মিলি রহমান।।
স্ট্রোক হচ্ছে এমন এক অবস্থা, যা একজন মানুষের স্বাস্থ্যজনিত সবচেয়ে আকস্মিক ও জীবনহানিকর পরিস্থিতি। মস্তিস্কের কোনো অংশে রক্তের প্রয়োজনীয় সরবরাহ বন্ধ হলে মস্তিস্কের কোষগুলো অক্সিজেনের অভাবে পড়ে এবং এ পরিস্থিতিতে কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে।
তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন, জরুরি চিকিৎসা ও নিয়মিত ব্যায়ামের মতো জীবনযাত্রায় অভ্যাসের কথা বলা হয়।
এর মধ্যে অনেকেই স্ট্রোক থেকে রক্ষায় দৈনন্দিন জীবনের অংশ হিসেবে প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অবশ্য সেই প্রাচীনকাল থেকেই হৃদরোগ, রক্ত সঞ্চালন ধীরগতি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় রসুন ব্যবহার হয়ে আসছে। কিন্তু এই রসুন কি সত্যিই ইস্কেমিক স্ট্রোকের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে? তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-
রসুন কীভাবে হৃদযন্ত্র ও মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে
কাঁচা রসুনের কোয়া যখন থেঁতো বা কুচি করা হয় বা চিবিয়ে খাওয়া হয়, তখন একটি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া ঘটে।
এতে অ্যালিসিন নামক সালফারভিত্তিক সক্রিয় যৌগ নিঃসৃত হয়। যৌগটি রসুনকে তার নিজস্ব গন্ধ তৈরি করার পাশাপাশি এর ঔষধি গুণাবলি প্রদান করে। শরীরে শোষিত হওয়ার অ্যালিসন একাধিক পথে কাজ করে রক্ত সংবহনতন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তনালীকে সচল ও প্রশস্ত রাখতে সহায়তা করে।
উচ্চ রক্তচাপ কমায় : উচ্চ রক্তচাপ রক্তনালীর দেয়ালকে প্রসারিত করে, ক্ষতিগ্রস্ত ও দুর্বল করে তোলে, যা ফেটে যাওয়া বাধার সৃষ্টি হওয়ার ঝুঁকি মারাত্মকভাবে বাড়ায়।
জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রসুনের নির্যাস রক্তনালীর দেয়ালের ভেতরের মৃসণ পেশীগুলোকে শিথিল ও প্রসারিত করতে সহায়তা করে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় ধরনের রক্তচাপই উল্লেখযোগ্যভাবে কমায়।
বিপজ্জনক রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে : অধিকাংশ স্ট্রোকই হচ্ছে ইস্কেমিক স্ট্রোক। অর্থাৎ―এসব ঠিক তখনই ঘটে যখন ক্ষুদ্র রক্তকণিকাগুলো একত্রিত হয়ে মস্তিষ্কে যাওয়া ধমনীতে কঠিন জমাট বা প্লাগ তৈরি করে। পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল জার্নালের বিস্তৃত এক গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, রসুন মৃদু ও প্রাকৃতিক রক্ত তরলকারক হিসেবে কাজ করে। যা রক্তের অণুচক্রিকার আঠালো ভাব কমিয়ে দেয়। এ কারণে সেসব একত্রিত হয়ে রক্ত চলাচল বন্ধ করার মতো বিপজ্জনক জমাট বাঁধতে পারে না।
ধমনী পরিষ্কার ও নমনীয় রাখে : বহুকাল ধরে খারাপ কোলেস্টেরল ও চর্বি রক্তনালীর ভেতরের স্তরে জমে প্লাক নামক শক্ত আস্তরণ তৈরি করতে পারে। এই সরু হয়ে যাওয়া রক্তের মসৃণ প্রবাহকে বেশ কঠিন করতে পারে। জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে তুলে ধরা একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নিয়মিত রসুন খাওয়া হলে সামগ্রিক খারাপ কোলেস্টেরল হ্রাস পায় এবং পাশাপাশি প্রধান ধমনীগুলোর ভেতর প্লাক জমার হারও কমে।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদার সিনিয়র কনসালট্যান্ট ডা. অনন্যা শর্মা ব্যাখ্যা করেছেন, আয়ুর্বেদে রসুনকে ‘রসোন’ নামে পরিচিত করা হয়েছে এবং এটি রক্ত সঞ্চালন উন্নত করতে ও হৃদযন্ত্র রক্ষায় মূল্যবান একটি ভেষজ। প্রতিদিন কাঁচা রসুন খেলে শরীরের অবরুদ্ধ চ্যানেলগুলো পরিষ্কার হতে সাহায্য করে, রক্তনালীর দৃঢ়তা কমায় এবং সারা শরীরে রক্তপ্রবাহ মসৃণ রাখে। আর রসুন যেহেতু প্রাকৃতিকভাবে রক্ত তরল করে, এ জন্য যারা রক্ত তরল করার জন্য ওষুধ সেবন করছেন, তাদের উচিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিয়মিত রসুন খাওয়া।
রসুন খাওয়ার নিয়ম
থেঁতো করে অপেক্ষা করা : প্রথমে রসুনের কোয়া থেঁতো করে নিন বা মিহি করুন বা কুচি করুন, তারপর খাওয়ার আগে ৫-৭ মিনিট রেখে দিন। এই সময়টুকু রসুনের সক্রিয় এনজাইমগুলোকে পরিপূর্ণ অ্যালিসিন তৈরির সুযোগ দেয়।
কাঁচা খাওয়া : রান্না করা রসুন উচ্চ তাপে অ্যালিসিন তৈরির প্রয়োজনীয় উপাদানকে দ্রুত নষ্ট করে দেয়। থেঁতো করা কাঁচা রসুন হালকা গরম পানি দিয়ে গিলে খাওয়া যেতে পারে। আবার কেউ চাইলে এক চামচ কাঁচা মধুর সঙ্গে মিশিয়ে খেলেও এর সব স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায়।











































