Home Lead প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আলোচনা

0

খুলনাঞ্চল রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ˆবঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা| মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই ˆবঠক অনুষ্ঠিত হয়| ˆবঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের ¯^াধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়| প্রধানমন্ত্রী ˆবঠকে গণমাধ্যম খাতের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান জানান|
সভায় নোয়াব সভাপতি ˆদনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নোয়াবের সাবেক সভাপতি ও সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, ˆদনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন| এছাড়াও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন ¯^পন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন|
বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে| এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি দাওয়ার বিষয়ে একমত হয়েছেন| তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি জানিয়েছেন|
গণমাধ্যমের ¯^াধীনতার প্রসঙ্গ তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না এবং উদার গণতন্ত্রের পথে এগোতে চান| এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব সভাপতি|
গ্রেপ্তার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও আলোচনা হয় ˆবঠকে| এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি রয়েছেন কিনা বা হয়রানির শিকার হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে| এ ছাড়া বকেয়া বিল পরিশোধের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়|

ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নোয়াব সভাপতি|
বৈঠকে নিয়মিত সংলাপের বিষয়েও সিদ্ধান্ত হয়| শেখ হাসিনার শাসনামলে একবার এবং অন্তর্বর&তী সরকারের সময়ে একবার সম্পাদক ও মালিকদের সঙ্গে ˆবঠক হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে ˆবঠক করার কথা জানিয়েছেন|