Home আঞ্চলিক নির্বাচন কমিশনের নামে জাতীয় চোর কমিশন গঠন করা হবে: হাবিব উন...

নির্বাচন কমিশনের নামে জাতীয় চোর কমিশন গঠন করা হবে: হাবিব উন নবী খান সোহেল

119

স্টাফ রিপোর্টার ।।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি সংলাপ করলেও উনার ক্ষমতা সীমিত। ভোট চুরির মাধ্যমে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় নিতে পারবেন, তাদের সমন্বয়ে জাতীয় চোর কমিশন গঠন করা হবে। বিগত সংসদ নির্বাচনে রাতের অন্ধকারে চোর ও নাইট গার্ডরা জনগনের ভোট চুরি করে নিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, আর একবার সেই চেষ্টা করলে সারা দেশে ছাত্রদলের প্রতিরাধের মুখে এই সরকার পালাবার দরজা খুঁেজ পাবেনা।


জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারী সোমবার খুলনায় অনুষ্ঠিত ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল।
ছাত্রদল প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে হাবিব উন নবী খান সোহেল বলেন, স্বাধীনতা উত্তরকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যখন মুজিববাদী ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের সন্ত্র্রাসের রাজনীতি কায়েম হয়েছিল, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রদল আদর্শবাদী রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মনে স্থান করে নেয়। সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদলের জয়জয়কার। মাত্র ১৭ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা ছাত্রদল আজ এশিযার বৃহত্তম ছাত্র সংগঠন।


বিএনপি নেতা সোহেল বলেন, এভারকেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে তিলে তিলে হত্যা করার জন্যই সাজানো পাতানো মামলায় সাজা দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়া তার অধিকার, কিন্ত বিচারপতিদের মাধ্যমে বারবার তার জামিন বাঁধাগ্রস্থ করা হয়েছে। আওয়ামী লীগের পাতি নেতাদের কাছেও কোটি হাজার কোটি টাকা পাওয়া যায়। অথচ মাত্র দুই কোটি টাকার কথা তুলে শেখ হাসিনা খোঁটা দেন। শেখ হাসিনাকে দুর্নীতির মাফিয়াদের গডমাদার আখ্যায়িত করে সোহেল বলেন, দুর্নীতির মহাসমুদ্রে দাঁড়িয়ে আপনার মুখে এসব কথা মানায় না।


ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা এ টি এম খালিদ বীর প্রতীকের শাহাদাত বরণের প্রসঙ্গ উল্লেখ করে সোহেল বলেন, স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর যোদ্ধা শহীদ জিয়ার গড়া বিএনপিতে তো বটেই, ছাত্রদলেও খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। অথচ গোটা আওয়ামীলীগে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই।
বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে হাবিব উন নবী খান সোহেল বলেন, এ রক্তক্ষরণ তার শরীর থেকে শুধু নয়, এ গণতন্ত্রের, মানবাধিকারের, মতপ্রকাশের স্বাধীনতার ও ভোটাধিকারের শরীর থেকে রক্তক্ষরণ। জাতীয়তাবাদী ছাত্রদলকে খালেদা জিয়ার ভ্যানগার্ড দাবি করে তিনি বলেন, তার অসুস্থতায় তারেক রহমান দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে বিএনপির আগামী ৫০ বছরের নেতৃত্বের গ্যারান্টি তৈরি হয়েছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা করতে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। সেই দায়িত্ব ছাত্রদলকেই নিতে হবে।


এরআগে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মঞ্চে অবস্থান করছিলেন ছাত্রদলের সোনালী অতীত, খুলনা–৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।


ছাত্র গণ জমায়েতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর কাজী মো: রাশেদ, ফখরুল আলম, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ওমর ফারুক কওসার, পার্থদেব মন্ডল, মাজেদুল ইসলাম  রুমন, আমিনুর রহমান আমিন, তানভির হাসান, তবিবুর রহমান সাগর, মো: রিয়াদ ইকবাল, হেলাল আহমেদ সুমন। স্বাগত বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর ছাত্রদল সদস্য সচিব মো: তাজিম বিশ^াসের সঞ্চালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লা কিমিয়া সাদাত। সভার শুরুতে প্রয়াত ছাত্রদল নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়।
দুপুর ২ টায় সভা শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই বিশাল বিশাল মিছিল এসে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকালে পুলিশের বাঁধার কারণে হেলাতলা মোড়ে মঞ্চ স্থাপনে বিঘœ সৃষ্টি হয়। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ এসে মঞ্চ নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে। পরে মঞ্চ সরিয়ে দলীয কার্যালয়ের সামনে আনা হয়।
এদিকে সময়ের সাথে সাথে মিছিলের নগরীতে পরিণত হয় খুলনা। একের পর এক বর্ণাঢ্য মিছিলে দেশনেত্রীর মুক্তির দাবিতে শ্লোগান তোলা হয়। ছাত্রদলের কর্মসুচি হলেও তা এক সময় গণসমাবেশে পরিণত হয়। কে ডি ঘোষ রোডের গন্ডি পেরিয়ে থানার মোড়, কালিবাড়ি, নগর ভবন, পিকচার প্যালেস, হেলাতলা, স্যার ইকবাল রোডে বিস্তৃতি লাভ করে। দূর দূরান্ত থেকে আসা মানুষ এসব স্থানে ঠাঁই নিতে বাধ্য হন। এছাড়া সমাবেশে আসার পথে ডুমুরিয়া সহ বিভিন্ন স্থানে পুলিশ বাঁধার সৃষ্টি করে। তারা বাস আাটকে নেতাকর্মীদের নেমে যেতে বাধ্য করে। শত বাঁধা সত্তে¡ও তারা পায়ে হেটে কর্মসূচিতে যোগ দেন।


খুলনা সহ যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।