Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

40

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনা নামটি আজ বদলে যাওয়া বাংলাদেশের এক প্রতিচ্ছবি । যার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বসভায় নিজেকে পরিচয় করিয়েছে অনন্য রূপে, যেন নতুন ভাবে। শনিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকায় সংসদ সদস্যের ন্যাম ভবনের বাসায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলামের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তার ভাই ঢালী আলমগীর হোসেন খোকনের হাতে তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ তসলিম হুসাইন তাজ, যুবলীগ নেতা শামীম সরকার, শাহানুর আলম, রেজাউল ইসলাম সজীব, আল মাহমুদ, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো প্রমুখ।

ডুমুরিয়ার শোভনায় মনোনয়ন বাছাইয়ে বর্ধিত সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষে ৭নং শোভনা ইউনিয়ন আ’লীগের আয়োজনে এক বর্থিত সভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে গতকাল শনিবার সকালে গাবতলা পূজা মন্দিরের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ হেবজুর রহমান।ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক গফ্ফার বাওয়ালীর সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগ নেতা এমএম সুলতান আহমেদ,সরদার আঃ গণি,অধ্যক্ষ সুভাষ সরদার,এমএম হুমায়ুন কবির,শিবপদ গোলদার,কামাল বাওয়ালী,পবিত্র বসাক,নিখিল মন্ডল,প্রনব সরদার,নার্গিস সুলতানা প্রমূখ। সভা শেষে সরদার আঃ গণি,এমএম হুমায়ুন কবির,অরিন্দম মল্লিক,শহিদুল সরদার,গফ্ফার বাওয়ালী,ময়েজ উদ্দিন শেখ,প্রনব সরদার,কামাল বাওয়ালী,সাগর রায় ও দেব্রত বিশ্বাস দলীয় মনোননয়ন প্রত্যাশা করেন।

ডুমুরিয়ায় ১৬দলীয় ফুটবল খেলায় জিয়ালতলা ফাইনালে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জিয়ালতলা উদ্দীপন যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট মিনি গোল ফুটবল টুর্ণামেন্টে ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে জিয়ালতলা প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত জিয়ালতলা বনাম মাদারতলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। ছোট মাঠ,মিনি গোলপোষ্ট,কানাই কানাই দর্শকের উপস্থিতিতে ছয় খেলোয়াড়ের টানা ৫০ মিনিটের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।এরপর ট্রাইব্রেকারে জিয়ালতলা ফুটবল দল ৩-২ গোলে মাদারতলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীর্ন হয়।খেলাটি পরিচালনা করেন বিনয় কুমার সরকার ও ক্লাবের সাধারন সম্পাদক কুমারেশ বৈদ্য।ধারাবর্ষে ছিলেন মোঃ জিল্লুর রহমান।

কেশবপুরে বিভিন্ন মামলায় দুই নারীসহ ১৯ জন গ্রেপ্তার

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম নাটা (৪৮), শুকুর আলী সরদার (৫০) ও তার ছেলে রবিউল ইসলাম (২৬), পাঁজিয়া গ্রামের সোহরাব গাজী (৭২), তার ছেলে শওকত আলী (৩২), একই গ্রামের মিজানুর রহমান (৩৯), ইউসুফ আলী (৩০), বিমল দেবনাথ (৫১) ও তার স্ত্রী অঞ্জনা দেবনাথ (৪৬), ফতেপুর গ্রামের শাহিনুর রহমান (৩২), পারভিনা বেগম (৩৫), বারুইহাটি গ্রামের পলাশ হোসেন (২৭), ইমান আলী সরদার (৪৫), শাহাবুদ্দিন (৪৪), নাসির উদ্দীন (৪৬), ব্রাহ্মনডাঙ্গা গ্রামের গোলাম সরোয়ার (৫৫), গোলাম ফারুক (৬১), ব্যাসডাংগা গ্রামের হাসানুজ্জামান (৩২) ও ফয়সাল আহম্মেদ রাজুকে (২৭) গ্রেপ্তার করে।

কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ কর

বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ আঞ্চলিক পরিষদ,খুলনা

খবর বিজ্ঞপ্তি

গতকাল সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ আঞ্চলিক পরিষদ খুলনার ত্রি-বার্ষিক সম্মেলন শেখ আবিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠান শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ,১৫ই আগষ্ট জাতির জনকসহ পরিবারের নিহতসহ বাংলাদেশ বেতারের নিহত সকল শিল্পীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিল্পীদের বৈষ্যম্য কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। বেতারের শিল্পীদের সম্মানী মোটেও সন্তোষ জনক নয়। আমি সুবিধামত তথ্যমন্ত্রীর সাথে শিল্পীদের সম্মানী বাড়ানোর ব্যাপারে আলোচনা করবো এবং যাতে শিল্পীরা তাদের যথাযত সম্মানী প্রায় সে ব্যাপারে অনুরোধ করবো। খুলনায় যাতে অতি দ্রুত পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু হয় এই ব্যাপারে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি। অনুষ্ঠানে  প্রধান  বক্তা হিসেবে বক্তব্য রাখেন মীর নাসির আহম্মেদ নিউটন মহাসচিব বেনানাশিস কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহিদুল ইসলাম,উপ-আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির এস এম সরোয়ার হোসেন,এম এ জলিল,শেখ হাবিবুর রহমান,মুন্সি আবু হারুন টিটো। পরিশেষে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি তৈরির প্রক্রিয়ার জন্য নির্বাচন পরিচালনা পরষদকে আহবান জানান। তখন শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মোকলেছুর রহমান বাবলু প্যানেল আহবান করেন। তখন আবিদ-সজল-কচি এই প্যানেলটি নির্বাচন পরিচালনার কমিটির হাতে আসে। অন্যকোন প্যানেল না থাকায় এই প্যানেলকে সর্বসন্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি মহাসচিব মীর নাসির আহম্মেদ নিউটন। শেখ আবিদ উল্লাহকে সভাপতি এবং চৌধুরী মিনহাজ উজ জামান  সজলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য ঘোষণা করা হয়। তখন নবনির্বাচিত সভাপতি সকলকে মধাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ করেন।

ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ণ পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের লক্ষ্যে  ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শহীদ স্মৃতি মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব খান নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. রবিন্দ্রনাথ মন্ডল। আছফার হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবদ্বীপ দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি সরদার আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, উপ-দপ্তর সম্পাদক শেখ ইকবাল হোসেন, সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ইউনিয়ন সহ-সভাপতি মোশারফ হোসেন কচি, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, আফজাল হোসেন, খান আবুল বাসার প্রমুখ।

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ সোহরাব হোসেন-এর মৃতূতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোকা বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তরুণ-যুবদের সঠিক পথে পরিচালিত করতে পারলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করা সহজ হবে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক যুব সমাজকে রাষ্ট্রের চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদেরকে সহনশীল সমাজ গড়ার কাজে উৎসাহিত করতে হবে। তরুণ-যুবদের সঠিক পথে পরিচালিত করতে পারলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করা সহজ হবে। তিনি পাকিস্তান সরকার কর্তৃক বাঙালীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা পেশ এবং ছয় দফা কেন্দ্রিক দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনে তৎকালীন তরুণ-যুবকদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধান প্রণয়নসহ ভূমি সংস্কার, মিল কলকারখানা জাতীয়করণ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করেছিলেন। সেই সংবিধানেই বঙ্গবন্ধু গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে মূল স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আন্তর্জাতিক শান্তি দিবস ও আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী প্রচারাভিযানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। “ন্যায্যাতাভিত্তিক ও টেকসই বিশ্ব ফিরিয়ে আনবোই” এবং “সব রকম সহিংসতাকে না” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ-যুবদের সংগঠন পিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর “উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ” প্রকল্পের আওতায় এ ক্লাব গঠন ও কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে ক্লাবের সদস্যগণ গত ১৫ সেপ্টেম্বর থেকে তরুণ-যুবদের মাধ্যে সহনশীলতা এবং উগ্রপন্থা বা জঙ্গীবাদ বিরোধী চর্চা ছড়িয়ে দিতে ‘শান্তি ও সহনশীলতা’ প্রচারাভিযান শুরু করে। প্রকল্পের আওতায় পিস ক্লাব ভিত্তিক সংস্থা ‘পিস কনসোর্টিয়াম’ খুলনা ও রাজশাহী মহানগর এবং সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় তরুণ-যুবদের সম্পৃক্ত করার মাধ্যমে শান্তিময় সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

