ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জুট স্পিনার্স মিলের সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে জুট স্পিনার্সসহ বন্দকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি সোমবার সকাল ১০ টা থেকে জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করেন সাধারন শ্রমিক কর্মচারীরা । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক ,মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল, লিলি খাতুন , হোসেন আলী, লিলি খাতুন ,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু প্রমুখ। শেষে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভংগ করান। অনশন কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আগামি ২৪ নভেম্বর বুধবার সকাল ১০ টায় মহসেন জুট মিল প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি এর মধ্যে শ্রমিকদের দাবী পুরণ না করা হলে ২৬ শে নভেম্বর শুক্রবার শিরোমনি শহিদ মিনার চত্তরে শ্রমিক জনসভা থেকে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেন ।











































