
বিজয়ের হাসি হাসলো কোটচাঁদপুর
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরশহরের চাপালী ফুটবল মাঠে জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেষ হাসি হাসলো কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। তারা ২–০ গোলের ব্যবধানে যশোর বসুন্দিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার চাপালী পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা শুরু হওয়ার আগে ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর ৩টা ৪৪ মিনিটে রেফারি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দেন।
এরপর প্রথমার্ধের প্রথম থেকেই উভয় দল অতি সাবধানী ফুটবল খেলতে থাকে। কিন্ত খেলার ৬ মিনিটের মাথায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুব্রত বল বাড়িয়ে দেয়। সেই বল নিয়ে ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় অপু গোলরক্ষককে পরাস্থ করে বল জালে জড়ায়। এগিয়ে যায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে বসুন্দিয়া ফুটবল একাদশ। কিন্তু কোন দলই আর গোলের দেখা না পেয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি শেষে খেলা শুরুতে বসুন্দিয়া গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একদমই ফাঁকা বল পেয়ে তিনজনকে কাটিয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন কোটচাঁদপুর একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় জনি। ফলে ২–০ গোলে এগিয়ে যায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। এদিকে অনেক সহজ সুযোগ পেলেও ব্যর্থ হয় বসুন্দিয়ার খেলোয়াড়েরা। ফলে ২–০ গোলের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা। আর শেষ হাসি হাসে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।
খেলা শেষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বিজয়ীদের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানি ও রানার্সআপ স্বাগতিকরা পায় ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।
দেবহাটায় ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী সভা
কে এম রেজাউল করিম দেবহাটা :
দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী প্রশান্ত সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পারুলিয়ার বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজসেবক আব্দুল বারি সানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্য পরিচালক জিএম সৈকত। বক্তব্য দেন স্থানীয় ব্যক্তিত্ব সুভাস সরকার, রমেশ সরকার, প্রশান্ত সরকার প্রমুখ। এসময় আগামী ২৮ নভেম্বর ফুটবল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
রাষ্টায়ত্ব পাটকল কর্মচারী কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনের প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার রাষ্টায়ত্ব পাটকল কর্মচারী কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার বিকাল ৩ টায় আলীম জুট মিল গেট সংলগ্ন তরঙ্গ সমাজ কল্যান সংস্থার কার্যালয়ে পাওনা আদায় আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন নওয়াপড়া কার্পেটিং জুট মিলের শ্রমিক নেতা আঃ ওহাব । বক্তৃতা করেন সৈয়দ জাকির হোসেন, মোঃ আঃ মতিন হাওলাদার , শেখ আব্দুল জব্বার , মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ । সভায় নেতৃবৃন্দ বলেন খুলনার ৭ টি রাষ্টায়ত্ব পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্টায়ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্দ ঘোষনা করার পর শ্রমিকদের অধিকাশং টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি । প্রধানমন্ত্রী শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের সকল টাকা পরিশোধ করার ঘোষনা দিলেও বিজেএমসি কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কর্মচারী কর্মকর্তাদের কোন পাওনা পরিশোধ করা হয়নি ফলে অনেক কর্মচারী কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর জীপন যাপন করছে , তাদের পাওনা আদায়ের লক্ষে ইর্ষ্টান জুট মিলস মজদুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ জাকির হোসেনকে আহবায়ক ও প্লাটিনাম জুট মিলস শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট অবসরকৃত কর্মচারী কর্মকর্তাদের দাবি আদায় কমিটি গঠন করা হয় । এছাড়া আগামি ৩০ শে নভেম্বর সকাল ১০ টায় আলীম জুট মিল গেটে খুলনার ৭ টি রাষ্টায়ত্ব পাটকলে সিবিএ ননসিবিএ সমন্বয়ে এক জরুরী সভার মাধ্যমে আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে ।
খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের নিলাম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে দ্বিতীয় বারের মতো মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টে মোট চারটি টিম অংশ নিচ্ছে। এরই মধ্যে নিলামের মাধ্যমে টিম বিক্রয় করা হয়েছে।
নিলামে সর্বোচ্চ মূল্যে টিম ক্রয় করেছেন দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক ও ক্লাবের নির্বাহী সদস্য মোঃ শাহ আলম। দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে টিম ক্রয় করেছেন দৈনিক সময়ের খবর সম্পাদক ও ক্লাবের সহ–সভাপতি মোঃ তরিকুল ইসলাম। এছাড়া খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম কাজল এবং আলমগীর হান্নান অপর দুটি টিম ক্রয় করেছেন।
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টিম নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ)।
এসময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা ও শেখ দিদারুল আলম, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, ক্লাব সদস্য এস এম কামাল হোসেন, আহমদ মুসা রঞ্জু, মোঃ জাহিদুল ইসলাম, রফিউল ইসলাম টুটুল, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এস এম আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন, শেখ আল এহসান, আসাদুজ্জামান খান রিয়াজ, নূর ইসলাম রকি, মোঃ আসাফুর রহমান কাজল, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, ইয়াছিন আরাফাত রুমি, মোঃ রকিবুল ইসলাম মতি, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), আব্দুলাহ আল মামুন রুবেল, রফিক আলী, মোঃ হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খুলনা জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই টিম ফাইনাল খেলবে।
ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা ২১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৯ টায় বড়বাজার অস্থায়ী কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর সদর থানার আওতাধীন ২১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রিপন শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাশেম, সেক্রেটারী আব্দুর রহমান সবুজ, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা সদর থানা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রুস্তম আলী, মোহাম্মদ আবদুল আউয়াল, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মানিক হাওলাদার, মোঃ মাসুদ রানা, মোহাম্মদ মনির খান, মোঃ আবুল মুন্সি, মোহাম্মদ জাকারিয়া, মোঃ আব্দুস সালাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুল মালেক বখতিয়ার, আব্দুল মালেক, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মোঃ শুকুর আহমেদ, মুহাম্মদ আবদুল জব্বার, মোঃ রাজু আহমেদ, মোহাম্মদ এরশাদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
রামপালে দীর্ঘ বিরতির পর স্কাউটস কাব হলিডে উদযাপন
রামপাল প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাব কাটিয়ে কয়েকবছর পর আবারো বাগেরহাটের রামপালে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক ও শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত কাব হলিডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নলিনী কুমার যোদ্দারের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ–পরিচালক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ স্কাউটস খুলনা বিভাগীয় উপ–পরিচালনাক আব্দুল লতিফ, বাংলাদেশ স্কাউটস জেলা কমিশনার আসাদুল কবির, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার তাপস চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউর হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদী প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, শিক্ষাই মানুষের মেরুদ–। তবে একজন পূর্ন ও আদর্শবান মানুষ হতে হলে তার মধ্যে বেশ কয়েকটি গুণাবলি থাকা অতি আবর্শক। আর তারমধ্য অন্যতম হলো স্কাউটস। আমাদের দেশ ও জাতী হিসাবে উন্নতি করতে হলে লেখাপড়ার পাশাপাশি এই স্কাউটস আপনার মন ও চিন্তাশক্তিকে আরো জাগ্রত করবে। তাই স্কাউটসে অংশ নেই দেশ গড়তে সহায়তা করি।