সিটি মেয়র তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আরো বলেন, সৃজনশীল এ উদ্যোগ টেকসই এবং সহনশীল সমাজ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া তিনি কোভিড-১৯ সংক্রমণের বিষয়ে বিভিন্ন ঘৃণামূলক প্রচারণা বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তরুণ-যুবকদের প্রতি আহবান জানান। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক সহযোগী অধ্যাপক (অবঃ) আনোয়ারুল কাদির ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম জাহিদ হোসেন। রূপান্তর এর প্রকল্প ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন, পিস কনসোর্টিয়াম পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের পিসক্লাব সদস্য ও রূপান্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সিটি মেয়র বিষয়ভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

মোড়েলগঞ্জে জিংধান ব্রি-৮৪’র প্রদর্শনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জে জিংক ধান-ব্রি ধান ৮৪-এর প্রদর্শনী শীর্ষক কৃষকদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাসেমখার হাট সাইক্লোন শেল্টারে “জিংক ধান করবো চাষ, পুষ্ঠি পাবো বারো মাস” জিংধানের ভাত খাই, শরীরের জিংকের ঘাটতি মেটাই’ এ স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ এর উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. মেজবাহ আহমেদ, বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ-এর সমন্বয়কারি ম. জাহিদুল আলিম সেলিম, হিসাব রক্ষক বিমান সোমাদ্দার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, সাংবাদিক গনেশ পাল, কৃষক মো. বাইজিদ হাওলাদার প্রমুখ। এ কর্মশালায় ১০০ জন কৃষক জিংকের প্রয়োজনীয়তা মানুষের শরীরে রোগ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করার লক্ষে ও ব্রি-ধান ৮৪ ফসল চাষাবাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন কৃষকরা।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার দুইশত ৪৮ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় শনিবার আট হাজার দুইশত ৪৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত ২৪ জন এবং মহিলা চার হাজার ২৪ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার আটশত ২১ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার চারশত ২৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ২৫ জন, বটিয়াঘাটায় আটশত ৮১ জন, দিঘলিয়ায় নয়শত ১০ জন, ডুমুরিয়ায় সাতশত ১৭ জন, ফুলতলায় চারশত ৬৮ জন, কয়রায় এক হাজার দুইশত ৩৭ জন, পাইকগাছায় পাঁচশত ৮০ জন, রূপসায় দুইশত ৭৯ জন ও তেরখাদায় একশত ৩০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার দুইশত ৭১ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার দুইশত ৮৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এপর্যন্ত খুলনা জেলায় পাঁচ লাখ ৭৭ হাজার ছয়শত ৮৯ জন প্রথম ডোজ এবং দুই লাখ ৯৬ হাজার একশত ৪১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন সদর থানার ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১০ টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

থানা সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ছিলেন মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন এবং সাংগঠনিক কাজের বিভিন্ন দিক নিয়ে দায়িত্বশীল ও কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, গাজী ফেরদাউস সুমন, মোঃ আবুল কাশেম, মোঃ জাবের হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, বখতিয়ার হোসেন, আশরাফুল ইসলাম, আফজাল হোসেন, আরিফুর রহমান মিঠু সহ প্রমূখ নেতৃবৃন্দ।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জামির হোসেন।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত‘র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ তৈয়াবুর রহমান, যুগ্ন সম্পাদক ডি. জেড এম হাসান বিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এসএম গালিব ইমতেয়াজ নাহিদ। কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিদা আক্তার,

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম ভুইয়া তানু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আক্তার মিঠু, মোহসিন পারভেজ, বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, বাগেরহাট জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, বাগেরহাট পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ওমর আলী মুন্না, সদর উপজেলা যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, জয়নাল পারভেজ সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জামির হোসেন বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে স্বেচ্ছাসেবক দল রাজপথে রয়েছে। কোন হামলা, মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শে গড়া কর্মীদের থামানো যাবে না। আওয়ামী সরকারের পতন এবং আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবধ্য থেকে কাজ করার আহবান জানান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশের কোথাও আজ শান্তি নেই। দ্রব্য মূল্যে উর্দ্ধোগতি, মুদ্রাস্ফিতি, বেকারত্ব, ব্যবসা-বানিজ্যে ধ্বস, শেয়ার বাজার লুট, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সব মিলিয়ে দেশের মানুষ আজ দিশেহারা। দেশের মানুষকে শান্তিতে রাখতে বিএনপির কোন বিকল্প নেই।

এদিন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর উপজেলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট পৌরসভার কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে পত্রিকা বিক্রেতা আলমের ইন্তেকাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী এলাকার পত্রিকা বিক্রেতা মোঃ আলম শেখ (৪৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৮টায় পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের নিজ বাড়ীতে তিনি হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস করেন।

মোঃ আলম শেখ শ্যামবাগাত গ্রামের মরহুম নকীব উদ্দিন শেখ এর মেঝ পুত্র। মূত্যুকালে তিনি ১ স্ত্রী ৪ কন্যা সহ অংসখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদ চত্তরে তাঁর নামাজের যানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। আলমের জানাযায়, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, পিলজংগ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুজ্জামান তুহিন ও মোঃ সেলিম শেখ সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

মোঃ আলম শেখ ১৯৯৩সাল থেকে মৃত্যুর পূর¦ পর্যন্ত সুনামের সাথে ফকিরহাট এলাকায় পত্রিকার ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অকাল মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপসায় নৈহাটি ইউনিয়ন আঃলীগ নেতৃবৃন্দের কাছে দলীয় মনোনয়নের জন্য ৮ জনের আবেদন ও জীবনবৃত্তান্ত  জমা

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথমিক অবস্থায় নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেওয়া অনুষ্ঠান   ২ অক্টোবর সকাল  ১০টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেন মোট ৮ জন। তারা হলেন যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ও নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা আওয়ামীলীগে সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনা আক্তার লিপি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য উদীয়মান সমাজসেবক নোমান ওসমানী রিচি,  উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেম্বার মোঃ মাবুব উল আলম,  বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক  মোঃ বাদশা মিয়া। তারা সকলেই ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও উপস্থিত নেতৃবৃন্দের কাছে তাদের আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেন।

খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র ত্রি- বার্ষিক নির্বাচনে নব- নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের ২য় তলায় সংগঠনের কার্যালয় এর আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সরকারি আইন কর্মকর্তা আইনজীবী সুনীল চন্দ্র দাস শপথ বাক্য পাঠ করান।

এ সময় নব- নির্বাচিত সভাপতি আলহাজ¦  অধ্যাপক মো. আজম খান, সহ-সভাপতি আলহাজ¦ আ. রাজ্জাক ও মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মোস্তফা পাটয়ারী, সহ-সাধারণ সম্পাদক  মো. আজাদ খান, মো. কালাম ফকির,  দপ্তর ও কোষাধ্যক্ষ মো. নাদের আলী , সাংগঠনিক সম্পাদক মলয় কুন্ডু সুমন, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. গোলাম মোস্তফা দুলাল এবং কার্যকরী সদস্য মো. বদরুল আলম সাগর, ইসরাইল শেখ, মো. মোসলেম খান, শেখ ওহিদুল ইসলাম এবং মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বটিয়াঘাটায় চাঁদা দাবি ও হামলা মামলার চার্জশিট দাখিল : অভিযুক্ত ৫ আসামিকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার :

দাবিকৃত চাঁদা না দেয়ায় খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা বাজার এলাকায় নগরীর একজন বিশিষ্ট ব্যবসায়ীর ওপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলা ও মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে এজাহারভূক্ত চিহ্নিত ৫ সন্ত্রাসীকেই অভিযুক্ত করা হয়েছে। আদালত চার্জশিট গ্রহণ পূর্বক ৫ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণ করেছেন। এর আগে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ৫জনের নাম উল্লেখ করে গত ৯ আগস্ট বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়|

চার্জশিটভূক্ত আসামিরা হচ্ছে- বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে পান্না মিয়া (৪০) ও প্রিন্স হাওলাদার (৩৮), একই গ্রামের মোক্তার আলী হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (৪৩), আবুল মুন্সির ছেলে ময়না মুন্সি (২৭) ও মৃত মান্নান হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৫০)। উল্লিখিত আসামিদের বিরুদ্ধে হত্যা, জমি দখল, চাঁদাবাজি ও হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে পুলিশের রেকর্ডে। এর মধ্যে শুধুমাত্র আলম হাওলাদারের বিরুদ্ধেই বটিয়াঘাটা ও খুলনা সদর থানায় ১৬টি মামলা রয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে।

