Home আঞ্চলিক ডুমুরিয়ায় ব্র্যাকের দুগ্ধ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ব্র্যাকের দুগ্ধ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

8

খবর বিজ্ঞপ্তি।।

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে দুগ্ধ উৎপাদনকারী খামারীদের জন্য “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) ডুমুরিয়া বাজারে আয়োজিত এ প্রশিক্ষণে খামার ব্যবস্থাপনা, গাভী পালন, সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আশরাফুল কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনা। তিনি গবাদি পশুর সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

বিশেষ সেশনে গবাদি পশুর কৃত্রিম প্রজনন, বিভিন্ন রোগ এবং ভ্যাকসিন প্রয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ডাঃ মো. আবু বকর সিদ্দিক, এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক এ.আই., খুলনা।

এছাড়া উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম মিলু, তিমির মন্ডল এবং মো. সবুজ ফকির, এ.আই.এস.পি., ব্র্যাক এ.আই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মো. আবু বকর সিদ্দিক।

প্রশিক্ষণ শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারী খামারীরা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে এই প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা ব্র্যাকের সেবা ও কৃত্রিম প্রজনন কার্যক্রম ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।