Home আঞ্চলিক চিত্রা নদীতে নৌকাবাইচ, বৃষ্টির মধ্যেও দর্শনার্থীর ঢল

চিত্রা নদীতে নৌকাবাইচ, বৃষ্টির মধ্যেও দর্শনার্থীর ঢল

8

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটের মায়ারখালী চিত্রা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি নৌকা। মায়ারখালী যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা উপভোগ করতে বৃষ্টি উপেক্ষা করে নদীর দুই পাড়ে ভিড় করে শিশু-কিশোরসহ হাজারো মানুষ। নৌকাবাইচ ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি পরিতোষ বাগচী, সাধারণ সম্পাদক রঞ্জন বালা, মিল্টন শাখারী, কিরণ মণ্ডল, পঞ্চানন বিশ্বাস, গৌতম বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস, মনোজ গাইন, মিলন মোহন্তসহ কমিটির সদস্যরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।