Home আঞ্চলিক পারিবারিক কলহের জের ধরে রূপসায় ইসরাইল মোল্লাকে হত্যা করা হয়

পারিবারিক কলহের জের ধরে রূপসায় ইসরাইল মোল্লাকে হত্যা করা হয়

24

রূপসা প্রতিনিধি।।

 রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার  ঘটনার প্রধান আসামি  ইউপি সদস্য ইন্তাজ মোল্লা ও তার পুত্র জাহিদ মোল্লা সোহাগ (৩৫) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান ইন্তাজ মোল্লা গ্রেফতার হওয়ার পর তার স্বীকারোক্তি মোতাবেক  আজ ১১ ফেব্রুয়ারী ভোরে খুলনা মহানগর থেকে তার পুত্র জাহিদ মোল্লা সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে পিতা পুত্রকে হাজির করা হয় খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাকিয়া সুলতানার আদালতে। তারা উক্ত আদালতে ইসরাইল মোল্লার হত্যা কাহিনী অকপটে স্বীকার করে।দীর্ঘদিন ধরে উক্ত পরিবার দুটির মধ্যে পারিবারিক কলহ এবং জমিজমা সংক্রান্ত ভাগ ভাটোয়ারা নিয়ে উভয় এর মধ্যে বিবাদ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় বলে পিতা পুত্র আদালতে স্বীকার করে। তারা আদালতকে আরও জানায় উক্ত সময়ে ইসরাইল মোল্লা একটি ইটের টুকরা ইন্তাজ মোল্লার গায়ে নিক্ষেপ করলে পিতা পুত্র সহ মারুফ মোল্লা এগিয়ে এসে ইসরাইল মোল্লাকে আকস্মিক আক্রমণ করে। এ সময় তারা বাশের লাঠি এবং কচা  দিয়ে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছায়ে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পিতা পুত্র পুলিশ এবং আদালতের নিকট উক্ত হত্যা কান্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে যা তদন্তের স্বার্থে পুলিশ বলতে অপারগতা করেছে।