মামলায় বাদি পক্ষের আইনজীবী এইচ এম ওমর ফারুক (রনি) জানান, খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত, বটিয়াঘাটায় ২৮ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট শুনানী হয়। শুনানী শেষে আদালত চার্জশিটভূক্ত ৫ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এজাহারে উল্লেখ করা হয়, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী বটিয়াঘাটার তেতুলতলা মৌজায় তার নিজস্ব সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেন। সে মোতাবেক বর্গাদারদের তিনি বিষয়টি জানিয়ে দিয়ে ওই জমিতে তাদের চাষাবাদ করতে নিষেধ করেন। এতে বর্গাদার ময়না মুন্সি ক্ষিপ্ত হয়ে বিগত মৌসুমে তার প্রাপ্য ফসলাদি না দিয়ে তালবাহানা শুরু করে। এমনকি তিনি জমিতে গেলে অপর বর্গাদার পান্না মিয়ার নেতৃত্বে জাফর হাওলাদার ও প্রিন্স হাওলাদার হুমকি দিয়ে তাকে বলে, ‘কম দামে জমি কিনে বেশি দামে বিক্রি করতেছিস, এই জমি বিক্রি করতে হলে আমাদেরকে ১ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় জমি বিক্রি করতে দেবো না।’

অপরদিকে, ওই জমি কেনার উদ্দেশ্যে জনৈক আলমগীর হোসেন বায়না চুক্তিবদ্ধ হয়ে ওই জমিতে ঘেরা বেড়া ও যাতায়াতের রাস্তা নির্মাণ করতে গেলে বর্গাদাররা তার কাজেও বাঁধা দেয়। তাদের এ ধরণের আচরণে তিনি তার অবশিষ্ট জমি একই গ্রামের মৃত আমজাদ পালোয়ানের ছেলে আব্দুল মালেককে চাষাবাদ করার দায়িত্ব দেন। সে মোতাবেক আব্দুল মালেক মিয়া জমি চাষ করার পর জাফর হাওলাদারও একই জমিতে পুনরায় জোরপূর্বক চাষ করে।

এ ঘটনায় বটিয়াঘাটার তেতুলতলা গ্রামের মৃত মোহাম্মদ আলী খা’র ছেলে বাবুল খা বিষয়টি মিমাংসার জন্য গত ৫ জুলাই তেতুলতলা বাজারে ওই ব্যবসায়ীকে উপস্থিতি থাকতে বলেন। ৫ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৪টায় তেতুলতলা বাজারস্থ তেতুলতলা-পুটিমারী মৎস্যজীবী সমিতির অফিসের সামনে সালিশি বৈঠক বসে। এসময় বর্গাদার ময়না মুন্সিসহ তার সহযোগিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও লাঠি নিয়ে এসে পুনরায় ওই ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় গত ৯ আগস্ট বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এস আই সোহানুর রহমান তদন্ত শেষে এজাহারভূক্ত চিহ্নিত ৫ সন্ত্রাসীকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক সাধারণ সম্পাদক পল্টুর দুর্নীতি-অনিয়ম তদন্তের নামে সময়ক্ষেপণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রভাব খাটিয়ে আর বন্দরের কর্মকর্তাদের ম্যানেজ করে তার আগের সকল দুর্নীতি-অনিয়মের তদন্তে সময়ক্ষেপণ করে আবারও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সাবেক সাধারন সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু। নানা অনিয়ম-দুর্নীতে এক সময় ডুবে থাকা সিবিএর সাবেক ওই নেতার বিরুদ্ধে দীর্ঘদিনেও কোন ব্যবস্থা না নেয়ায় চরম ক্ষুদ্ধ বন্দরের কর্মচারীরা। তারা বলছেন, দুর্নীতিবাজ কেউ সিবিএ’র নেতা হলে তা বন্দর উন্নয়নে বাধাগ্রস্থ হবে। কারণ বন্দরের উন্নয়নের সাথে অঙ্গাঅঙ্গিভাবে সিবিএর নেতৃত্বও জড়িত।

অভিযুক্ত কাজী খুরশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের প্রতাপশালী এক সাবেক নেতা। তিনি চাকুরীতে কর্মরত থাকা অবস্থায় ছুটি না নিয়ে গত ২০১২ সালে ১৯ অক্টোবর থেকে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত ইতালিতে অবস্থান করেন। সেখানে ১শ ২৪ দিন থাকার পর দেশে ফিরে বিদেশে অবস্থানের বিষয়টি গোপন করে অসুস্থ্যতার ভূয়া মেডিকেল সনদপত্র দেখিয়ে আবারো চাকরিতে ফিরেন এবং একই সাথে বিদেশে থাকা চার মাসেরও অধিক সময়ের বেতন ভাতাও উত্তোলন করেন তিনি। এ নিয়ে বন্দর এলাকায় তোলপাড় শুরু হলে ঘটনার সত্যতা উদঘাটনের দাবী উঠে। এরপরই তিনি (পল্টু) মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নেতা বনে যান। নির্বাচিত হন সাধারণ সম্পাদক। নেতৃত্বের প্রভাব খাটিয়ে ওই ঘটনাটি ধামাচাপা দিতে সক্ষম হন তিনি। এরপর শুরু করেন বন্দরের কর্মচারী নিয়োগ বাণিজ্য। আর ওই নিয়োগ বাণিজ্যে বাঁধা সৃষ্টি করায় তৎকালীন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম ফারুক হাসানের সাথে খুলনা নেভী স্কুলে নিয়োগ পরীক্ষার সময় অসৌজন্যমুলক আচরণও করেন পল্টু। এবং বন্দর চেয়ারম্যান এম ফারুক হাসানের গাড়ী গতিরোধ করে  গাড়ীর  চাবিও নিয়ে যান তিনি। এ ঘটনায় পল্টুর নামে মামলা করেন বন্দর কর্তৃপক্ষ। সেই মামলাও বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে তিনি জড়িয়ে পড়েন নানা অনিয়ম ও দুর্নীতিতে। এ সকল ঘটনায় ২০২০ সালের ৪ অক্টোবর কাজী খুরশিদ আলম পল্টুর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় খোদ নৌ পরিবহন মন্ত্রণালয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বন্দর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাছে ঘটনার সত্যতাসহ প্রমাণও মেলে। এরপর তদন্ত কমিটি কাজী খুরশিদ আলম পল্টুকে পলায়নের দায়ে দোষী সাব্যস্ত করে তৎকালীন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো: শাহজাহান বরাবরে অফিস আদেশের প্রেক্ষিতে গত ২০২১ সালের ২১ জানুযারী প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। কিন্তু বন্দরে কর্মরত কর্মচারীদের অভিযোগ, অদৃশ্য কারণে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি পল্টুর বিরুদ্ধে।

বন্দর কর্তৃপক্ষের নৌ শাখায় কর্মরত ২য় শ্রেনীর ড্রাইভার মোঃ ইলিয়াস মিয়া বলেন, বন্দরের কর্মচারীদের এক সময়ে জিম্মি করে বহু টাকাপয়সা হাতিয়ে নিয়েছে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক পল্টু। তিনি আরো বলেন, ২০১৯ সালে বন্দরের বেতার শাখায় মেধা তালিকায় নিয়োগ পাওয়া মোঃ সোহাগের কাছ থেকে তিনি দশ লাখ টাকা হাতিয়ে নেন। মাসোয়ারা না দিলে অধিকাংশ কর্মচারীকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলী করে হয়রানীও করেছেন তিনি। চলতি মাসে আবারো সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ওই নির্বাচনে কাজী খুরশিদ আলম পল্টু সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এমন খবরে ক্ষুদ্ধ বন্দরের সাধারণ কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে দুর্নীতির সাজা নানা অজুহাতে বিলম্বিত করে আবারও প্রার্থী হওয়ায় সুযোগ নিয়েছেন পল্টু।

কাজী খুরশিদ আলম পল্টু বলেন, আমার যা বলার তা আমি তদন্তকারী কর্মকর্তাদের কাছে বলেছি, সেখানে খোঁজ নেন, আমি কিছু বলতে পারবো না।

