Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

88
ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই ফুলের নাম একেক জন একেক নামে চিনেন আর জানেন, কেউ বলেন মধু মঞ্জুরী আবার কেউ বলেন মাধবী লতা। ফুলগুলো দেখতে যেমন সুন্দর আর তার নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ ভীষণ মিষ্টি। এই ফুল গুলো রাতে প্রস্ফুটিত হয় আর তখন চারপাশ টা সুঘ্রাণে ভরে উঠে: পিবিএ

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আলমনগরের মো. শাহআলম হাওলাদার এর ছেলে আব্দুর রহিম হাওলাদার (৩৫), বড় বয়রা হাজী ফয়েজ উদ্দিন রোডের মৃত. সুরমান মাতব্বর এর ছেলে মো. সুলতান মাতব্বর (৮২), টুটপাড়া জোড়াকল বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান টুকু (৪১), দিঘলিয়া থানার দেয়াড়া উত্তরপাড়ার মো. মোখলেছুর রহমানের ছেলে মো. মঈনুল হাসান (২০) একই এলাকার  মো. আবুল কালাম শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮) ও যশোর জেলা সদরের বালিয়াঘাটা লাউখালি এলাকার মো. বাবলু গাজীর ছেলে মো. তুষার ইসলাম (২০। 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবাসহ ৬মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে। 

দিঘলিয়ায় জেলা ডিবির অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের লক খোলার মাস্টার চাবিসহ আন্তঃ জেলা চোরাই চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

আসামীরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার মন্ডলগাতী গ্রামের ইউনুচ শেখের ছেলে সাগর শেখ (১৯), মিজানুর রহমান এর ছেলে শেখ সোহেল রানা (৩২), মৃত. কবির শেখের ছেলে জসিম শেখ (২৯) ও বিজয়নগর গ্রামের মৃত. হালিম মোল্যার ছেলে আব্দুল কাদের (২৯)।

জেলা ডিবি জানায়, ১ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার দিকে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই তাপস কুমার দত্ত। এসময়  স্টার জুট মিলের সামনে হতে একটি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেলের লক খোলার মাস্টার চাবিসহ সাগর শেখ ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে তেরখাদা থানাধীন হাড়িখালী গ্রামস্থ শাহাবুর এর সিএনজি পার্সের দোকানের সামনে হতে একটি চোরাই মোটরসাইকেলসহ  জসিম শেখ ও আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানার মামলা দায়ের করা হয়েছে যার নং-৩।  ধৃত আসামীরা পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য। আসামীদের নামে চুরি মামলাসহ মাদক আইনে মামলা রয়েছে।

নড়াইলে র‌্যাবের অভিযানে “আনসার আল ইসলাম” সংগঠণের দু’সদস্য গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার সদর থানাধীন বেতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান উগ্রবাদী বই, নথিপত্র এবং সংগঠনের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও কম্পিউটারসহ “আনসার আল ইসলাম” এর দু’সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২ মার্চ) সকাল ৯টার দিকে 

গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন খান মোহাম্মদ আবু নাইম (২৫) ও শাহারিয়ার রানা (২২)।

র‌্যাব-৬ জানায়, বুধবার সকাল ৯টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন বেতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় মাসুদ মিয়ার দোতলা বাড়িতে হতে বিপুল পরিমান উগ্রবাদী বই, নথিপত্র এবং সংগঠনের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও কম্পিউটারসহ খান মোহাম্মদ আবু নাইম ও শাহারিয়ার রানাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক বিজ্ঞাসাবাদের জানা যায় যে, রোহিঙ্গাদেরকে সংগঠনে অন্তর্ভূক্ত করার উদ্দেশ্যে তারা কক্সবাজার ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে কাপড় ও আর্থিক সহযোগিতা পাঠাতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

মাগুরায় র‌্যাবের অভিযানে ঝিনাইদহের আতিয়ার হত্যা মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া বাজারে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন চরখাজুরা এলাকায় পারিবারিক কলহের জেরে আপন ভাতিজা আতিয়ার রহমান (৬৫) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

১ মার্চ রাত সোড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন ঝিনাইদহ জেলা সদরের চরখাজুরা এলাকার মো. আলামিন মণ্ডলের ছেলে মো. রমজান আলী (২৪)।  

র‌্যাব-৬ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার সদর থানাধীন চরখাজুরা এলাকায় পারিবারিক কলহের জেরে ভিকটিম আতিয়ার রহমানকে তার আপন ভাতিজা রমজান আলী লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় ১ মার্চ রাত সোড়ে ১১টার দিকে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া বাজারস্থ গোরস্থান মোড় এলাকা থেকে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

২ মার্চ’২২ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর সবুর, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আলফাত হোসেন লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী, ডালিম হাওলাদার। আলোচনা সভায় নগর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।

আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবস পালন কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্বাচন অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়া। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদারের সঞ্চালনায় সভায় ওসি মমিনুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমিক সুপারভইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থত ছিলেন ও বক্তব্য রাখেন।

আশাশুনিতে ভর্তূকিমূল্যে মালামাল বিক্রয় তালিকা প্রণয়নে সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তূক্তি মূল্যে মালামাল বিক্রয়ের লক্ষ্যে উপকারভোগির তালিকা প্রনয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ, প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু, মাওঃ আবু বক্কর সিদ্দিক, ইউপি সচিববৃন্দ ও ডিলারবৃন্দ অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, ডিলারদের দোকান আছে কিনা, যদি না থাকে তাহলে তাদের ডিলারশীপ বাতিল করতে হবে।

সভায় প্রকৃত নিম্ন আয়ের মানুষ যাতে টিসিবি এর মালামাল ভর্তূকিমূল্যে পেতে পারে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য উর্ধগতি রোধ করা যায় সেব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউএনও ইয়ানুর রহমান। নিম্ন আয়ের মানুষের তালিকা প্রণয়নে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরনের জন্য তিনি আহবান জানান।

আশাশুনিতে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আশাশুনিতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা এবং “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে মুল আলোচনা রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আরডিও বিশ্বজিত ঘোষ, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাসহ সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বেতার শিল্পী বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান, শিক্ষক সেলিনা আক্তার সঙ্গীত পরিবেশন করেন।

আশাশুনি হাসপাতালে ১৩  ডাক্তারের যোগদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ ডাক্তার যোগদান করেছেন। গত ২৮ ফেব্রুয়ারী ৮জন ও ১৬ ফেব্রুয়ারী ৫জন ডাক্তার হাসপাতালের সহকারী সার্জন হিসাবে যোগদান করেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ১৩ ডাক্তারের সদ্য যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। সদ্য যোগদানকৃতরা চিকিৎসকরা হলেন, ডাঃ আব্দুর রহমান, ডাঃ ফতেমা–তুজ–জোহরা, ডাঃ বিশ্বজিৎ কুমার বাছাড়, ডাঃ মোহাম্মাদ শহীদুল্লাহ, ডাঃ অনিক গুহ, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ সাদিয়া শারমিন, ডাঃ এসএম নাইম হোসেন নয়ন, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবীব ও ডাঃ আশিকুর রহমান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন দুর্যোগে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে–ইনশাআল্লাহ। আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণই জামায়াতে ইসলামীর রাজনীতির প্রকৃত লক্ষ্য। তাই দেশ ও জাতির যেকোন ক্রান্তিলগ্নে ও বিপদ–আপদে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সুখে–দুঃখে পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করছে। সে কার্যক্রমের ধারাবাহিকতায় খুলনা মহানগরী জামায়াত নেতৃবৃন্দ বুধবার লবণচরা স্লুইচগেটে অগ্নিকান্ডে পুড়িয়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাড়িঁয়েছে ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছে। খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এবং সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, লবণচরা থানা আমীর নাসির উদ্দীন মোল্লা প্রমূখ।

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের তীব্র্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক এজাজ পারভেজ বাপ্পি কে হত্যার উদেশ্যে চিহ্নিত সন্ত্রাসী দ্বারা আক্রমন করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক,  শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

চালনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে চালনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা সদর চালনা পৌরসভার চালনা লেকের পাড় ক্লিনিকের নতুন ভবনের ফিতাকেটে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সুজাত আহম্মেদ। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং শান্ত মিস্ত্রি পাবক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম, খুলনা সিভিল সার্জন কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিউর রহমান,প্রধান সহকারী মহসিন আলী,অধ্যক্ষ দিবাকর মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সম্পাদক জি এম রেজা, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, সমাজ সেবক দীনবন্ধু রায়, দেবাশিষ রায়, উৎপল মন্ডল প্রমুখ। উদ্বোধনী সভায় বক্তারা বলেন,চালনায় সর্ব প্রথম অত্যাধুনিক বেসরকারী ক্লিনিক ও কম্পিউটারাইজড রোগ নির্ণয় কেন্দ্র পথ চলা শুরু হলো। এ ক্লিনিকে সর্ব শ্রেণী পেশার মানুষ স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

মহেশপুরে বিদ্যালয় চত্তরে বই নিয়ে আসা শিক্ষক-শিক্ষিকাদের এ কেমন ভিড়

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাসের কারনে সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরের সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো খোলা হয়। বিদ্যালয় গুলো খোলার প্রথম দিনই উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে দেখা যায় বই নিতে আসা প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাদের উপচে পরা ভীড়। বাইরে থেকে দেখে বোঝার উপাই নেই যে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকারা এখানে বই নিতে এসেছেন। মনে হচ্ছে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে হাট বসেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বানু জানান, প্রতি বছরই উপজেলা শিক্ষা অফিস আমার স্কুলের দুটি কক্ষে বই রাখার জন্য নিয়ে থাকে। এবারও নিয়েছিলো। কিন্তু এবার ছাত্র–ছাত্রীদের সব বই গুলো এক সাথে আসেনি। তাই পরে যে বই গুলো এসেছে সেই বই গুলো আজ (বুধবার) সকালে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, তাছাড়া বিদ্যালয়ে আমাদের ৮টি শ্রেনী কক্ষ রয়েছে। রুটিং মাফিক ৬টি শ্রেনী কক্ষের প্রয়োজন আর আমাদের তা রয়েছে। সে কারনেই আমাদের সমস্যা হয় না।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুফল কুমার বিশ^াস জানান, আমি মাত্র নতুন, অনেক আগে থেকেই উপজেলা শিক্ষা অফিস আমার স্কুলের দুটি কক্ষে বই রেখে প্রতিটি বিদ্যালয়ে বিতরণ করে আসছিলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, সরকারী বই রাখার জন্য উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি শ্রেনী কক্ষ নেওয়া হয় প্রতি বছই মাত্র ১৫ দিন থেকে এক মাসের জন্য। কিন্তু এবার সব বই এক সাথে আসেনি। তাই আজ বিদ্যালয় খোলা সাথে সাথে বাকি বই গুলো সব বিদ্যালয়ে পৌছে দিয়েছি। এবং সব ছাত্র–ছাত্রীরাই বাকি বই গুলো আজ পেয়ে গেছে।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের প্রতি পাঠদানেও মনোযোগী হতে হবে– হুইপ

বটিয়াঘাটা প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, শুধু ভালো ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন করলে হবে না। সংরক্ষণ ও দেখভালটাও জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের প্রতি পাঠদানেও মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সূদুর প্রসারী দূরদর্শিতায় শিক্ষা ও কৃষি খাতে যুগোপযোগী সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার অগ্রযাত্রায় সামিল করেছেন। তাঁর এ অগ্রযাত্রায় সকলকে সম্পৃক্ত হতে হবে। সে জন্য দরকার বর্তমান সরকারের ক্ষমতার ধারাবাহিকতা। সরকার স্থিতিশীল হলে দেশের উন্নয়নের বিপ্লব ঘটে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এ সরকারের আমলে দেশে আজ কোন মানুষকে অভূক্ত যন্ত্রণা নিয়ে ঘুমাতে হয় না। তাই বারবার এ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। তিঁনি গতকাল বুধবার বেলা ১১ টায় বটিয়াঘাটার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  বিভাগের  বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৪০টাকা ব্যায়ে নব– নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন। এসএমসির সভাপতি প্রভাষক রমেশ চন্দ্র মল্লিক‘র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক  কাঞ্জিলাল মল্লিক‘র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক শিবপদ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বৈরাগী, প্রাক্তন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র চন্দ্র বিশ্বাস, প্রাক্তন শিক্ষক প্রভাষ চন্দ্র রায়, অবঃ ব্যাংক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক দেবপ্রসাদ রায়, লোকজ‘র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ বিশ্বাস, সহকারী শিক্ষক যথাক্রমে আবুল কালাম আজাদ, দেবদুলাল রায়, মানস বিশ্বাস, তৃপ্তি রানী রায়, সন্ধ্যা রানী রায়, স্বপন কুমার গোলদার, গঙ্গা প্রসাদ বিশ্বাস, তুষার কান্তি মল্লিক, সমরেশ মন্ডল, বিপ্লবী বিশ্বাস, সমাজসেবক সিদ্ধার্থ মল্লিক, নদী রক্ষা কমিটির সভাপতি বিভাষ গোলদার, সাংবাদিক শাহীন বিশ্বাস সহ শিক্ষক ও ছাত্র– ছাত্রী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। চারতলা বিশিষ্ট এ একাডেমিক ভবনে প্রতিটি ফ্লোরে ছেলেমেয়েদের আলাদা টয়লেট ব্লক, প্রতিবন্ধী ছাত্র–ছাত্রীদের জন্য নীচতলায় আলাদা টয়লেট ব্লক, ১ টি গার্লস কমন রুম, ১ টি লাইব্রেরী রুম ও ১ টি টিচার্স রুম ছাড়াও ৯ টি শ্রেণী কক্ষ রয়েছে।

বটিয়াঘাটায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বটিয়াঘাটা প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন  ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার শেখ আফজাল হোসেন, অধ্যক্ষ অমিতেষ দাশ, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ও  উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন কবিরাজ, বীরমুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, পিআইও এমদাদুল হক, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, আইসিটি কর্মকর্তা সুমন আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, শিক্ষিকা মায়া রানী মন্ডল, ইউএনওর সিএ মোঃ মনিরুজ্জামান, অফিস সহকারী সুজন কুমার বালা, ভূমি অফিসের সার্ভেয়ার সাকিরুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরেশ মন্ডল প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বটিয়াঘাটায় জাতীয় ভোটার দিবস উদ্যাপিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী ও স্থানীয় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস‘র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, কৃষি কর্মকতা রবিউল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, আইসিটি কর্মকর্তা সুমন আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবু টিকাদার, সাংবাদিক সুমন বিশ্বাস ও বিশ্বজিৎ মন্ডল  সহ সকল দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্যব্যক্তিবর্গ। দিবসটি উপলক্ষে নির্বাচন কর্মকর্তা ডেক্সে বসে আগত সেবা প্রার্থীতের তাৎক্ষনিক সমস্যার সমাধান করেন সাধানর মানুষ যাতে অফিসে এসে সেবা পেতে কোন হয়রানী পেতে না হয় সে বিষয়ে সকল স্টাফদের নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিক হারুন–অর–রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ–সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন–অর–রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন–অর–রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম–সম্পাদক মাহবুবুর রহমান মুন্না

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ–সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ক্লাব সদস্য ওয়াহেদ–উজ–জামান বুলু, আলমগীর হান্নান, বাপ্পী খান, সুনীল কুমার দাস, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আসাদুজ্জামান খান রিয়াজ, আহমদ মুসা রঞ্জু, এস এম নূর হাসান জনি, সুমন আহমেদ, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, বাবুল আক্তার, রীতা রানী দাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মরহুম সাংবাদিক হারুন–অর–রশীদ খোকনের আত্মার স্মৃতির প্রতি শদ্ধা নিবেদন করেন।

ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বুধবার সকালে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সিটি মেয়র নবীণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি মনোযোগ সহকারে পাঠাভ্যাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানান। সিটি মেয়র আরো বলেন, শিক্ষার প্রসার এবং শিক্ষা প্রতিষ্ঠানে মনোরম পরিবেশ সৃষ্টি করতে সিটি কর্পোরেশন নগরীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকেও বর্ধিত কলেবরে আরো নান্দনিক করে গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের উপধ্যক্ষ ইমরুল কায়েস, পরিচালনা পর্ষদের সদস্য আর্কিটেক রেজবিনা খানম, প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ইমদাদুল ইসলাম, শিক্ষক কাজী আব্দুল কাদির প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালীগঞ্জে বখাটের ছুরির আঘাতে গৃহবধু জখম

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের বখাটের ছুরিকাঘাতে রুপা খাতুন (৩৮) নামের এক গৃহবধু মারাত্মক জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বারোবাজার ফুলবাড়ি গ্রামে। আহত রুপা ঐ গ্রামের মটরগাড়ি চালক শাহিন হোসেনের স্ত্রী। গ্রামবাসী তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার প্রথমে যশোর মেডিকেল কলেজে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থা গুরুতর। আহত রুপার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

আহতের স্বামী শাহিন হোসেন জানান, ফুলবাড়ি গ্রামের আনিসুর রহমানের ছেলে রিপন হোসেন আমাদের এলাকার চিহ্নিত বখাটে। সে প্রায় তার কিছু সঙ্গী নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গত ২ দিন আগে আমার তার স্ত্রীকে উত্যক্ত করে। ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানানো হলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর বুধবার সকালে স্বামী স্ত্রী তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকি দিতে থাকে। আমরা প্রতিবাদ করায় বখাটে রিপন ঘর থেকে ছুরি এনে হামলা চালায়। তার ছুরির আঘাতে আমার স্ত্রীর গলা কেটে শ^াসনালী গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। প্রচন্ড রক্তক্ষরনে তার অবস্থার অবনতি হলে কিছুক্ষন পরেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

শাহিন হোসেন আরও জানান, যশোর মেডিকেলের চিকিৎসকেরা বলেছেন, ছুরির আঘাতে তার স্ত্রীর গলা কেটে শ^াসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রচন্ড রক্তক্ষরন হচ্ছে। নিস্তেজ হয়ে তার অবস্থার ক্রমেই অবনতি ঘটছে।

এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক দিন আগেও রিপনসহ মাদকাসক্ত কয় যুবক তাদের গ্রামের এক স্কুল শিক্ষক রেজাউল ইসলাম ও ওই গ্রামের বাসিন্দা আবু বক্করকে মারধর করে। এছাড়াও তারা গ্রামটিতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন না।

কালীগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। থানায় এখনও মামলা হয়নি। ঘটনার পর থেকে রিপন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা করছে।

ঝিনাইদহ চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি–

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা রমজান আলী (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রমজান আলী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আলামিন মন্ডলের ছেলে ও তার চাচা আতিয়ার রহমান (৬৫) হত্যা মামলার প্রধান আসামী। বুধবার বিকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত সোমবার (২৮ ফেব্রয়ারি) ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা রমজান আলী তার চাচাকে মারধর করে। এতে তিনি আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। গ্রামবাসির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তার ভাই আলামিনের মধ্যে জমিজাতি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাঁটাতে গেলে ভিকটিম আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী এলোপাথাড়ি ভাবে মেরে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। এ ঘটনায় নিহত’র স্ত্রী মোছা: ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকা থেকে আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।

হরিণাকুন্ডুতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীকে পেটালো ভাড়াটিয়া গুন্ডাবাহিনী

ঝিনাইদহ প্রতিনিধি–

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে  মনোনয়ন র্ফম ক্রয়ে বাধা সৃষ্টি করেছে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের ভাড়াটিয়া গুন্ডা বাহিনিরা। এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়ন কিনতে আসা এক প্রার্থীকে বেধঢ়ক মারপিট করে তার বাহিনী।

জানাযায়, আগামী ১৯ মার্চ ভোট হরিনাকুন্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রহন অনুষ্ঠিত  হবে।  সে মোতাবেক গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনি তফশিল ঘোষনা করা হয়। যার মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছিল উপজেলা মাধ্যমিক অফিসে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন কিনতে ওই এলাকার কাজী রাসেল আহম্মেদ মিন্টু ও আরিফুল ইসলাম দুই ব্যক্তি ফর্ম কিনতে আসে। সেখানে আগে থেকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী বসিয়ে রাখে তাহেরহুদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জরুল আলম মনজের। বিকেলে ফর্ম কিনতে গেলে উপজেলা মোড়ে মিন্টুকে ধাওয়া করে। সেখান থেকে একটি দোকানে আশ্রয় নিলে তাকে বেধঢ়ক পিটিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিন্টুকে উদ্ধার করে।

ভুক্তভোগী কাজী রাসেল আহম্মেদ মিন্টু অভিযোগ করে বলেন, ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমি নির্বাচনের জন্য ফর্ম কিনতে যায়। সেখানে গিয়ে দেখি সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজেরের অর্থের বিনিয়ে কিছু গুন্ডাকে ভাড়া করে রেখেছে। ভাড়াটিয়া গুন্ডা বাহিনিরা আমাকে বলে তুই ফর্ম কিনতে পারবি না। আমরা মনজেরর লোক। এক মাত্র ওই ব্যাক্তি ফর্ম কিনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবে। আমি এ বিষয়ে হরিনাকুন্ডু থানায় ও মাধমিক শিক্ষা আফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি। আমি এ নির্বাচন বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছি।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে অন্য প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমিও ফর্ম কিনতে যেয়ে মনজেরের ভাড়াটিয়া গুন্ডা বাহিনিরা বাধার মুখে ফিরে আসি।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের বলেন, আমি নিজে সভাপতি প্রার্থী। আপনারা এ বিষয়টি নিয়ে কিছু কইরেন না।

এ ব্যাপারে হরিনাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমার অফিসের ভিতর কোন ঘটনা ঘটেনি। বাহিরে যদি কিছু ঘটে সেটা আমার বিষয় না। তবে সকল বিষয়টি আমি থানার ওসি ও ইউএনওকে  অবগত করেছি।

হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আমি বিষয়টি অবগত আছি। ঘটনাস্থলে কয়েক দফা পুলিশ পাঠিয়েছি।

হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ বলেন, সকল বিষয়ে আমি অবগত আছি। মনোনয়ন র্ফম ক্রয়ের জন্য সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ওসি ও  মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

ফকিরহাটে মাদক সেবনের অপরাধে জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড

ফকিরহাট প্রতিনিধি।|

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের মো. নাজির হোসেন (২৬) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে পাঁচশত টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামের ইয়ার আলী ফকিরের পুত্র মো. নাজির হোসেনকে সাড়ে ১২ গ্রাম গাজাসহ আটক করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোছাদ্দেক হোসেন ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১/২১ ধারায় আসামীকে শাস্তি প্রদান করা হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।

শেখ হেলাল উদ্দীন কলেজে একাদশ শ্রেণির পাঠদানের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজে ২০২১–২০২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণি এবং ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পাঠদানের শুভ সূচনা সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের উপস্থাপনায় একাদশ শ্রেণি এবং ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পাঠদানের শুভ সূচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছাযেদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, শেখর চন্দ্র হালদার, সেখ তারিকুল ইসলাম, মোছা: আতাউন্নেছা, উৎপল কুমার দাস, কমলেশ চন্দ্র হালদার, সালমা খাতুন,পলি দাস প্রভাষক শেখ শামীম ইসলাম, স্বাধীন বাক্চী, অঞ্জ বিশ্বাস, মোঃ সাইদুর রহমান অভিভাবক প্রদীপ কুমার দত্ত, একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, অনামিকা অধিকারী প্রমুখ। অধ্যক্ষ তার বক্তব্যে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি এবং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের কলেজের প্রতি অবদানের কথা তুলে ধরেন। সভায় বক্তারা কলেজের পাঠদান পদ্বতি, কলেজের ড্রেস কোড, কোভিড–১৯ এবং আইন শৃঙ্খলার উপর ব্যাপক আলোচনা করেন। সর্বশেষ একটি ক্লাস উপস্থাপন ও শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থাপনায় সংগীত পরিবেশিত হয়।

