয়ে দেখা গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পেঁয়াজ, ক্ষেতেও রয়েছে। কৃষকেরা বাড়িতে এনে স্তুপ করে রাখছেন বিক্রির আশায়। তবে পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বেশীর ভাগ পেঁয়াজ তুলেই বিক্রি করতে বাধ্য হন উপজেলার কৃষকরা।

শৈলকুপার পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল বিশ্বাস জানান, দেশের চাহিদার বড় একটি অংশের যোগান শৈলকুপা থেকে হয়ে থাকে। শৈলকুপা বাজারের আরেক পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মশিউর রহমান, শরিফুল ইসলাম বলেন রসুন-পেঁয়াজের কোন দাম নেই, অবিক্রিত থেকে যাচ্ছে এসব ফসল।

উপজেলার পাইকপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কোরবান আলী জানান, এ ব্লকে ৪’শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এখানে ১৫৬০টি কৃষি পরিবার রয়েছে। কম-বেশি প্রায় সব পরিবারে জমিতে রয়েছে পেঁয়াজ । চাষটি ক্রমেই বাড়ছে বলে তিনি জানান।

শৈলকুপা উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, ১মণ রসুন বিক্রি করে সেই টাকায় ১টি তরমুজও কেনা যাচ্ছে না। তিনি দাবি জানান দ্রুত রসুন ও পেঁয়াজের এলসি (আমদানী) বন্ধ করতে হবে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, এ উপজেলায় ক্রমেই পেঁয়াজের চাষ বাড়ছে। এবার অবশ্য প্রাকৃতিক কারণে উপজেলায় পেঁয়াজের ফলন ভালো হয়নি। আর পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের হতাশা প্রসঙ্গে বলেন, চাষীদের উচিৎ পেঁয়াজ কিছুদিন সংরক্ষণ করা। পেঁয়াজ-রসুনের দাম কমের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দারা।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রতাপনগরের রুইয়ারবিল, কুড়িকাউনিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া বেড়িবাঁধে এই ভাঙন দেখা দেয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ানুর রহমান।

স্থানীয়রা জানান, গত অমাবস্যার সময় থেকে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট স্থান জুড়ে ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনে মূল বেডিবাঁধের অর্ধেকেরও বেশি নদীগর্ভে চলে গেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হবে। এতে গোটা ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। বাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের প্রভাবে আশাশুনির কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ প্রায় দুই বছর পানিবন্দি ছিল।

সাবেক ইউপি চেয়ারম্যানের মাছের ঘেরে ককটেলসহ দুজন গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় সাবেক চেয়ারম্যানের মাছের ঘেরে অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরের একটি রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।

যশোর র‌্যাব-৬-এর লে. কমান্ডার এম নাজিউর রহমান এতথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল হকের মাছের ঘেরে অভিযান চালানো হয়। এসময় তিনটি তাজা ককটেল, নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটুনি

স্টাফ রিপোর্টার

এক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করার অভিযোগে এক ছাত্রকে পিটুনি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে সাইক রহমান আবিরকে শনাক্ত করে পিটুনি দেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবির খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের ২০১৭ বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয় লাগোয়া ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেসে ভুক্তভোগী ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করেন অভিযুক্ত আবির। এরপর ভুক্তভোগী ছাত্রীকে নানান রকম হুমকি দেন। পরে মেসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, ভিডিও করার অভিযোগে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রকে পিটিয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করেছে।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, অভিযুক্ত ছাত্রকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খুবি গবেষণা : স্বল্প আলোতেও ভালো ফলন হবে ক্যাপসিকামের

স্টাফ রিপোর্টার

সূর্যের আলোয় ক্যাপসিকাম ভালো ফললেও সেক্ষেত্রে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা থাকে। আবার স্বল্প আলোয় ক্যাপসিকামের ফলন ভালো হয় না। এজন্য গবেষণা করে স্বল্প আলোয় ‘ক্যাপসিকাম’বা ‘মিষ্টি মরিচ’চাষে সাফল্য পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. সোহেল রানা।

একই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানের তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে এ গবেষণা শুরু হয়। গবেষণায় লাল, হলুদ, সবুজ, কমলা ও বেগুনি ক্যাপসিকাম নিয়ে স্বল্প রৌদ্র-আলোতে মালচিং শিট ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে ক্যাপসিকাম চাষ করা হয়।

গবেষকদের কাছ থেকে জানা যায়, ছায়াযুক্ত স্থানে ক্যাপসিকাম চাষ করা হলেও এক একটি গাছে ১০-১৫টি এবং সর্বোচ্চ ২০টি ক্যাপসিকাম ধরেছে। প্রত্যেকটি ক্যাপসিকামের ওজন ৭০-২০০ গ্রাম পর্যন্ত হয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে ৭০০-৯০০ গ্রাম পরিমাণ ক্যাপসিকাম পাওয়া গেছে।

গবেষকদের মতে, ক্যাপসিকাম চাষের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে।

গবেষণার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ক্যাপসিকাম বিদেশি সবজি হওয়ায় বড় বড় হোটেল ও রেস্টুরেন্টে এর চাহিদা রয়েছে। এর দাম অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি। প্রতি কেজি ২০০-৩০০ টাকা করে বিক্রি হয়। এছাড়া ক্যাপসিকাম চাষে প্রতিটি গাছে ৩০-৪০ টাকা খরচ করে ১৫০-২০০ টাকা আয় করা সম্ভব। ক্যাপসিকাম চাষ করলে কৃষকেরা স্বাবলম্বী হবে এবং দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে।

তিনি বলেন, আমাদের এখানে ৫টি জাতের ক্যাপসিকাম নিয়ে কাজ করা হয়েছে এবং সব সময় সূর্যালোক না পেলেও ভালো ফলাফল পাওয়া গেছে। ক্যাপসিকাম ডে নিউট্রাল হলেও সূর্যালোকের ওপর এক ধরনের প্রভাব রয়েছে। তাই যেখানে সব সময় সূর্যালোক থাকে সেখানে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।

তবে ক্যাপসিকাম চাষের সবচেয়ে বড় বাধা হলো বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ। বিশেষ করে এফিড, থ্রিপস ও সাদা মাছি। এজন্য চারা লাগানোর পরদিনই ইমিডাক্লোরোফিড বা এসিটামপিড গ্রুপের কীটনাশক যেমন- বিল্ডার বা তুন্দ্রা ব্যবহার করতে হয়।