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেডের সহযোগীতা করেছেন এবং শেষে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা প্রয়োজনে আত্মীয় বাড়ি চলে যান : ঝামেলা করলেই ব্যবস্থা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রশাসন কঠোর হুশিয়ারী উচ্চারন করেছে। প্রশাসনের সাফ কথা যারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারা ঘরে চুপ থাকবেন। কোন প্রকারের ঝামেলা করার চেষ্টা করবেন না। নিজে ঝামেলা এড়াতে প্রয়োজনে আত্বিয় বাড়িতে বেড়াতে যান। অযথা কেউ কারো পক্ষের হয়ে ঝামেলা করার চেষ্টা করলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন। কেননা নির্বাচন অবাধ ও সুষ্ট করতে জেলা ও উপজেলা প্রশাসন অঙ্গিকারাবদ্ধ। সেভাবেই সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাতে প্রশাসনিক বক্তারা এ সব কথাগুলো বলেন। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভাতে সকল পদের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শরণখোলায় খেয়ার ইজারা নিয়ে ফেরির টোল আদায় প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলার রায়েন্দা–বড়মাছুয়া খেয়াঘাট থেকে ফেরিঘাটের দুরত্ব প্রায় ৫০০ মিটার। কিন্তু খেয়ার ইজারা নিয়ে ফেরিঘাটে এসে টোল আদায় করছেন ইজারাদার। এনিয়ে শরণখোলা ও মঠবাড়িয়া উপজেলার ভুক্তভোগী মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী রায়েন্দা পাড়ে বিক্ষোভ মিছিল ও বড়মাছুয়া পাড়ে ফেরিতে মানববন্ধন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যবর্তী তিন কিলোমিটার চওড়া বলেশ্বর নদে খেয়া পারাপারে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুই উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর পিরোজপুর–৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুল আলী ফরাজী ও বাগেরহাট–৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলনের উদ্ধোধনের মধ্যে দিয়ে বলেশ্বর নদে ফেরি চালু হয়। ফেরি চালু হওয়ায় উপকূলীয় বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, শরণখোলা, মেরেলগঞ্জ, মোংলার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যায়। কিন্তু খেয়াঘাট ইজারাদার লোকসান পুষিয়ে নিতে শুক্রবার থেকে ফেরিঘাটে এসে টোল আদায় শুরু করেন। ঘাটে টোল ঘর নির্মান করে বেড়া দিয়ে গেট বানিয়ে টোল আদায় করায় ভুক্তভোগী মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে রায়েন্দা ঘাটপাড়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। একপর্যায়ে বেড়া ও টোলঘর ভেঙ্গে দেয় বিক্ষোভকারীরা।
মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউপি সদস্য মোঃ কাইয়ুম হোসেন, স্কুল শিক্ষক আলী হায়দার সোহেল, শরণখোলা উপজেলা তাতীলীগের নেতা শাহিন হোসেন, তাইজুল ইসলাম মিরাজ বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে খেয়াঘাটের ইজারা নিয়ে সড়ক বিভাগের ফেরিঘাটে টোল আদায় জনসাধারনের সাথে চরম অন্যায় করা হচ্ছে। শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, এ ঘটনায় সরকারে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেরা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এখন থেকে খেয়াঘাটের ইজারাদার ফেরিঘাটে গিয়ে টোল আদায় করতে পারবে না।
জানতে চাইলে রায়েন্দা–বড়মাছুয়া খেয়াঘাটের ইজারাদার মোঃ সালাম হাওলাদার বলেন, পঞ্চাশ লক্ষাধিক টাকায় খেয়ার ইজারা নিয়েছি। কিন্তু ফেরি চালু হওয়ার পর থেকে আমাদের লোকসান হলে টাকা ফেরৎ চেয়ে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে তার নির্দেশনা অনুযায়ী টোল আদায় শুরু করি। কিন্তু ইজারা না পেয়ে আমাদের প্রতিপক্ষরা টোলঘর ভেঙ্গে দিয়েছে।
খুলনা জেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৩ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় এপর্যন্ত ১২ লাখ এক হাজার আটশত ১০ জন প্রথম ডোজ এবং সাত লাখ ৮৫ হাজার আটশত ৭৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। শনিবার খুলনা জেলায় ৮ হাজার ৮৬৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত ১৩ জন এবং মহিলা চার হাজার ছয়শত ৫২ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার একশত ৬৩ জন এবং নয়টি উপজেলায় মোট সাত হাজার সাতশত দুই জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ৬৫ জন, বটিয়াঘাটায় একশত পাঁচ জন, দিঘলিয়ায় একশত ৭৫ জন, ডুমুরিয়ায় তিন হাজার আটশত ৮৫ জন, ফুলতলায় দুই হাজার সাতশত ৬৪ জন, কয়রায় দুইশত ৪৮ জন, পাইকগাছায় দুইশত ২০ জন, রূপসায় একশত ৪০ জন ও তেরখাদায় একশত জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া শনিবার মহানগর ও খুলনা জেলায় তিন হাজার নয়শত ৯৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার জামিন নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন পালন করেছে বিএনপি নেতারা।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও দলীয় অংগসংগঠনের নেতৃবৃন্দ গণ অনশনে অংশ নেন। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট পৈার বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, কৃষকদলের আহবায়ক আসাউদ্দৌলা জুয়েল, যুবদলের সহ–সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার,মহিলা দলের সাধারন সম্পাদক সাহিদা আক্তার, যুবদলের পৈার আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্না, বিএনপি নেতা এ্যাড. সাজ্জাত হোসাইন, জহিদুল ইসলাম স্বপন, এলাহি মল্লিক আলম, মোজাম আলী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়েছে। মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। একজন সাবেক সফল প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ না দেওয়াটা সৈরাচারের নামান্তর। জনপ্রিয় এই রাজনীতিবিদকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান তারা।
বাগেরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে উচ্চ মাধ্যমিক (এইসএসসি) পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় বাগেরহাট সদর হাসপাতালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকা প্রদানের মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময়, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখশীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। একই সাথে জেলার ৯ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের টিকা দানের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে ফাইজার–বায়োএনটেক‘এর ২৩ হাজার ৪০০ টিকা মজুদ রয়েছে।
সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, এইসএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রথমধাপে আমরা ২৩ হাজার ৪০০ টিকা পেয়েছি। জেলা সদরের পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এই টিকা গ্রহন করতে পারবেন।
বাগেরহাট সিভিল সার্জন অফিসের অথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় এ পর্যন্ত টিকা গ্রহনের জন্য ৭ লক্ষ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লক্ষ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লক্ষ ৮১ হাজার ৮৭২ জন ২য় ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত সিনোফার্মার ১০ লক্ষ ৪৪ হাজার ২০০ টিকা, কোভিশিল্ড ৯৯ হাজার, এ্যাস্ট্রোজেনেকা ১৬ হাজার ৪০০ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা পেয়েছে বাগেরহাট সিভিল সার্জন অফিস। বর্তমানে সিনোফার্মার ১ লক্ষ ৫৭ হাজার ৪২০ ডোজ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা মজুদ রয়েছে।
কালীগঞ্জের সব গ্রামে এখন শহুরে স্বাদ: সাংসদ আনার
