বাগেরহাট প্রতিনিধি।।
চারদিকে সবুজ বাগানঘেরা বাঘমারা গ্রামের মনোরম পরিবেশ। এর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দারুস-সালাম মসজিদ ও মাজার। দৃষ্টিনন্দন নকশা আর খোলামেলা পরিবেশের কারণে মসজিদটি দেখতে প্রতিদিন আসেন দর্শনার্থীরা। আর ধর্মীয় ব্যক্তিত্ব হাফেজ ক্বারী আব্দুস সালামের স্মৃতিবিজড়িত এ মাজারে আয়োজিত ওরশে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ভক্ত ও অনুসারী।
বাগেরহাটের সদর উপজেলার বাঘমারা গ্রামে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রয়েছে বাইরের খোলা জায়গায় নামাজের ব্যবস্থাও। প্রশস্ত সামনের অংশ এবং প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা মসজিদটিকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য।
দারুস-সালাম মসজিদ ও মাজারের খাদেম কামরুল হাসান বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহম্মেদের সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়। রমজান মাসে এখানে খতম তারাবির আয়োজন করা হয়। পাশাপাশি শতাধিক মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি মসজিদ ও মাজারের বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও অনুসারীরা আসেন।
দারুস-সালাম মসজিদের মুয়াজ্জিন খালিদ সাইফুল্লাহ বলেন, মসজিদটির আশপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। মুসলিম পরিবার রয়েছে হাতেগোনা কয়েকটি। এ কারণে নিয়মিত ওয়াক্তের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলক কম থাকে। তবে দূর-দূরান্ত থেকে অনেকে এখানে নামাজ আদায় করতে এবং মাজার জিয়ারত করতে আসেন।
মসজিদ ও মাজারটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হাফেজ ক্বারী আব্দুস সালামের নাম। পাকিস্তান আমলে তিনি খানজাহান আলীর (রহ.) মাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর ইমামতির পর আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে সুন্দরবনের মজুমহাল এলাকায় চলে যান। পরবর্তী সময়ে সেখান থেকে ফিরে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত শুরু করেন। ধীরে ধীরে তাঁর ভক্ত ও অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। ২০১৯ সালে মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী বাঘমারায় তাঁকে দাফন করা হয়।
দারুস-সালাম মসজিদের মুয়াজ্জিন খালিদ সাইফুল্লাহ বলেন, মসজিদটির আশপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। মুসলিম পরিবার রয়েছে হাতেগোনা কয়েকটি। এ কারণে নিয়মিত ওয়াক্তের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলক কম থাকে। তবে দূর-দূরান্ত থেকে অনেকে এখানে নামাজ আদায় করতে এবং মাজার জিয়ারত করতে আসেন। বিশেষ করে জুমার দিনে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসেন।
খুলনা থেকে আসা পর্যটক ইমরান হাসান বলেন, হাফেজ ক্বারী আব্দুস সালাম জামে মসজিদ ও মাজার ঘুরে তাঁর খুব ভালো লেগেছে। বিশাল জায়গাজুড়ে মসজিদ ও মাজার অবস্থিত। আশপাশের পরিবেশও সুন্দর। ঘোরাঘুরির জন্য খোলামেলা জায়গা রয়েছে। সব মিলিয়ে স্থানটি তাঁর কাছে চমৎকার লেগেছে।
স্থানীয়দের মতে, দারুস-সালাম মসজিদ ও মাজারটি এখন শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এলাকার মানুষের কাছে পরিচিত একটি দর্শনীয় স্থান হিসেবেও। প্রতি বছর ওরশসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে এখানে হাজারো ভক্তের সমাগম ঘটে।
খুলনা থেকে আসা পর্যটক ইমরান হাসান বলেন, হাফেজ ক্বারী আব্দুস সালাম জামে মসজিদ ও মাজার ঘুরে তাঁর খুব ভালো লেগেছে। বিশাল জায়গাজুড়ে মসজিদ ও মাজার অবস্থিত। আশপাশের পরিবেশও সুন্দর। ঘোরাঘুরির জন্য খোলামেলা জায়গা রয়েছে। সব মিলিয়ে স্থানটি তাঁর কাছে চমৎকার লেগেছে।
স্থানীয় দর্শনার্থী আসলাম মাঝি বলেন, অনেক দিন ধরে শুনছিলেন এখানে একটি সুন্দর মাজার রয়েছে। তাই আজ সরাসরি দেখতে এসেছেন। পুরো মসজিদ ও মাজার ঘুরে দেখেছেন। এখানকার পরিবেশ তাঁর ভালো লেগেছে। মসজিদ ও মাজারের নকশাও তাঁর কাছে বেশ আধুনিক মনে হয়েছে।











































