Home আঞ্চলিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদক মামলায় এক আসামির জেল-জরিমানা

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদক মামলায় এক আসামির জেল-জরিমানা

11

স্টাফ রিপোর্টার   ::

দেড় মাসেরও কম সময়ে ১২০০পিস ইয়াবা নিজ হেফাজতে রাখার রূপসা থানার মাদক মামলার এক আসামিকে ৫বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার রূপসা থানার বাগমারা গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর ছেলে মো. মতিয়ার রহমান গাজী ওরফে মতি গাজী। রায় ঘোষণাকালে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. রকিবুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ৭ জানুয়ারি  রূপসা থানাধিন চর রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ছাদভাঙ্গা বরফ কলের সামনে থেকে  

১২০০  পিস ইয়াবাসহ যুব সমাজকে ধ্বংসকারী ভয়ানক মাদক ইয়াবা মামলার কুখ্যাত আসামি  মতি গাজীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই অর্জন কুমার দাস বাদী হয়ে মতি গাজীর বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৬। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান আদালতে মতি গাজীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তৈয়েবুর রহমান। উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত আসামি মতি গাজীর বিরুদ্ধে রূপসা ও পাইকগাছা থানায় ১০টি মাদক মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে।