ঢাকা অফিস।।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ৬২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় ওই শিশুদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে তারেক রহমান শিশুদের শুভেচ্ছা পেয়ে এ উপহারসামগ্রী দেন।
জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। শিশুদের কাছে তিনি জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে প্রধানমন্ত্রী। এ সময়, শিশুরা প্রধামন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।











