তিনি আরও বলেন, ক্যাপসিকামের প্রথম ফুল অবশ্যই ঝরে পড়ে এবং ফুল ঝরে পড়া থেকে রক্ষা পেতে ‘প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর’ব্যবহার করা হয়। ‘চিলি লিফ কার্ল ভাইরাস’ক্যাপসিকামের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই গাছ ভাইরাসে আক্রান্ত হলে তা তুলে জমি থেকে দূরে মাটি চাপা বা আগুনে পুড়িয়ে ফেলতে হয়। এ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এর ভেক্টর দমন করতে হয়। সাধারণত সাদা মাছি, এফিড বা জাব পোকা, থ্রিপস এ ভাইরাসের ভেক্টর হিসেবে কাজ করে। এফিড ও থ্রিপস দমনে নিম ওয়েল ও কেওলিন (অরগানিক) ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে।

ক্যাপসিকাম চাষে ভালো ফলনের পূর্বশর্ত হলো জাত নির্বাচন। মানসম্মত ক্যাপসিকাম চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হল ১৬-২১ সেলসিয়াস। সাধারণত নভেম্বর মাসে চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। সবুজ ক্যাপসিকাম ৯০-১০০ দিনের মধ্যে তোলার উপযোগী হয়। যেখানে লাল, হলুদ, বেগুনি ও কমলা ১২৫-১৩৫ দিন সময় লাগে।

সাধারণত সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব ৪৫ সে.মি. রাখা হয়। ক্যাপসিকাম বৃষ্টি বা উত্তাপ কোনোটাই পছন্দ করে না। সবকিছু ঠিক থাকলে হেক্টর প্রতি ২০-২৫ টন ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

পোষ মেনে কথা বলছে দুই শালিক!

কুষ্টিয়া প্রতিনিধি

রোহানের পরিবারের অন্য সবার সঙ্গেও বেশ ভাব শালিক দুটির। তাদের নাম ধরে ডাকে। শালিক পোষ মেনেছে, মানুষের কথা অনুকরণ করছে এসব দেখে বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা। আসেন দর্শনার্থীরাও।

সাধারণত ময়না, টিয়া পাখিরাই পোষ মানলে মানুষের ভাষায় কিছু শব্দ উচ্চারণ করতে পারে। তাই বলে শালিক! এমন অসাধ্য ব্যাপার কেউ শুনেছে কখনও?

এই আসাধ্য কাজটি করে দেখালেন কুষ্টিয়ার যুবক রোহান। সম্প্রতি তিনি পোষ মানিয়েছেন দুটি শালিক পাখিকে। শিখিয়েছেন কথা বলাও। মিঠু আর ময়না নামের এই শালিক দুটি এখন তার পরিবারের সদস্যদের মতোই।

রোহানের বাড়ি কুষ্টিয়া শহরের পিটিআই রোডে। একটি পাকা ভবন ও একটি টিনের ঝুপড়ি ঘর তাদের। রোহান কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বাবা না থাকায় পড়ালেখার ফাঁকে তাকে শ্রমিকের কাজ করতে হয়।

রোহানের মা রিজিয়া বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই রোহান পশুপাখি পছন্দ করে। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাদের আদর করত।’

তিনি জানান, কয়েক বছর আগে ঝড়ের কবলে পড়ে একটি গাছ ভেঙে গেলে শালিক পাখির তিনটি ছানা মাটিতে পড়ে যায়। রোহান এদের বাড়িতে নিয়ে আসে।

রিজিয়া বলেন, ‘রোহান তখন আরও ছোট। আমি না বললেও সে মানেনি। বলেছিল, পাখিগুলোকে কথা বলা শেখাবে। ইউটিউব দেখে পাখি পোষার কৌশলও রপ্ত করে সে। নাম দেয় মিঠু, ময়না আর ডন।’

শালিক পাখি পোষা নিয়ে অনেকে কটু কথা বললেও রোহানের ভালোবাসা কমেনি। পরম যত্নে ধীরে ধীরে এরা রোহানদের পরিবারের সদস্য হয়ে ওঠে। বিড়ালের থাবায় একটি পাখি আহত হলে তাকে চিকিৎসা করায় রোহান। ডন নামের ওই পাখিটি এখন খুব একটা বের হয় না।

তবে রোহানের সার্বক্ষণিক সহচর মিঠু আর ময়না নামের শালিক দুটি। রাতে এরা খাঁচায় থাকে। আর দিনে বাড়িঘরে স্বাভাবিক বিচরণ ওদের।

সাইকেল চালালে ওরা রোহানের ঘাড়ে গিয়ে বসে। রোহানের সঙ্গে সাইকেলে ঘুরে বেড়ায় এ পাড়া থেকে ওপাড়ায়।

কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো- মানুষের অনুকরণে এদের কথা বলতে শিখে যাওয়া!

রোহান জানান, নিজের খরচের টাকা বাঁচিয়ে পাখির খাবার কেনেন তিনি। পাখি দুটিই তার আনন্দের সঙ্গী। তিনি বলেন, ‘বাবা নেই। পরিবারের খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করি। পাখিগুলো আমার পরিবারেরই সদস্য।’

রোহানের পরিবারের অন্য সবার সঙ্গেও বেশ ভাব শালিক দুটির। তাদের নাম ধরে ডাকে। শালিক পোষ মেনেছে, মানুষের কথা অনুকরণ করছে এসব দেখে বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা। আসেন দর্শনার্থীরাও। তাদের সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করে শালিক দুটি। উড়ে গিয়ে হাতে কিংবা কাঁধে বসে।

রোহানের শালিক পাখিরা সারা দিন মুক্ত থাকে, ইচ্ছেমতো যেখানে সেখানে উড়ে বেড়ায়। তবে চলে যায় না বাড়ি ছেড়ে…।

মোংলায় ইউপি সদস্যের নেতৃত্বে মৎস্য ঘেরে হামলায় নিহত ১: আহত ২

স্টাফ রিপোর্টার।।

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে একটি মৎস্য ঘেরে হামলার ঘটনা ঘটছে। এঘটনায় খুমেকে চিকিৎসাধীন ৩জনের মধ্যে মোতাহার মারা গেছে। অপর ২ জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে এ জখম করে। আহতরা হলেন, অহিদুল শেখ ও শুকুর শেখ।

আহতের স্বজনরা জানান, ৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী বকুলতলা গ্রামে ওই মৎস্য ঘেরে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ওই ঘেরে থাকা লোকজনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ইউপি সদস্য আব্দুল্লাহ ওই ঘেরটি অবৈধভাবে দখল নিতে চান বলে ভুক্তভোগিরা দাবী করেন।

এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, ঘের সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ শান্তি শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এবিষয়ে পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মোংলা বন্দরে বিদেশী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলার বাণিজ্যিক জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় অবস্থানরত বিদেশী জাহাজের ধাক্কায় বাংলার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকারেজে (নোঙ্গর) থাকা বাংলার জাহাজের উপর আঁচড়ে পড়ে ৭ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজটি।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী শ্রমিক-কর্মচারীরা জানান, বিদেশ থেকে আমদানীকৃত পাথর নিয়ে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকেরেজে বাংলাদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ফাতেমা জাহান এবং ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল ৭ নম্বর এ্যাংকোরেজে অবস্থান করছে। জাহাজ দুইটি থেকে পণ্য খালাস কাজ চলছিলো। কিন্তু মঙ্গলবার দুপুরের জোয়ারে সময়ে গ্রেট রয়েল জাহাজের এ্যাংকোরেজ উঠে গিয়ে ফাতেমা জাহানের উপর আঁচড়ে পড়ে। এতে বাংলার জাহাজের সামনের অংশে দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরবর্তীতে বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিদেশী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল জোয়ারের সময় ঘুরে যেতে লাগলে এ্যাংকোরেজ উঠে গেলে কাছাকাছি থাকা বাংলাদেশী জাহাজ এম,ভি ফাতেমা জাহানের উপর পড়ে ঘর্ষণ হয়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত বিদেশী জাহাজটিকে সরিয়ে নিয়েছে।

বাগেরহাটে র্যাবের হাতে চোরচক্রের প্রধান মতি গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে চোরচক্রের প্রধান মো. হিরন ডাকুয়া ওরফে মতিকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতারের পর সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃত মতি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের রশিদ ডাকুয়ার ছেলে।
র্যাব- ৬ জানায়, গত ১৫ জানুয়ারী ফকিরহাট উপজেলার খাজুরা গ্রাম থেকে রাতে আধারে এক কৃষকে ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি যায়। এঘটনার পর র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এই গরু চুরির মূলহোতা বাগেরহাটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিকে সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতার করা হয়। মতি দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। মতির নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব । গ্রেফতারকৃত মতিকে মঙ্গলবার সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাটের নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে হালিম সরদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন খালের চর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা জেলে হালিম সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬টায় মাছ ধরতে গিয়ে নিখোজ হন হালিম সরদার। জেলে হালিম সরদার মোড়েলগঞ্জের বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।
জেলে হালিম সরদারের শ্বশুর উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোহাম্মদ শেখ বলেন, আমার বাড়ী থেকে জামাতা হালিম সরদার মঙ্গলবার সকাল ৬টার দিকে চরগড়া জাল নিয়ে কাছে পানগুছি নদীর চরে মাছ ধরতে যান। কয়েক ঘন্টা হয়ে গেলেও বাড়ীতে খেতে না আসায় নদীর চরে গিয়ে তাকে না পেয়ে তল¬াসি শুরু করা হয়। সকাল ৯ টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।
জেলে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার জানান, আমার ভাই শ^শুর বাড়ী থেকে চরগড়া জাল নিয়ে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা। পুলিশকে বলেছি ভাইয়ের মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়না তদন্ত করতে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জেলে হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়না তদন্ত করতে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২’ ৫ এপ্রিল মঙ্গলবার সকালে ক্লাবের মেম্বার লাউঞ্জে শুরু হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য মোঃ আলমগীর হান্নান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), আহমদ মুসা রঞ্জু, এস এম আমিনুল ইসলাম, নূর ইসলাম রকি, আসাফুর রহমান কাজল, মোঃ নাজমুল হাসান, অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলায় এস এম ফরিদ রানা ২-১ সেটে মোঃ নাজমুল হাসানকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় আল মাহমুদ প্রিন্স নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় নূর ইসলাম রকিকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সদস্য মোঃ আলমগীর হান্নান। ০৬ এপ্রিল বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় সুমন আহমেদ বনাম আলমগীর হান্নান এবং দুপুর ১ টায় এস এম নজরুল ইসলাম বনাম মোঃ হেলাল মোল্লা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দাতা সংস্থা জাইকার সিফোরসি-২ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের সভা
খবর বিজ্ঞপ্তি
জাপান ভিত্তিক দাতা সংস্থা জাইকার সিফোরসি-২ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এক সভা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আব্দুল খালেক। প্রকল্পের আওতায় আগামী ৩ বছরের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাজেট ম্যানেজমেন্ট ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

সভায় সিটি মেয়র বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। কেসিসি’র এই প্রচেষ্টার সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আমাদের প্রচেষ্টা’কে আরো ত্বরান্বিত করবে। তিনি জাইকা প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে সংস্থাটি আমাদের দেশের উন্নয়নের সাথে সবসময় সম্পৃক্ত হয়ে আছে। সিটি মেয়র খুলনা মহানগরীর উন্নয়নেও সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিফোরসি-২ প্রকল্প বাস্তবায়ন শেষে খুলনার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আগত প্রতিনিধি দল আশ্বস্ত করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চীফ এ্যাডভাইজার নাওকো এনজাই, সিটি গভর্ন্যান্স স্পেশালিষ্ট মনি মালা রায়, পাবলিক একাউন্টিং স্পেশালিষ্ট এম এ কুদ্দুস, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ডা. মোঃ রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক সহ বিভাগ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।

