Home বিনোদন অভিনেত্রী জ্যোতিকা আটক

অভিনেত্রী জ্যোতিকা আটক

0

বিনোদন ডেস্ক।।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের আগে থেকে এ অভিনেত্রী তার ফেসবুকে লাইভ করেন। এ সময় তিনি অঝোরে কান্নাকাটি করতে দেখা গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে। পুলিশ জানায়, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।