তবে অভিযুক্ত কাজী খুরশিদ আলম পল্টু নিজেকে নির্দোষ দাবী করলেও মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুল আলম বলেন, তদন্ত কমিটি কাজী খুরশিদ আলমের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছেন। বিষয়টি আইনি ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকারের উপর দায়িত্ব দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়টি তদন্তাধীন/বিচারাধীন থাকায় এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার। বন্দরের কর্মচারী নিয়োগের প্রভিধানমালা মোতাবেক কেন নিদিষ্ট সময়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিদিষ্ট কোন সময় দেয়া নেই প্রভিধানমালায়।

রূপসায় জাতীয় উৎপাদনশীলতা বিদস-২০২১ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রূপসা  প্রতিনিধি :

 রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা বিদস-২০২১ উদযাপন উপলক্ষ্যে গত ২ অক্টোবর সকালে র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার সঙ্গিতা মজুমদার। কৃষিবীদ শিউলী মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন- মহিলা অধিদপ্তর কর্মকর্তা তাহিরা খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সা: সম্পাদক আ: রাজ্জাক শেখ, সাংবাদিক এম মুরশীদ আলী, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার কৃষক, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা

মোঃ আবু তাহের, নড়াইল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইল জেলা সদরের চিত্রানদীতে বর্ণাঢ্য আয়োজনে শনিবার (২অক্টোবর) বেলা ৩টায় ঐতিহ্যবাহী ‘এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ১টি ও পুরুষদের ১৫টি নৌকা অংশ গ্রহণ করে। চিত্রা নদীর দু’ধারে অবস্তিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ঔহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পাড় উৎসবের নগরীতে পরিণত হয়। নৌকা বাইচ চলাকালে শহরে লোকের ভিড়ে তিল ধরণের ঠাঁই ছিল না কোথাও। জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী,পুরুষ ও শিশুরা নৌকাবাইচ দেখতে আসেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী এমপি। নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ’র সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। এর আগে মন্ত্রী আজ সকালে চিত্রশিল্পী এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স, সুলতানের তৈরি করা শিশুদের জন্য নৌকা, হাটবাড়িয়া জমিদারবাড়ি পার্ক, জমিদারদের আমলে নির্মিত রাধাগোবিন্দ মন্দির ও চিত্রা নদীর পাড়ে বাঁধাঘাট পরিদর্শন করেন।

দাকোপে তরমুজ চাষে ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের

মোঃ শামীম হোসন- বাজুয়া

খুলনার দাকোপের বাজুয়ার চাষীরা গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। গ্রীষ্মকালীন তরমুজ চাষে ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের। মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে তারা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারের মত এ আবাদে ভালো ফলন পেয়ে বেশ লাভবান হচ্ছেন তাঁরা। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে গ্রীষ্মকালীন এ তরমুজ। তরমুজ চাষে লাভবান হওয়ায় অনেক কৃষক নতুন করে এ আবাদে ঝুঁকছেন। কৃষি বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা তরমুজ আবাদ পরিদর্শন করে চাষীদের এ আবাদে উদ্বুদ্ধ করছেন। ফলে চাষীরা  মাছের ঘেরের বেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন। তরমুজ চাষ করে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছেন। এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ঘেরের বেড়িতে তরমুজ চাষ করা হয়েছে। লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, তিনি ১০ বিঘা মাছের ঘেরের বেড়িতে তরমুজের চাষ করেছেন গাছের গ্রোতও ভালো কোন কোন গাছে তরমুজ ধরতে শুরু করেছে। তিনি আশা করছেন তার তরমুজ চাষ একটু দেরিতে হলেও ভালো ফল তিনি পাবেন। বাজুয়ার পশ্চিম  বাজুয়ার রশীদ শেখ বলেন মাছ চাষের পাশাপাশি ৪ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। এতে আমরা সফল হয়েছি। তার উৎপাদিত তরমুজ আকারেও বেশ বড়। একই গ্রামের সুপদ বলেন ৬ বিঘা জমিতে তরমুজ চাষ করে সফল হয়েছি। উৎপাদিত তরমুজ বাজুয়া বাজার, দিগরাজ বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, দীর্ঘ ২০/২২ বছর কৃষকরা মাছের ঘের তৈরি করেন এবং মাছ চাষের প্রতি সকলের আগ্রহ জন্মে তবে কয়েক বছর মাছ চাষে ভাইরাসের কারণে লোকসান হয়ে চাষীরা দিশেহারা হয়ে পড়ে তারপর থেকে লবণ জল তুলা বন্ধ করে এবং আমন ধান চাষসহ সেজেনারি রবি শস্য ও তরমুজ চাষ শুরু করে। সকলেই লাভবান হতে থাকে এবছর তরমুজ চাষ করে চাষীদের বাম্পার ফলন হয়েছে। ফলে তরমুজ চাষীদের অনেকেই বর্ষা মৌসুমে এসে তাদের ঘেরের বেড়িতে এ বছর কৃষকরা তরমুজ চাষ করে। তিনি আরো বলেন এলাকায় দেখা গেছে যারা এই অসময়ে তরমুজ চাষ করেছে তাদের সকলেই ধান, মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করে লাভবান হয়েছে। তবে আগামীতে এলাকায় আরো ব্যাপক হারে তরমুজ চাষ হবে বলে আশা করা যায়। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, দাকোপে মাছের ঘেরের বেড়িতে তরমুজ চাষ এলাকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে এশিয়ান-১,পাকিজা সুপার, ব্লাক কিং, ব্লাক কুইং জাতের তরমুজ এখানে বেশি আবাদ করা হয়েছে। এ চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

জাতীয় উৎপাদনশীলতা দিবসে খুলনায় আলোচনা সভা

তথ্য বিবরণী

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষি, শিল্প, মৎস্য, প্রাণিসম্পদসহ প্রতিটি সেক্টরে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। তিনি বলেন,  আমরা যুব সমাজকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে পারলে দেশ আরো সামনে এগিয়ে যাবে। আজ বিশে^র কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। করোনাকালে বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

রূপসার শ্রীফলতলা ইউনিয়নে প্রচারণায় এগিয়ে হাবিব

রূপসা (খুলনা) প্রতিনিধি

রূপসার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এস এম হাবিব। তিনি  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক  সম্পাদকের দায়িত্বে থেকে প্রচায়ণায় এগিয়ে রয়েছেন। নির্বাচনী প্রচার প্রচারণায় ধারাবাহিকতায় আজ বিকালে ইউনিয়নে প্রায় ৩শতাধিক  মোটরসাইকেল নিয়ে গণসংযোগ করেন এবং গণসংযোগ শেষে পথ সভায় বক্তৃতা করেন।

এসময় উপস্থিত ছিলেন আ: রশিদ মুনসী,ছাদেক মল্লিক,আলতাফ শেখ, জলিল মোড়ল,মুনসুর শেখ,  ইসরাইল ইজারাদার, আজগার শেখ, খোকা শেখ, ,আঃমজিদ শেখ,রশিদ শেখ, আনসার শেখ,ইমরাহুম শেখ,আঃহোসেন শেখ, আফজাল শেখ,রউফ ইজারাদার,মৌলবি শেখ, রহিম মোল্যা আঃহাই শেখ,ইসরাইল মোড়ল,মাজেদ মোড়ল,টুলু মলিক, জাকির মুনসী,মিজান মোড়ল,ইরশাদ আলী, রোকন মলিক,আকরাম শেখ, কামাল মল্লিক,ইকরামুল মোড়ল,আরিফ মোড়ল,, তুহিন মোড়ল, জামাল শেখ, উজ্জ্বল, ফয়সাল সরদার, আমিনুল, বাবু শেখ, সোহেল মুনসী,বাপী মোড়ল, শাহাজালাল,শরিফুল মলিক, জিয়া  ইজারাদার, বাবু ইজারাদার, মনি শেখ,আজিম শেখ, আছাদ খান,আফজাল শেখ,আরিফ শেখ প্রমূখ।

রূপসায় উৎপাদনশীল দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রূপসা (খুলনা) প্রতিনিধি

রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা বিদস উপলক্ষ্যে গত ২ অক্টোবর সকালে র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার সঙ্গিতা চৌধুরী, কৃষিবীদ শিউলী মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন- মহিলা অধিদপ্তর কর্মকর্তা তাহিরা খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সা: সম্পাদক আ: রাজ্জাক শেখ, সাংবাদিক এম মুরশীদ আলী, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার কৃষক, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নড়াইলে বসতঘরে আগুন, নগদ টাকাসহ ১২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলের লোহাগড়ার উপজেলার লাহুড়িয়া-হেচলাগাতি গ্রামের মোঃ লিকু মোল্যার বাড়ির বসতঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। এ আগুন ধরার ঘটনায় নগদ ২লক্ষ ৮০হাজার টাকাসহ ১২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার দায়েরের এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে লাহুড়িয়া-হেচলাগাতি গ্রামের এনায়েত শেখ, মাফিউল মোল্যা, দেলোয়ার মোল্যা, আলী কদর বিশ্বাস, ফিরোজ শেখ, সেলিম মোল্যাসহ ১০-১২ জন লোক মিলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ৩০ সেপ্টেম্বর

দিনগত গভীর রাতে লিকু মোল্যাকে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা লিকু মোল্যার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরে আগুন লেলিহান শিখা দেখে লিকু মোল্যা ও পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে গেলে জীবনে বেঁচে যান। এ ঘটনায় লিকু মোল্যার ঘরে থাকা নগদ ২লক্ষ ৮০হাজার টাকা, ধান,পাট ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ঘটনা উল্লেখ করে শনিবার লোহাগড়া থানায় এজাহার দায়ের করেছেন লিকু মোল্যা। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। এ ব্যাপারে এনায়েত শেখ, আলী কদর বিশ্বাস জানান, লিকু মোল্যার বসতঘরে আগুন দেয়ার ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। মিথ্যা কথা বলে ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে

ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, লিকু মোল্যার বসত ঘরে আগুন লাগার বিষয়টি তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।

মেট্টোরেলের আরো ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি এসপিএম ব্যাংকক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মেট্টোরেলের আরো ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ এসেছে পৌঁছেছে মোংলা বন্দরে। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এ ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশী জাহাজ এম,ভি এসপিএম ব্যাংকক শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। পরে জাহাজটিতে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহণ বার্জে (নৌযানে)। এ বার্জে করেই নদীপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান বলেন, ৫ম দফায় জাপানের কোবে বন্দর থেকে এম,ভি এসপিএম ব্যাংকক জাহাজে শনিবার ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, সর্ব প্রথম গত ৩১ মার্চ এম,ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ৬ টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি, ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আর শনিবার এম,ভি এসপিএম ব্যাংকক ভিড়েছে ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে।

পাইকগাছা থানাপুলিশের বিশেষ অভিযানে আটক ১৩

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানাপুলিশ গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, নারী নির্যাতন ও ওয়ারেন্টভুক্ত ১৩ আসামীকে আটক করেছে। শনিবার সকালে তাদের প্রত্যেকে আইনি প্রক্রিয়া শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঠিয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপড়া বাজার দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। এ সময় রাড়ুলী ক্যাম্প পুলিশ গোপন সংবাদে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ক্যাম্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মধুসুধন পান্ডে তাদেরকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্যান্টের পকেটের ভিতর থেকে ১শ গ্রাম গাঁজা (মাদক) পাওয়া যায়। তিনি আরো জানান, সোলাদানা ইউনিয়নে মৃত বেলাল গাজীর পুত্র জিয়াউর রহমান (৩৮) তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায় সময় মারপিট করে। গত ২৩ সেপ্টেম্বর তার যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে আহত করে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলায় রাতে জিয়াউরকে আটক করা হয়। পরে রাতভোর বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে জগদীশ রায়, চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার মিজান সরদারের ছেলে রহিম সরদার, হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের ইরফান সরদারের ছেলে জাকির হোসেন, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর নিজাম খাঁ ছেলে হাফিজুর খাঁ, একই এলাকার গাজী খাঁর ছেলে নিজাম খাঁ, লস্কর ইউনিয়নের মাঠাম গ্রামের খোকন সরদারের ছেলে মাহাবুব সরদার, চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের আসাদুল গাজীর ছেলে আলিম হোসেন, গদাইপুর ইউনিয়নে তকিয়া গ্রামের মোঃ ঝড়ু রেজার ছেলে নূরুল ইসলাম রেজা, পুরাইকাটি গ্রামের অহেদ গাজীর ছেলে রাসেল গাজী ও আরিফ দফাদারের ছেলে আজিজ দফাদারকে আটক করা হয়। পাইকগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, নারী নির্যাতন ও ওয়ারেন্টভুক্ত ১৩ জনকে আটক করা হয়। শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে খালিশপুরে পিস প্রেসার গ্রুপের  মানববন্ধন ও র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে পিস প্রেসার গ্রুপ  ( পেভ ) খালিশপুর কমিটির উদ্দোগে শনিবার বেলা সাড়ে ১১টায় পিপলস্ গোলচত্বরে মানববন্ধন ও র‌্যালীর আয়োজন করা হয়। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।  সংগঠনের সদস্য খলিলুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা কমিটির সম্পাদক এ্যাডঃ কুদরত-ই- খুদা ।  বিশেষ অতিথি ছিলেন সুজন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারন সম্পাদক এস এম মাহবুবুর রহমান, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, গনসংহতি আন্দোলন খুলনার আহবায়ক মনির চৌধুরী সোহেল ও খালিশপুর ফুটবল একাডেমির সভাপতি কাজী নিয়ামুল হক মিঠু । কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন একুশের আলো খুলনার প্রধান নির্বাহী মাহবুবুল হক, আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, আসিফ ইকবাল, সফিকুল ইসলাম অভি, মহিলা আওয়ামীলীগ নেত্রী ইলা রহমান , জাহিদুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, সাজেদা বেগম, রুহুল আমিন মোল্যা, কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, সহিংসতা সাংস্কৃতি পরিহার করে আমরা শান্তির পথে চলতে চাই । হত্যার চেয়ে গুম একটা পরিবারের জন্য মারাত্মক বেদনাদায়ক । এ সব গুম, খুন ও সহিংসতা পরিহার করে ঐক্যবদ্ধ ভাবে সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তরা ।

খুলনা কারিগরী প্রশিক্ষন  কেন্দ্রে ট্রেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ

 ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে টেন্ডার এ ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে , গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের ষ্টোরে রক্ষিত সরকারী মেশিনপত্র ও অন্যান্য লৌহজাত মালামাল এর টেন্ডার হয় । উক্ত টেন্ডারে  সকল নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগ স্থানিয় একাধিক ঠিকাদারদের ।  তাদের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বেআইনিভাবে সরকারি সকল নিয়মনীতি উপেক্ষা করে নিজের পছন্দের ঠিকাদারদের ৬০ লক্ষাধীক টাকার মালামাল ১০ লাখ ৬০ হাজার টাকায় পাইয়ে দিয়েছি বলে অভিযোগ উঠেছে । এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো মহাপরিচালক বরাবর গত ৩০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছে মেসার্স সুভাষ এন্টার প্রাইজ, কাশেম এন্ড ব্রাদাস, সানু এন্ড কোঃ , লাবনি এন্টার প্রাইজ, ছোহা এন্টার প্রাইজ, মনির এন্টার প্রাইজ, মেসার্স ইকবাল ব্রাদাস, মেসার্স ফাহিম ট্রেডাস, বাদশা এন্টার প্রাইজ, ইয়াসিন এন্ড ব্রাদাস, মেসার্স আখি ট্রেডার্স, রাজু এন্টার প্রাইজ, সাগর দত্ত এন্টার প্রাইজ,মোল্লা এন্টার প্রাইজ, লিটন এন্ড কোঃ , সালাম এন্টার প্রাইজ, এফ এন্ড ট্রেডার্স, শফি এন্টার প্রাইজ, সেন্টু এন্টার প্রাইজ সহ একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান । অভিযোগ সুত্রে জানা যায় এ ধরনের টেন্ডার হলে জাতীয় পত্রিকা ও স্থানিয় পত্রিকায় প্রকাশ এর মাধ্যমে টেন্ডার আহবান করার নিয়ম থাকলেও সেটা না করে নোটির্শ বোর্ড এর মাধ্যমে দরপত্র আহবান করেছে , ঠিকাদাররা জানান কোটেশনের বিধিনুযায়ি ১ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত কোটেশন (নোটির্শ বোর্ড) এর মাধম্যে টেন্ডার দিতে পারে, কিন্তু ১০ লক্ষ ৬০ হাজার টাকা কোটেশন নোটির্শ বোর্ড এর মাধ্যমে দেওয়ার কোন নিয়ম নেই , একাধিক সুত্রে জানা যায় উক্ত মালের বর্তমান মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা এতে করে সরকার  ব্যাপকভাবে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে । অভিযোগ সুত্রে আরো জানা যায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন তার নিজস্ব সিন্ডিকেট এর মাধ্যমে ৮ টি দরপত্র বিনামুল্যে ড্রপিং বিতরন করে,  এর মধ্য থেকে ১টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা নিয়ে তাকে ৬০ লক্ষ টাকার মালামাল ১০ লক্ষ ৬০ হাজার টাকায় পাইয়ে দেই। এ ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গির হোসেন বলেন এ টেন্ডার পত্রিকাতে প্রকাশ করা লাগেনা আমি সকল নিয়ম মেনে টেন্ডার কাজ সম্পুর্ন করেছি । এ খবর ছড়িয়ে পড়লে স্থানিয় ঠিকাদাররা ঘটনার দিন কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের সামনে অবস্থান করেন এবং উক্ত টেন্ডার বাতিল পুর্বক পুনরায় টেন্ডারের আহবান জানান। খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), এ কে এম মনিরুল ইসলাম বলেন এ ব্যাপারে আমি কিছু জানিনা ,আমাকে ট্রেন্ডার কমিটিতে রাখা হয়নি আমি গত ২৬ সেপ্টেম্বর নোটিশ পেয়েছি । স্থানিয় একাধিক ঠিকাদার বলেন ৩০ তারিখ টেন্ডার হলেও ২৯ তাং রাতের আধারে গোপনে প্রতিষ্ঠানের  নোটিশ বোর্ডে নোটিশ  লাগানো হয় । এ ঘটনায় স্থানিয় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে , ঠিকাদাররা অতিদ্রত এ বিষয়ে সঠিকভাবে তদন্তপুর্বক ব্যাবস্থা গ্রহন ও পুনরায় দরপত্র আহবানের দাবি জানান ।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে খানজাহান আলী থানা শাখার আলোচনা সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গতিসীমা মনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অশংহিসেবে ২ অক্টোবর সকাল ১০ টায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে এক আলোচনা সভা শিরোমনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । নিসচার সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সম,রেজওয়ান আলী,  থানা নিসচার সাধারন সম্পাদক লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিয়া খালিদ হোসেন, মোল্লা লিমন হোসেন, শেখ ইমদাদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, বাচ্চু শেখ, মুস্তাকিম বিল্লাহ, জিন্নাত সরদার, মোঃ ফারুক হোসেন, আকবর হোসেন, শেখ ইলিয়াছ হোসেন, মহিবুল্লাহ , মোঃ রিফাত , মোঃ বাহাউদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ ।

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথমবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, প্রথম দিনের ন্যায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এই উপকেন্দ্রে ৫ হাজার ১৮৬ জন পরীক্ষার্থীর আসন ছিলো। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আগামী ০৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

থ্রী-হুইলার মুক্ত মিশনে নেমেছেন হাইওয়ে থানা পুলিশ:১মাসে ১৭৫টি মামলা দায়ের

পি কে অলোক,ফকিরহাট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাগেরহাট-খুলনা ও মংলা মহা-সড়কে থ্রী হুইলার মুক্ত মিশনে নেমেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। চলমান এ নির্দেশনায় কঠোর অভিযানের মধ্যে চলতি মাসে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ১৭৫টি থ্রী-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছেন। ফলে উক্ত মহা-সড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল অনেকাংশে কমে গেছে। এ ধারা অব্যাহত রাখলে সড়ক দুর্ঘটনা রোধ করাসহ আহত ও নিহতের সংখ্যা কমে আসার সম্ভাবনা রয়েছে।

সূত্রে জানা যায়,খুলনা-মংলা, বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ গত ২২ সেপ্টেম্বর থেকে উক্ত মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার চলাচল বন্ধের মিশনে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। এই কঠোর নিষেধাজ্ঞায় মহাসড়কে কোন প্রকার অবৈধ নছিমন, করিমন, অটোরিক্স, ইজিবাইক ও মাহেন্দ্রসহ থ্রী-হুইলার জাতীয় যানবাহন মহাসড়কে উঠলেই হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ডিজিটাল মামলা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনছেন। যে কারণে থ্রি-হুইলার জাতীয় যানবাহন এখন মহাসড়কে তেমন একটা চলাচল করছে না। আর চলাচল না করার ফলে গত কয়েক দিনে উক্ত সড়কে তেমন একটা সড়ক র্দুঘটনা ঘটেনি। মহাসড়কে চলাচলরত অধিকাংশ থ্রি-হুইলার চালক জানান, কয়েক দিন যাবৎ তারা মহাসড়কে গাড়ী চালাতে না পেরে পরিবার পরিজন নিয়ে মহাবিপাকে পড়েছেন। সড়কে উঠলে হাইওয়ে থানা পুলিশ মামলা দিয়ে অর্থ জরিমানা আদায় করছেন। এ অবস্থায় তারা পথে বসার উপক্রম হয়েছেন।

এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম) জানান যে, মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধ করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর নির্দেশনা পালন করছি। অভিযানের আগে তারা সার্বক্ষনিক মহাসড়কে মাইকিং, লিফলেট ও সেমিনারের মাধ্যমে প্রচার প্ররনা চালিয়ে ছিলেন। এক্ষেত্রে মানবিকতার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন তারা চলতি মাসে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ইতি মধ্যে ১৭৫ টি থ্রী-হইলার এর বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি সংবাদকর্মিদের জানান।

বেনাপোল স্থলবন্দর দিয়ে সকাল থেকে বন্ধ রয়েছে দু’দেশের  মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি                         

বেনাপোল স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে দু’দেশের  মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।ভারতে মহত্বাগান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিক উপলক্ষে ওপারে ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

আমদানি রফতানি বন্ধ থাকলেও শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানি হচ্ছে ভারতে। তবে বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে।

ফলে ওপারে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। দেশের সিংহভাগ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ৮০ ভাগ কাচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। আটকে থাকা পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য শিল্প-কারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল, তরল অক্সিজেন, কেমিক্যাল, মেশিনারি, খাদ্য দ্রব্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য,মাছ, রেডিমেড গার্মেন্টস,মশারী সহ অন্যাণ্য পন্য।  

তবে রবিবার সকাল থেকে পুনরায় শুরু হবে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি।

আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় সচল রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বেনাপোল চেকপোস্্ট পুলিশ ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে শর্তসাপেক্ষে স্বল্প পরিসরে যাতায়াত করছেন দুদেশের পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, ভারতে মহত্বাগান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিক উপলক্ষে ওপারে ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে রবিবার সকাল থেকে আবারও শুরু হবে দু দেশের আমদানি রফতানি বাণিজ্য।

 “চাকুরীর ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই”: কুয়েট ভাইস-চ্যান্সেলর

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০২ অক্টোবর শনিবার সকাল ০৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “চাকুরীর ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই, প্রশিক্ষণ একজন ব্যাক্তিকে উপযুক্ত করে গড়ে তোলে”। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সময়ানুবর্তিতা এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আজ চতুর্থ ও শেষ গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

খালিশপুরে মাদ্রাসা ও এতিমখানা মসজিদ উন্নয়ন কাজে নগর যুবদলের সিমেন্ট প্রদান

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র কেন্দ্রীয় নেতা খুলনা-৩ আসনের ‘ধানেরশীষ’র প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগরীর খালিশপুর চরেরহাট রোলিং মিল মাদ্রাসা ও এতিমখানায় মহানগর যুবদলের সার্বিক সহযোগিতায় মসজিদের চলমান উন্নয়ন কাজে ২০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আব্দুর রহমানের নিকট সিমেন্ট হস্তান্তর করেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম রুবেল, নগর যুবদল নেতা মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, মাহাবুবুর রহমান বাবুল, আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ আলম, ছাত্রনেতা রসিউর রহমান রুবেল, মোঃ সুমন, যুবদল নেতা মোঃ আব্দুল আলিম, রফিকুল ইসলাম, গোলাম জুলকার নাঈম, আশরাফুল ইসলাম সেতু, নূরুল হক নূরু, রুহুল আমিন, মোঃ তুষার, মোঃ মাইনুদ্দীন, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান মিলন, গোলাম সরোয়ার, মোঃ মাসুদ, লিটন হোসেন লিটু, মোঃ ফেরদাউস, মাস্টার রাজিব, কামরুল ও মোঃ বদবির প্রমুখ।