দুই বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভ্রমন ভিসায় ভারতে যাচ্ছে বাংলাদেশী যাত্রীরা
বেনাপোল প্রতিনিধি
করোনার ভাইরাসের কারনে দু বছর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ভ্রমন ভিসায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হয়েছে। ভ্রমন ভিসা চালু হওয়ায় বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারনে ২০২০ সালের ১৩ মার্চ বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে য়ায়। পরে করোনার সংক্রমন একটু কমলে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা নেয়া যাত্রীরা দু দেশের মধ্যে যাতায়াতের অনুমতি পাই। পরবর্তিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন অফিস ভ্রমন ভিসা চালু করলেও সে সব ভিসায় বিমানে যাওয়ার অনুমতি থাকায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বন্ধ ছিল ভ্রমন ভিসা নেয়া যাত্রী চলাচল। গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন ২ এর যুগ্ন সচিব মোঃ শাহরিয়াজ (পিএএ) স্বাক্ষরিত পত্রে জানানো হয় (পত্র সংখ্যা-৫৮.০০.০০০০.০৪১.২১.০০৩.১২.৪২) যে,ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আগমনের জন্য শর্ত সাপেক্ষে ভিসা প্রদানে নির্দেশ ক্রমে এ বিভাগের সম্মতি জানানো হলো। বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত দেয়ার পর ভারত সরকার ও একই ভাবে ভারতে ভ্রমনে বাংলাদেশীদের জন্য ভ্রমন ভিসা চালু করেন এবং ৩ মার্চ থেকে সড়ক পথে ভ্রমন ভিসা ইসু করছেন। ২০২২ সালে নতুন ভ্রমন ভিসা পাওয়া ৭/৮ জন বাংলাদেশী যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ভ্রমনে গেছেন। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ বলেন, ভারতীয় হাইকমিশন ৩ মার্চ থেকে নতুন ভ্রমন ভিসা চালু করেছেন। ২০২২ সালে দেয়া নতুন নতুন ভিসায় কয়েকজন যাত্রী ভারতে গেছেন। তবে পাসপোর্টে আগে নেয়া থাকা পুরাতন ভিসায় কোন যাত্রী ভারতে যেতে পারছেন না। ২০২২ সালে নেয়া ভ্রমন ভিসার যাত্রীরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ভ্রমন করতে পারবেন।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে: এ্যাড: সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী বিধায় এ দল যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই উন্নয়ন অব্যাহত রেখেছে। বিরোধী গোষ্ঠী বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিশে^র বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে আগামী সংসদ নির্বাচনে দলমতের উর্দ্ধে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ্যাড: সুজিত অধিকারী গতকাল ০৪ এপ্রিল রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ৪ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক রমা অধিকারী, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বক্তৃতা করেন পরিমল বিশ্বাস, অমিয় রঞ্জন বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, আশেুতোষ বিশ্বাস, ছাত্রলীগ নেতা খায়রুল বাসার, হীরন শিকদার, তাপস বিশ্বাস, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, নীল মনি বিশ্বাস, অনাদী রায়, জয়ন্ত বসু, রাজীব বিশ্বাস, মনমথ বিশ্বাস, প্রনয় অধিকারী, সুমঙ্গল, হিরুবসু, বাপ্পি বিশ্বাস প্রমুখ।

কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও অফিসার ইনর্চাজ মইন উদ্দিন এর নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মান্নান থানা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পাশপাতিলা গ্রামের মৃত মানিক দাসের বসত বাড়ীর সামনে থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১/ শংকর দাস (৩৫) ২/ লিটন দাস (ওরফে) বেচা দাস(২০) ৩/ বাবু দাস(৩৫)। আটককৃত তিনজনের বাড়ি এলাঙ্গী ইউনিয়নের পাশপাতিলা ও বলাবাড়িয়া গ্রামে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০,০০০ হাজার টাকা। এব্যাপারে সেকেন্ড অফিসার আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানা শাখার সদস্য সচিব কাজী সালমান মেহেদীর দাদী আমেনা বেগম (৯৮) ৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক সকাল ৮ঃ৩০টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমার নামাজে জানাজা বাদ জোহর বায়তুল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব কাজী সালমান মেহেদীর দাদী আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

রামপালে মৎস্যঘের রক্ষায় আদালতে মামলা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মৎস্যঘের ব্যবসায়ী তার ভোগদখলীয় ঘের রক্ষায় আদালতে মামলা দায়ের করেছেন। গত ২৮ মার্চ বাগেরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মো. এনায়েত হাওলাদারের পক্ষে মামলাটি করেন মাসুম হাওলাদার। বাগেরহাটের বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার নং ৪৫৬/২০২২ ইং। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, রামপাল উপজেলার জেএল ১৫৫ নং চকবেতকাটা মৌজার এসএ খতিয়ান ৪৫ এর ১৪০৩, ১৪০৪, ১৪০৫, ১৪১৩, ১৪০০ দাগের ১৯.৬১ একর জমির মধ্যে খরিদকৃত ৪.২৮ একরের মধ্যে ১.৫০ একর নালিশী জমি। যার ১৪০৩ দাগের মধ্যে ১.৫০ একর জমি। যা প্রতিপক্ষ কবির ও সোহেলগংরা দখল নিতে চান। বিজ্ঞ আদালতের আদেশে রামপাল থানা পলিশ তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করে। ভুক্তভোগী শান্তিপূর্নভাবে মৎসঘের ভাগদখলের আর্জি জানিয়েছেন

পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি দখল: দাকোপে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে জয়নগর বাজারসহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি দখল করে একের পর এক স্থাপনা নির্মান করছেন স্থানীয় চিহ্নিত প্রভাবশালী দখলদাররা। ওয়াপদা বেড়িবাঁধ নির্মানের সময়ে অবকাঠামো পুনর্বাসনে ক্ষতিপূরণ পাওয়ার পরও পুনরায় এ দখল প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন অবৈধ ওই দখলদাররা।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিনে উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ^ ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-১ (সিইআইপি-১) আওতায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মান কাজ শেষ হয়েছে। বাঁধ নির্মানের সময়ে অবৈধ দখলদাররা অবকাঠামো পুনর্বাসনে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করে স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সরকারি নির্দেশ উপেক্ষা করে পূনরায় ওয়াপদা বাঁধের পাশে (পজেশন) দখল করে নতুন দোকান ঘরসহ বিভিন্ন অবকাঠামো নির্মানে মেতে উঠেছে ওই দখলদাররা। আর দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মানে রাম রাজত্ব চলে আসলেও নিরব রয়েছেন পাউবোর কর্মকর্তারা। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের দাবি স্থাপনা নির্মানের সময় অভিযোগ দেয়া হলেও শুধুমাত্র নোটিশ দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। দখলদাররা সেই নোটিশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নেওয়া হয় না কখনো। মাঝে মধ্যে আবার এই পজেশন বিক্রি করে দখলদাররা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এছাড়া ৩১ নম্বর পোল্ডারেও একই অবস্থা বিরাজমান।
জয়নগর এলাকার ইয়াদুল ইসলাম জানান, অনেক আগে থেকে ওয়াপদা বেড়িবাঁধের পাশে পাউবোর সরকারি সম্পত্তি অবৈধ দখলে ছিলো। কিন্তু নতুন ওয়াপদা বেড়িবাঁধ নির্মানের সময়ে পাশে যতো দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বা দখলদার ছিলো তাদের প্রত্যেকে আর কখনো ওই জায়গা দখল করবে না মর্মে ষ্ট্যাম্পে অঙ্গিকার নামা দিয়ে জেলা প্রশাসকের জমি অধিগ্রহন শাখা থেকে ক্ষতিপূরন বাবদ মোটা অংকের টাকা উত্তোলন করেছে। কিন্তু জয়নগর বাজার এলাকায় বেড়িবাঁধ নির্মান কাজ শেষ হওয়ার পর পূনরায় আবার রহমত শেখ, শাহাজুদ্দিন সানা বাঁধের শ্লোব কেটে জোর পূর্বক দখল করে দোকান ঘর নির্মান করছে। কালিনগর বাজার এলাকায়ও একই অবস্থা বিরাজমান। এবিষয়ে নিয়ে আগে একবার পাউবোর কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। পরে আবার অভিযোগ দিলে কাজ বন্ধের নোটিশ দিয়েই দায় এড়িয়ে গেছে কর্মকর্তারা।
রহমত শেখ বলেন, আগে বাঁধের পশ্চিম পাশে ঘর ছিলো। সেখানকার ক্ষতি পূরন বাবদ তিনি টাকা তুলেছেন। এখন বাঁধের পূর্ব পাশে জায়গার মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াদার শ্লোবে দোকান ঘর নির্মান করেছেন বলে জানান।
শাহাজুদ্দিন সানা জানান, তাঁর পাশে একজন দোকান ঘর নির্মান করেছেন বিধায় তিনিও নির্মান করেছেন। তবে ঘর নির্মান করতে তিনি কারো অনুমতি নেননি বলে জানান।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, জয়নগরের লোকজন ভালো না হলে আমরা কি করবো। ওখানে যেয়ে আমরা মারামারি করবো। ঘর ভেঙে দিলেও তো আবার বাঁধবে। তাছাড়া আমাদের তো আরো কাজ কাম আছে। ওখানে যেয়ে বসে থাকার মত আমাদের লোকজন নেই। তারপরও ওখানে যেয়ে দেখে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

