বিনোদন ডেস্ক।।
সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ দিলেন দেশের প্রথম নারী ডিজে সনিকা। বর্তমানে ঢাকার বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে সনিকা লিখেছেন, আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।










