 ডুমুরিয়ায় পরিত্যক্ত একাধিক অস্ত্র–গুলি,ম্যাগজিন উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মরিচাযুক্ত পরিত্যক্ত অবস্থায় একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে তালতলা কুশারহুলা প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ–পশ্চিম পাশ থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় , খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে দেখা যায় ¯’ানীয় প্রতিভা মন্ডল নামের এক ব্যক্তি নিজ বাড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল। খননের এক পর্যায়ে শ্রমিকের কোদাল লৌহ দন্ডের সাথে আঘাত করে। এরপর খনন করে দেখা যায় এগুলি লৌহ দন্ড নয়,একাধিক পরিত্যক্ত অস্ত্র, গুলি ও ম্যাগজিনের অংশ বিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সাব মেশিন কারবাইন একটি, দোনালা বন্দুকের ব্যারেল একটি, একনলা বন্দুকের ব্যারেল দুইটি, দোনালা বন্দুক এর টিগার ও মেকানিজম অংশ বিশেষ একটি, দোনালা বন্দুকের মেকানিজম অংশবিশেষ দুইটি, এসএমজি ম্যাগজিন একটি, ৬০ পিস বন্দুকের কার্টুজ, ৫০ রাউন্ড ৯ এমএম গুলি, ১৮ রাউন্ড ১৭.৬৫ এমএম গুলি ও ২ রাউন্ড ৭.৬৭ এমএম গুলি রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি মোঃ ওবাইদুর রহমান।

দাকোপে জাতীয় ভোটার দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, দাকোপে জাতীয় ভোটার  দিবস ২০২২ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, থানা পুলিশের পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ  আশরাফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আইটি অফিসার রাজবুল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক এম এম, মামুনুর রশিদ, জি এম আজম, অধ্যাপক লিপিকা বৈরাগী, অধ্যাপক অপুর্ব সরকার, অধ্যাপক মহানন্দন রায়, এএইচ শহিদুল ইসলাম, মুরারী মহন থান্দার, উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা সাহাবুর লস্কার প্রমুখ।

রূপসার শ্রীরামপুর বিলে নদী ভাঙ্গনরোধে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর বিল ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে শ্রীরামপুর ভাঙ্গন সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গনরোধে বিশেষ উন্নয়ন মূলক আলোচনা সভা বুধবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা– ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে শ্রীরামপুর বিল ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ রউফ কোরাইশী‘র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউএনও (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, রূপসা থানা অফিসার (ইনচার্জ) মো. মোশাররফ হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এমপি‘র বড় ভাই আজাদ আবুল কালাম, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মো. আশাবুর রহমান মোড়ল, ইউপি সদস্য আঃ রাজ্জাক শেখ, মহিলা ইউপি সদস্য লিপিকা রাণী দাস। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  শ্রীরামপুর বিল ও পানি সমবায় সমিতির কোষাধ্যক্ষ কামরুল হাসান শান্ত, সদস্য দাউদ আলী শেখ, ইসরাইল, প্রশান্ত কুমার দে, মাহমুব শেখ, শ্রমিকলীগ নেতা মো. জাহাঙ্গীর শেখ, সাংবাদিক শহীদুল্লাহ্ আল আজাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সংবাদপত্রের জেলা প্রতিনিধি কার্যালয় এর শুভ উদ্বোধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদপত্রের জেলা প্রতিনিধি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার, ২রা মার্চ বিকাল ৪টায় সাতক্ষীরার পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া ও দৈনিক যশোর এর জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা মুকুল, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, দি বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান মধু, দি নিউ নেশন এর জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, দৈনিক এশিয়াবাণীর মোঃ মাসুদুর জামান সুমন, দৈনিক আমার বার্তা’র এর জেলা প্রতিনিধি মীর আবু বাক্কার, দৈনিক প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন মিঠু, দৈন্কি নবচেতনা  ও দি ট্রাইবুনাল এর জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ, দৈনিক রাজপথের দাবী’র জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোতাহার নেওয়াজ মিনাল, দৈনিক অনির্বাণ এর জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক নব অভিযান এর জেলা আব্দুল আল মামুন, দৈনিক নওরোজ ও দৈনিক কালান্তর এর জেলা প্রতিনিধি মোঃ বোরহান উদ্দীন বুলু, দৈনিক আলোকিত প্রতিদিন এর জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল, দৈনিক খুলনাঞ্চল এর জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, দৈনিক স্বাধীনমত এর জেলা প্রতিনিধি সাইফুল আযম খান মামুন, দৈনিক সংযোগ প্রতিদিন’র জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক ঢাকার ডাক ও দৈনিক আশ্রয় প্রতিদিন’র জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, দৈনিক বর্তমান’র জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, দৈনিক ভোরের চেতনা’র জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, দৈনিক আজকের জনবানী’র জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দৈনিক দেশ সংযোগ এর জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান’র জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক রূপবানী’র জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ ও দৈনিক সন্ধ্যাবাণী’র জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সরকার ক্ষমতায় থাকতে বিএনপি আর কোন নির্বাচনে যাবেনা : জয়নাল আবদীন ফারুক

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিএনপি আর কোন নির্বাচনে যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল আবদীন ফারুক। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না ঘোষণা দিয়ে তিনি সব ভেদাভেদ ভুলে রাজপথের আন্দোলনের জন্য প্রস্তত হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। অন্যথায় বাকশালের জুলুম থেকে মুক্তি মিলবেনা।

নতুন নির্বাচন কমিশনার বিএনপিকে আস্থায় নিতে ভালো ভালো কথা বলছেন উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা আপনাকে বিশ^াস করিনা। ৩২২ জনের তালিকা থেকে ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ দিয়েছে এই অবৈধ রাতের ভোটের সরকার। তারা যাদের ওপর আস্থা রেখেছে, আমরা তার অধীনে নির্বাচনে যেতে পারিনা। তিনি সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান।

মার্চ মাসের শুরু থেকে মোবাইলে কলার টিউন হিসেবে একটি ভাষণ বাজছে উল্লেখ করে জয়নাল আবদীন বিটিআরসিকে বলেন, যদি এই মাসে ভাষণ বাজাতেই হয় তবে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাজান। জিয়া যখন রণাঙ্গণে যুদ্ধ করেছিলেন তখন আপনার কোথায় ছিলেন– প্রশ্ন রাখেন তিনি? তিনি বলেন, প্রতিটি অপকর্মের বিচার করা হবে। পালাবার পথ পাবেননা।

সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি অভিযোগ করে তিনি বলেন, তাদের ওয়ার্ড কমিটির নেতার কাছেও হাজার কোটি টাকা পাওয়া যায়। আর দেশের মানুষের দামের চাপে নাভিশ^াস ওঠে। তিনি বলেন, এই সরকার অত্যাচারি সরকার। তারা খুন করেছে। গুম করেছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২৫ লক্ষ মামলায় ৭৫ লক্ষ বিএনপির নেতাকর্মী আসামী। গোটা সপ্তাহ কাটে আদালতের বারান্দায়। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করেছে। তারেক রহমানকে দেশে ফেরার পথ রুদ্ধ করেছে। এতো অত্যাচার নির্যাতন তবু একজন কর্মীও বিএনপি ত্যাগ করেনি দাবি করে তিনি বলেন,ঐক্যবদ্ধ হয়ে এদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। নতুবা ভবিষ্যতে কেউ এই দেশে রাজনীতি করতে পারবেনা। আগামীতে আর কোন কর্মসূচি গলির ভেতরে হবেনা ঘোষণা দিয়ে তিনি বলেন, এরপর অনুমতি ছাড়াই বড় ময়দানে কর্মসূচি পালন করবে বিএনপি। তিনি রাজপথে এসে শক্তি পরীক্ষার জন্য শাসক দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি। জেলা কমিটির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, মো: তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, ডা: আব্দুল মজিদ, মোল্লা মোশারফ হোসেন মফিজ, খায়রুল ইসলাম খান জনি, কামরুজ্জামান টুকু, আওলাদ হোসেন, আনারুল হক সোহেল, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শামীম কবির, একরামুল হক হেলাল, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, উজ্জল কুমার সাহা, মো: মুজিবর রহমান। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান। এর আগে দুপুর ২ টা থেকে জেলার বিভিন্ন উপজেলা থানা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিশাল বিশাল মিছির সমাবেশস্থলে এসে উপস্থিত হয়। কিছু সময়ের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। ৩ টা থেকে আনুষ্ঠানিক ভাবে সমাবেশের কাজ শুরু হয়। এরপর সমাবেশে আগত দলীয় নেতাকর্মীরা কে ডি ঘোষ রোড ছাড়িয়ে আশেপাশের রাস্তায় অবস্থান নিতে বাধ্য হয়। এ সময় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নেতাকর্মীরা মুর্হুমুর্হু শ্লোগান দেন।

দাবি পুরন না হওয়ায়  রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী–কর্মকর্তাদের ৩দিনের  কর্মসূচি ঘোষনা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী–কর্মকর্তা সমন্বয় পরিষদ দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করেছে । ২ মার্চ বুধবার সকাল ১১ টায় রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী–কর্মকর্তা সমন্বয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে ঢাকা ইউরোটাওয়ারে  দেশের সকল মিলের রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী–কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় ।   কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান এর সভাপতিত্বে  ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন । সমন্বয় পরিষদের খুলনার আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন, সদস্য সচিব এস এম জাকির হোসেন, অর্থ সচিব মাষ্টার শফিকুল ইসলাম, চট্রগামের আহবায়ক ফিরোজ আহম্মেদ, ঢাকার আহবায়ক ইজ্ঞিনিয়ার জাফরউল্লাহ হাই, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন , যুগ্ন সচিব সিকাদাত হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, প্রমুখ ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সকল রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী–কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি । ইতিপুর্বে অবসরকৃত কর্মচারী–কর্মকর্তাদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি চলাকালিন নায্য দাবি পুরনের ব্যাপারে বিজেএমসির পক্ষ থেকে অতিদ্রত পাওনা পরিশোধের ব্যাপারে আশ^াস প্রদান করা হয় । যে কারনে কর্মসূচি স্থগিত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি  । যার প্রেক্ষিতে আমরা ৩ দিনের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হলাম কর্মসূচির মধ্যে রয়েছে ৯ মার্চ বুধবার বিকাল ৩ টায় ঢাকার ডেমরায়, চট্রগ্রামের আমিন জুট মিলের সম্মুখে এবং খুলনার খালিশপুর পিপলস জুট মিল গোল চত্তরে জনসভা সহ লালপতাকা মিছিল অনুষ্ঠিত হবে । ১৬ মার্চ বুধবার সকাল ১১ টায় ঢাকার ডেমরা ও নরসিংদী, চট্রগ্রামের আমিন জুট মিলের সামনে এবং খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে শব  মিছিল অনুষ্ঠিত হবে   ২১ মার্চ সোমবার সকাল ১০ টায় বিজিএমসির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সামনে গনঅনশন অনুষ্ঠিত হবে । এরমধ্যে দাবি পূরণ না হলে মহান স্বাধীনতা দিবসের পরদিন   আমরন অনশন কর্মসূচি সহ রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি  ঘোষণা করতে বাধ্য হবো ।

খানজাহান আলী থানা ছাত্রদলের প্রতিবাদ সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 খানজাহান আলী থানা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যেগে এক প্রতিবাদ সভা বুধবার সন্ধায় ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন চলমান আন্দোলন সংগ্রাম বেগমান করার লক্ষে গত ২৫ ফেব্রুয়ারী মহানগর ছাত্রদলের ১৩  টি ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয় । উক্ত আহবায়ক কমিটি সকলকে সাথে নিয়ে ইতিমধ্যে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষে কার্যক্রম শুরু করেছে , কিন্তু দুখঃজনক হলেও সত্য একটি মহল অসৎ উদ্দেশ্যে একের পর এক  মিথ্যা ও ভুল তথ্য দিয়ে চলমান আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন সকল ভেদাভেদ ভুলে নবগঠিত আহবায়ক কমিটি মহানগর ছাত্রদলের নেতৃত্বে একযোগে কাজ করতে চাই।    খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ সভাপতিত্বে ও   সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রদল নেতা এস এম ইলিয়াস সরদার , খানজাহান আলী থানা  ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, মোঃ ফয়সাল, মোঃ মেহেদী হাসান,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজিম,আলমগীর হোসেন ইমন,মানিক মোল্লা,তরিকুল ইসলাম জনি,স্বাধীন মির্জা ,রাকিবুল ইসলাম,আলী হোসাইন,শাকিল শিকদার,মানিক সরদার,ইসমাইল হোসেন ও মোঃ ফরিদ শেখ প্রমুখ ।

বাগেরহাটে দেড় মাস পরে প্রাথমিক বিদ্যালয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোটার,বাগেরহাট

দীর্ঘ দেড় মাস পরে সারাদেশের মত বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে জেলার প্রতিটি স্কুল শিক্ষার্থীদের পদচারণা মুখরিত হয়। শহরের হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই পরিক্ষন বিদ্যালয়, কুমোদবাসিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে সন্তোষ জনক। তবে অনেক জায়গায় শিক্ষার্থীর অভিভাবকরা না জানার কারণে তাদের বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারেনি।

কুমোদবাসিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর, সিয়াম, সুমাইয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, অনেকদিন পরে আজ বিদ্যালয়ে আসলাম। খুবই ভাল লাগছে। আমরা প্রতিদিনই স্কুলে আসতে চাই।

হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ বলেন, বিদ্যালয় বন্ধ থাকার সময়েও আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রেখেছি। যার ফলে শিক্ষার্থীরা আজ সবাই স্কুলে এসেছে। দেড় মাস পরে স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমরাও খুব খুশি অনেক দিন পরে শিক্ষার্থীদের কাছে পেয়ে।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম বলেন, বাগেরহাটের ৯টি উপজেলায় ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১ লক্ষ ২৪ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে স্বশরীরে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনে ৭০ থেকে ৮২ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে। যেসব বাচ্চারা বিদ্যালয়ে আসেনি, তাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা যোগাযোগ করা শুরু করেছেন। আসাকরি আগামীকাল থেকে বেশির ভাগ স্কুলে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হবেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ট:বুলবুল

স্টাফ রিপোটার,বাগেরহাট

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও সরকারের লাগামহীণ দূর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ট হয়েগেছে। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে শেখ হাসিনার সরকার। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তবে এই পরিস্থিতি আর বেশি দিন মানুষ সহ্য করবে না। সাধারণ মানুষই এই সরকারের পত ঘটাব, সেই সময় আর বেশি দূরে নয়। বুধবার (০২ মার্চ) দুপুরে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নিতির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির  বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট সদর থানার মোড়ে বিএনপি কার্যালয়ে বাগেরহাট জেলা বিএনপি‘র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক আনোয়ার হোসেন রয়েল, বাগেরহাট জেলা বিএনপি‘র সদস্য–সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রিয় কমিটির সদস্য সেখ মুজিবুর রহমান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা লালন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফরাজী মনিরুল ইসলাম, মংলা পৌর সভার সাবেক মেয়র শেখ জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান তুহিন, আব্দুল হালিম খোকন,  জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

বক্তারা বলেন, দেশে একধরণের অরাজকতা চলছে। প্রতিদিন কোন না কোন পন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন কারণ ছাড়া। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা পড়েছেন। শেখ হাসিনার সৈরাচারি আচারণে দেশ থেকে গনতন্ত্র বিদায় নিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। অতি দ্রুত তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম না কমালে আরও বড় আন্দোলনের মাধ্যমে সরকারের পত ঘটানো হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

