স্টাফ রিপোর্টার ।।
নগরীর হরিণটানা থেকে পিস্তল-গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১০ ফেব্রুারি রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন বরিশাল জেলার গৌরনদী থানার দোনারকান্দী গ্রামের কানাই লাল সরকারের ছেলে জয়ন্ত সরকার (১৯)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, ১০ ফেব্রুারি রাত পৌণে ৮টার দিকে হরিণটানা থানার জিরোপয়েন্ট মোড়ের কাশেমের চায়ের দোকানের সামনে থেকে জয়ন্ত সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।











