কুয়েট ছাত্রের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় এর অকাল মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী অন্তু রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পিতা মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশি¬ষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত সোমবার ০৪ মার্চ সকালে উক্ত শিক্ষার্থী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ শোনার পরই ভিসি মহোদয়ের নির্দেশনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল হাসিব,সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অন্তু রায়কে দেখতে ছুটে যান এবং শোক-সন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন।

পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে কমিটি করায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় কুমখালী বিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দাতা সদস্য বাদ রেখে কমিটি করায় প্রধান শিক্ষিকা র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তকে নির্দেশ দেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে রির্পোট প্রতিবেদন জমা দিয়েছেন।
অভিযোগ ও তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়, কুমখালী বিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দাতা সদস্য নিয়ে বিতর্ক উঠে। এ নিয়ে ২০১৫ সালে ৪ জুন দাতা সদস্য নির্ধারনের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে চিত্তরঞ্জন সানা মামলা করে। বিজ্ঞ আদালত চিত্ত রঞ্জন সানাকে আমৃত্য দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার এবং তার মৃত্যুর পর তার ওয়ারেশ এই পদ মর্যাদা ভোগ করার আদেশ দেন। চিত্ত রজ্ঞন সানার মৃত্যুর পর ওয়ারেশ থাকেন কৌস্তব সানা। কিন্তু প্রধান শিক্ষিকা কবিতা বালা আদালতের আদেশ উপেক্ষা করে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তুতি নেয়। এ সময় চিত্ত রজ্ঞনের ওয়ারেশ কৌস্তব সানা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে। প্রধান শিক্ষিকা কবিতা বালা আদালতের আদেশের উপেক্ষা করে দাতা সদস্য বাদেই গত ১৭ মার্চ সভাপতি পদে নিজের পছন্দের দিলিপ কুমার সানাকে নির্বাচন করে যশোর বোর্ডে কাগজ জমাদেন। ওই দিনই কৌস্তভ সানা কমিটি বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করে। আবেদনটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনকে নির্দেশ দেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত ২২ মার্চ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে তদন্ত কাজ সম্পন্ন করেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবদীন তার প্রতিবেদন উল্লেখ করেছেন আদালতের আদেশ অমান্য করে দাতা সদস্যকে অবহিত না করে বা ভোটার তালিকায় দাতা সদস্যের নাম অন্তর্ভুক্ত না করে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ অবৈধ।
এ বিষয় প্রধান শিক্ষিকা কবিতা বালা বলেন, আমি নিয়মানুযায়ী ম্যনেজিং কমিটি করে যশোহর বোর্ডে জমাদিয়েছি। বোর্ড যে রায় দিবে সেটি আমি মেনে নিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি নিয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়েছিলাম। তার তদন্ত রির্পোটটি যশোহর বোর্ড পাঠানো হয়েছে। যশোহর বোর্ড কর্তৃপক্ষ এটি রায় দিবেন কমিট বৈধ কি অবৈধ বা কে দাতা সদস্য হবেন।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক ও যৌথ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে দলের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় গত ৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ হতে ঘোষিত আগামী ২১ মে’২২ ইং শনিবার খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয় ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার , প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও বিকাল সাড়ে ৫ টায় আগামী ২১শে মে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারি গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ এনামুল হাসান সাঈদ, নগর সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন মল্লিক প্রমুখ।
নগরীর কদম তলার ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ডকে মারধরের অীভযোগ
খবর বিজ্ঞপ্তি
নগরীর কদমতলায় ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ডকে তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ২টা ৩০ মিনিটে নগরীর কদমতলা মোড়ে এই ঘটনা সংঘঠিত হয়। ভুক্তভোগী ডার্চ বাংলা ব্যাংকের এজেন্ট ও মেসার্স মদিনা ভান্ডার এর মালিক মোঃ বেলায়েত হোসেন বকুল বলেন, আমার দোকানের সামনে মটরসাইকেল রাখা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মালিক সমিতির সভাপতি আব্দুর রব, মোতালেব সহ ১৫ থেকে ২০ জন আমার দোকানে এসে আমাকে মারধর করেন। এই সময় বাজারের অন্যান্য সিনিয়র ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে এবং উত্তেজিত সভাপতি ও তার অনুসারীদের শান্ত করে সরিয়ে দিন। এ সময় তিনি ত্রিপল নাইনেও কল করে অভিযোগ করেন। তার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ইফতারের পরে ভুক্তভোগীকে থানায় যাওয়ার কথা বলেছেন। এ বিষয়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব সাহেব বলেন, যারা জ্ঞানঞ্জাম করেছে তারা আমার লোক না, বাজারের লোক। ঐ ছেলে বাজারের লোকদের গালি গালাজ করেছে। এ সময় আমিও ঘটনাস্থলে চেঁটামেচি দেখে যায়। আমি দোকানের ভিতরও প্রবেশ করিনি। তারপরও এ বিষয়টি আমরা বাজারের সমিতিতে আলোচনা করে সমাধান করব।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফোন রিসিভ করে বলেন, ওখানে সমস্যা হয়েছিল সেটা ব্যবসায়ীরা নিজেরা নিজেরা বসে সমাধানের চেষ্টা করছে।

