খুলনাঞ্চল ডেস্ক।।
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি–তে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসাইন। তিনি জানান, এই হামলায় একজন নিহত হয়েছেন।
সাজিদ হোসাইন ফেসবুক পোস্টে বুধবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় (২ মার্চ, ২০২২) রাত প্রায় ৯: ২৫–এ জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে পেরেছে। সবাই আল্লাহর কাছে ওদের জন্য সাহায্য প্রার্থনা করি।’
হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাজিদ হোসেন বলেন, ‘গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৪৭) মৃত্যুবরণ করেছেন।‘
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।











































