ঢাকা অফিস
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সম্প্রতি একটি জাতীয় ˆদনিকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্তে নেমেছে জাতীয় সংসদ কর্তৃপক্ষ| বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম|
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়|
আদেশে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ˆদনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এসেছে| এর পরিপ্রেক্ষিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে|
হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)-কে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত|
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষঙ্গিক পণ্য কেনাকাটায় অ¯^াভাবিক ব্যয়ের অভিযোগ ওঠে| সংবাদমাধ্যমে দাবি করা হয়, বাজারদরের তুলনায় কয়েক গুণ বেশি দামে ক্যামেরা ও ব্যাগ কেনা হয়েছে, যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনা ˆতরি হয়েছে|









