কমলালেবুর ট্রাকে কোটি টাকার ভারতীয় থ্রিপিস-গহনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানিকৃত ভারতীয় কমলালেবুর গাড়ি থেকে উদ্ধার হলো কোটি টাকা মূল্যের থ্রিপিস ও ইমিটেশনের গহনা। ভারতীয় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ভোমরা কাস্টমস বিভাগ সোমবার এই চোরাচালান পণ্য আটক করে।

কাস্টমস বিভাগ জানিয়েছে, মেসার্স রফি এন্টারপ্রাইজের মাধ্যমে ওই গাড়িটি ভারতীয় কমলালেবু নিয়ে সোমবার বিকালে ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। এই গাড়িতে অবৈধ চোরাচালান পণ্য রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এতে তল্লাশি চালানো হয়।

ভোমরা কাস্টমস সুপার আবুল কালাম আজাদ বলেন, এই গাড়িতে পাওয়া ১ হাজার ২৯টি কার্টনের মধ্যে ৯১টিতে ছিল মূল্যবান ভারতীয় থ্রিপিস ও ইমিটেশন গহনা।

তিনি জানান, থ্রিপিসের সংখ্যা ১ হাজার ৫৩টি। এর মূল্য ৫৫ লাখ টাকা। এছাড়া ইমিটেশন গহনার মূল্য নির্ধারণ এখনো শেষ হয়নি। তবে এর আনুমানিক মূল্য হবে ৪৫ লাখ টাকা।

তিনি আরও জানান, ফল এবং অন্যান্য অবৈধ পণ্যসহ ভারতীয় গাড়িটি এখন কাস্টমসের গোডাউন এলাকায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষককে যুবলীগ নেতার হুমকি, অডিও ভাইরাল
যশোর অফিস
যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলামকে ফোনে হুমকি দিয়েছেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ মার্চ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। হুমকি দেওয়ার ঘটনায় ৬ মিনিট ৮ সেকেন্ডের একটি অডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে তার কথোপকথন বিকৃত (এডিট) করা হয়েছে দাবি করে অভিযুক্ত মাজহারুল ইসলাম মাজহার বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করতে ডিও লেটার দিয়েছেন ১০ মাস আগে। প্রধান শিক্ষক এমপি সাহেবের সেই ডিও মানছেন না। কমিটি অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করেননি। উল্টো দশ মাস ধরে হয়রানি করছেন। তাকে বারবার অনুরোধ করলে তিনি বলেন এমপি সাহেব ডিও দেওয়ার কে? প্রধান শিক্ষকের এমন অবমাননার প্রতিবাদ করেছি। কোনো খারাপ আচরণ কিংবা হুমকি দিইনি।

এদিকে গত ২৪ মার্চ দুপুরে তাদের মধ্যকার কথোপকথনের ভাইরাল অডিওর একাংশে শোনা যায়, মাজহারুল ইসলাম মাজহার ওই প্রধান শিক্ষককে বলছেন, ‘শুনেন স্যার আমি কারো সঙ্গে কথা বলতে পারব না। ২৪ ঘণ্টার মধ্যে কার সঙ্গে কথা বলবেন না কি বলবেন, আপনি জানেন। আপনার কোন মা-বাপৃ আছে তাদের সঙ্গে কথা বলেন। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি যদি আবেদন না করেন, তা হলে আপনি যদি যশোর থাকতে পারেন, তারপর আমি চুরি পরে এই যশোরে ঘুরে বেড়াব (গণমাধ্যমে অপ্রকাশযোগ্য অকথ্য ভাষায় গালিগালাজ) … হত্যার হুমকি। আমি আপনার সঙ্গে দুই বছর ভালো ব্যবহার করেছি। তোমার কিডা ঠেকাই আমি দেখবানে। তোর এত বড় সাহস তুই কাজী নাবিল আহমেদের ডিও লেটারে মামলা করেছিস। তোর কিডা আছে। তুই আজকের পর থেকে নীলগঞ্জে কীভাবে থাকিস দেখবানে। তোর লোকজন পুলিশ-র্যাব নিয়ে থাকিস। আমি আসছি।’

জানা যায়, অডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে প্রধান শিক্ষক রবিউল ইসলাম মোবাইল ফোন বন্ধ রেখে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৩১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরিতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম অভিযোগ করেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগ নেতা মাজহার ও তার সহযোগীরা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলাটি চলমান রয়েছে। গত ২৪ মার্চ দুপুর ২টার দিকে মাজহার তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে প্রধান শিক্ষককে কল দিয়ে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে গালাগালসহ জীবননাশের হুমকি দেন। ওই জিডির মাধ্যমে নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার রাতে যুবলীগ নেতা মাজহারুল ইসলামের বিরুদ্ধে প্রধান শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোনে হুমকির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সোমবার রাত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই কথোপকথনের অডিও। একজন শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ায় সব শ্রেণি-পেশার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

খুলনায় শহীদুল হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার শহীদুল হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আরও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। রায় ঘোষণার পর আসামি তালেবকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, শহীদুল জোড়াগেট এলাকার মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম আটজনের নাম উল্লেখ করে এবং আজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চিকিৎসকদের সম্পর্কে বাজে ধারণা বদলে দিতে চান দেশসেরা মীম
স্টাফ রিপোর্টার

মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মীম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ২৯২ দশমিক ৫।

মীমের বাবা খুলনার ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন সরদার। মা কেশবপুর উপজেলার পাঁজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট খাদিজা খাতুন।

খুলনার ডুমুরিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। দুটি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন।

গ্রামের মেয়ে দেশের সেরা হওয়ায় অভিনন্দনের বন্যায় ভাসছে পুরো পরিবার।

ফলাফল ঘোষণার পর বাবা-মাসহ মীম তার কোচিং সেন্টার ডিএমসি স্কলার মেডিকেলে হাজির হন। সেখানে মীমের সহপাঠী ও কোচিংয়ের শিক্ষকসহ অন্যরা তাদের অভিনন্দন জানান।

সুমাইয়া মোসলেম মীম বলেন, ‘এত বেশি প্রত্যাশা ছিলো না। তারপরও দেশসেরা হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার বাবা-মা। বিশেষ করে প্রতিদিন কেশবপুরে যাওয়া-আসা করা মায়ের জন্য ছিলো খুবই কষ্টের। আমার জন্য এই কষ্ট তিনি হাসিমুখে মেনে নিয়েছেন। ফলাফল পেয়ে তাদের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

মীম বলেন, ‘ছোটবেলায় চিকিৎসক হওয়ার কোনো ইচ্ছা আমার ছিলো না। শুধু আম্মুর ইচ্ছার জন্যই মেডিকেলের পড়াশোনা করেছি। এখানে ভর্তির সুযোগ পেয়েছি এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা।’