বাগেরহাটে স্বামী–সন্তানকে বেঁধে রেখে গৃহবধুকে ধর্ষণ, লুটপাট

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে সিদ কেটে ঘরে প্রবেশ করে স্বামী–সন্তানকে বেধে রেখে গৃহবধু (৩৮) কে ধর্ষণ ও মালামাল লুট করেছে দস্যুরা। মঙ্গলবার (০১ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতা গৃহবধুকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে মোরেলগঞ্জ থানা পুলিশ।

নির্যাতিত গৃহবধুর স্বামী বলেন, ডিপ্লোমা পড়ুয়া ছেলে ও আমরা স্বামী–স্ত্রী রাতে খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে সিদ কেটে একটি দস্যুদল আমাদের ঘরে প্রবেশ করে। প্রথমেই আমাদের সবার হাতপা ও চোখ বেধে ফেলে তারা। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে। পরে তারা দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার ৫‘শ টাকা এবং আমার ছেলে রেডমি নোট টেন মডেলের একটি মুঠোফোন নিয়ে যায় তারা। তারা চারজন ছিল, তাদের হাতে বড় বড় ধারাল দাও ছিল। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

নির্যাতিতা ওই নারীর ছেলে বলেন, আমরা আলাদা কক্ষে ঘুমিয়েছিলাম। রাতে ঘরে আমাকে এবং বাবা–মাকে আলাদে করে বেঁধে ফেলে দস্যুরা। মা চিৎকার দিলে, তারা মাকে চর মারে। আমরা এই ঘটনার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল রানা কামাল বলেন, এই ধরণের ঘটনা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটেনি। পরিবারটি খুবই নিরহ। এদের উপর এমন অত্যাচার আসলেই খুবই ন্যাক্কার জনক। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,  সিদ কেটে ঘরে প্রবেশ করে মালামাল লুটের বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর অভিযোগ দস্যুরা তাকে ধর্ষণ করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

বাগেরহাটে শিব চতুর্দ্দশী পূজা উপলক্ষে ১২ দিনব্যাপী মেলা শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় শিব চতুর্দ্দশী পূজা উপলক্ষে ১২দিনব্যাপী মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার শিবপুরে শ্রী শ্রী শিব মন্দিরের সামনে বর্ণ্যঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম এই মেলার উদ্বোধন করেন। পরে পূজা উপলক্ষে মন্দির প্রাংগনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন তিনি। এসময় রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরু সেবানন্দ, মন্দির কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা, বাগেরহাট কেন্দ্রীয় মহাশশান এর সভাপতি বাবুল সর্দার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, ধর্মীয় নেতা গৌর কৃষ্ণ দাস, বিষ্ণুপদ দেবনাথ, মোহন হালদার উপস্থিত ছিলেন।

১লা মার্চ শুরু হওয়া এই মেলা ১২ মার্চ বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন সময় ধর্মীয় আলোচনা, গান, নাচ, শারীরিক কসরতসহ নানা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু।

বাগেরহাটে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাংলাদেশেরঐহিত্যবাহীগণমাধ্যমসময়েরআলোহাঁটিহাঁটি পা পাকরেআজ৩য়প্রতিষ্ঠাবর্ষে পদার্পণকরেছে। বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পত্রিকাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে সময়ের আলোর বর্ষপূতির উৎসব ভাগাভাগি করে নেন অতিথিরা। সময়ের আলোর বাগেরহাট প্রতিনিধি শেখআসাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ–সভাপতি ইসরাত জাহান, পিআইবি প্রশিক্ষক মোঃ শাহআলম ও বাগেরহাট প্রেসক্লাবের সদস্য,শুভানুধ্যায়ী, নারী নেত্রী, শিক্ষক, সুশীলসমাজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশারনারী–পুরুষপ্রতিষ্ঠাবার্ষিকীরঅনুষ্ঠানে অংশ গ্রহণকরেন।

বাগেরহাটের রামপালে শতভাগ মানুষ পেল করোনা প্রতিরোধের প্রথম ডোজ টিকা

স্টাফ রিপোটার,বাগেরহাট

রামপাল উপজেলায় করোনা প্রতিরোধের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন শতভাগ মানুষ। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এই তথ্য জানান।

তিনি বলেন, এ উপজেলায় মোট জনসংখ্যার পরিমাণ ১ লক্ষ ৮৫ হাজার প্রায়। এর মধ্যে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৪৪৪ জন কে। ২য় ডোজ সম্পন্ন করা হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৪৬ জনের। বুস্টার ডোজ নিয়েছেন এ পর্যন্ত ৩ হাজার ২৯ জন। ১২ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের টীকা প্রদান করা হয়েছে ১৪ হাজার ৭৮৩ জন কে। মোট টীকা প্রদানের হার ৭২.৪২ ভাগ। তিনি আরও জানান, টীকা প্রদান চলমান রয়েছে। কেউ বাকী থাকলে নিয়ম মেনে টীকা নিতে পারবেন। আমাদের এখানে নতুন ডাক্তার যোগদান করেছেন ৯ জন। আমরা এ উপজেলাবাসীকে আরও বেশি সেবা দিতে পারবো।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে এবং সকলের সহযোগিতায় রামপাল বাসীকে শতভাগ টীকা প্রদান করতে পেরেছি। এ জন্য তিনি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পালসহ তার টিম ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানান। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা ও করোনা মহামারির প্রার্দুভাব নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করছে। নতুন করে আরও ৯ জন ডাক্তার যোগদান করায় উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি পুরন হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

এছাড়াও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ৯ জন নতুন ডাক্তার যোগদানের মধ্য দিয়ে এই হাসপাতালের বর্তমান ডাক্তারের সংখ্যা দাড়ালো ১৫ জনে।

খুলনায় হামলা–ভাংচুর, সম্পত্তি দখলের চেষ্টা এবং হত্যার হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ হাসিনা

স্টাফ রিপোর্টার :

খুলনার রূপসা উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলা–ভাংচুর, সম্পত্তি দখলের চেষ্টা এবং হত্যার হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন গৃহবধূ হাসিনা বেগম। এ বিষয়ে তিনি আদালতে মামলা দায়ের, জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে জীবনের ভয়ে তিনি এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন।

বুধবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন অসহায় হাসিনা বেগম। তিনি উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের আবুল কালাম সরদারের স্ত্রী। তিনি একদিকে প্রভাবশালী প্রতিপক্ষ কর্তৃক চরম নিরাপত্তাহীনতা অপরদিকে, ক্রয়কৃত সম্পত্তি হারানোর আংশকায় রয়েছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে গৃহবধূ হাসিনা বেগম বলেন, ১৯৯৯ সালের ২৭ সেপ্টেম্বর তিনি রূপসা উপজেলার তিলক মৌজায় ১২ শতক জমি কিনে তার ভাই মো. শহিদুল ইসলাম খান লিটনসহ বসবাস করছেন। জমির একটি অংশ তার মেয়ে আফসানা আক্তারকে হেবা করে দিয়েছেন। মেয়ে আফসানা জীবন–জীবিকার তাগিদে প্রবাসে থাকার কারণে ওই সম্পত্তির দেখাশোনাও তিনি করেন। মেয়ের অংশে পাকা ঘর নির্মাণসহ গাছপালাও রোপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ প্রায় ২২ বছর ধরে তারা সেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারী স্থানীয় তিলক গ্রামের মৃত খোরশেদ শেখের পুত্র সেলিম শেখ ও মাসুম শেখসহ সংঘবদ্ধ দল এসে তার জমির ওপর দিয়ে রাস্তা করার জন্য উক্ত জমির ঘেরা বেড়া ভাংগার চেষ্টা করে। এতে বাধা প্রদান করায় তারা তার ওপরও চড়াও হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় তিনি মৃত খোরশেদ শেখের পুত্র মো.  সেলিম শেখ ও মো. মাসুম শেখকে বিবাদী

