স্টাফ রিপোর্টার।।
নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার জাল নোটসহ জাল টাকা তেরী চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২ মার্চ বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন বাগেরহাট জেলার কচুয়া থানার ছোলম বাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. সালাউদ্দিন শেখ (২৪) ও একই থানার ছিটাবাড়ি গ্রামের মৃত. নেছারউদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ (৫২)।
র্যাব-৬ জানায়, ২ মার্চ বিকেল ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের

একটি চৌকস আভিযানিক দল। এসময় পুষ্প রেস্ট হাউজ থেকে ১০০০টি এক হাজার টাকার নকল নোটের মোট ১০ লক্ষ জাল টাকাসহ সালাউদ্দিন শেখ ও একরাম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।











