আগামী দিনের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মীম বলেন, ‘বুঝে পড়াশোনা করতে হবে। সবাই ভাবে মুখস্থ করতে হবে। কিন্তু না, যা পড়ছো সেই বিষয়টা পরিষ্কার বুঝতে হবে। মুখস্ত করলে পরদিন ভুলে যেতে পারো। কিন্তু বুঝে পড়লে সেটা কাটিয়ে ওঠা যায়। কোচিংয়ের অনেক পরীক্ষায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারতাম না। তারপরও বুঝে পড়ার কারণে ফলাফল ভালো হতো।’

ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে মীম বলেন, ‘সবার আগে ভালো মানুষ হতে চাই। এরপর একজন ভালো চিকিৎসক হতে চাই। আমাদের সমাজের মানুষের একটা খারাপ ধারণা রয়েছে, চিকিৎসক মানেই কসাই। এই ধারণা থেকে মানুষকে ফিরিয়ে আনতে চাই।’

মীমের মা বলেন, ‘আমার জীবনে একটাই চাওয়া ছিলো আমার মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে। সেই চাওয়া এখন পূরণ হতে চলেছে। ভাবতে পারিনি এতো ভালো ফলাফল করবে।’

মীমের বাবা মোসলেম উদ্দিন সরদার বলেন, ‘গ্রাম থেকে লেখাপড়া করে এতো ভালো করবে এটা ভাবতেই পারিনি। অনেক আনন্দ লাগছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মীমের মা সারাদিন চাকরি করে প্রায় সাররাত ওর পাশে জেগে বসে থাকতো। এতোদিনের কষ্টের শেষে ওদের আনন্দেই আমার বুক ভরে যাচ্ছে ‘

মাদকসেবী ভগ্নিপতি কেড়ে নিলেন ২ বছরের শিশুর জীবন
যশোর অফিস
শ্বশুরের কাছে টাকা চেয়েছিলেন মাদকাসক্ত মীর আবু বক্কর ফরিদ। না পেয়ে দুই বছরের শিশুশ্যালক রেহানকে অপহরণ করে ঢাকা থেকে যশোরে আনেন। পরে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ফরিদকে (২২) আটক করেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন জানান, নির্যাতনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘাতক ফরিদ যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে। নিহত শিশু রেহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে। তবে ওমর বাবুর্চি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল খড়িয়াবাড়ী এলাকায় থাকেন। সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়।

যশোর কোতয়ালি থানার এসআই আল মামুন বলেন, গত সোমবার শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরের কাছে টাকা চান মাদকাসক্ত ফরিদ। না দেয়ায় রেহানকে নিয়ে পালিয়ে চলে আসেন। এরপর তাকে দফায় দফায় নির্যাতন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়। এ সময় লোকজন পুলিশের কাছে ৯৯৯ নম্বরে মোবাইল ফোনে বিষয়টি জানায়। পুলিশ হাসপাতালে পৌঁছে মাদকাসক্ত মীর আবু বকর ফরিদকে আটক করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে এনে বলা হয়েছিল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে ভর্তি করে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্য আবু বক্করের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৫৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টায় দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে একই দিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডান দিকে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, এতে তিনি মারা গেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষে কর্মস্থলে ফিরছিলেন আবু বক্কর। হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

একাধিক পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠানোয় সুমাইয়াকে হত্যা
যশোর অফিস
যশোরের ঝিকরগাছার সুমাইয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার প্রেমিক আলামিন ওরফে বাপ্পী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক আছে এমন সন্দেহে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল জবানবন্দি গ্রহণ শেষ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার আলামিন ওরফে বাপ্পী ঝিকরগাছা উপজেলার কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিন গাজীর ছেলে।

এর আগে সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানা পুলিশ। এছাড়া পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তার চাচা জুয়েল হোসেনকে মনিরামপুর উপজেলার মুক্তারপুর থেকে গ্রেফতার করা হয়। জুয়েল হোসেন মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার। বাপ্পীর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালে শার্শা উপজেলার রেজাউল হকের মেয়ে সুমাইয়ার সঙ্গে তার প্রেম গড়ে ওঠে। এরপর ২০১৫ সালে বাপ্পী বিদেশ চলে যান। ২০১৮ সালের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন এবং জানতে পারেন তার প্রেমিকা সুমাইয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে সুমাইয়ার খালার কাছে গিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন বাপ্পী। এরপর সুমাইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখেন।

রূপণ কুমার আরও জানান, বছর খানেক আগে স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। ঘটনাটি জানাজানি হলে মাতব্বরদের মধ্যস্থতায় সুমাইয়াকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনমাস আগে ফের স্বামীর বাড়ি থেকে পালিয়ে প্রেমিক বাপ্পীর কাছে চলে আসেন সুমাইয়া। যশোর শহরে এসে বাপ্পী ও সুমাইয়া বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে একাধিক পুরুষের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক রয়েছে বলে বাপ্পীর সন্দেহ হয়। এ নিয়ে মনোমালিন্য হলে বাপ্পীর কাছ থেকে চলে যান সুমাইয়া। কিন্তু এরপর থেকে বাপ্পীর ফেসবুক আইডিতে ও মেসেঞ্জারে সুমাইয়া বিভিন্ন পুরুষের সঙ্গে তোলা ছবি পাঠাতে থাকেন। এ ঘটনায় সুমাইয়ার প্রতি বাপ্পীর প্রচণ্ড ক্ষোভ জন্মে।

যশোর পুলিশের মুখপাত্র জানান, সুমাইয়াকে হত্যার পরিকল্পনা করেন বাপ্পী। গত ২৩ মার্চ সুমাইয়াকে মোবাইল ফোন করে তার সঙ্গে শেষবার দেখা করার অনুরোধ জানান বাপ্পী। পরদিন বিকেল ৩টার দিকে সুমাইয়া বাপ্পীর সঙ্গে দেখা করলে তারা একটি মোটরসাইকেলে করে বেনাপোলে যান। সেখানকার এক মাদকব্যবসায়ীর কাছ থেকে এক বোতল ফেনসিডিল কিনে দুজনে সেবন করেন। এরপর তারা মোটরসাইকেলে ঝিকরগাছায় ফিরে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠের ফাঁকা স্থানে যান। সেখানে যাওয়ার পর লুকিয়ে রাখা একটি চাকু নিয়ে আচমকা সুমাইয়ার বুকে বসিয়ে দেন বাপ্পী। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয়। সুমাইয়া পরাস্ত হলে তার দুই হাতের রগ ও গলা কেটে হত্যা করেন বাপ্পী। হত্যার পর ওই রাতেই নিজ বাড়িতে ফিরে আসেন কিনি। রক্তমাখা পোশাক দেখে জিজ্ঞেস করলে মায়ের কাছে সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেন বাপ্পী। এ কথা শুনে তার মা ছেলের রক্তমাখা পোশাক আগুনে পুড়িয়ে ফেলেন।

