Home বিনোদন ঢাকার ওয়েব ফিল্মে কলকাতার সৃজা

ঢাকার ওয়েব ফিল্মে কলকাতার সৃজা

1


বিনোদন ডেস্ক।।

কলকাতার নায়ক দেবের দুই নায়িকা ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত মুখ। এই নায়কের আরেক নায়িকাও এবার ঢাকার একটি কাজে যুক্ত হয়েছেন। তার নাম সৃজা দত্ত। এ বছর তার ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষ।


পড়াশোনার চাপের মধ্যেই ঢাকায় এসে ‘তাজমহল’ সিনেমায় শুটিং করে গেছেন সৃজা। তিনি অভিনয় করেছেন নায়িকার ভূমিকায়; ‘তাজমহল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। দেবের ‘বাঘা যতীন’ সিনেমায় নায়িকার চরিত্র করে বড় পর্দায় অভিষেক হয় সৃজার। কাজ করেছেন ‘টেক্কায়’, তাকে শেষবার বড় পর্দায় ‘রঘু ডাকাত’ সিনেমায় পাওয়া গেছে।


এ ছাড়া হইচই-এর ‘নিশির ডাক’ সিরিজেও অভিনয় করেছেন তৃষা। ঢাকা থেকে কীভাবে ডাক পেলেন? সৃজা বলেন, যোগাযোগ হচ্ছিল। ডাকও পাচ্ছিলাম। শেষে ‘প্রেসার কুকার’ সিনেমার নায়ক ফইজুল ইয়ামিনের বিপরীতে সুযোগ এলো। সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। কাঁটাতার, দেশভাগ ভালোবাসাকে আটকাতে পারে না, ‘তাজমহল’ সেই গল্প বলবে।

সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ অনম। প্রেমের গল্পের সিনেমা ‘তাজমহল’ মুক্তি পাবে ঈদের দিন। ঢাকায় কেমন কাটলো সৃজার? উত্তরে তিনি বলেন, বাংলাদেশ শান্ত। তারা ভারতীয়দের খুব ভালোবাসেন। কোথায় বসাবেন, কী খাওয়াবেন, বুঝে উঠতে পারেন না! কী যে আন্তরিক সবাই।