তানজীর আশরাফ যুথী’র ৭ম মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

সাবেক যুবলীগ নেতা তানজীর আশরাফ যুথী’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ০৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে আজ ০৩ অক্টোবর’২১ রবিবার নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়াই নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজলাল হোসেন সুজন।

স্বপ্নপূরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মিলনমেলায় লায়ন্স ক্লাব

খবর বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর শিক্ষার্থীদের সাথে মিলন মেলার আয়োজন করে লায়ন্স ক্লাব। এ সময়  শতাধিক শিক্ষার্থীদের খাবার বিতরণ করেন তারা।

শনিবার (২অক্টোবর) বিকাল তিনটায় খুলনা সিটি ল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মিলন মেলায় অংশগ্রহন করে লায়ন্স কøাবের একাধিক ইউনিট।

মিলন মেলায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এম এ আওয়াল রাজ, লায়ন্স কøাব অব খুলনা মেট্টোপলিটনের প্রেসিডেন্ট শামীমা সুলতানা শিলু, লায়ন্স ক্লাব অব সুন্দরবনের সভাপতি প্রেসিডেন্ট দিলারা নাসরিন, লায়ন্স কøাব অব পায়গ্রাম-কসবার প্রেসিডেন্ট আসাদুজ্জামান সেলিম ও স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম ।

এ সময় উপস্তিত ছিলেন আব্দুল্লাহ আল বাহারাম, সুন্দরবন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আসমা সিরাজী, জয়েন্ট সেক্রেটারী রূপা বিশ্বাস, আনোয়ারা পারভিন, আন্জিমুন্ন্ছো তান্জু, উম্মুর রেদা, মো: সাগর, ক্যাথরিন বিশ^াস ,আজিমুন নাহার, মুক্তা জামান, সঞ্চিতা দে, আয়শা বেগম, ঝুমুর তানজিলা, সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা বিজনেস সোসাইটির উদ্যোগে নারী উদ্দোক্তাদের মিটআপ অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিজনেস সোসাইটির উদ্যোগে গতকাল বিকাল তিনটায় নগরীর ফায়ারফ্লাই রেষ্টুরেন্টের অডিটিরিয়ামে নারী উদ্দোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় সভাপতিত্ব করেন খুলনা বিজনেস সোসাইটির সোহাগ সরকার। পরিচালনা করেন নারী উদ্দোক্তা রাখি জামান। সংগঠনটি করোনাকালিন সময়ে নারীদের উদ্দোক্তা হতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যান। এ সময় উদ্দোক্তাদেও নিয়ে একাধিক অনুষ্ঠান করে আলোচনায় আসেন। অনুষ্ঠানের আলোচনায় নারী উদ্দোক্তারা তাদের উদ্দোক্তা হওয়ার গল্প তুলে ধরেন।

এ সময় উপস্তিত ছিলেন নারী উদ্দোক্তা রূপা বিশ্বাস, সুমাইয়া রোশা, রেশমি শারমিন,মানসুরা  তুলি, সীমা খান,উর্মি খান, ফারহানা মিল্টন, মাসুমা আক্তার প্রমুখ।

বিএনপি নেতা জালু মিয়া, পাখি ও আসলাম এর পিতার সুস্থতা কামনা মহানগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি।

খুলনা মহানগর বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন জালু মিয়া, মহানগর যুবদলের সাবেক আহবায়ক ও নগর বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি (করোনায় আক্রান্ত) ও ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আসলাম এর পিতা মো. ফজলুর রহমান অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

দাকোপে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনে আলোচনা সভা

মোঃ শামীম হোসেন

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান, শিক্ষক হিরোজ হালদার, দীপা বিশ্বাস, সুকুমার মন্ডল, বাপন বসু, মহানন্দ রায়, মোঃ ওহিদুজ্জামান, তৃপ্তি মন্ডল, প্রবীর ভাদুড়ী, নুর সাঈদ, জাহিদ হোসেন প্রমুখ। সভায় দেশে চলমান উন্নয়ন ধারাকে আরো গতিশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলা হয়, আমাদের শিক্ষা গ্রহনের উদ্দেশ্য যেন কেবল চাকুরী প্রত্যাশায় না হয়। বরং আধুনিক মান সম্মত কারিগরি শিক্ষা গ্রহন করে নিজেদের সকল ক্ষেত্রে কর্মক্ষম মানুষ হতে হবে, নতুন নতুন উদ্যোক্তা হতে হবে।

দশ দিনে ভারতে গেলো ৯৪৫ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমসে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানান।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে এবং আগামী ৩ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। আগামী ৩ অক্টোবরের মধ্যে রপ্তানির নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

ইসলামী আন্দোলন নেতার মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির ও চরমোনাই পীর সাহেব হুজুর ( রহঃ) এর সুযোগ্য খলিফা এবং  জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা খুলনার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল এর আম্মা গতকাল ২ অক্টোবর মাগরীব বাদ ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি–রাজিউন) মরহুমের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদ, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম , সহঃ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক  হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, সহঃ প্রচার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, মোঃ হুমায়ুন কবির,  এসকে নাজমুল হাসান, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, মুফতি হেলাল উদ্দিন শিকারি,হাফেজ মোঃ মঈনউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

মাদ্রাসার পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ!

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ||

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মাছটির নাম ‘সাকার ফিস’।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়পাড়া হাফেজীয়া মাদ্রাসার পুকুরে জাল ফেললে মাছটি ধরা পড়ে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ হেদায়েত চৌধুরী জানান, তিনি সকাল ৮টার দিকে জাল নিয়ে মাদ্রাসার পুকুরে মাছ ধরতে যান। কয়েকবার জাল ফেলার পর মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় এক কেজি। মাছটি এখনও তিনি রেখে দিয়েছেন। পরে ছেড়ে দেবেন।

খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল: তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সহিদ হোসেন মো. নূর আফজালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ ভুয়া ডিগ্রি ব্যবহার, সরকারি ওষুধ পাচার ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কোনো কিছু তোয়াক্কা না করে দাপটের সঙ্গে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন তিনি। বদলির আদেশ হলেও তা অগ্রাহ্য করে কর্মস্থলে রয়েছেন স্বপদে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে তার আসল খুঁটির জোর কোথায়?

হাসপাতাল ও চিকিৎসক সূত্রে জানা গেছে, ডা. নূর আফজাল অর্থোপেডিক্স চিকিৎসক না হয়েও দীর্ঘদিন প্রেসক্রিপশনে কখনো ডিপ্লোমা, কখনো এমএস, আবার কখনো উভয় ডিগ্রি ব্যবহার করছেন। এ বিষয়ে জুনে খুলনার ২৮ অর্থোপেডিক্স চিকিৎসক মেট্রোপলিটন পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি এমবিবিএস ছাড়া কখনো ডিপ্লোমা বা এমএস ডিগ্রি অর্জন করেননি। এমনকি বিএমডিসিতেও এমন কোনো ডিগ্রির উল্লেখ নেই। বহু বছর ধরেই তিনি এসব ডিগ্রি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। নগরীর ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক্স রোগী দেখছেন। এতে বহু রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ছেন। রোগী ধরতে তিনি আসাদ, দেবদূত, সুজন ও সুমন নামে কয়েকজন দালালকে ব্যবহার করেন। এছাড়া সরকারি চিকিৎসক হয়েও অনুমতি ছাড়া ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা গ্রহণ করেছেন। যা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ডিগ্রি জালিয়াতির পাশাপাশি ডা. নূর আফজালের বিরুদ্ধে গোপনে সরকারি ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে একাধিকবার। ২০০৭ সালে ওষুধ চুরির বিষয়ে গঠিত তদন্ত প্রতিবেদনের ফলাফলে তিন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ওষুধ বিতরণে অনিয়মের বিষয়টি ফুটে উঠেছে।

