স্টাফ রিপোর্টার ।।
নগরীর খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর ৬নং ওয়ার্ডে ৬বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ মামলার আসামী মোহন মিয়া (১৭) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রবিবার (৬ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা আসামীকে আদালতে হাজির করেন। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রফিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মোহন মিয়া যোগিপোল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইকবালের ফার্নিচারের দোকানের কর্মচারী ও সেলিম মিনার ছেলে। শনিবার বিকালেই মোহনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ৫ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে যোগিপোল ইউনিয়ন পরিষদ মোহন মিয়া যোগিপোল ইউনিয়ন এলাকার একটি মাদরাসার নার্সারী ছাত্রী (৬) কে পাশ্ববর্তী মনিরা খাতুনের পরিত্যাক্ত ভবনে ধর্ষন করে। এ সময় শিশু মেয়েটির চিৎকারে প্রতিবেশী হালিমা খাতুন পান্না এগিয়ে এসে বিষয়টি জানতে পেরে মেয়েটির মাকে খবর দেয়। মেয়েটি তার মার কাছে বলে মোহন মিয়া এর আগেও ভয়ভীতি দেখিয়ে এ কাজ করেছে। খবর পাওয়ার পর খানজাহান আলী থানা পুলিশ মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তে ভর্তি করে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে খানজাহান আলী থানায় ধর্ষণ মামলা করেছেন যার নং- ২ তারিখ, ০৬/০৩/২২ ইং।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান, শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তে ভর্তি করা হয়েছে। সেখানে মেডিকেল টেষ্টও সম্পন্ন করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











































