স্টাফ রিপোর্টার ::
নগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে মৃত. আব্দুল মালেক সরদারের ছেলে মো. নয়ন সরদার (২০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. মতিউল হক রাজিব (৪০) এর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রিমান্ডের আদেশ প্রদান করেছেন। গত ২৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশিক রেজা রাজিবকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজিব হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. কাজী এনামুল হকের ছেলে। মামলার অপর আসামিরা হলেন লবণচরা থানাধীন গল্লামারী পেট্রোল পাম্পের পিছনের বাসিন্দা রুস্তুম শেখের দু’ছেলে সুজন ওরফে কসাই সুজন ( ২২) ও রাজু কসাই (২৬), শামীম রেজার ছেলে শাকিব (২০), আজগর এর ছেলে রাজু (২০), রোকন মোল্যার ছেলে রাকিব (২৫) ও মোহাম্মদ নগর তালুকদার সড়কের মো. মোস্তফা মোল্যার ছেলে শাকিল (২৫)।
মামলার বিবরণে জানা যায়, হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. আব্দুল মালেক সরদারের ছেলে মো. নয়ন সরদারকে ২৮ জানয়ারি বিকেল ৪টার দিকে জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে যায় কসাই সুজনসহ আসামিরা। কাশমিরি জুস কর্ণারের সামনে গেলে পুর্ব পরিকল্পিত ভাবে আসামিরা নয়নের পেটে ছুরি ডুকিয়ে দেয়। নয়নের ডাকচিৎকারে এলাকাবাসি ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে বাদী ও তার ভাই নয়নকে খুলনা মেড্যিাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করে। এঘটনায় নিহতের ভাই মো. রাসেল হাসান বাবু বাদী হয়ে হরিনটানা থানায় ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-৮।
নগরীতে ডিবির অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খালিশপুর থানাধীন প্লাটিনাম জুবলি জুট মিলের শ্রমিক কলোনীতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫৮৭০ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ জানুয়ারি বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন আড়ংঘাটা উত্তরপাড়া ফাঁড়ির পাশে আসলামের বাড়ীর ভাড়াটিয়া মৃত. ভুলু মোল্লার ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৭), খালিশপুর আলমনগর মক্কি মাদানী মসজিদের পাশে মাহমুদের বাড়ীর ভাড়াটিয়া মৃত. রতন হাওলাদারের ছেলে মো. বাদল হাওলাদার (৪০), কাশিপুর ঈদগাহ মসজিদের পাশে সালামের বাড়ীর ভাড়াটিয়া মৃত. নজর আলী মালিতার ছেলে মো. জালাল উদ্দিন (৬০), ক্রিসেন্ট জুট মিল কোয়ার্টার্সের মৃত. মোজাহার আলী তালুকদারের ছেলে মো. লিটন হোসেন (৩২), উত্তর কাশিপুর মেঘনা গেইট জাকিরের বাড়ীর ভাড়াটিয়া মৃত. সুলতান খাঁর ছেলে মো. ছিদ্দিক খাঁ (৫৫) ও উত্তর কাশিপুর পদ্মাগেইট এবের শেখ এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. কাঞ্চন খাঁর ছেলে মো. ইলিয়াছ খাঁ (৫৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান,
৩০ জানুয়ারি বিকেল ৫টার দিকে খালিশপুর থানাধীন প্লাটিনাম জুবলি জুট মিলের শ্রমিক কলোনীতে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কলোনীর আনসার ক্যাম্প ভবনের ২য় তলার পশ্চিম পাশে সিঁড়ি হইতে ০৩ নং কক্ষের ভিতর হতে জুয়া খেলার সরঞ্জাম তাস ৫ প্যাকেট, দুইটি টিনের বাক্স, একটি সাদা টেবিল ক্লথ এবং নগদ ৫৮৭০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়। এঘটনায় জুয়া খেলোয়াড়দের বিরুদ্ধে খালিশপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
বটিয়াঘাটায় র্যাবের অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীণ শান্তিনগর চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩০ জানুয়ারী রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের মো. ইউসুফ হাওলাদার এর ছেলে মো. হাবিবুর রহমান বাপ্পি (২১)।
র্যাব-৬ জানায়, ৩০ জানুয়ারী রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীণ শান্তিনগর চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় চৌরাস্তার মোড়ের পাকা রাস্তার উপর থেকে ৪৬ পিস ইয়াবাসহ বাপ্পীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