অপরদিকে ২০২০-২১ অর্থবছরে হাসপাতালের স্টোরে প্রায় ৭ লাখ টাকার সরকারি ওষুধ মজুত হয়েছে কাগজে-কলমে। বাস্তবে সেই ওষুধ স্টোরে আসেনি। গোপনে বিক্রি করে দিয়ে পুরো টাকাই হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। ১৪ আগস্ট খানজাহান আলী থানার এএসআই মিলন খান বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে পুলিশ মহাপদির্শককে লিখিত পত্র দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, হাসপাতালের তত্ত্বাবধায়কের নির্দেশে ২০ জুন হাসপাতালের স্টোরে মজুত না করেও রেজিস্টারে ১২ আইটেমের ওষুধের মজুত লিপিবদ্ধ করা হয়। যার মূল্য প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা। রেজিস্টারে ওষুধের মজুত লিপিবদ্ধ করেছেন স্টোরের কম্পাউন্ডার সুপ্রিয়া দাস। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডা. নূর আফজাল পুলিশ হাসপাতালের বরাদ্দ ওষুধ তার প্রাইভেট ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। কোনো পুলিশ সদস্যের মেডিকেল রেস্টের জন্য প্রয়োজন হলেই তাকে দিন অনুযায়ী ৫শ থেকে আড়াই হাজার টাকা দিতে হয়। মেডিসিন স্টোরের সামনে কোনো সিসি ক্যামেরা লাগাননি। অথচ জেনারেল স্টোর রুমে ৭টি সিসি ক্যামেরা বাক্সবন্দি রয়েছে।

এএসআই মিলন খান বলেন, আমরা হাসপাতাল তত্ত্বাবধায়কের অনিয়ম ও দুর্নীতির জালে আবদ্ধ। তার এতই ক্ষমতা যে, তাকে বদলি করা হলেও তিনি একই জায়গায় রয়েছে বহাল তবিয়তে। ২ জুন পুলিশের এডিশনাল আইজি ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. নূর আফজালকে রাজশাহী বিভাগীয় হাসপাতালে বদলি করা হয়।

অভিযোগের ব্যাপারে ডা. নূর আফজাল বলেন, একটি চক্র আমার পেছনে লেগে আছে। আমি বিদেশ থেকে একটি ডিগ্রি নিয়েছিলাম। ২০১৮ সালে এটা নিয়ে বিএমডিসি আপত্তি জানিয়েছিল। আমি সেই ডিগ্রি আর ব্যবহার করি না। ওষুধ চুরির কোনো ব্যাপার নেই। আমাকে হেনস্তা করার জন্য বারবার চুরির বিষয়টি সামনে আনা হচ্ছে। ২০১৭ সালে ওষুধ চুরির বিষয় গঠিত তদন্ত কমিটিতে প্রমাণিত হওয়ার ব্যাপারে তিনি বলেন, সেটা সুরাহা হয়ে গেছে। সেটা না মিটলে আমি তো সেখানে থাকতে পারতাম না। মেডিকেল ছুটির বিষয়ে কোনো অর্থ আদায় করা হয় না বলে তিনি দাবি করেন।

কুষ্টিয়ার ভেড়ামারার ৬ টি ইউনিয়ন নির্বাচনে আ’লীগ দলীয় চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থীর আবেদন

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

আগামী ১১ নম্ভেবর ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ২২ জন প্রার্থীর নামের তালিকা গতকাল শনিবার উপজেলার ৬ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন।

 বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৬ জন আবেদন পত্র জমা দিয়েছেন তারা হলেন,

বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মেম্বার, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাহিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুণ সমাজ সেবক আলহাজ্ব জাকিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও তারুণ্যের অহংকার এ্যাডভোকেট মারুফ বিল্লাহ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ।

ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী আবেদন পত্র জমা দিয়েছেন তারা হলেন ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সামসুল হক, বর্তমান চেয়ারম্যান, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নবাসীর আস্থার প্রতীক ও আওয়ামীলীগের কান্ডারী দুই বারের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শাহাবুল আলম লালু, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা সেকেন্দার আলী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী কমিটির অন্যাতম সদস্য বিএম মাহাফুজ হাসান নয়ন।

মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ১ জন আবেদন পত্র জমা দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগের কান্ডারী, অত্র ইউনিয়নবাসীর আস্থার প্রতীক ও জনপ্রিয় চেয়ারম্যান আব্দুস সামাদ।

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৩ জন আবেদন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত,ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুজ্জামান হাসান ও জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কেএম শাহানুল হক।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫ জন আবেদন পত্র জমা দিয়েছেন। তারা হলেন চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবির, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও চাঁদগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হাজী গিয়াস উদ্দিন সোনা, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল হক মুকুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি ও তারুণ্যের অহংকার আনোয়ার হোসেন গামা, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৩ জন আবেদন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন ও যুগ্ম সম্পাদক হাসান সরোয়ার।

ইউপি চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দীনের ৩৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েলের পিতা মরহুম শেখ সিরাজ উদ্দীনের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ১ অক্টোবর শুক্রবার বাদজুম্মা শিরোমণি মধ্যপাড়া জামে মসজিদে মরহুম শেখ সিরাজ উদ্দীনের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত এবং মাগফেরাত কামনা করেছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন,  খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । এদিকে মরহুম শেখ সিরাজ উদ্দীনের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের মাগফেরাত কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, সাইফুল্লাহ তারেক সহ থানা এলাকার কর্মরত সাংবাদিকবৃন্দ । উল্লেখ্য, মরহুম শেখ সিরাজ উদ্দীন ১৯৭৪ সালের ২৮ এপ্রিল থেকে ১৯৮৪ সালের ৯ মার্চ পর্যন্ত ১০ বছর অতি সুনামের সাথে ইউনিয়ন বাসির সেবা করে গেছেন। ১৯৮৪ সালের ২ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন মরহুম শেখ সিরাজ উদ্দীন।

মহেশপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার সকালে মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সালাউদ্দীন মিয়াজি,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

মহেশপুরের ইউপি নির্বাচনে দলীয় ফরম সংগ্রহ করেই ভোট ভিক্ষায় নেমে পড়েছেন চেয়ারম্যান প্রার্থী হান্নান

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ইউপি নির্বাচনে দলীয় ফরম সংগ্রহ করেই ভোট ভিক্ষায় মাঠে নেমে পড়েছেন স্বরুপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান।

আব্দুল হান্নান গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বরুপপুর ইউনিয়নের পাড়া মহল্লা থেকে শুরু হরে গ্রামে গ্রামে দোয়া-আর্শিরবাদ নিয়ে ভোট ভিক্ষার কাজে নেমে পড়েছেন। আব্দুল হান্নান সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও দত্তনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং শ্রমিকলীগ নেতা।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান ইউনিয়নের কুশুমপুর,স্বরুপপুর,চাপাতলা,হানিফপুর ও পেপুলবাড়ীয়া,পোড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গন সংযোগ করেন। গন সংযোগ কালে উপস্থিত ছিলেন স্বরুপপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজনু রহমান,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী বিশ্বাস,জসিম উদ্দীন,ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম, স্বরুপপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

ইউপি নির্বাচনে মহেশপুরের ১২ ইউনিয়নের ৭১ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর আবেদন ফরম গ্রহন

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আবেদন ফরম বিক্রি হয়েছে। ১২ টি ইউনিয়নের ৭১ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৫ হাজার টাকার বিনিময়ে আওয়ামীলীগ কার্যালয় থেকে আবেদন ফরম ক্রয় করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা ও স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ হুমায়ুন কবির জানান, ইতি পুর্বে চেয়ারম্যান ছিলাম। আবার দলের কাছে দলীয় মনোনয়ন চাইবো। তাই দলীয় কার্যালয় থেকে দলীয় আবেদন ফরম ক্রয় করেছি।

কাজিরবেড় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, শুক্রবার বিকাল ৫টার সময় ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয় থেকে আবেদন ফরম ক্রয় করেছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহেশপুরের ১নং এসবিকে ইউনিয়ন থেকে ৫ জন,২নং ফতেপুর ইউনিয়ন থেকে ৪জন,৩নং পান্তাপাড়া ইউনিয়ন থেকে ৩ জন,৪নং স্বরুপপুর ইউনিয়ন থেকে ৮ জন,৫নং শ্যামকুড় ইউনিয়ন থেকে ৬জন,৬নং নেপা ইউনিয়ন থেকে ৪জন,৭নং কাজিরবেড় ইউনিয়ন থেকে ৫ জন,৮নং-বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে ৮জন,৯নং যাদবপুর ইউনিয়ন থেকে ৪জন,১০ নং নাটিমা ইউনিয়ন থেকে ৭জন,১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন থেকে ৫জন ও ১২ নং আজমপুর ইউনিয়ন থেকে ১২ জন আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের আবেদন ফরম গ্রহন করেছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সাথে তার মুঠো ফোনে (০১৭১৬-১৮৭৯৫৯) যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।