মিলি রহমান ।।
শনিবার দুপুর পৌনে ২টায় খুলনা মহানগরীর এম এ বারি সড়ক সংলগ্ন ব্লু অর্কিড ফুড রেস্টুরেন্ট এ র্যাব ৬ খুলনার এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শ্যামল মল্লিক (৩২), পিতাঃ অমল মল্লিক, গ্রামঃ রামচন্দ্রপুর, পোঃ কলোনী রামচন্দ্রপুর, থানাঃ গাইহাট, জেলাঃ উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ ও সুকুমার কামিলা (২৮), পিতাঃ প্রভাত কামিলা, গ্রাম্য খোলাবাড়, পোঃ কামারদা, থানাঃ খেজুরি, জেলাঃ পূর্ব মেদিনিপুর, পশ্চিম বঙ্গ, ভারতকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উপরোক্ত নাম ও ঠিকানা জানায় এবং তারা অনুমান ৭/৮ মাস আগে কোনরুপ বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আসামীদ্বয়ের দেহ তল্লাশী করিয়া ১নং আসামীর হেফাজতে থাকা ভারতীয় ইউসিও ব্যাংক কলকাতার একটি ডিপোজিট পাশ বই, ইউসিও ব্যাংক কলকাতার ব্যাংক একাউন্ট এর একটি ডেবিড কার্ড, ভারতীয় নির্বাচন কমিশন পরিচয় পত্রের লেমিনিটিংকৃত ফটোকপি, মহিশাকাঠি নেতাজি সুবাস চন্দ্র জুনিয়র হাই স্কুল এর একটি ডুপ্লিকেট ট্রান্সফার সার্টিফিকেট, ভারতীয় ইউসিও ব্যাংক কলকাতা এর ১ টি চেক বহি এবং ২নং আসামীর হেফাজত থাকা ভারতীয় আধার কার্ড এর লেমিনিটিংকৃত কালার ফটোকপি, ভারতীয় নির্বাচন কমিশন পরিচয় পত্রের লেমিনিটিংকৃত ফটোকপি, ২০ রুপির নোট ০১টি, ১০ রুপির নোট ০৫ টি ও ০১ রুপির ০১টি নোট, নেপালি ০৫ রুপির ০১ টি নোট, বাংলাদেশী নগদ ৩০০ টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ০১ টি ভিসা কার্ড, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর গ্রীন রেমিট কার্ড ১টি ও ২টি সিম কার্ড পাওয়া যায়। এ বিষয়ে সোনাডাঙ্গা থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।











































