Home আঞ্চলিক খুবি শিক্ষক সাধন চন্দ্র যৌতুক মামলায় জেলহাজতে

খুবি শিক্ষক সাধন চন্দ্র যৌতুক মামলায় জেলহাজতে

60

স্টাফ রিপোর্টার ।।

স্ত্রী পুজা স্বর্ণকার (২২)’র যৌতুক নিরোধ আইনের মামলায় স্বামী খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকার (৩২) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) আসামীর আইনজীবী জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।

বাদী পক্ষের আইনজীবী এড.  মো. আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধণ চন্দ্র স্বর্নকার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক। সাতক্ষীরার কালিগঞ্জ থানাধিন তেঁতুলিয়া গগ্রমের যুগোল কৃষ্ণ স্বর্নকারের ছেলে। মামলার বাদী তার স্ত্রী ওই একই থানাধিন পূর্ব তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্নকারের মেয়ে। তিনি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

বাদীর অভিযোগের প্রেক্ষতে জানা গেছে, ২০২০ সালে খুবি শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকারের সাথে পুজা স্বর্ণকারের বিয়ে হয়। বিয়ের পর তারা খুলনা সদর থানাধিন কাশেমনগর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক দাবি করতেন সাধন চন্দ্র। পুজার বাবা জামাতাকে বিভিন্ন সময় নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্নালঙ্কার প্রধান করেন। পরবর্তিতে সাধন চন্দ্র তার স্ত্রীকে রেখে অন্যত্র বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ের প্রতিবাদ করায় গত ৫ জানুয়ারি পুজাকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। এঘটনায় গত ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় স্ত্রী পুজা স্বর্ণকার মামলা দায়ের করেন যার নং- সিআর ৭৭/২২।