Home আঞ্চলিক নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

28

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজও (সোমবার) নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’র পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সিটি মেয়র বিকেলে পৃথক পৃথকভাবে নগরীর ০২, ০১, ০৩, ০৪, ০৫, ও ০৬ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি প্রত্যেক ওয়ার্ডের ৪’শ ৫০টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে তিনি সরকারের পাশাপাশি সামর্থবান সকলকে আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুস সালাম, মো: কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা খাতুন, সাহিদা বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন।