Home আঞ্চলিক খুলনায় ইনাবেল প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

খুলনায় ইনাবেল প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

3

স্টাফ রিপোর্টার
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সোসাইটি নেটওয়ার্ক (সিএসওএন) এবং এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোর জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে অবদান রাখা এই প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। এর মাধ্যমে সংগঠনগুলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বৈধতা অর্জন করে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, জলবায়ু-সংবেদনশীল ও জনবান্ধব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের চাহিদা তুলে ধরার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের সভাপতি শিবানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি খুলনার জেলাপ্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক কানিজ ফাতেমা লিজা ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকার ও অ্যাডভোকেসি অফিসার মালিহা মেহেরি বুশরা।
অনুষ্ঠানে অতিথিদের পরামর্শ এবং দিকনির্দেশনায় প্রকল্পের বিভিন্ন করণীয় ও কার্যক্রম উঠে আসে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-সাংগঠনিক স্বীকৃতি ও বৈধতা অর্জন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চাহিদাভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নেটওয়ার্কিং ও সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে চাহিদা উপস্থাপন প্রভৃতি।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের এনজিও প্রতিনিধি, সাংবাদিক, যুব প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সিবিও ও সিএসও প্রতিনিধিসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।