তিনি আরও জানান, বাপ্পী মণিরামপুরের মুক্তারপুরে চাচা জুয়েলের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন বাপ্পী। চাচা তার কাছ থেকে সব কথা শুনে মোটরসাইকেলসহ তাকে হোমিওপ্যাথি চিকিৎসক এক বন্ধুর চেম্বারে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। এরপর সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে চলে যান বাপ্পী। তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সকাল সাড়ে ১০টার দিকে পালাতে সহায়তা করায় চাচা জুয়েলকে মনিরামপুরের মুক্তারপুর থেকে আটক করা হয়।

১মণ পেঁয়াজ-রসুন বিক্রি করেও কেনা যাচ্ছে না একটি তরমুজ!
খুলনাঞ্চল রিপোর্ট
পেঁয়াজ-রসুনের বাজারে ধ্বস নেমেছে। ঝিনাইদহের পাইকারি বাজারে একমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৫শ টাকায়। একমণ পেঁয়াজের সকল খরচ বাদ দিলে কোনো লাভই পাচ্ছেন না কৃষকরা। শুধু তাই নয়, ১ মণ পেঁয়াজ বা রসুন বিক্রির পর একটি তরমুজ কেনার টাকাও থাকছে না তাদের।

মসলা জাতীয় ফসল পেঁয়াজ-রসুনের উত্তোলন ও কেনা-বেচার ভরা মৌসুম চলছে। তবে চাষী সহ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কপালে ভাজ পড়েছে পেঁয়াজ-রসুনের দাম নিয়ে। প্রকারভেদে অবশ্য পেঁয়াজ ৫শ থেকে ৭শ টাকা মণ দরেও বিক্রি হচ্ছে।

তবে রসুন বিক্রি হচ্ছে আরোও কম দামে। ২শ থেকে ৩শ টাকা মণ আবার সর্বোচ্চ ৫শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো হাটে রসুনের কোন দামই পাচ্ছে না চাষী এবং ব্যবসায়ীরা। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা হিসাবে খ্যাত ঝিনাইদহের শৈলকুপার হাট-বাজারে এমন দৃশ্য দেখা গেছে ।

অন্যদিকে বাজারে উঠেছে মৌসুমী ফল তরমুজ। তবে আগাম জাতের এক একটা বড় সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ৫শ টাকা দরে। যেখানে এক মণ পেঁয়াজ বা রসুনের দাম ৫০০ সেখানে ১টি তরমুজ কেনা ওইসব চাষীদের পক্ষে অসম্ভব। কেননা পেঁয়াজ ক্ষেত থেকে বাজারে তোলার একটা খরচ আছে সে খরচটা মেটানোর পর কিছুই অবশিষ্ট থাকছে না বলে জানিয়েছেন কৃষকরা।

প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ঝিনাইদহে পেঁয়াজের ফলন এমনিতে কম হয়েছে। প্রতি মণ পেঁয়াজ গত মৌসুমে ১৪শ’ থেকে ১৫শ’ টাকা দরে বিক্রি হলেও এবার ৫শ’ থেকে ৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ১বিঘা জমি থেকে কৃষকেরা গত মৌসুমে কমপক্ষে ৭০ মণ করে পেঁয়াজ ঘরে তুললেও এবার বিঘা প্রতি ৫০থেকে করে পেঁয়াজ হয়েছে।

শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে পেঁয়াজের ছড়াছড়ি। পাইকপাড় গ্রামে গিয়ে দেখা গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পেঁয়াজ, ক্ষেতেও রয়েছে। কৃষকেরা বাড়িতে এনে স্তুপ করে রাখছেন বিক্রির আশায়। তবে পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বেশীর ভাগ পেঁয়াজ তুলেই বিক্রি করতে বাধ্য হন উপজেলার কৃষকরা।

শৈলকুপার পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল বিশ্বাস জানান, দেশের চাহিদার বড় একটি অংশের যোগান শৈলকুপা থেকে হয়ে থাকে। শৈলকুপা বাজারের আরেক পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মশিউর রহমান, শরিফুল ইসলাম বলেন রসুন-পেঁয়াজের কোন দাম নেই, অবিক্রিত থেকে যাচ্ছে এসব ফসল।

উপজেলার পাইকপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কোরবান আলী জানান, এ ব্লকে ৪’শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এখানে ১৫৬০টি কৃষি পরিবার রয়েছে। কম-বেশি প্রায় সব পরিবারে জমিতে রয়েছে পেঁয়াজ । চাষটি ক্রমেই বাড়ছে বলে তিনি জানান।

শৈলকুপা উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, ১মণ রসুন বিক্রি করে সেই টাকায় ১টি তরমুজও কেনা যাচ্ছে না। তিনি দাবি জানান দ্রুত রসুন ও পেঁয়াজের এলসি (আমদানী) বন্ধ করতে হবে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, এ উপজেলায় ক্রমেই পেঁয়াজের চাষ বাড়ছে। এবার অবশ্য প্রাকৃতিক কারণে উপজেলায় পেঁয়াজের ফলন ভালো হয়নি। আর পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের হতাশা প্রসঙ্গে বলেন, চাষীদের উচিৎ পেঁয়াজ কিছুদিন সংরক্ষণ করা। পেঁয়াজ-রসুনের দাম কমের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দারা।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রতাপনগরের রুইয়ারবিল, কুড়িকাউনিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া বেড়িবাঁধে এই ভাঙন দেখা দেয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ানুর রহমান।

স্থানীয়রা জানান, গত অমাবস্যার সময় থেকে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট স্থান জুড়ে ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনে মূল বেডিবাঁধের অর্ধেকেরও বেশি নদীগর্ভে চলে গেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হবে। এতে গোটা ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। বাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের প্রভাবে আশাশুনির কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ প্রায় দুই বছর পানিবন্দি ছিল।

সাবেক ইউপি চেয়ারম্যানের মাছের ঘেরে ককটেলসহ দুজন গ্রেফতার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় সাবেক চেয়ারম্যানের মাছের ঘেরে অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরের একটি রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।

যশোর র্যাব-৬-এর লে. কমান্ডার এম নাজিউর রহমান এতথ্য জানান।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল হকের মাছের ঘেরে অভিযান চালানো হয়। এসময় তিনটি তাজা ককটেল, নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।