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ–৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেছেন,প্রত্যাঞ্চালের প্রতিটি গ্রামেই হবে শহুরেভাব,প্রধানমন্ত্রী জাতীরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এমন চেষ্টা আজ সফল হয়েছে। বর্তমান সরকারের আমলে প্রত্যন্তাঞ্চালের রাস্তাঘাট, বিদ্যুৎ,কৃষিতে ভর্তুকী ও আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়াও শিক্ষাখাতে বর্তমান সরকার যে উন্নয়ন করে চলেছে তা অতীতের যে কোন সরকারের জন্যই এক দৃষ্টান্ত। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছে, শিক্ষা উপবৃত্তিধারীদের সংখ্যা কয়েকগুন বাড়িয়েছে, এখানকার মত অধিকাংশ স্কুলের আঙিনায় দাঁড়িয়ে আছে নবনির্মিত আধুনিক ৪ তলা ভবনসহ অবকাঠামোগত উন্নয়ন যা আজকে সবই দৃশ্যমান। সব গ্রামই বিদ্যুতের আলোয় ঝলমলে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই। শনিবার দুপুরে ঝিনাইদহ কালীগঞ্জের মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত প্রায় ২ কোটির অধিক টাকা ব্যয়ে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। ভবনটি উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় সভাপতি সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, অধ্যক্ষ মশিয়ার রহমান,ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, ইউপি সদস্য মুহিব হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আ’লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সূধী ও মিডিয়া কর্মিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
জাতীয়তাবাদি দল বিএনপির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গণঅনশন কর্মসূচি পালন করে বাগেরহাট পৈার বিএনপির ব্যানারে । আজ শনিবার বাগেরহাট জেলা বিএনপির সরুই কার্যালয়ে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সকাল ৯টা থেকে বিকেল ২ টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হয়। অনশন কর্মসুচিতে পৈার বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনশন চলাকালে বর্তমান সরকারের এক তরফা নীতির সমালোচনা ও বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবী জানিয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা বাগেরহাট পৈার বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, কৃষকদলের আহবায়ক আসাউদ্দৌলা জুয়েল, যুবদলের সহ–সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার,মহিলা দলের সাধারন সম্পাদক সাহিদা আক্তার, যুবদলের পৈার আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ্ওমর আলী মুন্না, বিএনপি নেতা এ্যাড. সাজ্জাত হোসাইন, জহিদুল ইসলাম স্বপন, এলাহি মল্লিক আলম, মোজাম আলী প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্য বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান। গন অনশন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয় । দোয়া পরিচালনা করেন মাও. আবু বক্কর সিদ্দিক ।
সাতক্ষীরায় বিএনপির গণ–অনশন কর্মসুচি পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে গণ–অনশন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার সকালে শহরের কামালনগর এলাকায় উক্ত কর্মসুচি পালিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে গণ–অনশন কর্মসুচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ন–আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শেরআলী, মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, শ্যানগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদ খায়রুল আহসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভার–কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। বক্তারা এ সময় অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবনরক্ষার জন্য তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে আহবান জানান।
আটরা গিলাতলা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গনসংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান , সংরক্ষিত ইউপি সদস্য ও সাধারন ইউপি সদস্যদের গনসংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩ টায় শিরোমনি কেডিএ মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয় । খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীর সভাপতিত্বে ও খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক এবং শেখ আসলাম হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান , সংবর্ধিত অতিথি গিলাতলা ইউপি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম , দামোদার ইউপি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শরিফ মোঃ শিপলু ভুঁইয়া । বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম . রেজওয়ান আলী, আঃ রউফ খান খোকন , এস এম মনিরুজ্জামান মুকুল, আলহাজ¦ শেখ আকতার হোসেন, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ সেলিম রেজা, কামাল আহম্মেদ, মোল্লা কওছার আলী, মুক্তা বেগম, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, মোঃ বিপ্লব হোসেন, হাবিবুর রহমান, মোঃ আমিরুল সরদার, আঃ জলিল, আলাউদ্দিন, আঃ সত্তার মোল্লা, শেখ আঃ সালাম, জসিম উদ্দিন, মোঃ রিপন, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, রুহুল আমিন, গাজী গিয়াসউদ্দিন, আমজাদ হোসেন, মোঃ ইদ্রিছ আলী, মোঃ জুলহাস, শেখ নিহাজ, কাজী হুমায়ুন কবির, ফারুক হোসেন, খন্দকার শহীদ, আলহাজ¦ জামিল আহম্মেদ, ডাঃ শেখ ইকবাল হোসেন, আঃ গফফার , মনস কুমার ঢালী, অলিয়ার রহমান রাজু, ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, সরদার আঃ জিলানী মুন, হাফিজুর রহমান শাফি, জোবায়ের আহম্মেদ লিটন, মোঃ গোলাম মোস্তফা, রাসেল, আলহাজ¦ শেখ আল আমিন, শেখ বিল্লাল হোসেন, রাজিয়া বেগম, শাহানাজ পারভীন, পায়রা বেগম ।
পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি.এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, এস,এম, ইমদাদুল হক, প্রভাষক শহিদুল ইসলাম, সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আমিনুল ইসলাম বাহার, প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, শেখ আব্দুল গফুর, যুবনেতা আবুল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, আনোয়ারুল কাদির, আবু মুসা। উপস্থিত ছিলেন, মুনসুর গাজী, মনিরুল ইসলাম মনি মোল্লা, এ্যাড. ইকরামুল, এস,এম, টুকু, মাস্টার মুজিবুর রহমান, আহাদ গোলদার, এস,এম, নাজমুল হুদা মিন্টু, খায়রুল ইসলাম, মোস্তাকিম গাজী, হযরত গাজী, নজরুল ইসলাম, কোহিনুর ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল হামিদ, আবু হাসান, হাতেম সরদার, সবুর গাজী, মোঃ শহিদ, লোকমান শিকারী, আসলাম গাজী, মোঃ শাহজাহান, হাফিজুর রহমান, ডালিম সরদার, আমিনুর সরদার, মনিরুল ইসলাম, রহমাতুল্লাহ সরদার, হাফিজুল গাজী, মোঃ ইস্রাফিল, মোঃ রেজাউল, রোকন সরদার, নুর ইসলাম গাজী, হামিদ মোড়ল, ওসমান গাজী, মোঃ বেলাল, মোঃ মুসা, সালাম মোড়ল, মোঃ মোস্তফা, মোঃ সালাম, আলম সরদার, শফি সানা, মোঃ ফিরোজ, সোবহান সরদার, মোঃ আলমগীর, মোঃ দিদারুল।
পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নারকেল কুড়াতে যেয়ে পুকুরে ডুবে আব্দুল আলিম(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাদুড়িয়া গ্রামের মোঃ আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।
উপজেলা চাঁদখালী ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শিশুর পিতা মোঃ আব্দুস সাত্তার জানান, সকাল থেকে আমার ছেলেকে খুজে পাওয়া যাচ্ছিলো না। বহু খুঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে তার মা ছেলেকে ভাসতে দেখে তাকে পানি থেকে মৃত্যু অবস্থায় তোলে। এ সময় পার্শে একটি শুকনা নারিকেল ভাসতে দেখা যায়। ধারনা করা হচ্ছে নারিকেল তুলতে গিয়েই সে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
পাইকগাছায় চিংড়ী চাষী সমিতি উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা: পাইকগাছায় চিংড়ী চাষী সমিতি উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাইকগাছায় লবণ পানি তুলে চিংড়ী চাষ বন্ধের পরিকল্কনা নেয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও জেলাপরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। সম্পাদক গোলাম কিবরিয়া রিপনের পরিচালনা বক্তব্য রাখেন,আঃ মজিদ সানা,জিএম ইকরামুল ইসলাম,হিমেশ চন্দ্র মন্ডল, সাজ্জাদ আলী,আসলাম পারভেজ ও ফারুক হোসেন।আগামী সোমবার বিকেল ৩টায় পাইকগাছা চিংড়ী বিপনী কেন্দ্রে সকল চিংড়ি, কাঁকড়া চাষী,বাগদা পোনা ব্যাবসায়ী ও ডিপে মালিকদের সাথে সভা অনুষ্ঠিত হবে।যথা সময়ে সকলের উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়।
ডুমুরিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাসফিয়া ইসলাম (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার খর্ণিয়া এলাকার সাইফুল ইসলাম শেখের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল শনিবার দুপুরে মাশফিয়া তার মায়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয় । তারই জের ধরে ঘটনার দিন দুপুরে মাশফিয়া বাথরুমের ভিতরে হাঙ্গারের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ।এ ঘটনায় নিহতের দাদা আশরাফ হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে।
নলতা শরীফে ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা):
বিগত বছরের আলোকে এবছর ২০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফের আস্তানা ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা‘ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী–সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে–
ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নলতা পাক রওজা শরীফের খাদেম ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ–সভাপতি আলহাজ্জ মৌ.মো: আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ–সভাপতি আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক, সহ–সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ, সাবেক নির্বাহী সদস্য মো: আনছার আলী ও ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশনের যুগ্ম–সম্পাদক ড. ফাহিমা খাতুন।
সাতক্ষীরার তালায় স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানের সাথে আমরা বন্ধু টিমের সৌজন্যে সাক্ষাৎ
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনর সাথে ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলুর বাসায় এবং তালা প্রেসক্লাবে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনর সাথে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য অর্ঘ্য ঘোষ, তাপস সরকার, সেখ রশীদুজ্জামান রাজা, আবদুল্লাহ আল জুবায়ের প্রান্ত, সরদার সাব্বির হোসেন, আশিকুর রহমান মিরাজ, ইয়াকুব্বর, অর্ক মজুমদার, পুষ্পিতা সেন, আশিকুর রহমান মিরাজ, সুরভী সাদিয়া লিমা, আয়শা আক্তার রলি। উল্লেখ, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরার তৃণমূল পর্যায়ে শিশুদের কল্যাণে নানামুখী করছে।
ফকিরহাটে যুবকের উপর হামলা প্রধান আসামী ধরাছোয়ার বাইরে
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮নং শুভদিয়া ইউনিয়নে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিহাব শেখ (২৫) নামের একযুবক গুরুত্বর আহতের ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামী কচুয়া গ্রামের মরহুম মকসেদ আলী সেখের পুত্র রমজান সেখ–কে পুলিশ এখনো আটক করতে পারেনী। এঘটনায় ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। মামলার সুত্রে জানা গেছে, গত ১২নভেম্বর শুক্রবার সকালে উপজেলার শুভদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে রমজান সেখ, লোকমান সেখ, আলমগীর সেখ, মিজান সেখ, মেহেদী হাসান ও শামসু সেখ সহ অজ্ঞাত ৩/৪জন মিলে অতর্কিত ভাবে সিহাব শেখসহ বেশ কয়েক জনের উপর হামলা চালায়। মুমুর্য অবস্থায় সিহাব শেখ–কে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিহাব শেখ এর আপন চাচা আবুল হাসান শেখ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮। এঘটনার ৮দিন অতিবাহিত হলেও পুলিশ প্রধান আসামী রমজান সেখ–কে এখনো আটক করতে পারেনী। যে কারণে ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। উল্লেখ্য উক্ত গ্রামের আবুল কালাম শেখ গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির লুকমান সেখ গংদের সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে লুকমান সেখ গংরা জোর পূর্বক বেড়া দিতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সিহাব শেখ গুরুত্বর আহত হয়। ##
মহেশপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজুর রহমান (৩৬) নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মহেশপুর উপজেলার নস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার নাটিমা ইউপির নস্তিপুর গ্রামের প্রতিবেশী কামাল উদ্দিনের পরিবারের সাথে রাজহাঁস মারাকে কেন্দ্র করে মফিজুর রহমানের পরিবারের ঝগড়া হয়। এক পর্যায়ে কামাল ও তার পরিবারের লোকজন মফিজ ও তার ভাই লাবুকে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজুর রহমানের শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাতক থাকায় এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ।
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে আটক ৭
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারীসহ ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়েছে।
৫৮বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান,পলিয়ানপুর বিওপি টহল দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ঝিটকিপোতা ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার খাউলিয়া গ্রামের ছরোয়ার বেপারি’র ছেলে বেলায়েত হোসেন(৩৫),বেলায়েত হোসেনের স্ত্রী আছমা খাতুন(৩৩),একই জেলার চিতলমারী থানার হাইরালবোপ গ্রামের মৃত সোহাগ হাওলাদারের স্ত্রী রুনা(২৬),পিরোজপুর জেলার জিয়ানগর থানার খোলগটুয়া গ্রামের মৃত মান্নানের স্ত্রী ফজিলা(৪০), নড়াইল জেলার কালিয়া থানার জিয়াডাঙ্গা গ্রামের টিপু তরফদারের স্ত্রী শিরিনা(৩৩), যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সেলিনা বেগম(৩৫),রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়াচর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী রিনা খাতুন(৪০)। শনিবার সকালে আটককৃতদেরকে থানায় সোপর্দ করেছে বিজিবি ।
রূপান্তরের আয়োজনে খুলনায় লবি ও এ্যাডভোকেসি বিষয়ে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
পুষ্টি উন্নয়নে লবি ও এ্যাডভোকেসি বিষয়ে জেলা পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি, বাগেরহাট–এর সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শনিবার শেষ হয়েছে। খুলনা মহানগরীর হোটেল ক্যাসেল সালামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর–এর আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপাসন ফরিদা আক্তার বানু লুসি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ টংকার এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড–এর ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’র নিউট্রিশন কো–অর্ডিনেটর হোসনেয়ারা বেগম। এই প্রশিক্ষণ কোর্সে মূল সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন পরামর্শক এ্যাডভোকেট সাফিয়া এবং মনিরুল ইসলাম।
অংশগ্রহণকারীদের পক্ষ থেকে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সদস্য বাবুল সরদার এবং আলভিনা মেহজাবিন
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নাগরিক নেতৃবৃন্দ এ্যাডভোকেসি ও লবিং এবং প্রচার–প্রচারণার মাধ্যমে স্থানীয়ভাবে পুষ্টি উন্নয়নে বাধাসমূহ দূর করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড–এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন–এর অর্থায়নে বাস্তবায়িত ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) প্রকল্পটি উন্নয়ন সংস্থা– কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস–এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার কচুয়া, শরণখোলা, মোল্লাহাট এবং মোংলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) –এর লক্ষ্য মা ও শিশু পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী, শিশু, কিশোরী, প্রজননক্ষম নারী, সুবিধাবঞ্চিত পরিবার, প্রাপ্তবয়স্ক পুরুষ, বয়স্ক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়নের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলার (কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছেন।
জনসচতেনতাই পাইলস্্ থেকে মুক্তির অন্যতম কারণ : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
একমাত্র জনসচেতনতাই পারে পাইলস্ থেকে মুক্তি দিতে। এ রোগ হলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পাইলস্ হলে লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যান্য দিবসের মতো প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিশ^ পাইলস্ দিবস পালন করতে হবে। যাতে করে জনগণ সচতেন হতে পারে। খুলনায় এ ধরণের উদ্যোগ এটাই প্রথম।
বিশ^ পাইলস্ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।
