Home আঞ্চলিক শান্ত খুলনাকে অশান্ত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: শফিকুল আলম তুহিন

শান্ত খুলনাকে অশান্ত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: শফিকুল আলম তুহিন

6


।। খবর বিজ্ঞপ্তি ।।
শান্ত খুলনা নগরীকে যারা অশান্ত করার অপচেষ্টা চালাবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে দেশব্যাপী নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সোনাডাঙ্গা থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে শফিকুল আলম তুহিন বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে সেখানে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, থানা পুড়িয়ে লুটপাট করা হয়েছে এবং সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ‘লাশের রাজনীতি’ কায়েম করতে চান এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের নাশকতা চালাচ্ছেন। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য, বিচক্ষণতা ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। খুলনায় নাশকতার পরিকল্পনাকারীদের প্রতি কঠোর বার্তা দিয়ে মহানগর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, খুলনায় কারা অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন এবং কারা এসব অপকর্মে অর্থের জোগান দিচ্ছেন, তা আমাদের অজানা নয়। প্রত্যেকের নাম-পরিচয় আমাদের জানা আছে। দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়ে তুহিন বলেন, যেখানেই আঘাত আসবে, সেখানেই পাল্টা প্রতিঘাত গড়ে তুলতে হবে। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নগরীতে অবস্থানরত চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।


সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজী মাহামুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জামাল হোসেন তালুকদার, মোঃ আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পী, মাহামুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বক্সি, আরিফুল ইসলাম বিপ্লব, আবুল ওয়ারা, আহসান হাবীব বাবু, মোঃ মিজানুর রশীদ, তরিকুল ইসলাম বাকার, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা, রাহুল চিস্তি, কাদের মল্লিক, ডাঃ শাহিন হাসান, ইয়াসিন মোল্লা,শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, শফিকুল ইসলাম নিপুন, শেখ আলমগীর হোসেন, শেখ ফারুক হোসেন, ইকবাল হোসেন বাঁশি, মোঃ মামুনুর রশীদ, খাঁন আব্দুল আলীম, কাজী শাহীন, আসাদুজ্জামান হারুন,

সাইফুল ইসলাম মল্লিক, শহিদুল ইসলাম শহিদ, রিয়াজুল কবির, আলী আহমদ, ডাঃ হালিম মোড়ল, সাহেব আলি, আব্দুল ওয়াদুদ, আলম হাওলাদার, শাকারুল সুমন, কাজী জসিম জয়, সাগর আহমেদ, শেখ সাকির হোসেন, আমিন হোসেন মিঠু, রাকিবুল ইসলাম রাকিব, মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম বাবু, হুমায়ূন কবির রুবেল, জিহাদ আল আমিন, শেখ কুদ্দুস, কাজী নুর মোহাম্মদ, শাহীন খান, শাহীন মল্লিক রাজু ,শফিক মাষ্টার, কালাম হোসেন, টুটুল ভুঁইয়া, হুমায়ূন আহমেদ, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মোঃ সোহেল ইসলাম, গাজী দেলোয়ার, মোঃ রনি, ইসমাইল গাজী, মেহেদী হাসান বাবু, রবিউল ইসলাম রাবু, কাজী বাতেনুর ইসলাম খোকন, মোঃ বারেক, সুমন খন্দকার, মেজবাহ উদ্দিন, ওয়াব আলী, কালাচাঁদ প্রমূখ।