Home আঞ্চলিক বিচক্ষণতা ও দৃঢ়তা এস এম কামালকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে...

বিচক্ষণতা ও দৃঢ়তা এস এম কামালকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল: মঞ্জু

5

স্টাফ রিপোর্টার।।


কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ছাত্রনেতা এস এম কামাল হোসেন এর অকাল মৃত্যুতে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন গভীরভাবে শোকাহত ও ব্যথিত। কামাল ছিলেন একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ নেতা। দলের সব সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই অসময়ে চলে যাওয়া দলের জন্য বড় কষ্টের। কামালের মৃত্যুতে দল একজন সাহসী নেতাকে হারালো। কামালের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হবে, তা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। রবিবার ( ০৩ অক্টোবর) জোহর বাদ দক্ষিন টুটপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত প্রয়াত ছাত্রদল নেতা এস এম কামাল হোসেন এর নামাজে জানাজা পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। মঞ্জু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় পথ চলাই ছিল কামালের প্রেরণা। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।


সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করে ১৯৯৫ সালে ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক, ১৯৯৮ সালে সরকারী সুন্দরবন কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক ও ২০০১ সালে সভাপতি, ২০১০- ১৬ সালে খুলনা মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ও ২০১৫ সালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে দীর্ঘ দুইটি গনতান্ত্রিক আন্দলনে রাজপথে সাহসী ভূমিকা পালনকারী অত্যন্ত মেধাবী এসএম কামাল হোসেন ২০১৪ সালে সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স পাশ করে। রাজনীতিতে সৎ সাহসী নিষ্ঠাবান ছাত্র আন্দোলনের প্রান কর্মীদেও কাছে অত্যন্ত জনপ্রিয় পরোপকারী বিনয়ী ভদ্র একাধিক বার কারা নির্যাতন ভোগকারী ৭০টির বেশি মিথ্যা মামলার আসামী ছিলেন এস এম কামাল হোসেন।


সাবেক সাংসদ মঞ্জু মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মহানগর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, আমির এজাজ খান, জাফরুল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, রেহানা ঈসা, শাহ জালাল বাবলু, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, শের আলম সান্টু, শেখ সাদী, সাজ্জাদ হোসেন পরাগ, সাজ্জাদ আহসান তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, মজিবুর রহমান ফয়েজ, নাজমুল হুদা সাগর, ফারুক হোসেন হিল্টন, নেইমুল ইসলাম নেইম, নিয়াজ আহমেদ তুহিন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, আবু সাইদ শেখ, ম শ আলম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ্বাস, মোহাম্মদ আলী, কাউন্সিলর শমসের আলী মিন্টু, মাজেদা খাতুন, সাইমুন ইসলাম রাজ্জাক, আবু বকর, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম জহির, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক রাশিদুল ইসলাম,সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক আমিনুল ইসলামসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত ছাত্রনেতার কফিনে দলীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সাবেক মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন শনিবার দিনগত রাত আড়াইটায় বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। ইতিপুর্বে সে তার পিতা-মাতা ও বড় ভাইকে হারিয়েছে। মৃত্যুকালে সে স্ত্রী, এক শিশু কন্যা, এক বোন ও মৃত ভাইয়ের স্ত্রী ও পূত্র সন্তানকে রেখে গেছেন।

-খবর বিজ্ঞপ্তি