ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নবনির্বাচিত সংরক্ষিত সদস্যদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ বিকাল ৩টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে ফোরামের সভাপতি শারমীনা পারভীন রুমা এর সভাপতিত্বে প্রকলপের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল এর পরিচালনায় বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, অর্চনা ফৌজদার, লাভলী বিশাস, রোকেয়া খাতুন, সুচিত্রা বিশাস, নারগীস খাতুন, মাছুরা বেগম, শাহিদা বিবি সহ আরো অনেকে। উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা নবনির্বাচিত সকল সংরক্ষিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মাগুরাঘোনা ইউনিয়নের অপরাজিতা শাহিদা বিবি হিজড়া বিপুল ভোটে সংরক্ষিত সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ক্রেষ্ট তুলে দেয় হয়। এরপর সকল সংরক্ষিত সদস্যদের উপজেলা বিআরডিবি কর্মকর্তা মিসেস নিসা ও জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।











































