Home Lead এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আওয়ামী লীগের

এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আওয়ামী লীগের

2


ঢাকা অফিস।।

এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে এআই দিয়ে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত করা হয়েছে।

আওয়ামী লোকজনের ফেসবুক পেইজ, আওয়ামী সমর্থক অনেক গণমাধ্যমকর্মীকে এআই সৃষ্ট এই ছবি শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার চালাচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।