Home আন্তর্জাতিক সৌদির রাজধানী ও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুতিদের হামলা

সৌদির রাজধানী ও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুতিদের হামলা

1

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের একটি তেল শোধনাগার ও রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি হামলার জবাবে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার পর সেখানে আগুন ধরে যায়।

এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে তিন ধাপে হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যভেদী ছিল এবং এতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেন তিনি। খবর আল-জাজিরার।

সারি বলেন, ইয়েমেনের লাহিজ, সানা ও অন্যান্য গভর্নরেটে সৌদি হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, সৌদি আরবের গভীরে সামরিক অভিযান অব্যাহত রাখবে হুতিরা। ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনা বৃদ্ধির জবাবে উত্তেজনা বৃদ্ধি’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি সৌদি সেনাদের সমাবেশস্থল ও সামরিক কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।