Home আঞ্চলিক তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক আটক

তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক আটক

11

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সাগর দাস (১৮) নামের এক যুবকে আটক করেছে তালা থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে উপজেলার শুজনশাহা বাজার থেকে আটক করা হয়েছে। সে উপজেলার সুজশাহ গ্রামের বিশ^নাথ দাসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দাশ সাগর নামে তার ব্যক্তিগত ফেইসবুক থেকে সে বিভিন্ন জনের বিভিন্ন পোস্টে ইসলাম বিরোধী মন্তব্য করেন, বিভিন্ন সময়। এছাড়াও ম্যন্সেজারে বিভিন্ন বন্ধদের কাছে ইসলাম বিরোধী কথাবার্তা লিখে পাঠিয়ে থাকেন। এদিকে ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উক্ত এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। বিষয়টি তালা থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শনিবার দুপুরে উপজেলার শুজনশাহা বাজার থেকে তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং তার যে বন্ধুদের কাছে এমন মন্তব্য পাঠিয়েছে তাদের একটা ফোন জব্দ করে থানা পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত সাগর দাশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।