Home আঞ্চলিক মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক

মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক

5

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের ডাসার উপজেলায় হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আটক হোসেন ডাসারের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়।

অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ডাসার থানাধীন দক্ষিণ ধুয়াসার এলাকায় সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হোসেন ভূঁইয়াকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৩০০টি ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।