Home আঞ্চলিক ১৯নং ওয়ার্ড বিএনপির শূন্যপদে শাহ মো. জালাল সভাপতি নির্বাচিত

১৯নং ওয়ার্ড বিএনপির শূন্যপদে শাহ মো. জালাল সভাপতি নির্বাচিত

52


|| খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগরের ১৯নং ওয়ার্ড বিএনপিতে শূন্যপদে নতুন সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে| ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির মৃত্যুর পর সৃষ্ট শূন্য পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়|


সোমবার (১৮ মে) সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন| ভোটারদের সরাসরি ভোটগ্রহণে ৪২ ভোট পেয়ে শাহ মো. জালাল সভাপতি নির্বাচিত হন| তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন| নির্বাচনে অন্য দুই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মো. সাঈদ এবং কাজী ওয়াইজ উদ্দিন আহমেদ| ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ¯^াভাবিক ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়|


নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সাংগঠনিক সম্পাদক জাকির ইবাল বাপ্পি| তাদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানান উপস্থিত নেতারা| এ সময় থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন| ভোট শেষে নতুন সভাপতি শাহ মো. জালালকে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান| স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভ্যন্তরীণ নির্বাচন সংগঠনের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্বাচনে ¯^চ্ছতা নিশ্চিত করবে|