করে গত ১৫ ফেব্রুয়ারী খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এতে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ১৮ ফেব্রুয়ারী সকালে জোর পূর্বক তার বাড়িতে প্রবেশ করে ঘেরা–বেড়া ভাংচুর করে পূণরায় জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা তুলে নেওয়াসহ হামলা ও মামলার হুমকি দেয়। এ বিষয়ে মামলা দায়েরের পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরছেন। এমনকি এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি গত ২২ ফেব্রুয়ারী খুলনার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন। কিন্তু প্রতিপক্ষরা এলাকায় প্রভাবশালী হওয়ার কারনে কেউ ন্যায় বিচার করছে না– উল্লেখ করে তিনি সু–বিচার পাওয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ পন্য জব্দ

বেনাপোল প্রতিনিধি              

বেনাপোল স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ডেনিম ফেব্রিকস’র পন্য চালানের ভেতর ফেনসিডিল,বিস্ফোরক দ্রব্য,সিগারেট,কারেন্ট জাল সহ ৫০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ এক ট্রাক পন্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে আজ বুধবার দুপুরে ভারত থেকে ডাব্লুইবি ২৩সি ১৬১৫ নাম্বারের একটি ট্রাক ডেনিম ফ্রেব্রিকস’র দুটি চালান নিয়ে বন্দরে প্রবেশের সময় কমিশনার আজিজুর রহমানের নির্দেশে ট্রাকটি আটক করা হয়।

পরে  কাস্টমস’র আইআরএম টিমের তত্বাবধানে ট্রাকটি তল্লাশী করে আমদানি নিষিদ্ধ পন্য সহ ভারতীয় ট্রাক সহ ২ কোটি টাকার পণ্য আটক করা হয়। যার মূল্য ৫০ লাখ টাকা বলে কাস্টমস সূত্র জানায়।

আটক পণ্যচালানের আমদানিকারক প্রতিষ্ঠান, ঢাকার অনন্ত ফ্যাশন লি: ও ফ্যাশন ফরম লি: ডেনিম ফেব্রিকস আমদানি করলেও পন্যচালানের ভেতর পাওয়া যায় আমদানি নিষিদ্ধ পন্য। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমদানিকৃত পন্যচালানের আড়ালে আমদানি নিষিদ্ধ পন্য ভারতের ট্রান্সপোট মালিকরা সরাসরি জড়িত। ট্রাকের ্রডাইভার হেলপারকে আটক করে, তার জবানবদ্ধি গ্রহন করা হলে আসল ঘটনাধরা পড়বে।

যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া আরও জানান, বেনাপোল বন্দরে জিরো টলারেন্স ণীতি অনুসরন করা হচ্ছে।আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বাতিল করা হবে সংশ্লিস্ট সিএন্ডএফ লাইসেন্স। আজই তা কার্যকর করা হবে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, আমদানিকৃত পণ্যটি আমদানি নিষিদ্ধ সেজন্য জনস্বার্থে নিরাপত্তার বন্দরের হেফাজতে রাখা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ট্রেডকে ফেসিলিটেড করা হবে সৎ ব্যবসায়ীদের জন্য। কোন অবস্থাতেই বন্দরকে চোরাচালানীদের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেয়া যাবে না।

তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে তরুণ শিক্ষকদের অংশগ্রহণে মডিউল–২ ‘টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারও শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে সরকার প্রতিনিয়ত বরাদ্দ বৃদ্ধি করছে। সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন কোটি টাকার মতো গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে তা আরও বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, এখন সময় পাল্টেছে, দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। পড়াতে হলে কিভাবে পড়াতে হবে তা জানা খুবই জরুরি। বিশেষ করে শিক্ষকদের গবেষণা করা জরুরি। তিনি বলেন, তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। আশা করি এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ও গবেষণার কাজ আরও ত্বরান্বিত হবে। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর উপাচার্য একটি সেশন পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ–উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৪০ জন তরুণ শিক্ষক (প্রভাষক ও সহকারী অধ্যাপক) অংশগ্রহণ করেন।

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি–

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা, দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত ও ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভোটার হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহ বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি–

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যেবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। কর্মসূচীর শুরুতে জেলার ৬ উপজেলা থেকে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল সমাবেশ স্থলে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ–তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এম মজিদ, সাবেক সাংসদ এম এ ওহাব, সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ করে। দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে ফেরেশতাকে দিয়েও যদি নির্বাচন কমিশন গঠন করা হয় তবু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের দাবীর মুখে এই কমিশন পদত্যাগ করতে বাধ্য করবে। আপনারা নিশ্চিত থাকেন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি আগামীতে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না।

মহেশপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে“মুজিব বষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” এই শ্লোগানে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সহকারী কমিশনার(ভূমি) কাজী আনিসুল ইসলাম, নিবাচন কর্মকর্তা সৈয়দ আলী ইমরান, সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এ টি এম খায়রুল আনাম,সরকারী পাইলট বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। 

২মার্চ পতাকা দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি জেএসডি’র

খবর বিজ্ঞপ্তি

১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি করেছে  খুলনা জেলা ও নগর জেএসডি। এদিবসের আলোচনা সভায় বক্তারা সামাজিক সুবিচার, আইনের শাসন, ভোটাধিকার প্রতিষ্ঠা, সংবিধান সংশোধনসহ নিরপেক্ষ নির্বাচনের লক্ষে জাতীয় সরকার গঠনের দাবি করেছে। এ দাবিতে সকল দলের ঐক্য কামনাও করছে।

বুধবার দুপুর ১২টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। জেএসডি’র জেলা ও নগর শাখা এসভার আয়োজক।

জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসদের জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, নগর জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ এল পি গাইন ও দপ্তর সম্পাদক নূর আযম।

উল্লেখ্য ১৯৭২ সাল থেকে এ সংগঠন জাতীয় বিপ্লবী সরকারের দাবি করে আসছে। স্বাধীনতার আকাংখা ভিত্তিক গণতান্ত্রিক, নৈতিক ও মানবিক বাংলাদেশ বিনির্মানের লক্ষে আবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে জাতীয় সরকারের দাবি উত্থাপন করেছে। একাত্তর সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।

ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার–সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় এককোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিলো। পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভূল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় ভোটদানকে দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিৎ। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ২ মার্চ (বুধবার) সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজি’র লক্ষ্য অর্জন করতে হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। এসময় বিভিন্ন সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়। এর আগে অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধংসে বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধংসে বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। বুধবার বেলা সাড়ে ১১ টায় খুলনা চেম্বার অব কমার্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেখে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া এবং কাস্টমস্ কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ করার দাবি জানান শ্রমিকরা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুস সালাম মুন্সি। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে খুলনাসহ দেশের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, নদী ভাঙ্গন কবলিত জনগন, শারীরিক বিকলঙ্গসহ লক্ষ লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। এদেশীয় কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বিদেশী বহুজাতিক কোম্পানীর কাছে সুবিধা পেয়ে বিড়ির উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও বিড়ির উপর শুল্ক বৃদ্ধি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিতে জালব্যান্ডরোল ও ব্যান্ডরোলবিহীন নকল বিড়ি তৈরি করে বাজারজাত করছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”

বক্তারা আরো বলেন, ‘বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। এতে ব্যবহৃত সকল কাঁচামাল দেশেই উৎপাদিত। সমাজের সুবিধা বঞ্চিত বিড়ি শ্রমিকদের অন্নসংস্থানের একমাত্র মাধ্যম বিড়ি শিল্প। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানী এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশীয় শিল্প নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা না হলে আমরা তীব্র আন্দোলন সংগ্রামে যেতে বাধ্য হবো। একই সাথে পার্শ^বর্তী দেশ ভারতের মতো বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করার জোর দাবি জানান শ্রমিকরা।’

মানববন্ধন শেষে খুলনা চেম্বার অব কমার্স এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