মেয়র বলেন, খুলনায় এ ধরণের ক্লিনিক আছে তা আমার জানা ছিল না। আমি সত্যিই আনন্দিত এমন মহতি উদ্যোগের জন্য। পাইলস্ কোনো অসাধারণ রোগ নয়। এটি অন্যান্য রোগের মতোই সাধারণ একটি ব্যাধি। লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শে সহজেই এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তালুকদার আব্দুল খালেক আরও বলেন, পাইলসের প্রচার খুবই কম। এ রোগ থেকে মুক্তি পেতে কি কি করনীয় তা সাধারণ মানুষকে জানানোর জন্য এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় তিনি ডা: জওহর লাল সিংহের ভূয়সী প্রশংসা করে বলেন, আগে এ ধরণের ডাক্তার খুলনায় ছিল না। এখন প্রত্যেকটি অঙ্গ–প্রত্যঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে।
তিনি বলেন, এমন মহতি উদ্যোগে খুলনার মানুষ খুবই উপকৃত হবে। প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করে এ রোগ নির্মুল সম্ভব। পরবর্তীতে যেকোনো সহযোগিতার জন্য পূর্ণ আশ^াস প্রদান করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বিএমএ ভবনের মিলনায়তনে বিশ^ পাইলস্ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ^ পাইলস্ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পায়খানায় রক্ত মানেই পাইলস্ নয়, আলসার বা ক্যান্সার হলে বড় ভয়’। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ও খুলনা জেলা বিএমএ এর সভাপতি ডা: শেখ বাহারুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি শ্যামল সিংহ রায়।
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্যদিয়ে “খুলনা গ্যাস্ট্রো–লিভার এন্ড কোলন–রেকটাম রিসার্চ সেন্টার” এর উদ্যোগে বিশ^ পাইলস্্ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে সাড়ে ৯টায় বিএমএ ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় প্রথম পর্বের আলোচনা সভা।
আলোচনা শেষে শহীদ ডা: মিলন চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়।
এছাড়া বিশ^ পাইলস্ দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নগরজুড়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক প্রচার ও গ্যাস্ট্রো–লিভার এন্ড কোলন–রেক্টাম রিসার্চ সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে পাইলস্রে আধুনিক চিকিৎসার ওপর এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারী বিভাগের অধ্যাপক ডা: আবু তাহের ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো–ইনটেস্টিনাল সার্জারী বিভাগের সহযেগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাজাদা, বিএমএ’র সহ–সভাপতি ডা: হারুন–অর–রশিদ, বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা: শওকত আলী লস্কর, বিএমএ’র সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: পরিতোষ কুমার চৌধুরী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদ মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাহিনুজ্জামান পণ, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মিজানুর রহমান বাবু, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ।
সুপেয় পানি সংকট নিরসনে দাকোপের সুতারখালী ইউনিয়নে ২৮০টি টিউবওয়েল স্থাপন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ সুপেয় পানীয়জলের তীব্র সংকট বিরাজ করছে। এখানে প্রায় সারা বছরই লবন পানির প্রভাব থাকে। ফলে বিশুদ্ধ খাবার পানির অভাবে বাধ্য হয়ে অনেকেই পুকুর, ডোবা–নালার পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগে ভূগে থাকেন। সুপেয় এই পানি সংকট নিরসনে এগিয়ে এসেছেন বে–সরকারী উন্নয়ন সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সুন্দরবনের কোলঘেঁষা অবস্থিত এই ইউনিয়নে বাস করেন প্রায় সাড়ে ৮ হাজার পরিবার। এখানে প্রায় সারা বছরই চলে সুপেয় পানির সংকট। এই সংকট নিরসনে ইতি মধ্যে বিভিন্ন এলাকায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনটি স্থাপন করেছেন ২৮০টি টিউবওয়েল। টিউবওয়েলগুলো থেকে প্রতিদিন আশে পাশের অসংখ্য পরিবার সুপেয় পানির চাহিদা মেটাচ্ছেন বলে এলাকার অনেকেই জানান। এছাড়া ২০টি মসজিদে মুসল্লিদের জন্য নির্মান করেছেন অজুখানা।
কালাবগি এলাকার সুফলভোগি জামাল হোসেন সরদার, দক্ষিণ নলিয়ান এলাকার আব্দুল হাকিম মোড়ল, ছহিলউদ্দিন ঢালীসহ আরো অনেকে জানান, ইউনিয়নটিতে দীর্ঘদিন যাবৎ সুপেয় খাবার পানির সংকট চলে আসছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই সংকট আরো তীব্র আকার ধারণ করে থাকে। দুরের পুকুর থেকে অবিশুদ্ধ পানি এনে খেয়ে তাদের জীবন বাচাঁতে হয়। তাও আবার গরমের সময়ে শুকিয়ে যায়। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনটি বিভিন্ন বাড়িতে টিউবওয়েল স্থাপন করায় এখন তাঁরা নিকটে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি পেয়ে অনেক খুশি বলে জানান।
কালাবগি গাজীপাড়া বায়তুল মে‘রাজ জামে মসজিদের সাধারন সম্পাদক ইলিয়াস সরদার বলেন, দীর্ঘদিন ধরে তাদের মসজিদে মুসল্লিদের অজু করার সমস্যা চলে আসছিল। অনেক সময়ে পুকুর থেকে অজু করে ওঠানামা করতে গিয়ে বয়স্ক ব্যক্তিরা পড়ে যেতেন। এখন ফাউন্ডেশনের অজুখানা পেয়ে বয়স্ক মুসল্লিরা খুব সহজে অজু করতে পেরে খুশি।
এবিষয়ে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবু মুছা সরদার জানান, খাবার পানির সংকট নিরসনে সুতারখালী ইউনিয়নে এপর্যন্ত ২৮০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া চালনা পৌরসভার সবুজ পল্লী জামে মসজিদে ১টি এবং ওই ইউনিয়নে ১৯টি মোট ২০টি মসজিদে অজুখানা নির্মাণ করা হয়েছে। তাছাড়া ৭২টি অসহায় পরিবারে খাদ্য সহায়তা এবং ৫০টি পরিবারে শীতবস্ত্র দেওয়া হয়েছে। অতি দ্রুত ফাউন্ডেশনটি চতুর্থ ধাপে আরো অনেক টিউবওয়েল ও অজুখানা নির্মানের কাজ শুরু করবেন বলে তিনি জানান।
এব্যাপারে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, অবহেলিত এই ইউনিয়নে ফাউন্ডেশনটি অনেক টিউবওয়েল স্থাপন ও পরিবেশ সম্মত অজুখানা নির্মান করেছেন। এতে অনেক লোক সুফল পাচ্ছেন বিশেষ করে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে পারছেন। আর এতে অধিকাংশ লোক নানা পানি বাহিত রোগ থেকে অনেকটা নিরাপদে থাকবে বলে তিনি মনে করেন। তাছাড়া ইউনিয়নটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উপজেলা সদর হাসপাতালে রোগি নিয়ে যেতে অনেক সময়ে লাগে। অনেক সময়ে পথি মধ্যে রোগি মারাও যায়। যে কারণে তিনি ফাউন্ডেশনটির কাছে একটি হাসপাতাল নির্মানের দাবি জানিয়েছেন এবং হাসপাতালটি হবে বলে তিনি আশা করছেন।
শার্শায় সহিংসতায় আহত বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মৃত্যু: সড়ক অবরোধ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাফিজুর রহমান ধাবক(৪২) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে বাগআঁচড়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেকের সমর্থক খতিব ধাবকের ছেলে। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক ধাবক জানান, গত ১৬ নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ পহাসপাতালে।
স্থানীয়রা জানান, শার্শা বাগআচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আঃ খালেক ধাবকের সমর্থকরা বাগআচড়া সাতমাইল পশুর হাট থেকে নির্বাচনী প্রচারনায় বেড় হয়ে বাগআচড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌছালে বাগআচড়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবক সহ আরো ২ জন গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় মোস্তাক ধাবক।
মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আজ শনিবার সকালেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেকের সমর্থকরা বাগআচড়া বাজারে জড়ো হয়ে সড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ করে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় নৌকার অফিস ভাংচুর করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে টহল ব্যবস্থা জোরদার করে। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায়। এ ঘটনায় বাগআচড়া এলাকায় উওেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। তবে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরায় সংরক্ষিত নির্বাচনে অনিয়মের অভিযোগে পুনরায় ভোট গণনার দাবি ভুক্তভোগীর
