স্টাফ রিপোর্টার।।
দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে দেশের চার হাজারের বেশী ইউনিয়নে এসব নির্বাচন অনুষ্ঠিত হেবে। এর মধ্যে প্রথম তিন ধাপে খুলনা জেলার ৬৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি খুলনার ডুমুরিয়া, দিঘলিয়া ও ফুলতলা উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি কয়রা, দাকোপ ও পাইকগাছা এবং তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বটিয়াঘাটা, রূপসা ও তেরখাদা উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে নির্বাচনের এ সূচি প্রকাশিত হয়েছে।
প্রথম ধাপে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ডুমুরিয়া, মাগুরাঘোনা, ভান্ডারপাড়া, সাহস, রুদাঘরা, গুটুদিয়া, শোভনা, খর্ণিয়া, আটলিয়া, ধামালিয়া, মাগুরখালী, রঘুনাথপুর, রংপুর ও শরাফপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন—দিঘলিয়া, সেনহাটি, গাজীরহাট, বারাকপুর, আড়ংঘাটা ও যোগীপোলে এবং ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন—ফুলতলা, দামোদর, আটরা গিলাতলা ও জামিরায় ভোট হবে। এ ধাপে মোট ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ধাপে কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন হলো, কয়রা, মহারাজপুর, মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, আমাদি ও বাগালী; দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন, দাকোপ, বাজুয়া, কামারখোলা, তিলডাঙ্গা, সুতারখালী, লাউডোব, পানখালী, বানিশান্তা ও কৈলাশগঞ্জ এবং পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন হলো হরিঢালী, গড়ইখালী, কপিলমুনি, লতা, দেলুটি, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও সোলাদানায় ভোট হবে। এ ধাপে মোট ২৬টি ইউনিয়ন রয়েছে।
অন্যদিকে, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল বটিয়াঘাটা, রূপসা ও তেরখাদা উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওযার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নবটিয়াঘাটা, আমিরপুর, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও জলমা; রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন হলো আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটি, টিএসবি ও ঘাটভোগ এবং তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন হলো তেরখাদা, ছাগলাদহ, বারাসাত, সাচিয়াদহ, মধুপুর ও আজগড়া ইউনিয়নে ভোট হবে। এ ধাপে মোট ১৮টি ইউনিয়ন রয়েছে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, খুলনা জেলার ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম তিন ধাপেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।











