লতা ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় লতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সভায় সভাপতিত্ব করেন পুলকেশ রায়। ইউনিয়ন পরিষদের সচিব মো. জাবেদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনে সদস্য বিনতা বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ–সভাপতি প্রকাশ চন্দ্র সরকার, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, ফেরদৌস ঢালী, আওয়ামীলীগ নেতা অর্জুন মন্ডল , হাসান সরদার, সদানন্দ মন্ডল, পংকজ রায়, গৌর সরকার, কিরণ ঘোষ, দাদা ঠাকুর, প্রধান শিক্ষক অজয় রায়, কালিদাস রায়, যুবলীগ নেতা বিপুল বিশ্বাস, বিধান রায়, বাসার গাজী, মোসলেম গাজী, রাজু সানা, আনন্দ বিশ্বাস, ছাত্রনেতা অমৃত লাল সরকার, আলাউদ্দিন সানা, সুকান্ত সানা, আনন্দ বিশ্বাস, সবিনয় বিশ্বাস, চিরঞ্জিত বিশ্বাস ও বিক্রম সরকার প্রমুখ।

দাকোপে সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন থানার নবাগত অফিসার ইনচার্জ

 মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেছেন থানায় সদ্য যোগদান কৃত পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আননূর যায়েদ। বুধবার (২মার্চ)  সকাল ১১টায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আননূর যায়েদ’র (আইজিপি ব্যাজ) থানা অফিসে এস্বাক্ষাত ও মতবিনিময় হয়। তিনি বলেন আইনশৃংখ্যলা ও শান্তি বজায় রাখতে মাদক ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেঞ্জ ঘোষনা করা হয়েছে, এবং থানা পুলিশকে সহযোগীতা করার জন্য ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম ভুইয়া(শিপন), সহ–সভাপতি যুবায়ের হোসেন লিংকন, কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শামীম হাসান, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য পারুল বেগম, মজনু ফকির, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন সাব্বির, সাবেক সম্পাদক জি এম রেজা, সাবেক সহ–সভাপতি স্বপন কুমার রায়, সাবেক কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সদস্য গাজী আবুল বাশার, জিএম জাকির হোসেন, এস এম, মামুনুর রশিদ, গাজী সরোয়ার হোসেন, জাহিদুর রহমান সোহাগ। ওসি জানান তার গ্রামের বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তার পূর্ববর্তী কর্মস্থল ছিল কুষ্টিয়ার দৌলতপুর থানার ইন্সপেক্টর ওসি(তদন্ত)।

যশোর বিমানবন্দরের ম্যানেজার ও সিকিউরিটি ইনচার্জ প্রত্যাহারের দাবি

যশোর অফিস

যশোর বিমানবন্দরে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে এবং বিমানবন্দর ম্যানেজার ও সিকিউরিটি ইনচার্জের প্রত্যাহার দাবিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। যশোরের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিমানবন্দর নিরাপত্তাবেষ্টনির মধ্যে থাকা একটি স্পর্শকাতর স্থান। যশোরের সাংবাদিকরা সবসময়ই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। তারপরও যশোর বিমানবন্দরের ম্যানেজার ও সিকিউরিটি ইনচার্জের অসদাচরণ, দুর্ব্যবহার ও বিতর্কিত কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ যারপরনাই ক্ষুব্ধ ও হতাশ।

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি রাতে খুলনা থেকে ঢাকায় গমনের জন্য যশোর বিমানবন্দরে যান বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। বিমানবন্দরে বিএফইউজে সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য যান যশোরের পাঁচজন সাংবাদিক নেতা। এ সময় হঠাৎ করেই বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করেন।

এর আগেও বিমানবন্দরের ম্যানেজার ও সিকিউরিটি ইনচার্জ এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সহযোগিতার পরিবর্তে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে। বিমানবন্দরের উন্নয়ন নিয়ে ‘বর্তমান সরকারের উন্নয়ন–অগ্রগতি’র প্রতিবেদন তৈরির জন্য সহযোগিতা চাইলেও তিনি সহযোগিতা তো করেননি; উপরন্তু অসদাচরণ করেছেন। তাই যশোর বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এমন অযোগ্য ম্যানেজার ও সিকিউরিটি ইনচার্জ বহাল রাখা উচিৎ নয় বলে যশোরের সাংবাদিক সমাজ মনে করে।

যশোর বিমানবন্দরের গুরুত্ব বিবেচনায় এই দু’কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ড আমলে নিয়ে তাদেরকে দ্রুত যশোর থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে প্রেস ক্লাবের সহ–সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাবেক সহ–সভাপতি মনোতোষ বসু, নির্বাহী সদস্য সাজেদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্মারকলিপি গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় রেহেনা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার নগরঘাটায় ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার (২ মার্চ) সকালে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত গোলাম হোসেন (৪০) মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে। ত্রিশমাইলে অবস্থিত রায়হান অটোরাইচ মিলে কাজ করতেন তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেহেনা খাতুন, বড় ছেলে নাজিম হাসান ও রাব্বি হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘গোলাম হোসেনের বাড়ি থেকে আমার বাড়ি একশ’ থেকে দেড়শ’ গজ দূরে। সোমবার রাতে তার ছেলে সাগর এসে বলে, বাবার শরীর খারাপ। আমি শুনে বলি, কী হয়েছে? সাগর বলে, বাবার বুকে ব্যথা করছে। এরপর গোলাম হোসেনের বাড়ি গিয়ে দেখি সে মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘গোলাম হোসেনের গলায় দাগ রয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে গলায় ও হাতে দাগ থাকবে কেন? এছাড়া হাতের দুই পাশে ও কাঁধের নিচে দাগ রয়েছে। আমার ধারণা গোলামের স্ত্রী তাকে হত্যা করেছে।’

পাটকেলঘাটা থানার উপ–পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমজদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খাঁন জানিয়েছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেলো সাবেক মেম্বারের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় হাবিবুর রহমান খোকন (৩০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা–যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এই দুঘর্টনা ঘটে।

হাবিবুর রহমানসদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। তিনি ওই গ্রামের সাবেক মেম্বার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন সকালে হাঁটতে বের হন হাবিবুর রহমান। আজ সকালে সাতক্ষীরা–যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধা নিহত

যশোর প্রতিনিধি।।

যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৮০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানান, শেখ আনোয়ারুল ইসলাম যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি (আনোয়ারুল) বাসার উঠানে গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন। তখন একটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। হাসপাতালে তার মরদেহ রয়েছে।

 পানিতে মুখ দেওয়ায় ১৫ কুকুর–বিড়ালের প্রাণ নিলেন ব্যবসায়ী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পানির পাত্রে মুখ দেওয়ায় বিষ প্রয়োগে ১৫টি কুকুর–বিড়াল হত্যার অভিযোগ উঠেছে আব্বাস আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার সোনাতনপুর গ্রামে তিনদিন ধরে মারা যায় প্রাণীগুলো। সর্বশেষ মঙ্গলবার (১ মার্চ) রাতে মারা যায় একটি কুকুর। অভিযুক্ত আব্বাস সোনাতনপুর গ্রামের মৃত মকছের আলীর ছেলে।

সোনাতন গ্রামের বাসিন্দা শাহীন আলী জানান, গত কয়েকদিন আগে আব্বাস আলীর বাড়িতে থাকা পানির পাত্রে মুখ দেয় একটি কুকুর। পরে বাড়িতে মলমূত্র ত্যাগ করে কুকুরটি। এতে ক্ষিপ্ত হয়ে পাউরুটির সঙ্গে বিষ মিশিয়ে এলাকার ১৪টি কুকুর হত্যা করেন তিনি। মারা যাওয়া কুকুরগুলোর মধ্যে কিছু মা কুকুর ও বাচ্চা রয়েছে। মারা গেছে একটি বিড়ালও।

একই এলাকার বাসিন্দা ওয়ালিউল্লা বলেন, বিষ মেশানো ওই পাউরুটি খেয়ে হাঁস–মুরগিও মারা গেছে। প্রাণী হত্যা মহাপাপ ও জঘন্যতম অপরাধ। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বিষয়টি স্বীকার করে আব্বাস আলী বলেন, কুকুরগুলো খুব বিরক্ত করতো। আমার ছেলে ও আমাকে কামড়ও দিয়েছে। তাই বিষ দিয়ে কুকুরগুলো মেরে ফেলেছি।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।