খান নাজমুল হুসাইন সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউপি সংরক্ষিত ২নং ওয়ার্ড নির্বাচনে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানাযায়, গত ১১ই নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার লাবসা ইউপি সংরক্ষিত নির্বাচনে ২ নং ওয়ার্ড ৪,৫,৬ এর প্রর্থীর সংখ্যা ছিল ৩ জন। এদের মধ্যে বক প্রতীকের প্রার্থী মোছাঃ নাজমা খাতুন, মাইক প্রতীকের প্রার্থী মোছাঃ ফেরদৌসী মিষ্টি এবং কলম প্রতীকের প্রার্থী ছিলেন মোছাঃ আরিফা খাতুন সুইটি। উলে¬খিত তারিখে ভোটগ্রহণ শেষে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ বখতিয়ার রহমান ভোট গণনা করেন। উক্ত ভোট গণনায় প্রিজাইডিং অফিসার ভোট জালিয়াতি করে মাইক প্রতীকের প্রার্থী মোছাঃ ফেরদৌসী মিষ্টি যোগসাজেসে বক প্রতীকের প্রার্থী মোছাঃ নাজমা খাতুন এর প্রাপ্ত ভোট কমিয়ে উভয়কে যথাক্রমে ৩৩৬৪ ভোট সম–পরিমান করে ঘোষনা দেন বলে দাবী করেন, ভুক্তভোগী নাজমা খাতুন। তিনি আরোও বলেন, প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গননা শেষে ফলাফলের লিখিত তালিকা না দিয়ে শুধুমাত্র মৌখিকভাবে ফলাফল ঘোষনা করে যাহা নিয়ম বহির্ভূত। সেই সাথে তিনি দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করেন। তিনি আরোও জানান, থানাঘাটা আমিনিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রকৃত পক্ষে বক প্রতীকে ১৩০০ ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে প্রাপ্ত ভোট সংখ্যা কমিয়ে ১২৮৪ ভোট দেখানো হয়েছে। সঠিকভাবে নিয়মানুযায়ী ভোট গননা হলে আমি নিশ্চিত বিজয়ী হতাম। এ ঘটনায় বক প্রতীকের প্রার্থী নাজমা খাতুন পুনরায় ভোট গননার দাবী করে গত ১৪ই নভেম্বর রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে আবেদন করেছেন। এ বিষয়ে মাইক প্রতিকের প্রার্থী মোছাঃ ফেরদৌসী মিষ্টি’র সাথে মুঠো ফোনে আলাপ কালে নির্বাচনে ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসার বখতিয়ার রহমানকে ম্যানেজ করে ফলাফল জালিয়াতি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে সংশি¬ষ্ঠ ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ঝাউডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মোঃ বখতিয়ার রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে নির্বাচনের ফলাফলে অনিয়ম হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন আমি বকুল, বখতিয়ার আমার ভাই উনি পাশে নেই বলে তিনি কৌশলে এড়িয়ে যান। এ বিষয়ে সংশি¬ষ্ট রিটানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন বক প্রতিকের প্রার্থী নাজমা খাতুন গত ইংরেজী ১৪ ই নভেম্বর আমার কাছে ভোট গণনার জন্য একটি লিখিত আবেদন করেছেন। আমি আবেদনটি গত ১৫ ই নভেম্বর সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির এর কাছে ফরোয়ার্ডিং করেছি। এবিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সভাপতি রুমান, সম্পাদক পাপ্পু: দাকোপ রিপোর্টার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
দাকোপ রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। এবারের নির্বচনে সভপতি নির্বাচিত হয়েছেন মো: রুমান আহম্মেদ ও সাধারন সম্পাদক নির্বাচিত হন পাপ্পু সাহা। বিকাল ৫টার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে মো: রুমান আহম্মেদ ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী অনিমেষ বিশ্বাস ১১ ভোট ও মো: বাকির হোসেন ০৪ ভোট পান। সহসভাপতি পদে দেবাশীষ বাইন ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়সাল আলম গাজী ০৯ ভোট ও মো: বশির গাজী ০৮ ভোট পান। সাধারন সম্পাদক পদে পাপ্পু সাহা ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী রবিউল ইসলাম ০৭ ভোট ও তপু সরকার ০৮ ভোট পেয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম–সাধারন সম্পাদক পদে রাসেল কাজী, সাংগঠনিক সম্পাদক পদে মো: মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো: আলাল মির্জা, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল মন্ডল ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো: মাহমুদুল হাসান। কার্যনির্বাহী সদস্য পদে তবিয়াজ সরকার ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরুপ সরকার ০৭ ভোট পান। দাকোপ রিপোর্টার্স ক্লাব নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দ্বায়িত্বে ছিলেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা লস্কর সাহাবুর রহমান। উপস্থিত ছিলেন সমবায় কার্যালয়ের রাজিব শেখ ও পুরঞ্জন গাইন।
কলারোয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি
কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিজের ঘরে নিজে আগুন দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে যেয়ে জানা যায় জমির ক্রয়কৃত মালিক মেহমানপুর গ্রামের মৃত:সমছের গাজীর পুত্র আকছেদ আলী গাজী জানান, ২০১৪ সালে কোবলা মূলে ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করতে থাকেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের খোরশেদ আলীর প্ররোচনায় মেহমানপুর গ্রামের মৃত দেলোয়ার দফাদারের পুত্র আবুল কাসেম দফাদার রাতের আঁধারে সেখানে একটি ছোঁফড়া ঘর তুলে দেয় এবং সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। দুই পক্ষের কাগজ পত্র পর্যালোচনা পূর্বক বিজ্ঞ আদালতের বিচারক আকছেদ আলী গাজীকে ভোগ দখলের পক্ষে রায় দিয়ে দখল বুঝে নিতে আদেশ প্রদান করেন। সে মোতাবেক গত ৯ নভেম্বর ২০২১ উক্ত জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমার(আকছেদ আলীর) হাত ভেঙ্গে দেয় এবং আমার বেহাইকে হাতে কোপ দেয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করি যার নং–২৭। প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু কু–চক্রীর প্ররোচনায় রাতে সেখানে জোর করে দখল করা জমিতে ছোঁফড়া ঘরে আগুন ধরিয়ে দেয়। যেটা সম্পূর্ণ সাজানো নাটক। জমির কোবলা দলিল মূলে ক্রয় কৃত মালিক আকছেদ আলী প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানার বিচক্ষন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তাদের সু–দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে আবুল কাসেমের কাছে ঘর জালানোর বিষয়ে জানার চেষ্টা করে তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পাশের বাড়ীর একজনের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন ভাই এটা সম্পূর্ণ সাজানো নাটক। এ বিষয়ে কলারোয়া থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ¦ মীর খায়রুল কবির জানান, এ বিষয়ে প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দাকোপে জাতিসংঘের কার্যক্রম পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব
মোঃ শামীম হোসেন– বাজুয়া
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় খুলনার দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) জিসিএ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। ২০ নভেম্বর শনিবার সকাল ৯ টায় সড়ক পথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ইউএনডিপির জিসিএ, এপিসি প্রকল্পের আওতায় নির্মিত উপজেলার তিলডাঙ্গা, সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, একই ইউনিয়নে খানা ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের জিসিএ, এপিসি প্রকল্প এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জলবায়ু–ঝুঁকিপূর্ণ নারীরা কিভাবে তাদের জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজিত জীবন–জীবিকা পরিচালনা করছেন তা বোঝার জন্য দুর্যাগ–সহনশীল কৃষি পরিদর্শন করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের এর সফর সঙ্গী ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহম্মেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং জিসিএ প্রকল্পের জাতীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপ–সচিব মাশাহ্দুল কবীর,দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জলবায়ু পরিবর্তন বিশেজ্ঞ এস কে এম মামুনুর রশিদ, জিসিএ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অশোক অধিকারী, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, ইউএনডিপির কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।
