রূপসা প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান রূপসা উপজেলার বাগমারা মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটি সোমবার জোহরবাদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনার আল হেরা জামে মসজিদের পেশ ইমাম রিয়াজুল ইসলাম শফিক। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের সূখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা ফজলুল করীম, মডার্ণ সী ফুডস মসজিদের ইমাম মাওলানা রেজাউল করীম, বাগমারা দারুস সালাম জামে মসজিদে ইমাম মাওলানা মিজানুর রহমান, বাগমারা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইমরান হোসেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মসজিদ কমিটির উপদেষ্টা সদস্য আলহাজ¦ আমজাদ হোসেন, আলহাজ¦ মো. সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুজ সরদার, রাজিব হাসান মুন্না, লাভলু শেখ, মো. জাকির হোসেন, মো. আবুল হোসেন, শহীদ শেখ, বদর উদ্দীন, আবু বক্কার শেখ, মো. রফিকুল ইসলাম, তহমান গাজী, মুজিবর রহমান, আজিজুল ইসলাম, সজিব প্রমূখ।











