খুলনায় পুলিশের তান্ডব লাঠিচার্জ ও ব্যানার মাইক ছিনিয়ে নেয়ার মধ্যে অনশন করেছে বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় পুলিশের লাঠিচার্জ, ধাওয়া, নেতাকর্মীদের ওপর হামলা, সিনিয়র নেতাদের টানা হেচড়া ও ব্যানার–মাইক ছিনিয়ে নেয়ার মধ্যেও সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘন্টা পুলিশের সাথে বাকবিতন্ডা শেষে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের অভ্যন্তরেই অনশন করেছে নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির দাবিতে কেন্দ্র থেকে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন কর্মসুচি পালনের ঘোষনা থাকলেও পুলিশের বাধায় নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি বিএনপির অনশন। সকাল থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। কিন্তু পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অনশন করতে দেবে না বলে জানিয়ে দেয়। অনেকক্ষণ পুলিশের সাথে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। পুলিশ নেতাকর্মীদের টেনে হিচড়ে তুলে দেয়। নির্ধারিত সময়ের আগেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়।
অনশন চলাকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ বিএনপির গনতান্ত্রিক ও মানবিক কর্মসুচিতে তান্ডব চালিয়েছে। পুলিশের এহেন অসভ্য, অমানবিক ও নগ্ন আচরন শান্তিপ্রিয় জনগন মোটেই সমর্থন করে না। খুলনার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, কার নির্দেশে এবং কাকে খুশি করার জন্য এ ধরনের নগ্ন হামলা চালিয়েছেন? একদিন তার জবাব দিতে হবে। সেদিন আর বেশি দুরে নয় অবৈধ সরকারের পদলেহনকারিদের চিহ্নিত করে একটি একটি করে বিচার করা হবে। খুলনার পুলিশের অশোভন আচরনের বিচার দাবি করে সাবেক সাংসদ মঞ্জু বলেন, দেশব্যাপী মৌলিক অধিকারের দাবিতে মানবিক কর্মসুচি পালিত হচ্ছে কিন্তু খুলনার পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ যে তান্ডব চালিয়েছে তা মোটেই কাম্য ছিলো না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলের নেত্রী ছিলেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য তার মৌলিক অধিকার। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারনে বেগম খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা। গনআন্দোলন গড়ে তুলে বর্তমান ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। আর সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। বিকাল ৪টায় বিশিষ্ট ভাষা সৈনিক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বজলুর রহমান নজরুল ইসলাম মঞ্জুকে সরবত পান করিয়ে অনশন ভাঙ্গান।
আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুর রহমান রানার পরিচালনায় অনশন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান মনি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এড. গাজী আব্দুল বারী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, এস আর ফারুক, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, রেহানা আক্তার, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, মোল্যা মফিজুর রহমান মফিজ, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, নিজাম উর রহমান লালু, মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, সাংবাদিক সোহরাব হোসেন, মজিবর রহমান ফয়েজ, গালিব ইমতিয়াজ নাহিদ, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, নাজমুস সাকিব পিন্টু, এনামুল কবির, খায়রুল ইসলাম জনি, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, আনিচুর রহমান, জিএম আসাদুজ্জামান, কাজী মিজানুর রহমান, ওয়াজউদ্দিন সান্টু, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, সেলিম সরদার, শেখ আসলাম হোসেন, শামসুল বারী পান্না, নাজির উদ্দিন নান্নু, হাফিজুর রহমান মনি, কাজী আব্দুল লতিফ, শরিফুল জোয়াদ্দার জলি, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম জামিল, হাসান মেহেদী রিজভী, শরিফুল আনাম, আবুল কালাম শিকদার, বেলায়েত হোসেন, আফসার উদ্দিন মাষ্টার, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, শাহানা ইসলাম, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, মোস্তফা কামাল, আব্দুল জব্বার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, তৌহিদুল ইসলাম খোকন, কাজী শাহনেওয়াজ নীরু, ইমতিয়াজ আলম বাবু, আব্দুল আলিম, বাচ্চু মীর, আকরাম হোসেন, শেখ তরিকুল ইসলাম তরু, আসলাম হোসেন, মেহেদী হাসান সোহাগ, জাকির হোসেন, আব্দুল মতিন, ওমর ফারুক, হাসনা হেনা, মোল্যা জালাল হোসেন, মোল্যা কবির হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, হেদায়েত হোসেন, এনামুল হক সজল, ওয়াহিদুজ্জামান নান্না, রিয়াজুর রহমান, হেদায়েত হোসেন হেদু, শেখ আবু সাঈদ, সিরাজুল ইসলাম লিটন, জিএম মঈন উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, নুরে আব্দুল্লাহ, মনিরুজ্জামান মনি, হুমায়ুন কবির, মাজেদা খাতুন, হাবিবুর রহমান কাজল, বাবুল মুন্সি, শামীম আশরাফ, তরিকুল আলম তুষার, খান মঈনুল হাসান মিঠু, সৈয়দ গাজী, জাবীর আলী, সেলিম কাজী, কাজী ফজলুল কবির টিটো, কাজী একরাম মিন্টু, শফিকুল ইসলাম শফি, শহিদ খান, রাজু মোল্যা, রোকেয়া ফারুক, শাহনাজ পারভীন, সেলিম বড় মিয়া, ডা. আব্দুল হালিম মোড়ল, হাবিব খান, শাকিল আহমেদ, মাসুদ খান বাদল, নাজমুল হুদা, শাহাবুদ্দিন, মিলু খান, নুরুল ইসলাম লিটন, মনিরুজ্জামান লেলিন, মুন্নি জামান, আবু জাফর, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন, কাকলি, এড. মারুফ আহমেদ, লিটন তালুকদার, মাসুম বিল্লাহ, হেলাল, ইমরান হোসেন, মফিজুল ইসলাম মিঠু, খালিদ ওয়ালিদ প্রমূখ। অনশনের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
রাজহাঁসে ঘাস খাওয়া কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রাজহাঁস নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মফিজুল ইসলাম (৩৫) মহেশপুর উপজেলার নস্তি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
সংশ্লিষ্ট নাটিমা ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন জানান, শুক্রবার বিকালে মফিজুলের রাজহাঁস প্রতিবেশী ভাটা কামালের লাগানো নেপিয়ার ঘাস খেয়ে ফেলে। কামালের স্ত্রী তারা বানু ক্ষিপ্ত হয়ে রাজহাঁসটি মারধর করে।
খবর পেয়ে মফিজুলের স্ত্রী কদবানু ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উভয় নারীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে সন্ধ্যায় কামাল ও মফিজুলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মেহগনি গাছের ডাল দিয়ে মফিজুলের মাথায় কামাল আঘাত করেন। গুরুতর আহত মফিজুলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হয় তার। পরে লাশ নিয়ে অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে ফিরে আসে।
সেখান থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার বিষয়ে জানতে মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলামের অফিসিয়াল নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেননি।
তবে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, রাজহাঁসে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মফিজুল আহত হন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
‘জামায়াতের রাজনীতির কারণেই আলেমরা বিতর্কিত হয়েছে’
খবর বিজ্ঞপ্তি
ইউনাইটেড ইসলামী পার্টির আয়োজনে খুলনায় ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় গোলযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সভায় কুমিল্লায় মন্দিরে কুরআন রাখা ও পরবর্তীতে সংঘটিত ঘটনা তুলে ধরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গোলযোগের ঘটনা ঘটে।
ইউনাটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, কুমিল্লায় হিন্দুদের পুজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে সাম্প্রদায়িক শান্তি নষ্ট করা এবং দেশে বড় ধরনের সহিংসতা ঘটনোর প্রচেষ্টা চালায় বিএনপি–জামায়াতের লোকজন। যা নিয়ে দেশের গোয়েন্দামহল উদঘাটন করেছে। মুসলমান হিসেবে কুরআন নিয়ে রাজনীতি করা ঠিক না। এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানে আমি বক্তৃতা দিতে শুরু করলেই জামায়াতের তিন নেতা হইচই শুরু করে দেয়। জামায়াতের রাজনীতির কারণেই আলেম ওলামারা আজ বিতর্কিত হয়েছে।
ইউনাটেড ইসলামী পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. শাহিন খান বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন কুমিল্লার ঘটনা তুলে ধরে বক্তব্য দানকালে একটি অংশ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এ সময় কিছুক্ষণ সভা বন্ধ ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশের মধ্যে বর্তমানে যে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে তা নিঃসন্দেহে বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত। দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় নজিরবিহীন ভূমিকা রেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ধর্মীয় সম্প্রীতি বিষয়টিকে নিয়ে বর্তমানে কিছু অতি উৎসাহী গোষ্ঠীর সন্ধান মিলেছে। কিছু কুচক্রী মহল সরকারের এই অবদানকে কলুষিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে দেশের আলেম ওলামাদের সচেষ্ট থাকতে হবে।
খুলনা আলিয়া মাদ্রাসার মাওলানা রিয়াজুল ইসলাম বলেন, সভায় একজন বক্তা পক্ষপাতমূলক বক্তব্য দিয়েছেন। নিরপেক্ষ অনুষ্ঠানে পক্ষপাতমূলক বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেডিয়াম সদস্য হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আবুল খায়ের জাকারিয়া, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন কাশেমী, মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মোহাম্মদ রফিকুর রহমান, ক্বারী মোহাম্মদ ইমদাত প্রমুখ।
‘নির্বাচন বর্জন করে ঘরে থাকুন, না হলে রক্তের খেলা বন্ধ হবে না’
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলামের বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি রেজাউল হক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী কলিন্সের বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী জামিরুল ইসলাম বাবুর পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে কলিন্স স্বতন্ত্র এক প্রার্থীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ১৬ নভেম্বর রাতে রিফাইতপুর ইউনিয়নের বিনতিপাড়া গ্রামে তিনি আওয়ামী লীগ প্রার্থী জামিরুলের পক্ষে বক্তব্য দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে ইমরান চৌধুরী কলিন্স বিএনপি নেতার ছেলে স্বতন্ত্র প্রার্থী মন্টি সরকারকে হুঁশিয়ার করে বলতে শোনা গেছে, ‘ভাই এখনও সময় আছে, আমরা কিন্তু এখনও আমাদের রুদ্ররূপ শুরু করিনি ভাই। এখনও সময় আছে, আপনার মান সম্মান নিয়ে ঘরে উঠুন। আমরা যদি রুদ্রমূর্তি ধারণ করি, এটা হবে আপনাদের জন্য খারাপ, আমাদের জন্যও খারাপ। আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য কত কিছু করতে পারি, সে হয়তো আপনার ধারণা নেই। নৌকা পেয়েছে আমাদের জামিরুল ইসলাম বাবু ভাই।’
কলিন্স তার কয়েক মিনিটের বক্তব্যে আরও বলেন, ‘জামিরুল ইসলাম বাবু টোকেন চৌধুরীর প্রার্থী, রেজাউল হক চৌধুরীর প্রার্থী, মাহবুবউল আলম হানিফ সাহেবের প্রার্থী। তাই তাকে বিজয়ী করার জন্য আমাদের যা যা করার দরকার তাই করবো।’
বিনতিপাড়া গ্রামে রাতের এ সমাবেশে এলাকার কয়েকশ’ মানুষ তার এ বক্তব্য শোনেন। এ সময় বক্তব্য শুনে অনেকে হাততালি দেন। সভায় নৌকার প্রার্থী জামিরুল ইসলাম বাবুসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইমরান চৌধুরী বিএনপির প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আপনি আমাদের শ্রদ্ধাভাজন ভাই, আমি আপনাকে অনুরোধ করবো– লোকবল তুলে, সুন্দরভাবে মাইকিং করে অথবা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করুন। এতে আপনারও ভালো, আপনার দলের লোকেরও ভালো। যদি কখনও বিএনপি সরকার ক্ষমতায় আসে, আপনি আবার নির্বাচন করবেন। আমরা সেদিন আপনাকে কিছু বলতে যাব না, কিন্তু এখন আমার দল ক্ষমতায়, আপনি কেন এখন নির্বাচন করে শুধু শুধু নিজের ভাই বোনকে বিপদে রাখবেন। আপনি যদি আপনার দলের লোককে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার গ্রামের লোককে ভালোবেসে থাকেন তাহলে আপনি এই নির্বাচন বর্জন করে ঘরে উঠে বসে থাকুন। তা না হলে ভাই এই রক্তের খেলা কিন্তু বন্ধ হবে না। এই রক্তের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আগামী ২৮ তারিখে কিন্তু আপনি ভোট সেন্টারে যেতে পারবেন না, নিজের ভোটটাও দিতে পারবেন না। শুধু শুধু আপনি আপনার ক্ষতি করছেন।’
নৌকা নিয়ে ‘আপত্তিকর‘ অডিও ভাইরাল, আ.লীগ নেতাকে শোকজ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলামকে দল থেকে শোকজ করা হয়েছে।
নৌকার বিপক্ষে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ এবং ইউনিয়ন নির্বাচনের নৌকা প্রতীকের সমর্থন না করায় তাকে শোকজ করা হয়। শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান। একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যানের আপন ভাই শেখ জাহাঙ্গীর আলম।
গত ১৮ নভেম্বর নৌকাবিরোধী একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এলাকায়। অডিও ক্লিপে উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘নৌকা পাইছো, নৌকার মাইরে …., সভাপতি মাইরেও …।’
এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সাংগঠনিক ব্যবস্থার (বহিষ্কার) জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি বলেন, অডিও রেকর্ডটি শুনেছি, তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে জবাব দেবেন তিনি। দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, অডিও ক্লিপটি এডিটিং করা। আমাকে হেয়পতিপন্ন করার জন্য একটি পক্ষ এমন প্রচারণা করছেন।
রাস্তা দখল করে রাখা হয় ট্রাক: খুলনায় ৬ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
স্টাফ রিপোর্টার
খুলনায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ট্রাক টার্মিনাল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১৯ বছর ধরে টার্মিনালের ভবনটি তালাবদ্ধ। মালিক–শ্রমিকদের অনাগ্রহ এবং খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের অবহেলায় এটি চালু হয়নি। অন্যদিকে দিনে রাতে নগরীর সড়কগুলো দখল করে রাখা হয় ট্রাক। এতে জনদুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের জিরো পয়েন্ট এলাকা, খালিশপুর–দৌলতপুর, সোনাডাঙ্গা রূপসা, কেডিএ এভিনিউ সড়কের দুপাশে সারি সারি ট্রাক রাখা থাকে। দিনের অধিকাংশ সময় সড়কের এক– তৃতীয়াংশ দখল করে রাখা হয় এসব ট্রাক। এতে যান চলাচলে বাড়ে দুর্ভোগ। সড়কে তৈরি হয় যানজট। অথচ এসব ট্রাক রাখার জন্য খুলনা সিটি করপোরেশন বিশাল এলাকা নিয়ে গড়ে তুলেছে ট্রাক টার্মিনাল। শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশাল ভবন। তবে সেখানে কোনো ট্রাক রাখা হয় না। ভবনটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না করা এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে এটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে নগরীর গল্লামারী–সোনাডাঙ্গা সড়কের পাশে ৬ একর জমির ওপর ট্রাক টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২০০২ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প বাস্তবায়ন হয়। প্রকল্পের মধ্যে ছিল–জমি অধিগ্রহণ, বাউন্ডারি, লোড–আনলোড সুবিধা, টিকিট কাউন্টার, ড্রেন, ৪৯টি ঘর, পাবলিক টয়লেট ইত্যাদি। এরপর ওই বছরই টার্মিনালটি চালু করা হয়। টার্মিনালটি পূর্ণাঙ্গ রূপ দিতে ২০০৩ সালে এমএসপি প্রকল্পের আওতায় আরও এক কোটি টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে রয়েছে ২০টি জানালা, দুটি কলাপসিবল গেট, বাতি, রড লাইট, বেসিন, হাতল ও হাতল ছাড়া চেয়ার, প্লাস্টিক, রিভলবিং ও লোহার ফিটিংস চেয়ার, কিচেন রুম, সিলিং ফ্যান, সেক্রেটারিয়েট টেবিল, ফাইল ক্যাবিনেট, খাট, চার্জার, আলমারি, ফায়ার সিলিন্ডার, বাথরুমসহ নানা সুযোগ–সুবিধা। এরপরও টার্মিনালে ট্রাক রাখেন না মালিক ও চালকরা। নির্ধারিত ফি দিয়ে এখানে গাড়ি রাখার বিষয়ে আপত্তি মালিকদের। রাস্তার ওপরেই যত্রতত্র এসব গাড়ি রাখা হচ্ছে দেদার। এতে নাগরিক ভোগান্তি বাড়লেও ট্রাফিক বিভাগ ও খুলনা সিটি করপোরেশনের কাছে বিষয়টি উপেক্ষিত রয়েছে।
সিটি করপোরেশনের এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ট্রাক টার্মিনালটি চালু করার জন্য মোবাইল কোর্ট, ট্রাকচালককে জরিমানাসহ বেশ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু সম্ভব হয়নি। বেশির ভাগ ট্রাক দৌলতপুর–খালিশপুরসহ নানা স্থানে মালামাল আনলোড করে সেখানেই অবস্থান করে। টার্মিনালে যেতে চায় না। এছাড়া ট্রান্সপোর্ট, ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদেরও যথেষ্ট অবহেলা রয়েছে বলে তিনি দাবি করেন।
টার্মিনালে ট্রাক না রাখার বিষয়ে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, অধিকাংশ ট্রাকমালিক ফি দিয়ে টার্মিনালে গাড়ি রাখতে চায় না। এজন্য রাস্তা বা গ্যারেজেই তারা গাড়ি রাখে। এটি মালিকদের বিষয়।–যুগান্তর










































